একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

সংগৃহীত ছবি

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার পর বাসার বাথরুমে গোসল করেন অভিযুক্তরা। এরপর ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান। সেখানেই ইয়াবা সেবন করেন তারা-এমনটাই জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

রোববার (২৩ আগস্ট) এক সংবাদ সম্মেলনে এ কথা নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

এর আগে, রংপুরে শিক্ষক পরিবারের চার জনকে হত্যার ঘটনায় মুগ্ধ ও সিদ্ধার্থ নামে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ। আজ ভোরে নগরের মাছুয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাড়িও একই এলাকায়।

এর আগে, শনিবার রাত ১১টার দিকে নগরীর মাছুয়াপাড়া এলাকায় তালাবদ্ধ বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) এবং ছোট ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২) মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার পরও দীর্ঘ সময় ওই বাড়িতেই ছিলেন দুই যুবক। হত্যাকাণ্ড শেষে তারা বাসার বাথরুমে গোসল করেন। এরপর ডাইনিং টেবিলে বসে খেজুর ও শসা খান। সেখানেই ইয়াবা সেবন করেন। পরে জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে বাড়ি থেকে স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যান তারা।

ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, রংপুর মহানগরের ২৪ নম্বর ওয়ার্ডের মাছুয়াপাড়া এলাকায় সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওরফে ভোলা, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ১২ বছর বয়সী শিশু প্রিয়মকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনার পর রংপুর মেট্রোপলিটন পুলিশ, সিআইডি, ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট, গোয়েন্দা সংস্থা, গণমাধ্যমকর্মী ও সমাজকর্মীরা সম্মিলিতভাবে কাজ করেছেন। অল্প সময়ের মধ্যেই আমরা হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, গণপতি চক্রবর্তী একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার পরিবারের সঙ্গে কারও কোনো কলহ বা বিরোধ ছিল না। পাশের একটি ভবনের ওপর দিয়ে দুই আসামি মুগ্ধ ও সিদ্ধার্থ গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যাতায়াত করত। বৃহস্পতিবার দিবাগত রাতে তারা ওই ছাদে বসে ইয়াবা সেবন করছিল। এ সময় শব্দ শুনে গণপতি চক্রবর্তী ছাদে যান। তিনি খালি গায়ে ছিলেন এবং কাঁধে গামছা ছিল। ছাদে বসে আড্ডা দেওয়ার বিষয়ে তিনি তাদের জিজ্ঞাসা করেন। তখন নিজেদের পরিচয় যাতে প্রকাশ না পায়, সে জন্য দুই আসামি তার গলায় থাকা গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গণপতি চক্রবর্তীকে হত্যার সময় তার বাচার চেষ্টার শব্দ শুনে স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ওপরে যাওয়ার চেষ্টা করেন। সিঁড়িতে তাকেও গলায় গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। তার চিৎকার-চেঁচামেচি শুনে মেয়ে প্রার্থী চক্রবর্তী এগিয়ে আসেন। তাকেও গামছা পেঁচিয়ে হত্যা করা হয়। আসামিদের বক্তব্য অনুযায়ী, প্রার্থী চক্রবর্তী সহজে মারা যাচ্ছিলেন না। তার মৃত্যু নিশ্চিত করতে চার থেকে পাঁচ মিনিট সময় লাগে। একপর্যায়ে রশি দিয়ে তার গলা ও মুখ পেঁচিয়ে জোরে টান দেওয়া হয়। এতে তার চোয়াল ভেঙে যায় এবং চোখ বেরিয়ে আসে।

তিনি উল্লেখ করেন, এরপর নিচতলায় গিয়ে ঘুমিয়ে থাকা ১২ বছর বয়সী শিশু প্রিয়মকে হত্যা করা হয়। শিশুটির গলায় কাপড় পেঁচিয়ে হত্যার পর একপর্যায়ে বালিশ চাপা দেওয়া হয়। প্রিয়মের বয়স আমার ছোট সন্তানের সমান। এ হত্যাকাণ্ডের কথা বলতে গিয়ে আমি আবেগপ্রবণ হয়ে যাই। প্রিয়মকে হত্যার কারণও আমরা জানতে পেরেছি। সিদ্ধার্থের ছোট ভাই অপূর্বের সঙ্গে প্রিয়মের বন্ধুত্ব ছিল। তারা একসঙ্গে খেলাধুলা করত। প্রিয়ম আসামিদের চিনত। এ কারণে সিদ্ধার্থ সিদ্ধান্ত নেয়, প্রিয়মকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এরপর সিদ্ধার্থ ও মুগ্ধ দুজন মিলে শিশুটিকে হত্যা করে।

তিনি বলেন, ‘হত্যাকাণ্ডের পরও আসামিরা ওই বাড়িতে অবস্থান করে। সকাল হলে তারা বাড়ির বাথরুমে গোসল করে। প্রথমে সিদ্ধার্থ এবং পরে মুগ্ধ গোসল করে। এরপর তারা ডাইনিং টেবিলে বসে খেজুর খায়। সেখানে থাকা এক পিস ইয়াবা তারা সেবন করে। ঘটনাস্থল থেকে ইয়াবা সেবনের আলামত পাওয়া গেছে। খুনের পর তারা শসাও খেয়েছিল। ফ্রিজ থেকে নেওয়া একটি শসার অর্ধেক অংশ পাওয়া গেছে। তাদের বক্তব্যের সঙ্গে এই আলামতও মিলে গেছে। খুনের পর তারা উত্তেজিত ছিল এবং শসা খেয়েছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।

সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়, এরপর শুক্রবার জুমার নামাজের সময় তারা বাড়ি থেকে বের হয়। তখন মুসল্লিরা নামাজে ব্যস্ত থাকায় রাস্তাঘাট ফাঁকা ছিল। তারা ওই সুযোগে বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। পরে সেগুলো মন্দিরের পেছনের একটি পরিত্যক্ত জায়গায় রেখে দেয়। আসামিদের দেখানো মতে আজ এসব আলামত উদ্ধার করা হয়েছে। সিদ্ধার্থ একটি স্বর্ণের দোকানের কারিগর। সে পিকে পাল জুয়েলার্সে প্রায় আট বছর ধরে স্বর্ণের কাজ করে। ফলে কোনটি স্বর্ণ আর কোনটি ইমিটেশন, তা সে চেনে। ঘটনাস্থলে একটি চুরি আগুন দিয়ে পরীক্ষা করার আলামত পাওয়া যায়। তখন আমাদের ধারণা হয়, স্বর্ণের কাজে অভিজ্ঞ কেউ এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। পরে সেই ধারণা সঠিক প্রমাণিত হয়।

এতে বলা হয়, ঘটনাটিকে ডাকাতি হিসেবে দেখাতে এবং তদন্ত ভিন্ন খাতে নিতে আসামিরা ইচ্ছাকৃতভাবে বাড়ির জিনিসপত্র এলোমেলো করে। বাড়িতে থাকা দুটি মোবাইল ফোনও তারা ডিটারজেন্ট মেশানো পানিতে বালতির মধ্যে ভিজিয়ে রাখে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী, ফোনে যেন কোনো ফিঙ্গারপ্রিন্ট না থাকে, সে জন্য তারা এ কাজ করে। বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত পুরো ঘটনাটি ঘটে। বাড়ি থেকে বের হওয়ার আগে তারা কিছু স্বর্ণালংকার নিয়ে যায়। পরে সেগুলো পরিত্যক্ত জায়গায় রেখে দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মুগ্ধ ও সিদ্ধার্থ পরস্পরের আত্মীয়। তারা মামাতো ভাই। ঘটনার আগে সীমান্ত নামে একজনের বাসায় বসেও তারা ইয়াবা সেবন করে। সীমান্ত এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। এরপর তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গিয়ে ইয়াবা সেবন করে। মুগ্ধ সিটি বাজারের রামনাথের মাছের দোকানে কাজ করে। তার বাসার সামনে প্রশান্ত নামে এক ইয়াবা ব্যবসায়ী রয়েছে। তার কাছ থেকেই তারা ইয়াবা কিনত। প্রতি পিস ইয়াবার দাম ছিল ৩৫০ টাকা।

আসামিরা যে ভবনের ওপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়িতে যাতায়াত করত, সেটি দেবুদের ভবন। তারা ওই ভবনের ওপর দিয়ে গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে যেত। গণপতি চক্রবর্তীর স্ত্রীকে তারা ‘কাকি বলে ডাকত। গণপতি চক্রবর্তীকে ‘স্যার বলে সম্বোধন করত। তাঁর মেয়ের সঙ্গে তাদের খুব একটা কথা হতো না। তবে ছোট শিশু প্রিয়মের সঙ্গে তাদের পরিচয় ছিল এবং খেলাধুলার সম্পর্ক ছিল।

পুলিশ জানান, দুই আসামিকেই আমরা গ্রেপ্তার করেছি। আজ ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন শ্রীমুগ্ধ ওরফে মুগ্ধ, বয়স ২৩ বছর, পিতা কানুদাস ও মাতা সেনারী দাস এবং সিদ্ধার্থ দাস, বয়স ১৯ বছর, পিতা বিনয়চন্দ্র দাস ও মাতা পাপড়ি দাস। দুজনেরই বাড়ি মাছুয়াপাড়া এলাকায়। চারজনকে একের পর এক হত্যা করা হয়েছে।

ঘটনার তদন্তে আমরা বিভিন্ন আলামত পেয়েছি। খেজুরের বিচি ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। অর্ধেক খাওয়া শসা পাওয়া গেছে। একটি চুরি আগুন দিয়ে পরীক্ষা করার আলামত পাওয়া গেছে। এসব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করেই আমরা তদন্তে অগ্রগতি পেয়েছি এবং আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। ঘটনার শুরু থেকেই এটি হত্যা নাকি ডাকাতিতা নিয়ে আমাদের মধ্যে দ্বিধা ছিল। সে কারণে আসামি শনাক্ত ও গ্রেপ্তার এবং তাদের জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে আমরা সতর্কতার সঙ্গে এগিয়েছি। এত দ্রুত সময়ে আসামিদের শনাক্ত করতে পারা আমাদের তদন্ত দলের বড় সাফল্য।

সংবাদ সম্মেলনে পুলিশ বলেন, এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার নম্বর ৪৩। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে পুলিশের পক্ষ থেকে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। প্রকৃত আসামিদের বিচারের আওতায় আনা হবে। ঘটনাটি অত্যন্ত চাঞ্চল্যকর হওয়ায় আসামি গ্রেপ্তারের ক্ষেত্রে আমরা যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছি। তদন্তের স্বার্থে প্রতিটি পদক্ষেপ বিবেচনা করে নিতে হয়েছে। তাই সব তথ্য তাৎক্ষণিকভাবে গণমাধ্যমকে জানানো সম্ভব হয়নি। হত্যাকাণ্ডে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ধরনের কোনো তথ্যও আমাদের তদন্তে আসেনি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান প্রস্তুত হচ্ছে

সংগৃহীত

বিশ্ব ইজতেমা গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হতে যাচ্ছে । 

বিশ্ব ইজতেমার আনুষ্ঠানিকতা আগামী ২ ফেব্রুয়ারি আম বয়ানের মাধ্যমে শুরু হবে। আর ইজতেমায় আগত মুসুল্লিদের সুবিধার্থে স্বেচ্ছাশ্রমে চলছে ময়দানের প্রস্তুতির কাজ। 

মুসলমানদের বৃহত্তম এই সম্মেলন সুষ্ঠু, সুন্দর করার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। 

এ বছর দুইপর্বে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব ইজতেমা। প্রথম পর্ব হবে ২ থেকে ৪ ফেব্রুয়ারি, দ্বিতীয় পর্ব হবে ৯ থেকে ১১ ফেব্রুয়ারি। 

টঙ্গীর ইজতেমা ময়দানের সম্পূর্ণ মাঠ ইতোমধ্যেই খুঁটি বসানো শেষ হয়েছে। নামাজে দাগ কাটাও প্রায় শেষের দিকে। বিভিন্ন খিত্তায় ভাগ করা হয়েছে ময়দানটি। ইজতেমা ময়দানের পশ্চিম পাশের সামিয়ানা টাঙানোর কাজ প্রায় শেষ। মাইকের জন্য বৈদ্যুতিক তার স্থাপনের কাজও শুরু হয়েছে। তুরাগ তীরের প্রায় ১৬০ একর জমি বিস্তৃত ইজতেমা ময়দানে প্রতিদিনই রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে মুসুল্লিরা এসে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে কাজ করছেন। স্বেচ্ছাশ্রমে এরই মধ্যে প্রায় ৮০ ভাগ কাজ শেষ করেছে মুসুল্লিরা। প্রতি বছরের মতো ইজতেমার নিরাপত্তায় আশপাশে সিসি টিভি বসানোসহ ওয়াচ টাওয়ার নির্মাণ করা হবে। এছাড়া বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠের ভেতর ও বাইরে কাজ করবেন।

মুসুল্লিরা বলছেন, বিশ্বের লাখ লাখ দেশি-বিদেশি মেহমান আসবে ইজতেমা ময়দানে। তাদের থাকা-খাওয়া ও বসার জন্য তারা স্বেচ্ছাশ্রমে কাজ করছেন। 

জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলমগীর হোসেন মিয়া বলেন, অন্যান্য বছরের মতো সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা করার জন্য প্রয়োজনীয় টয়লেট, পানি সরবরাহ এবং ওজু-গোসলের নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

ইজতেমা সফল করার লক্ষ্যে এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন সরকারি সংস্থা, দপ্তরের সঙ্গে একাধিক বৈঠক হয়েছে জানিয়ে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলছেন, নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে ইজতেমা আয়োজনে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এজন্য সরকারি বিভিন্ন দপ্তর, পুলিশ প্রশাসন, সিটি করপোরেশন আলাদাভাবে কাজ করে যাচ্ছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন

সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন
সংগৃহীত ছবি

চীনের ‘কৃত্রিম সূর্য প্রকল্পে বড় ধরনের অগ্রগতি হয়েছে। দেশটির বিজ্ঞানীরা পরীক্ষামূলক ফিউশন চুল্লির জন্য তৈরি সুপারকন্ডাক্টিং চুম্বকের গুরুত্বপূর্ণ পরীক্ষায় সফল হয়েছেন। এই চুম্বকই ভবিষ্যতের ফিউশন শক্তি উৎপাদনের অন্যতম প্রধান প্রযুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে।

চীনা বিজ্ঞান একাডেমির প্লাজমা পদার্থবিদ্যা ইনস্টিটিউটে ৫৮২ টন ওজনের এই সুপারকন্ডাক্টিং চুম্বকের মূল পরীক্ষা সম্পন্ন হয়েছে। এটি এমন একটি চুম্বক, যা সূর্যের কেন্দ্রের চেয়েও বেশি উত্তপ্ত প্লাজমাকে চুল্লির দেয়ালে স্পর্শ না করিয়ে স্থির রাখতে সাহায্য করবে।

চীনের ‘কৃত্রিম সূর্য হলো এমন একটি পরীক্ষামূলক ফিউশন চুল্লি, যার মাধ্যমে সূর্যের মতো নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়া পৃথিবীতে পুনরায় তৈরি করার চেষ্টা করা হচ্ছে। লক্ষ্য হলো ভবিষ্যতে পরিষ্কার ও বিপুল পরিমাণ শক্তি উৎপাদন করা।

নিউক্লিয়ার শক্তির দুটি প্রধান প্রক্রিয়া হলো ফিশন ও ফিউশন। ফিশনে ইউরেনিয়ামের মতো ভারী পরমাণু ভেঙে শক্তি উৎপন্ন হয়। অন্যদিকে ফিউশনে হাইড্রোজেন ও হিলিয়ামের মতো হালকা পরমাণু একত্রিত হয়ে বিপুল শক্তি তৈরি করে।

বিজ্ঞানীরা পরীক্ষাগারে ফিউশন বিক্রিয়া তৈরি করতে সক্ষম হলেও তা দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদন করা এখনো বড় চ্যালেঞ্জ।

সূর্যের কেন্দ্রে তাপমাত্রা প্রায় দেড় কোটি ডিগ্রি সেলসিয়াস। সেখানে প্রচণ্ড মহাকর্ষীয় চাপ পরমাণুগুলোকে কাছাকাছি এনে ফিউশন ঘটায়। কিন্তু পৃথিবীতে এমন মহাকর্ষ নেই।

তাই বিজ্ঞানীরা প্লাজমার তাপমাত্রা প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ান, যাতে হাইড্রোজেনের পরমাণুগুলো দ্রুত সংঘর্ষে ফিউশন তৈরি করতে পারে। কিন্তু এত উত্তপ্ত প্লাজমাকে কোনো সাধারণ বস্তু দিয়ে আটকে রাখা সম্ভব নয়।

এই কারণে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র ব্যবহার করে প্লাজমাকে একটি অদৃশ্য খাঁচার মধ্যে আটকে রাখা হয়।

চীনের তৈরি টোকামাক আকৃতির ফিউশন চুল্লিতে ১৬টি বিশাল ডি-আকৃতির সুপারকন্ডাক্টিং চুম্বক ব্যবহার করা হবে। এগুলো ৬.৫ টেসলা শক্তির চৌম্বক ক্ষেত্র তৈরি করবে, যা পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের চেয়ে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী।

প্রতিটি চুম্বকের আকার প্রায় ২১ মিটার বাই ১২ মিটার এবং ওজন ৫৮২ টন। এটি এখন পর্যন্ত তৈরি সবচেয়ে বড় সুপারকন্ডাক্টিং ফিউশন চুম্বকগুলোর একটি।

একদিকে ১০ কোটি ডিগ্রি, অন্যদিকে মাইনাস ২৬৯ ডিগ্রি

এই প্রযুক্তির সবচেয়ে বিস্ময়কর দিক হলো একই চুল্লিতে দুটি বিপরীত তাপমাত্রা বজায় রাখা।

ফিউশন চুল্লির ভেতরে প্লাজমার তাপমাত্রা প্রায় ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস হলেও সুপারকন্ডাক্টিং চুম্বককে রাখতে হয় প্রায় মাইনাস ২৬৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটি সম্ভব হয় বিশেষ শূন্যস্থান নিরোধক ও অতিশীতলীকরণ প্রযুক্তির মাধ্যমে।

চীনের এই চুম্বকের বিশেষত্ব হলোএর সব গুরুত্বপূর্ণ উপাদান দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ফলে ফিউশন গবেষণার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সরঞ্জামের ক্ষেত্রে বিদেশি সরবরাহের ওপর নির্ভরতা কমিয়েছে বেইজিং।

এর আগে চীনের পরীক্ষামূলক উন্নত সুপারকন্ডাক্টিং টোকামাক (ইস্ট) যন্ত্র ১০ কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্লাজমা ১ হাজার ৬৬ সেকেন্ড ধরে রাখার বিশ্ব রেকর্ড করেছিল।

চীনের লক্ষ্য হলো ২০২৭ সালে ফিউশন চুল্লির পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা এবং ২০৩০ সালের মধ্যে ফিউশন শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের পথে এগিয়ে যাওয়া। তবে বাণিজ্যিকভাবে ফিউশন বিদ্যুৎ উৎপাদন এখনো মানবজাতির জন্য বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল এক যুবকের

বাজার থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে প্রাণ গেল এক যুবকের
সংগৃহীত ছবি

জয়পুরহাটের পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদ (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদ উপজেলার কুসুম্বা ইউনিয়নের বাঁশখুর দক্ষিণ পাড়ার মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শালাইপুর বাজার থেকে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রাশেদ। পথে বড় পুকুরিয়া বিদ্যুৎ সাব-স্টেশনের কাছাকাছি পৌঁছালে বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, মরদেহ বর্তমানে হাসপাতালে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

খালেদা জিয়ার দেশে ফেরার দিন পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা: ডিএমপি

ফাইল ছবি

লন্ডনে চার মাস চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী মঙ্গলবার (৬ মে) সকালে ঢাকায় ফিরছেন। তার সফরসঙ্গী হিসেবে থাকবেন দুই পুত্রবধূ।  এদিন সকালে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পৌঁছাবেন তিনি।

বেগম খালেদা জিয়ার দেশে ফেরার বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বলছে, বিএনপি চেয়ারপারসনের দেশে ফেরা উপলক্ষে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, পাশাপাশি থাকবে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বিমানবন্দর থেকে তার বাসভবন পর্যন্ত যাত্রা সুগম করতে এবং যান চলাচল স্বাভাবিক রাখতে পর্যাপ্ত ট্রাফিক ব্যবস্থাও থাকবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তার সূত্রে জানা যায়, খালেদা জিয়ার ঢাকায় ফেরার উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তার জন্য কাজ করছে। একইরকম তথ্য দিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, আগামীকাল সোমবার (৫ মে) যাত্রা শুরু করে মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি অবতরণ করবে। এদিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নেতাকর্মীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশনা। 

নির্দেশনাগুলো হলো: অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে কোনো যানজট সৃষ্টি না করে একহাতে জাতীয় পতাকা এবং আরেক হাতে দলীয় পতাকা নিয়ে দেশনেত্রীকে অভ্যর্থনা জানাবেন।

এছাড়া সাধারণের চলাচলের জন্য ওইদিন বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত মূল সড়ক এড়িয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারেরও অনুরোধ জানানো হয়েছে দলটির পক্ষ থেকে। 

আরও বলা হয়েছে, বিমানবন্দর ও চেয়ারপারসনের বাসভবনে কেউ প্রবেশ করতে পারবে না। সব নেতাকর্মী দলীয় পতাকা এবং জাতীয় পতাকা হাতে রাস্তার একপাশে দাঁড়াবে। চেয়ারপারসনের গাড়ির সঙ্গে মোটরসাইকেল এবং হাঁটা সম্পূর্ণরূপে নিষেধ।

অভ্যর্থনা জানানোর জন্য বিএনপি ও সহযোগী সংগঠনের অবস্থানের কথাও জানিয়েছে দলটি।

সংগঠনের নাম ও অবস্থান:

>মহানগর উত্তর বিএনপি, বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান হোটেল।

>ছাত্রদল, লা মেরিডিয়ান হোটেল থেকে খিলক্ষেত।

>যুবদল, খিলক্ষেত থেকে হোটেল র‍্যাডিসন।

>মহানগর দক্ষিণ বিএনপি, হোটেল র‍্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম।

>স্বেচ্ছাসেবক দল, আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান।

>কৃষকদল, বনানী কবরস্থান থেকে কাকলী মোড়।

>শ্রমিক দল, কাকলী মোড় থেকে বনানী শেরাটন হোটেল।

>ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল, বনানী শেরাটন হোটেল থেকে বনানী কাঁচাবাজার।

>মুক্তিযোদ্ধা দল ও সব পেশাজীবী সংগঠন, বনানী কাঁচাবাজার থেকে গুলশান-২।

>মহিলা দল, গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড।

>বিএনপি জাতীয় নির্বাহী কমিটির নেতারা, গুলশান-২ গোলচত্বর থেকে গুলশান অ্যাভিনিউ রোড।

>বিভিন্ন জেলা থেকে আগত নেতাকর্মী, যার যার সুবিধামতো স্থানে অবস্থান করবেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪

রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
সংগৃহীত ছবি

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় যাত্রীবাহী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই নারীসহ মোট চারজন নিহত হয়েছেন। ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় আরও দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১৬ আগস্ট) ভোর আনুমানিক ৬টার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার ভোরে রাঙামাটি শহর থেকে যাত্রীদের নিয়ে একটি পিকআপ ভ্যান কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়কের ওপর উল্টে যায়। এতে পিকআপে থাকা যাত্রীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজনসহ সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন।

দুর্ঘটনায় নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন নানিয়ারচরের ঘিলাছড়ি গ্রামের শোভা চাকমা (৫২), কৃষ্ণমাছড়া এলাকার মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি শহরের আমানতবাগ এলাকার শান্তনা চাকমা (৩৮) এবং বিজয়নগর এলাকার বাসিন্দা শান্তি রঞ্জন চাকমা (৬৫)।

আহতরা হলেন পিকআপ চালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) এবং রাঙামাটি শহরের পিটিআই এলাকার বাসিন্দা সুমন চাকমা (৪৫)। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা মেঘরানী চাকমা, শান্তনা চাকমা ও শান্তি রঞ্জন চাকমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শোভা চাকমাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করা হয়, কিন্তু পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। বর্তমানে আহত জ্ঞান বিকাশ চাকমা ও সুমন চাকমা রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল, যাদের মধ্যে তিনজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় বা চট্টগ্রামে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে রাঙামাটির সংসদ সদস্য ও সাবেক পার্বত্য মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান দ্রুত রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান এবং মর্গ পরিদর্শন করেন। তিনি নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং প্রয়োজনীয় সব ধরণের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানটিকে পুলিশ জব্দ করেছে। নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে। প্রাথমিকভাবে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেলেও, ঠিক কী কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন তা খতিয়ে দেখার জন্য পুলিশি তদন্ত চলমান রয়েছে। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

চলমান শৈত্যপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়

চলমান শৈত্যপ্রবাহে প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু সকাল ১০টায়
সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে চলমান শৈত্যপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সকাল ১০টায় শুরু হবে ।

সোমবার (২২ জানুয়ারি) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পাঠদান কর্মসূচি পরিবর্তন করে অফিস আদেশ জারি করেছে।

এতে বলা হয়, সারা দেশে চলমান শৈত্যপ্রবাহের কারণে শিক্ষার্থীদের অসুবিধার কথা বিবেচনায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে শুরু হবে আর ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা হলে ইতোপূর্বে জারি করা নির্দেশনা যথারীতি বহাল থাকবে।

গত ১৬ জানুয়ারি মন্ত্রণালয় থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, চলমান শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বিধায় যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, সেসব জেলার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালকরা সংশ্লিষ্ট জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের একাডেমিক কার্যক্রম শীতের তীব্রতা ও স্থানীয় বাস্তবতা বিবেচনায় নিয়ে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা প্রদান করতে পারবেন (সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত)। আর এ আদেশের কার্যকারিতা ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে আদেশ জারি করে জানানো হয় যে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে হলে স্কুল ও কলেজ বন্ধ রাখা যাবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

কাল অনুষ্ঠিত হবে মেডিক্যাল ভর্তি পরীক্ষা

ছবি: সংগৃহীত

কাল  অনুষ্ঠিত হবে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে মেডিক্যাল ভর্তি পরীক্ষা।

আজ সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি  ইন্সটিটিউটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বাস্থ্য মন্ত্রী ডা. সামন্ত লাল সেন ।

স্বাস্থ্য মন্ত্রী বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এক ঘণ্টাব্যাপী দেশের ১৯টি পরীক্ষা কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে অনুষ্ঠিত হবে। ৩৭টি সরকারি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৫৩৮০ টি। এছাড়াও বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজ রয়েছে যার মোট আসন ৬২৯৫ টি।

তিনি আরও বলেন, এমবিবিএস ভর্তি প্রক্রিয়ায় স্বচ্ছতা আনয়ন, প্রকৃত শিক্ষার্থীদের হয়রানি ও অনিয়ম বন্ধ এবং মেধাবী শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের লক্ষ্যে ভর্তি প্রক্রিয়া ডিজিটালাইজেশনের কার্যক্রম গ্রহণ করা হয়েছে। বিগত কয়েক বছর অনলাইনে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন এবং ডিজিটালাইজেশনের ফলে প্রশ্নপত্র ফাঁস বন্ধ

পরিক্ষার্থীরা প্রবেশপত্রের রঙিন প্রিন্ট কপি নিয়ে আসবেন।

পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো প্রকার অসদাচরণ, প্রতারণা, গুজব ছড়ানোর সঙ্গে জড়িত কাউকে চিহ্নিত করা গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ

এইচএসসিতে পাসের হার ৭৭.৭৮ শতাংশ
সংগৃহীত

আজ এইচএসসি সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশিত হয়েছে। এবার পাস করেছে ১০ লাখ ৩৫ হাজার ৩০৯ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় কমিটি সব বোর্ডের ফলাফলের যে সারসংক্ষেপ তৈরি করেছে তাতে দেখা যায়, গত বছর ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। সেই হিসেবে পাসের হারও কিছুটা কমেছে। জিপিএ পেয়েছে লাখ ৪৫ হাজার ৯১১ জন। গত বছর অর্থাৎ, ২০২৩ সালে এইচএসসি সমমান পরীক্ষায় জিপিএ- পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। সেই হিসেবে এবার জিপিএ- পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় দেশের ১১ শিক্ষা বোর্ডের এইচএসসি সমমানের ফল প্রকাশ একসাথে অনলাইন, শিক্ষা বোর্ডের ওয়েবসাইট এবং শিক্ষাপ্রতিষ্ঠানে প্রকাশ করা হয়। এছাড়া আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ফলাফলের সারসংক্ষেপ প্রকাশ করে।

 এবার হাজার ১৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোঃ নাহিদ ইসলাম বলেছেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রতিরোধে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোটার্স ইউনিটির প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতা কীভাবে গড়ে উঠবে, এ বিষয়টি বাংলাদেশের সাংবাদিকেরা নির্ধারণ করবেন।  গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে। এ কমিশন গণমাধ্যমের অংশীজনের সঙ্গে আলোচনা করে সরকারের নিকট প্রতিবেদন দেবে। কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে।

তিনি আরও বলেন, মাঠ পর্যায়ের অনেক সাংবাদিক আন্দোলনের সংবাদ সংগ্রহ করেছেন। তবে, সংশ্লিষ্ট গণমাধ্যম কর্তৃপক্ষের কারণে সবক্ষেত্রে আন্দোলনের সংবাদ গণমাধ্যমে প্রচার হয়নি।

মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা বলেন, গণমাধ্যমে সংবাদ প্রচারের পূর্বে আবশ্যিকভাবে সত্যতা যাচাই করতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের পর গণমাধ্যমের দায়িত্ব অনেক বেড়ে গেছে। তিনি বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের আত্মত্যাগ গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের উপর গুরুত্বারোপ করেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সপরিবারে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল বঙ্গভবনে

জাতীয় নাগরিক পার্টি–এনসিপি কুমিল্লা মহানগর আংশিক আহবায়ক কমিটি ঘোষণা,আহবায়ক- মো. সিরাজুল হক ও সদস্যসচিব- মাসুমুল বারী কাওসার

মেঝেতে খাবার পড়ে ময়লা, নিজের হাতেই পরিষ্কার করলেন ববি হাজ্জাজ

নেশাগ্রস্থ নাতিকে টাকা ধার না দিতে মাইকিং করে এলাকাবাসীকে সতর্ক করলেন দাদা

প্রতিবন্ধী নারীকে ধর্ষণের দায়ে ইউপি সদস্যের যাবজ্জীবন, রায় শুনে জ্ঞান হারালেন আসামি

অজ্ঞাত মরদেহ ময়লার গাড়িতে বহন, গোসল-জানাজা ছাড়াই দাফন

ইন্দোনেশিয়ার জাকার্তায় মাদক ধ্বংস করতে গিয়ে বিপত্তি, গাঁজার ধোঁয়ায় নেশাগ্রস্ত স্থানীয়রা

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর এলাকায় ‘দাফন না করার’ ঘোষণা

পরিবারের অমতে ভালোবাসার টানে ঘরছাড়া, বিষপানে থামল জীবন

একই পরিবারের চারজনকে হত্যার পর বাসাতেই গোসল করেন খুনিরা, খান খেজুর ও শসা

১০

৬ বছর পর রোগীর বেশে চিকিৎসক স্ত্রীর চেম্বারে হাজির প্রবাসী স্বামী

১১

স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করলে কঠোর ব্যবস্থা: রাশেদ খাঁন

১২

কুমিল্লায় ৯২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি-থ্রিপিস উদ্ধার

১৩

কুমিল্লায় গৃহবধূ মরিয়ম বেগম হত্যায় শ্বশুর-শাশুড়ি ও দেবরের যাবজ্জীবন কারাদণ্ড

১৪

১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী

১৫

কুমিল্লা ময়নামতিতে ডিবির অভিযানে ৬ মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

১৬

হিজাব পরে চুরি করতে গিয়ে অস্ত্রসহ যুবক আটক

১৭

বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু

১৮

অর্থের লোভে প্রধান শিক্ষিকাকে ২৭ বার ছুরিকাঘাতে হত্যা, দুই শিক্ষার্থী গ্রেপ্তার

১৯

নিখোঁজ নারীকে খুঁজতে গিয়ে ফিল্টারের ছবিতে বিভ্রান্তি, পরে মিলল জীবিত

২০

মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করল ৪ ভাই

মায়ের ধর্ষককে গলা কেটে হত্যা করল ৪ ভাই
সংগৃহীত ছবি

ময়মনসিংহ নগরীতে মায়ের ধর্ষককে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) সকালে নগরীর ৩৬ বাড়ি কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে দুপুরে রাজিব আহমেদ ওরফে রুবেল (৪০) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

নিহত রুবেল নগরীর আর কে মিশন রোড এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে। তিনি ওই কলোনিতে বাসা ভাড়া নিয়ে বন্ধুদের সঙ্গে থাকতেন। তার বিরুদ্ধে মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ৩৬ বাড়ি কলোনির বাসিন্দা ইসমাইল হোসেনের স্ত্রী পারুল আক্তারের ভাড়া বাসায় রুবেলকে নিজ ঘরে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার সময় হামলাকারীরা বাসার সামনে থাকা রুবেলের চাচাতো ভাই মো. শুভর একটি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিছানার ওপর রুবেলের গলা কাটা মরদেহ উদ্ধার করে। মরদেহের মাথার পাশ থেকে একটি মদের বোতলও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, শনিবার (৪ জুলাই) এক নারী ধর্ষণের অভিযোগ এনে ময়মনসিংহ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন। যত দূর জানতে পেরেছি, ধর্ষণের শিকার ওই নারীর চার ছেলে তাঁকে (ধর্ষক) গলা কেটে হত্যা করেছে।

আসাদুজ্জামান শাকিল বলেন, এ দিন দুপুরে ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশের উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই নারী ও তার দুই ছেলেকে হাসপাতাল থেকে নিয়ে গেছেন।

ময়মনসিংহ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বিষয়টি তদন্ত করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, আমরা কিছু তথ্য পেয়েছি এবং হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ শুরু করেছি। মো. রনি মিয়া (২৭) ও স্বজল (৩৫) নামের দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।