তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু

তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু
সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরের রায়পুরে তিন দিন ধরে দুই স্কুল ও মাদরাসা শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। গত রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার উদ্দেশে বের হওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান মেলেনি।

গতকাল মঙ্গলবার রাতে নিখোঁজ দুই শিক্ষার্থীর অভিভাবক—প্রবাসী এমরান হোসেন ও ব্যবসায়ী জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিখোঁজ শিক্ষার্থীরা হলো—কেরোয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী হাজী বাড়ির ব্যবসায়ী জাকির হোসেনের ছেলে আরাফাত সায়েম (১৪)। সে রায়পুর এল এম পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অন্যজন চরপাতা ইউনিয়নের গাজীনগর এলাকার প্রবাসী এমরান হোসেন ও গৃহিণী ফাহিমা আক্তারের একমাত্র ছেলে মো. ইকরামুল হাসান মিনহাজ (১৪)। সে রায়পুর আলিয়া কামিল মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় সায়েম ও মিনহাজ। কিন্তু দিনশেষে তারা আর ঘরে ফেরেনি। পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন পরিবারের সদস্যরা।

সন্তানদের দ্রুত সন্ধান পেতে পরিবার ও স্বজনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করে সবার সহযোগিতা চেয়েছেন।

নিখোঁজ সায়েমের বাবা জাকির হোসেন ও মিনহাজের বাবা এমরান হোসেন জানান, সব জায়গায় খুঁজেও ছেলেদের না পেয়ে সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রায়পুর থানায় তারা দুটি পৃথক সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। কেউ তাদের সন্ধান পেলে দ্রুত নিকটস্থ পুলিশ বা পরিবারকে জানানোর জন্য বিনীত অনুরোধ জানান তারা।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, দুই শিক্ষার্থীর নিখোঁজের ঘটনায় থানায় পৃথক জিডি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে পুলিশ।

নিখোঁজ দুই শিক্ষার্থীকে দ্রুত উদ্ধারে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন চার বিষয়: কুমিল্লায় শিক্ষামন্ত্রী মিলন

১

কক্সবাজারে বেড়াতে গিয়ে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল কুমিল্লার তরুণীর

২

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, অক্সিজেন নিয়ে ছোটাছুটির পর শিশুর মৃত্যু

৩

রাশমিকা রোজ আমাকে ১৫ বার ‘ভালোবাসি’ বলে: বিজয়

৪

রোহিঙ্গা ক্যাম্পে ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ২৮৮২

৫

বিয়ের আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

৬

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

৭

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৮

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৯

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১০

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

১১