

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্য এক কলেজ শিক্ষার্থীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত শিক্ষার্থীর নাম আব্দুর রহমান রিয়াদ (১৮)। তিনি ইসলামিয়া সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল আনুমানিক সাড়ে ৪টার দিকে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন বাহিরগোলা সড়কে তার ওপর এই হামলা চালানো হয়।গুরুতর আহত অবস্থায় রিয়াদকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার উপপরিদর্শক (এসআই) প্রণয় কুমার।নিহত রিয়াদ শহরের সয়াধানগড়া খাঁ পাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মো. রেজাউল করিমের ছেলে বলে জানা গেছে।ঘটনার সময়ের একটি ভিডিও নিকটস্থ সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়, যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, রিয়াদ একটি সিএনজিচালিত অটোরিকশায় বসে ছিলেন। এ সময় কয়েকজন যুবক চারদিক থেকে এসে অটোরিকশার ভেতরেই তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাতে তার মৃত্যু হয়।এ বিষয়ে এসআই প্রণয় কুমার জানান, দেশীয় ধারালো অস্ত্র ব্যবহার করে হামলাকারীরা বিকেলে রিয়াদকে গুরুতর আহত করে। মৃত্যুর পর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে এবং দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মন্তব্য করুন


ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)
কমিশনার হাবিবুর রহমান বলেছেন, জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদ জামাতে ঢাকা মেট্রোপলিটন
পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে। ঈদ কেন্দ্রিক
সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।
রবিবার (১৬ জুন) সকালে জাতীয় ঈদগাহ
ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে এসে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন,
সারা দেশের মতো ঢাকা মহানগরীতেও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উদ্দীপনার মধ্য দিয়ে
পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা এ ঈদগাহে নামাজ আদায় করবেন।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ৫টি জামাতের ব্যবস্থা করা হয়েছে। ঢাকা মহানগরীতে সব
জামাতের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থাপনার
জন্য পার্কিং ও ডাইভারশন থাকবে। পোশাকধারী পুলিশ সদস্যদের পাশাপাশি সাদা পোশাকে পর্যাপ্ত
সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পেট্রোলিং, সিসিটিভি ক্যামেরা মনিটরিংসহ নিরাপত্তা
নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশের পাশাপাশি র্যাবের
পেট্রোল টিম দায়িত্ব পালন করবে। আশা করি, ঈদের জামাত সুন্দরভাবে অনুষ্ঠিত হবে।
ডিএমপি কমিশনার হাবিবুর রহমান আরও বলেন,
বাংলাদেশের চামড়া প্রসেসিং এলাকা ঢাকা জেলার সাভারে। ঢাকা কেন্দ্রিক যে চামড়া সেগুলো
কালই সেখানে যাবে। আর ঢাকার বাইরেরগুলো ৭ দিনের মধ্যে সেখানে আসবে। এ কাজ যাতে সুন্দরভাবে
সম্পাদন করা হয় সেজন্য ডিএমপি সহায়তা করবে। আমরা ইতোমধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা
গ্রহণ করেছি, অনেককেই গ্রেফতার করেছি। পরে এ ধরনের কাজ যারা করবেন, তারা সতর্ক হবেন
এবং ভবিষ্যতে এসব থেকে তারা নিবৃত থাকবেন। আমরা সব ধরনের চ্যালেঞ্জ মাথায় রেখেই নিরাপত্তা
ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমরা সব সময় সর্বাত্মক ও সর্বোচ্চ ব্যবস্থাটাই নিয়ে থাকি।
এবারও সেটি করা হয়েছে।
মন্তব্য করুন


শিক্ষার্থীদের সৎ ও ভাল মানুষ হওয়ার পরামর্শ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, দুর্নীতি এবং অপরাধের বিরুদ্ধে সচেতনতা এখন থেকেই তৈরি করতে হবে।
আজ মঙ্গলবার কুমিল্লার দেবিদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ বলেন,গত ১৬ বছরে আমাদের দেশে এমন কোনো সেক্টর নেই যেখানে দুর্নীতি ঘটেনি। অফিস-আদালতে ঘুষ আর দুর্নীতি একটি প্রথা হয়ে দাঁড়িয়েছিল। মন্ত্রী ও এমপিরা দুর্নীতির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। যারা এসব করছে, তারা একসময় তোমাদের মতোই ছিল। কিন্তু তারা সঠিক শিক্ষা পাননি। কোনো শিক্ষক তার ছাত্রদের অন্যায় শিক্ষা দেয় না। তোমরা যারা এখানে আছো, তোমাদের নিজেদের আগে দুর্নীতিমুক্ত এবং সৎ মানুষ হতে হবে। যোগ্যতা থাকুক বা না থাকুক, তবে আগে তোমাদের ভালো মানুষ হতে হবে। আমাদের দেশে যারা দুর্নীতিবাজ, তারা বেশিরভাগই শিক্ষিত এবং ভালো ফল অর্জনকারী। তারা ভালো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে। কিন্তু তারা সঠিক শিক্ষা না পাওয়ায় দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। একজন রিক্সাওয়ালা পদ্মাসেতুতে দুর্নীতি করতে পারে না, কারণ তার কাছে সেই সুযোগ নেই। সুযোগ না থাকার কারণে দুর্নীতি না করা এবং সুযোগ পেয়েও দুর্নীতি না করা এক নয়। যারা সুযোগ পেয়েও দুর্নীতি থেকে দূরে থাকে, তারা আসল সমাজ সেবক। দুর্নীতি ও অপরাধ না করার চর্চাগুলো এখন থেকেই তোমাদের শুরু করতে হবে।
মন্তব্য করুন


অপতথ্য মোকাবিলায় কার্যকর ব্যবস্থা
গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের
প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আজ বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি
ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সুসান ভাইজ ও ইউনেস্কোর ‘মত প্রকাশের স্বাধীনতা
ও সাংবাদিকদের নিরাপত্তা’ বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহদি বেনচেলাহ প্রধান
উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)
এবং ইউনেস্কোর যৌথভাবে প্রস্তুত করা বাংলাদেশের গণমাধ্যম পরিমণ্ডলের মূল্যায়ন : স্বাধীন,
নিরপেক্ষ ও বহুমাত্রিক গণমাধ্যমের দিকে মনোনিবেশ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশের আগে তারা
এ সাক্ষাৎ করেন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বলেন, আমরা এই প্রতিবেদনের জন্য সত্যিই অপেক্ষা করছি।
তিনি বলেন, আমাদের প্রধান সমস্যা হলো
অপতথ্য, ভুয়া সংবাদ। আর এসব অপতথ্যের কিছু ছড়ায় বিদেশে থাকা লোকজন, আবার কিছু ক্ষেত্রে
স্থানীয়রাও এতে জড়িত। ধারাবাহিকভাবে এ হামলা হচ্ছে।
প্রধান উপদেষ্টাড. মুহাম্মদ ইউনূস বলেন,
শুধু ডিজিটাল মাধ্যমে নয়, নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে
ওঠে।’ এ প্রেক্ষিতে তিনি জাতিসংঘের সক্রিয় ভূমিকা কামনা করে বলেন, ‘আপনারা শুধু সরকারের
সঙ্গেই কথা বলবেন না, গণমাধ্যমের সঙ্গেও কথা বলুন।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
বলেন, একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা
তথ্য ছড়ায়, তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয়।
তিনি বলেন, আপনারা জাতিসংঘ, আপনাদের
কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ...আপনাদের সমর্থন আমাদের প্রয়োজন।
ইউনেস্কো প্রতিনিধি সুসান ভাইজ বলেন,
আগামীকাল বৃহস্পতিবার প্রকাশিতব্য প্রতিবেদনটিতে আত্ম-নিয়ন্ত্রণের বিষয়টিও তুলে ধরা
হবে।
তিনি বলেন, প্রতিবেদনটি দেখাবে কী কার্যকর
হচ্ছে, আর কী হচ্ছে না এবং এতে আন্তর্জাতিক মান অনুসরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সুপারিশ
থাকবে। সরকারি কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থা এবং বিচার বিভাগের সদস্যদের আন্তর্জাতিক
মানের সাথে তাদের কার্যক্রম সামঞ্জস্যপূর্ণ করতে প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে- সে বিষয়টিও
উল্লেখ থাকবে।’
ইউনেস্কোর জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা
মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনে সাংবাদিকদের কাজের পরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা
সম্পর্কেও কিছু সুপারিশ থাকবে, যা একটি বৈশ্বিক উদ্বেগ। সরকারি পদক্ষেপ এসব ক্ষেত্রে
গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
প্রতিবেদনটি ইউএনডিপির প্রতিষ্ঠান,
নীতি ও সেবা শক্তিশালীকরণ (এসআইপিএস) প্রকল্পের আওতায় এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা
ও গণমাধ্যম উন্নয়ন সংক্রান্ত ম্যান্ডেটের সাথে সামঞ্জস্য রেখে প্রস্তুত করা হয়েছে বলে
জানান কর্মকর্তারা।
মন্তব্য করুন


টাঙ্গাইলের
সখীপুরে বেপরোয়া গতির দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই শিক্ষাপ্রতিষ্ঠানের সাবেক
ও বর্তমান শিক্ষার্থী দুই বন্ধুসহ তিনজন নিহত হয়েছেন। সোমবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায়
উপজেলার কালমেঘা–নলুয়া সড়কের বেলতলী এলাকায় এ দুর্ঘটনা
ঘটে।
নিহত
কিশোরেরা হলেন- উপজেলার কালিদাস গ্রামের পানাউল্লাহপাড়ার মোহাম্মদ আলীর ছেলে লিখন
আহমেদ (১৫), একই গ্রামের বল্লাচালাপাড়ার মইনুদ্দিনের ছেলে আবির হোসেন (১৫) এবং ফুলঝুঁড়িপাড়ার
প্রবাসী আবদুর রউফের ছেলে সাব্বির হাসান (২০)। লিখন ও আবির বন্ধু। তারা কালিদাস কলতান
বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী। আর সাব্বির হাসান এইচএসসি পাস করে বিদেশে যাওয়ার
প্রস্তুতি নিচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী
সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় স্কুল শিক্ষার্থী দুই বন্ধু আবির ও লিখন মোটরসাইকেলযোগে
বেড়াতে বের হন। তারা উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেলতলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক
থেকে আসা অপর একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে
গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী ছাড়াও আরও তিন শিক্ষার্থী। এ ঘটনায় একটি মোটরসাইকেল
চালাচ্ছিল আবির হোসেন এবং অন্যটি চালাচ্ছিলেন সাব্বির হাসান। নিহত আবির ও লিখন একই
মোটরসাইকেলে ছিলেন।
স্থানীয়রা
জানান, গুরুতর আহতদের উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত
চিকিৎসক আবির হোসেনকে মৃত ঘোষণা করেন। পরে আহত বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে
নেওয়ার পথে লিখন আহমেদ ও সাব্বির হাসানের মৃত্যু হয়।
নিহতদের
পরিচয় নিশ্চিত করে কালিদাস কলতান বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম বাদল জানান,
লিখন ও আবির তার প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত সাব্বির তার প্রতিষ্ঠানের
সাবেক শিক্ষার্থী। কাকতালীয়ভাবে তিনজনেরই বাড়ি একই গ্রামে।
এ
বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার দ্বিতীয় কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন
চৌধুরী বলেন, দুটি মরদেহ থানায় আনা হয়েছে। অপর একটি মরদেহ ঢাকা থেকে সখীপুরে আনার
প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সীমান্তবর্তী শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে শীতকালীন কম্বল বিতরণ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মঙ্গলবার (৬ জানুয়ারি ) ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে মোট ৬০০টি শীতকালীন কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি, সরাইল সদর দপ্তরের রিজিয়ন কমান্ডার ও অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার রকিবুল হাসান, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজসহ অন্যান্য পদবীর কর্মকর্তা, জেসিও এবং বিভিন্ন পদমর্যাদার বিজিবি সদস্যরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষা ও চোরাচালান দমনের পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে সীমান্তবর্তী দরিদ্র ও দুস্থ জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো বিজিবির নিয়মিত কার্যক্রমেরই অংশ এই কম্বল বিতরণ। এ ধরনের মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনসাধারণের সঙ্গে বিজিবির বিশ্বাস ও আস্থার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন তারা। কম্বল পেয়ে শীতার্ত মানুষ বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।
মন্তব্য করুন


সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকদের নিজ উপজেলা বা থানা (একই উপজেলা/থানার ভেতর) অনলাইন বদলি শুরু হয়েছে যা চলবে আগামী ১৭ এপ্রিল পর্যন্ত।
শুক্রবার (২৯ মার্চ) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, ৩০ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ২ এপ্রিল প্রধান শিক্ষক কর্তৃক যাচাই সম্পন্নকরণ এবং ৩ ও ৪ এপ্রিল পর্যন্ত সহকারী উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই সম্পন্নকরণ হবে।
৫-৭ এপ্রিল পর্যন্ত উপজেলা/থানা শিক্ষা অফিসার কর্তৃক যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ, ৮-১৪ এপ্রিল পর্যন্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কর্তৃক সহকারী শিক্ষকের যাচাই ও অনুমোদন এবং প্রধান শিক্ষকের। যাচাই ও অগ্রায়ন সম্পন্নকরণ; ১৫-১৭ এপ্রিল পর্যন্ত বিভাগীয় উপপরিচালক কর্তৃক যাচাই ও অনুমোদন সম্পন্ন করবেন।
এতে আরও বলা হয়, শিক্ষকদের সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে শুধুমাত্র ১ বা ২টি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের প্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ২০২৩ সালের ১০ অক্টোবর জারিকৃত সর্বশেষ 'সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা (সংশোধিত) ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্রাদি যাচাই করে অগ্রায়ণ করবেন।
যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে সংযুক্ত তথ্য ও কাগজপত্রাদি যাচাই করবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরবর্তীতে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।
আবেদনকারীর পছন্দক্রম অনুযায়ী বদলি হওয়ার নিশ্চয়তা নেই। একাধিক আবেদনকারীর ক্ষেত্রে যোগ্য আবেদনকারীকে সফটওয়্যারের স্বয়ংক্রিয় ব্যবস্থাপনায় নির্বাচিত করা হয় বিধায় কোনো রকম হস্তক্ষেপের সুযোগ নেই।
মন্তব্য করুন


সড়ক
দুর্ঘটনায় মো. সাইয়েদ আহমদ বিল্লাল (৩২) নামে গফরগাঁও উপজেলার এক সৌদিপ্রবাসী যুবক
নিহত হয়েছেন। রবিবার (১১ জানুয়ারি) বিকেলে সৌদি আরবের রাজধানী রিয়াদ শহরে এ দুর্ঘটনা
ঘটে। নিহত বিল্লাল গফরগাঁও উপজেলার বারবাড়িয়া ইউনিয়নের পাকাটি গ্রামের রুহুল আমিনের
ছেলে।
পরিবার
ও স্থানীয় সূত্রে জানা যায়, বিল্লাল প্রায় চার বছর ধরে সৌদি আরবের রিয়াদে কর্মরত ছিলেন।
রবিবার
বিকেলে কাজ শেষে ফেরার পথে তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু
হয়।
নিহতের
স্বজন মন্টু মিয়া জানান, চার থেকে পাঁচ দিনের মধ্যে বিল্লালের দেশে ফেরার কথা ছিল।
তার এমন আকস্মিক মৃত্যু পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মন্তব্য করুন


মেহেরপুরের বাজিতপুর সীমান্তে আবারও উঁকি দিল স্বর্ণ চোরাচালানের ছায়া। গত রোববার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিলার ১১৭/৬ এসের অদূরে বিশেষ অভিযানে বাংলাদেশি ও ভারতীয় ২ জনকে আটক করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
এ সময় তাদের বহন করা ঘাসের বস্তা খুলতেই বেরিয়ে আসে স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার। ওজন ১ কেজি ১৬৬ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা। বিজিবি জানায়, সীমান্ত পার হওয়ার আগমুহূর্তে ধরা পড়ে তারা। অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগেই অ্যাম্বুশ করে রেখেছিল টহল দল। বিকেল নামতেই সন্দেহজনক গতিবিধি চোখে পড়ে সদস্যদের। থামার নির্দেশ পেয়ে পালাতে চাইলে ধাওয়া করে আটক করা হয় ২ জনকে।
পরে তল্লাশিতে ঘাসের বস্তা থেকে উদ্ধার করা হয় স্কচটেপে মোড়ানো ১০টি স্বর্ণের বার। যার আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ ৪৯ হাজার ৭৯৮ টাকা।
আটকরা হলেন– ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার শাহাপুর গ্রামের মিজানুর রহমান (২৪) এবং মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা গ্রামের মৃত আওয়াল হোসেনের ছেলে আব্বাস আলী (৪৫)।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটক ২ জনকে মেহেরপুর সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। উদ্ধার স্বর্ণ মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন


ঢাকা
মহানগর পুলিশের (ডিএমপি) শাহবাগ থানায় কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো.
আরশাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ডিএমপির
পুলিশ কমিশনার মো: মাইনুল হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা
হয়।
ডিএমপি
জানায়, গত ৩১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে ঢাকার
নিউ মডেল ডিগ্রী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাহিদুল ইসলামের মুখ চেপে
ধরেন পরিদর্শক আরশাদ হোসেন। তার এমন অপেশাদার কর্মকাণ্ডের ফলে পুলিশের কার্যক্রম নিয়ে
জনগণের বিরূপ ধারণা সৃষ্টিসহ পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যার প্রেক্ষিতে তাকে
সাময়িক বরখাস্ত করা হয়।
মন্তব্য করুন


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত
১টার পরে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক
ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপির মিডিয়া
সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ
অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
মন্তব্য করুন