প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক
সংগৃহীত ছবি

সম্পর্কে টানাপোড়েনের জেরে কথা বলা বন্ধ করে দিয়েছেন প্রেমিকা। তাই তার বাবাকেই অপহরণের অভিযোগ উঠলো প্রেমিকের বিরুদ্ধে। সম্প্রতি চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের গুজরাটে।

অভিযোগ উঠেছে, সুরাটের এক ব্যবসায়ী বন্দুকের ভয় দেখিয়ে অপহরণ করা হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন তার মেয়ের সাবেক প্রেমিক ঋষভ নাহাতা।

পুলিশ বলছে, ওই তরুণীর সঙ্গে সম্পর্ক ছিল ঋষভের। পরে তরুণী তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষুব্ধ হয়ে ঋষভ ওই তরুণীর বাবাকে অপহরণ করেন বলে অভিযোগ।

ঘটনাটি ঘটে গত ১ অক্টোবর। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঋষভ নাহাতা আরও দুই বন্ধুকে নিয়ে ব্যবসায়ীর বাড়িতে যান। তখন ওই তরুণী বাড়িতে ছিলেন না।

ঋষভ ওই ব্যবসায়ীর কাছে তার মেয়ের যোগাযোগ বন্ধ করার কারণ জানতে চান। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তিনজন মিলে বন্দুক দেখিয়ে ব্যবসায়ীকে অপহরণ করেন বলে অভিযোগ।

খবর পেয়ে দ্রুত তদন্তে নামে পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই ব্যবসায়ীর অবস্থান শনাক্ত করা হয়। সুরাটের সিটি লাইট এলাকায় তার অবস্থান পাওয়া যায়। সেখান থেকে ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।

একই সঙ্গে তিন অভিযুক্তকেও গ্রেফতার করে পুলিশ। তদন্তে পুলিশ জানতে পারে, ঋষভ নাহাতা ও ওই ব্যবসায়ীর মেয়ের মধ্যে আগে সম্পর্ক ছিল। পরে তরুণী সেই সম্পর্ক থেকে বেরিয়ে যান। ঋষভের সঙ্গে যোগাযোগও বন্ধ করে দেন। খাবারে চাটনি দেওয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও ভাইরাল

পুলিশের দাবি, বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ছিলেন ঋষভ। জিজ্ঞাসাবাদে ঋষভ আরেকটি অভিযোগের কথাও বলেন।

তার দাবি, ব্যবসায়ীর মেয়ে তার এক নারী বন্ধুকে ফোনে গালাগাল করেছিলেন। এ বিষয়ে ব্যাখ্যা চাইতেই তিনি ওই পরিবারের বাড়িতে গিয়েছিলেন বলে পুলিশকে জানান। তবে তরুণী বাড়িতে না থাকায় তার বাবার সঙ্গে কথা বলেন ঋষভ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং অপহরণের ঘটনা ঘটে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে। অপহরণের ঘটনায় ঋষভের সঙ্গে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, তিন অভিযুক্তেরই আগের অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিয়ের আগেই মৃত্যু, নিথর দেহে সিঁদুর পরিয়ে স্ত্রীর মর্যাদা দিলেন হবু বর

১

আজান দেওয়ার সময় মোয়াজ্জিনকে ছুরিকাঘাত

২

কৃষিমন্ত্রী হাজী ইয়াসিনের সাথে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

৩

কুমিল্লায় ভোক্তা অধিকার অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

৪

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

৫

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

৬

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

৭

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

৮

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

৯

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

১০

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

১১