বিয়ের আসর ছেড়ে পালালেন বর,পুলিশ তুলে এনে দিল বিয়ে

বিয়ের আসর ছেড়ে পালালেন বর,পুলিশ তুলে এনে দিল বিয়ে
সংগৃহীত ছবি

বিয়ে করতে এসে হবু শ্বশুরবাড়ির আপ্যায়ন পছন্দ হয়নি বরপক্ষের। এতে রাগ করে বিয়ের আসর ছেড়েই পালিয়ে যান বর।এদিকে বিয়ের মধ্যমণি বরকে না পেয়ে বিয়েবাড়িতে শোরগোল পড়ে যায়, কল করা হয় স্থানীয় থানায়।

খবর পেয়ে পুলিশ বরের বাড়ি গিয়ে দেখেন, তিনি নিজ ঘরেই আরাম করছেন। এরপর তাকে একরকম জোরপূর্বক তুলে এনে বিয়ের আসরে নিয়ে আসা হয়। পুলিশের উপস্থিতিতেই বিয়ে সম্পন্ন হয়।

সম্প্রতি ভারতের উত্তর প্রদেশের ফতেপুর জেলার রাধানগর গ্রামে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে কলকাতার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা।

গণমাধ্যমটির এক প্রতিবেদনে বলা হয়, রাধানগর গ্রামের  ২২ বছরের এক তরুণীর সঙ্গে পাশের গ্রামের এক যুবকের বিয়ে হয়ে ঠিক হয়। বিয়ের দিন নির্ধারিত সময়ের অনেক আগেই বরযাত্রী পৌঁছে যায় কনের বাড়িতে। এতে বিপাকে পড়েন কনের পরিবারের সদস্যরা। কারণ তখন সব প্রস্তুতি নেওয়া হয়নি। এক পর্যায়ে বরপক্ষের মনে হয়, তাদের গুরুত্ব কম দেওয়া হচ্ছে। আলাদাভাবে খাতির করা হচ্ছে না। এতে অভিমান করে কনেপক্ষের সদস্যদের ফাঁকি দিয়ে বিয়েবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন বর। বরযাত্রীরও অনেকে চলে আসেন।

এদিকে বরযাত্রী আর বরের দেখা না পেয়ে চারিদিকে খোঁজাখুজি শুরু করেন কনের পবিবার-স্বজনেরা। বরকে কোথাও না পেয়ে পুলিশের দ্বারস্থ হন তারা। পরে পুলিশ বরের বাড়িতে পৌঁছে অভিমান ভাঙাতে না পেরে তাকে ধরেবেঁধে কনেবাড়িতে নিয়ে আসে। এরপর পুলিশ সদস্যদের তদারকিতেই চার হাত এক হয়।  

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে বোরকা, কমানো হবে বিদেশি শিক্ষার্থীও: মেলোনি

১

ইতিহাস বলছে বিশ্বকাপ সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা

২

বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোল করা একমাত্র ফুটবলার মেসি

৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

৪

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

৫

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে ভারতীয় হাইকমিশনের শ্রদ্ধা

৬

সমকামিতা নিয়ে পশ্চিমা বিশ্বের কড়া সমালোচনা করে বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী

৭

বাল্যবিবাহকে আইনি স্বীকৃতি দিচ্ছে আফগানিস্তান

৮

প্রবাসীদের রেমিটেন্সেই বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে: প্রধান উপদেষ্টা

৯

বাংলাদেশ থেকে ১ লাখ শ্রমিক নেবে জাপান

১০

ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা

১১

সৌদি আরবে প্রাণ গেল বাংলাদেশি হজযাত্রীর

১২

মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৩