

যুক্তরাষ্ট্রের
ভার্জিনিয়া অঙ্গরাজ্যে ঘটে গেল এক ব্যতিক্রমী ঘটনা। থ্যাংকসগিভিং উপলক্ষে বন্ধ থাকা
একটি মদের দোকানে ঢুকে এক বন্য র্যাকুন স্কচসহ কয়েক ধরনের মদ পান করে অচেতন হয়ে পড়ে
ছিল বলে জানিয়েছে দোকান কর্তৃপক্ষ।
ঘটনাটি
ঘটে চলতি সপ্তাহের শুরুতে অ্যাশল্যান্ড এলাকার এ–বি–সি নামে মদের দোকানটিতে। শনিবার (২৯
নভেম্বর) কর্মীরা দোকানে এসে দেখতে পান, দোকানের ভেতর ভাঙা কাচের টুকরো ছড়িয়ে রয়েছে,
মেঝে জুড়ে মদ গড়িয়ে পড়েছে, আর বাথরুম ও ডাস্টবিনের মাঝখানে পড়ে আছে এক মাতাল র্যাকুন।
দোকানের
নিচের তাক থেকে নিজের মতো করেই কয়েকটি বোতল খুলে মদ পান করেছিল প্রাণীটি। ঘটনাস্থলে
পৌঁছান হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারের কর্মকর্তা সামান্থা
মার্টিন। তিনি জানান, র্যাকুনটি দোকানের ছাদের একটি টাইল ভেঙে সরাসরি নিচে পড়ে এবং
এরপর দোকানজুড়ে তাণ্ডব চালাতে গিয়ে যা পায় তাই গিলতে শুরু করে।
উদ্ধারকর্মীরা
জানান, র্যাকুনটিকে তুলে নেওয়ার আগে কিছুক্ষণ অপেক্ষা করা হয় যাতে তার হুঁশ ফেরে।
কয়েক ঘণ্টা ঘুমানোর পর দেখা যায়, প্রাণীটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, যদিও হালকা
হ্যাংওভার ছিল। পুরোপুরি স্বাভাবিক হয়ে ওঠার পর সেটিকে আবার নিরাপদে বনে ছেড়ে দেওয়া
হয়। দোকানটির পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক পোস্টে প্রাণীটি উদ্ধারে
পেশাদার সহায়তার জন্য হ্যানোভার কাউন্টি অ্যানিমাল প্রোটেকশন অ্যান্ড শেল্টারকে ধন্যবাদ
জানানো হয়েছে।
এই
অদ্ভুত ঘটনার বিষয়ে কর্মকর্তা সামান্থা মার্টিন হাসতে হাসতে বলেন, একজন অ্যানিমাল কন্ট্রোল
অফিসারের জীবনে এ তো আরেকটা সাধারণ দিন।
মন্তব্য করুন


বিএনপি
চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া
হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ
মধ্যরাতের পরে অথবা কালকে সকালের ভেতরে লন্ডনে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন ডা. জাহিদ।
এবার তার সঙ্গী হবে ৬ চিকিৎসকসহ ১৪ জন। এবারও সঙ্গী হিসেবে নাম রয়েছে গৃহপরিচারিকা
ফাতেমা বেগমের। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার সঙ্গে রয়েছেন তিনি।
এবারের
সফরে খালেদা জিয়ার সঙ্গে দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রুপা সিকদার থাকবেন বলে বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জানা
গেছে, গৃহপরিচারিকা ফাতেমা বেগম ২০১০ সাল থেকে বেগম জিয়ার ছায়াসঙ্গী হয়ে রয়েছেন। ২০১৮
সালে স্বেচ্ছায় বেগম জিয়ার সঙ্গে কারাগারেও ছিলেন তিনি। বেগম জিয়া অসুস্থ হয়ে হাসপাতালে
থাকলে তিনিও থাকেন হাসপাতালে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
বাতিলের প্রতিবাদে আন্দোলনে বেগম খালেদা জিয়াকে গুলশাল কার্যালয়ের সামনে আটকে দেওয়া
হয়েছিল। তখনো পতাকা হাতে বেগম জিয়ার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় ফাতেমাকে।
তার
গ্রামের বাড়ি ভোলায়। চলতি বছরের ৭ জানুয়ারি চিকিৎসার জন্য লন্ডন যান বেগম খালেদা জিয়া।
তখনো তার সঙ্গী ছিলেন ফাতেমা বেগম।
এবারের
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাবেন—পুত্রবধূ সৈয়দা শামিলা রহমান, ডা. জাহিদ
হোসেন, ডা. এনামুল হক চৌধুরী (চেয়ারপারসনের উপদেষ্টা), ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী,
ডা. সাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. মোহাম্মদ জাফর ইকবাল, ডা. মোহাম্মদ
আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল (এসএসএফ), সৈয়দ সামিন মাহফুজ (এসএসএফ), আব্দুল হাই
মল্লিক (ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী), মাসুদের রহমান (অ্যাসিস্ট্যান্ট প্রাইভেট
সেক্রেটারি), ফাতেমা বেগম (গৃহকর্মী), রুপা শিকদার (গৃহকর্মী)।
মন্তব্য করুন


বিএনপি
ক্ষমতায় গেলে সংবিধানের প্রস্তাবনায় এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা
করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শনিবার
(১৫ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে এ কথা বলেন
তিনি। খতমে নবুওয়ত মহাসম্মেলনে উপস্থিত হয়েছেন দেশ ও দেশের বাইরের
প্রথিতযশা আলেম ও ইসলামী চিন্তাবিদরা।
সালাহউদ্দিন
আহমদ বলেন, বিএনপি বিশ্বাস করে আল্লাহ এক এবং হযরত
মুহাম্মদ (সা.) শেষ নবী। তিনি উল্লেখ করেন, মুসলিম জাতির মধ্যে বিভাজনের কারণে ফিলিস্তিন ও মিয়ানমারে মুসলমানরা
নির্যাতনের শিকার হচ্ছে। তিনি আরও বলেন, দেশের মানুষ যদি দায়িত্বপ্রাপ্ত হন এবং সকলে
সহযোগিতা করেন, তাহলে খতমে নবুওয়ত কমিটির দাবির বিষয়ে বিএনপি আইনি ব্যবস্থা গ্রহণ করবে। যারা রাসুলুল্লাহ (সা.)কে স্বীকার করে
না, তাদেরকে বিএনপি মুসলিম হিসেবে মনে করে না।
সম্মেলনের
মাওলানা মুহিউদ্দীন রব্বানী বলেন, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা এবং খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষার দাবি নিয়ে আয়োজিত এ মহাসম্মেলনে বিভিন্ন
দেশ থেকে আগত শীর্ষ আলেমরা অংশগ্রহণ করেছেন।
মহাসম্মেলনে
সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত
সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।
সম্মিলিত
খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে।
খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান
করছে।
মন্তব্য করুন


বিএনপির
চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গঠন হচ্ছে। ইতিমধ্যে নতুন
মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠান
অনুষ্ঠিত হয়।
মন্তব্য করুন


ইরানের
রাজধানী তেহরানে শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের গুদামে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।
এ ঘটনার প্রেক্ষিতে ঘন কালো মেঘে ছেয়ে গেছে রাজধানী তেহরানের আকাশ। আকাশ থেকে ঝরছে
অদ্ভুত ‘কালো বৃষ্টি’।
রোববার
(৮ মার্চ) সকালে ঘুম থেকে উঠে এ কালো বৃষ্টি প্রত্যক্ষ করে শহরের এক কোটি মানুষ।
মার্কিন
সম্প্রচারমাধ্যম সিএনএনের তেহরান প্রতিনিধি ফ্রেড প্লিটজেন এমন পরিস্থিতির বর্ণনা দিয়েবলেন,
‘আপনারা দেখতে পাচ্ছেন এই বৃষ্টি, বৃষ্টির পানি আসলে কালো—মনে
হচ্ছে এটি তেলে সিক্ত বা মিশ্রিত।’
প্লিটজেন
আরও বলেন, ‘হামলার পর আজ সকালে ইরানি রাজধানীতে এমন তেলমিশ্রিত বৃষ্টি ঝরছে।’
এর
আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গতকাল শনিবার সন্ধ্যায় তারা তেহরানের এমন
কিছু জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে, যেখান থেকে সামরিক খাতসহ বিভিন্ন গ্রাহকদের
কাছে জ্বালানি সরবরাহ করা হয়।
মন্তব্য করুন


রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ প্রয়োজনীয় শর্ত পূরণ করেছে।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুটি দলের বিষয়ে শিগগিরই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। পাশাপাশি ১২টি দলের আবেদনের ওপর আরও বিস্তারিত যাচাই-বাছাই করা হবে। তবে ৭টি দলের আবেদন ইতোমধ্যেই বাতিল করা হয়েছে।
তিনি বলেন, নিবন্ধনের জন্য মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল। এর মধ্যে ২২টি দলের তথ্য মাঠপর্যায়ে যাচাই করা হয়। যাচাই-বাছাই শেষে এখন পর্যন্ত দুটি দলকে যোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগ।
ইসি সচিব বলেন, জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) তাদের নির্বাচনী প্রতীক সংক্রান্ত একটি চিঠি পাঠানো হবে। তবে চূড়ান্ত নিবন্ধনের বিজ্ঞপ্তি পরবর্তীতে প্রকাশ করা হবে।
ইসি জানায়, তিনটি রাজনৈতিক দল ইসির পর্যবেক্ষণে রয়েছে। এগুলো হলো- বাংলাদেশ আম জনগণ পার্টি, জাতীয় জনতা পার্টি এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ-শাহজাহান সিরাজ)।
মন্তব্য করুন


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (বগুড়া পৌরসভার
২১টি ওয়ার্ড ও সদর উপজেলা নিয়ে গঠিত) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে
ধানের শীষ প্রতীকের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে তারেক রহমানের নির্বাচনি
প্রধান সমন্বয়ক এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম সদর উপজেলার ভবানীগঞ্জ বাজারে
একটি উঠান বৈঠক শেষে গণসংযোগের মাধ্যমে ভোটারদের মধ্যে ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ
ও ভোট প্রার্থনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু করেন।
এ সময় তিনি বলেন, বগুড়ার মাটি ও মানুষের সন্তান তারেক
রহমান এই প্রথম বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এটি বগুড়াবাসীর
জন্য একটি আনন্দের ও আশাব্যঞ্জক খবর। ভোটারদের কাছ থেকে স্বতঃস্ফূর্ত সাড়া পাওয়া যাচ্ছে।
ভোটাররা বলছেন, তারেক আমাদের সন্তান, আমরা শুধু তাকে ভোটই দেব না, তার জন্য ভোটও সংগ্রহ
করব।
তিনি জানান, চলতি মাসের শেষের দিকে তারেক রহমান নিজেই
বগুড়ায় গিয়ে প্রচারণায় অংশ নেবেন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক আলী আজগর তালুকদার, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খানসহ দলীয় নেতা-কর্মীরা।
জানা গেছে, এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫৪ হাজার
৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ভোটার ২ লাখ ৩১ হাজার ২৩৭
জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন ১০ জন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, নিজস্ব প্রতিবেদক:
সাংবাদিকদের সেকেন্ড হোম হিসেবে খ্যাত জাতীয় প্রেস ক্লাবের আজ প্রতিষ্ঠাবার্ষিকী। এ বিশেষ দিনে ক্লাবের সদস্য, কর্মকর্তা-কর্মচারীসহ দেশের সকল সাংবাদিকদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
১৯৫৪ সালের ২০ অক্টোবর ‘পূর্ব পাকিস্তান প্রেস ক্লাব’ হিসেবে যাত্রা শুরু হয় দেশের শীর্ষ সাংবাদিক সংগঠনটির। প্রতিষ্ঠার পর থেকেই প্রেস ক্লাব সাংবাদিকদের পেশাগত কাজের সহায়তা, সুস্থ সাংবাদিকতা, পারস্পরিক সম্পর্কের বিকাশ, মত প্রকাশের স্বাধীনতা রক্ষা এবং সাহিত্য-সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
প্রথমে ১৮ তোপখানা রোডে মাসিক ১০০ টাকায় ভাড়া নেয়া ভবনে ক্লাবের কার্যক্রম শুরু হয়। ভবনটি একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক ভবন ছিল, যেখানে বিশিষ্ট পদার্থবিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু বসবাস করতেন। ক্লাবের প্রথম সভাপতি ছিলেন মুজিবুর রহমান খাঁ এবং প্রথম আজীবন সদস্য ছিলেন এন. এম. খান।
১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনীর নৃশংস ‘অপারেশন সার্চলাইট’-এর সময় ক্লাব ভবনটি বিধ্বস্ত হয়ে যায়। স্বাধীনতার পর ১৯৭২ সালের ৫ মার্চ অনুষ্ঠিত সভায় ক্লাবের নাম পরিবর্তন করে রাখা হয় ‘জাতীয় প্রেস ক্লাব’। ১৯৫৫ সালে গৃহীত হয় প্রেস ক্লাবের লোগো।
জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ অধ্যায় যুক্ত হয় ১৯৭৭ সালে, যখন তৎকালীন রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্লাবের জন্য বর্তমান স্থানের জমি বরাদ্দ দেন এবং সরকারের অর্থায়নে নতুন ভবন নির্মাণের ব্যবস্থা করেন।
১৯৭৬ সালে সাংবাদিকদের দাবিতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেস ক্লাবকে সরকারি তহবিল থেকে ভবন নির্মাণে সহায়তা করার ঘোষণা দেন। তিনি বলেন, “প্রেস ক্লাব একটি জাতীয় ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান, এর উন্নয়ন মানে গণতন্ত্রের উন্নয়ন ও সাংবাদিকতার প্রসার।” তার নির্দেশনায় সরকার ক্লাবের বর্তমান ভবন নির্মাণ করে, যা আজও সাংবাদিক সমাজের ঐতিহ্যের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
পরবর্তীতে ২০০৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ক্লাবের জমি ৯৯ বছরের জন্য স্থায়ী লিজ হিসেবে ঘোষণা দেন। বর্তমানে ক্লাবের মোট জমির পরিমাণ প্রায় দুই একর।
প্রেস ক্লাব শুধু সাংবাদিকদের সংগঠন নয়, বরং এটি বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনেরও সাক্ষী। বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এই ক্লাব পরিণত হয়েছিল ‘গণতন্ত্র স্কয়ারে’।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ শুভক্ষণে সাংবাদিকরা শ্রদ্ধাভরে স্মরণ করছেন প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশের গণমাধ্যমের অগ্রযাত্রায় যাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বর্তমান ব্যবস্থাপনা কমিটি ক্লাবের হারানো ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধারে নিরলসভাবে কাজ করে যাচ্ছে— যেন জাতীয় প্রেস ক্লাব সবসময় সাংবাদিকতার পেশাদারিত্ব, স্বাধীনতা ও সামাজিক দায়বদ্ধতার প্রতীক হয়ে থাকে।
মন্তব্য করুন


ময়মনসিংহ নগরীর নহরীর গুলকীবাড়ি এলাকায় বিশতলা ভবনের পাইলিং কাজের সময় পাশের পাঁচতলা একটি ভবন হেলে পড়েছে। ঘটনার কারণে আতঙ্কিত হয়ে বাসার মালিক ও ভাড়াটিয়ারা নিজেদের ঘর ত্যাগ করেছেন।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, গ্রিনল্যান্ড ডেভেলপার প্রাইভেট লিমিটেড বিশতলা ভবনের নির্মাণ কাজ পরিচালনা করছিল। পাইলিং করার সময় পাশের পাঁচতলা ভবনের সামনের ও পাশের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। পরিস্থিতি দেখে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছেন। প্রশাসনের নির্দেশে ডেভেলপারকে হেলে পড়া ভবনকে সমর্থন দিতে মাটি ভরাটের ব্যবস্থা করতে বলা হয়েছে।
ভাড়াটিয়া শিলা রানী জানান, “হঠাৎ ভবনটি হেলে পড়ায় আতঙ্কে আমরা বাসা ত্যাগ করেছি। পরিস্থিতি স্বাভাবিক হলে ফিরে আসব।”
বাসার মালিকের ভাই রফিকুল ইসলাম লিটন বলেন, “কয়েক মাস ধরে ডেভেলপার কোম্পানি সঠিক পরিকল্পনা ছাড়া কাজ করছে। এ কারণে আমাদের পাঁচতলা ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভবনটির সামনে ও পাশে ফাটল দেখা দিয়েছে, ফলে যে কোনো সময় পুরো ভবন হেলে পড়ার সম্ভাবনা রয়েছে।”
কোতোয়ালি মডেল থানার এএসআই লাল মিয়া জানিয়েছেন, “বিশতলা ভবনের পাইলিং কাজেরকারণে পাশের পাঁচতলা ভবনটি হেলে পড়েছে। বাসিন্দাদের নিরাপদ স্থানে সরানো হয়েছে।”
ডেভেলপার প্রাইভেট লিমিটেডের প্রকৌশলী আবু সাঈদ জানান, “পাইলিং কাজের কারণে ভবন হেলে পড়েনি। এটি অন্য কোনো কারণে ঘটেছে। তবুও প্রশাসনের নির্দেশে ভবনকে সমর্থন দেওয়ার জন্য মাটি ভরাটের ব্যবস্থা করা হচ্ছে।”
মন্তব্য করুন


বিএনপির
চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের
রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।
সোমবার
(১৯ জানুয়ারি) বিকেল ৩টা ৫৬ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক
কার্যালয়ে এসে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে
সেখানে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী
কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা
কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ড. মাহদী
আমিন এবং বিএনপির চেয়ারম্যানের প্রেসসচিব সালেহ শিবলী।
এ
সময় ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
সৌজন্য
সাক্ষাতে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে দলীয় সূত্রে
জানা গেছে।
মন্তব্য করুন


বিভিন্ন দাবিতে আন্দোলনরত সাত কলেজের
ছাত্রদের ভেতরে বহিরাগত প্রবেশ করছে এমন অভিযোগ আসছে। তাই কোনো ধরনের উসকানির ফাঁদে
না পড়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকারবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফরেন
সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি। সকালে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের
বৈঠকে হওয়ার বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে জানাতে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যখন সাত
কলেজের শিক্ষার্থীরা আন্দোলন করল, তখন তাদের প্রতিনিধিদলের সঙ্গে আমাদের শিক্ষা উপদেষ্টা
এবং আমি সেই আলোচনায় ছিলাম। সেখানে যথেষ্ট ভাল আলোচনা হয়েছে এবং তারা সন্তুষ্ট ছিল।
সেখানেই বিষয়টি শেষ হয়ে গিয়েছিল। সেখানে সমাধানের পথটা দেখানো হয়েছিল। এ দ্রুত শিক্ষার
ব্যাপারে এমন দাবি বাস্তবায়ন সম্ভব নয়। সেই জায়গা থেকে তাদের সঙ্গে একটা কনসালটেশন
হয়েছিল।
তিতুমীর কলেজের আন্দোলন প্রসঙ্গে উপদেষ্টা
আসিফ মাহমুদ বলেন, তিতুমীর কলেজে যে ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দুঃখজনক। তারা বলছেন অনুপ্রবেশকারীরা,
আমরা দেখেছি কীভাবে ট্রেনের ভেতরে পাথর ছুড়ে একটা বাচ্চার পর্যন্ত মাথা ফেটে গেছে।
এ ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে। আজও ঢাকা কলেজ-সিটি কলেজের মধ্যে সংঘর্ষ হয়েছে। এখনও স্পষ্ট
না কি বিষয় নিয়ে তাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ অঞ্চলটাতে প্রায়ই এমন ঘটনা দেখে থাকি।
এক্ষেত্রে ছাত্রদের প্রতি আহ্বান থাকবে কোনো ধরনের উসকানির ফাঁদে না পড়ার, যেন আইনশৃঙ্খলা
পরিস্থিতি বজায় থাকে। আহ্বান জানাচ্ছি, ছাত্ররা যেন নিজেদের নাগরিক দায়িত্ব পালন করে।
আমাদের দৃষ্টিভঙ্গি হলো জুলাই আন্দোলনের নেতৃত্বে দিয়েছে ছাত্ররা। তাই তাদের মধ্যে
অনেক আশঙ্কা রয়েছে। তাদের দাবির প্রতি আমরা সহনশীল। তবে সেই দাবি দাওয়া নিয়ে আমাদের
সঙ্গে আলোচনা করার আহ্বান জানাই। চাইলে সমাধান করতে পারি। সরকার এ ব্যাপারে খুব পজিটিভ।
আসুক কথা বলব। সরকার কথা শুনছে চাইলে সমাধান করা যায়। যারা আন্দোলন করছেন তাদের কাছে
দাবি থাকবে আপনারা আসুন, আলোচনা করি। কোনো উসকানিতে পা দেবেন না। সরকার আপনাদের শুনতে
ইচ্ছুক। যেহেতু ছাত্ররা গণঅভ্যুত্থান সফল করেছে আমি মনে করি ছাত্ররা দায়িত্বশীলতার
পরিচয় দেবেন।
এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল
বলেন, রাতারাতি এক কলেজকে বিশ্ববিদ্যালয় বানিয়ে ফেলার জন্য রাস্তা বন্ধ করে জনমানুষের
ভোগান্তি তৈরি করবেন, এটা কতটুকু সমীচীন, সেটা একটু বিবেচনা করে দেখতে ছাত্রদের প্রতি
আহ্বান জানান।
মন্তব্য করুন