‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী

‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী
সংগৃহীত ছবি

সাতক্ষীরার তালা উপজেলায় নিজ বাড়ি থেকে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলার ধানদিয়া ইউনিয়নের দক্ষিণ সারসা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে। এতে পরীক্ষার ফলাফল নিয়ে হতাশা এবং বাবা-মায়ের প্রতি অনুশোচনার কথা লিখে গেছেন নিহত হৃদয় (১৯)। তিনি দক্ষিণ সারসা গ্রামের রইচউদ্দীন সরদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে অকৃতকার্য হওয়ার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হৃদয়। শনিবার দুপুর ১২টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়িতে আত্মহত্যা করে সে। পরে বিষয়টি জানাজানি হলে পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে হৃদয় লিখেছে, আজকের রেজাল্টের জন্য আমি নিজেকে ক্ষমা করতে পারছি না। আমার আব্বু-আম্মা আমার জন্য তাদের সুখ-শান্তি বিসর্জন দিয়েছেন। আমিও অনেক কষ্ট করেছি আজকের রেজাল্টের জন্য। বুঝতে পারছি না, স্যারের ভুলে কীভাবে আজ এমন হলো। আব্বু-আম্মা, আমাকে ক্ষমা করে দিও।

স্থানীয় বাসিন্দা শেখ ইয়াসিন বলেন, খবরটি ছড়িয়ে পড়ার পর পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। হৃদয় অত্যন্ত ভালো ছেলে ছিল।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটকেলঘাটা থানার ওসি তোফাজ্জল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্ত ও উদ্ধার করা চিরকুট পর্যালোচনায় ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

১

কাজহীন দিবস আজ

২