

মাদারীপুরের
শিবচরে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে দল থেকে অব্যাহতি
পাওয়া জামায়াত নেতা তাইজুল ইসলামের বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী।
রোববার
(১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয়
সূত্রে জানা যায়, সম্প্রতি তাইজুল ইসলামকে কেন্দ্র করে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, এই ধরনের অনৈতিক
কর্মকাণ্ডের কারণে পুরো গ্রামের সম্মানহানি হয়েছে, যা এলাকাবাসীর মধ্যে
তীব্র ক্ষোভের সৃষ্টি করে। ভিডিওটি ভাইরাল হওয়ার পর গত ২৭
অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখার পক্ষ থেকে তাঁকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক
কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়।
অব্যাহতি
পাওয়ার কয়েক দিন পর আজ রোববার
সকালে গ্রামের শত শত নারী-পুরুষ ও সাধারণ মানুষ
উত্তেজিত হয়ে তাইজুল ইসলামের বাড়িতে চড়াও হন। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা একজোট হয়ে তাঁর বসতঘরটি সম্পূর্ণ ভেঙে গুঁড়িয়ে দেন। তবে ঘটনার পর বাড়িটির কী
পরিমাণ আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত
করা যায়নি।
অভিযুক্ত
তাইজুল ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে দাবি করেছিলেন যে, ভিডিওতে থাকা নারী তাঁর নিজের স্ত্রী। কিন্তু স্থানীয়দের তোপের মুখে ঘটনার পর থেকেই তিনি
পলাতক রয়েছেন।
এ
বিষয়ে শিবচর উপজেলা জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের প্রাথমিক অভিযোগে তাঁকে দলীয় দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তে অভিযোগ সম্পূর্ণরূপে প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে সংগঠনের নিয়ম অনুযায়ী চূড়ান্ত শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।
মন্তব্য করুন