অস্ত্র-মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশসেরা কুমিল্লার পুলিশ সুপার

অস্ত্র-মাদক উদ্ধার ও আইনশৃঙ্খলা রক্ষায় দেশসেরা কুমিল্লার পুলিশ সুপার
ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

অস্ত্র ও মাদক উদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং সততা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে সারাদেশের মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএম।

গত শনিবার (২৯ আগস্ট) ঢাকায় পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ত্রৈমাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুমিল্লা জেলা পুলিশের এই অর্জনের স্বীকৃতি হিসেবে পুলিশ সুপার মো: আনিসুজ্জামান পিপিএম কে পুরষ্কৃত করেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

অস্ত্র ও মাদকবিরোধী অভিযান জোরদার, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও সততা নিশ্চিত করার ক্ষেত্রে কুমিল্লা জেলা পুলিশের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, এই অর্জন পুরো জেলা পুলিশের টিমওয়ার্ক। এ ধরনের স্বীকৃতি কাজের গতি আরও তরান্বিত করে।

তিনি বলেন, কুমিল্লা জেলা পুলিশের প্রতিটি সদস্য আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের পাশাপাশি কুমিল্লাবাসীর সহযোগিতাও গুরুত্বপূর্ণ।

এছাড়াও তিনি কুমিল্লাবাসীকে উদ্দেশ্য করে বলেন, এমন অর্জনের নেপথ্যে রয়েছে কুমিল্লার জনগণ ও জনপ্রতিনিধিবৃন্দ। তাদের সহযোগিতা ছাড়া এ অর্জন সম্ভব হতো না।

পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, কুমিল্লার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো ও স্বাভাবিক রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর। অপরাধ দমন, মাদক ও অস্ত্রের বিরুদ্ধে অভিযান এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও জেলা পুলিশের কার্যক্রম আরও জোরদার করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

১

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

২

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

৩

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৪

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৫

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

৬

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

৭

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৮

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৯

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

১০

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

১১

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

১২