কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১
ছবি

নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে ২১১ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬১ জন নেতাকর্মী রয়েছেন।

এ ছাড়া মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত জেলার ১৮টি থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান চালানো হয়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি, ছিনতাইকারী, কিশোর গ্যাংয়ের সদস্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ১৮টি থানা ও ডিবি পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেছে। আটক ব্যক্তিদের পরিচয় ও সংশ্লিষ্টতার বিষয়ে যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধসহ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৩

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৪

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

৫

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

৬

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৭

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৮

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৯

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

১০

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

১১

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১২

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

সিঙ্গাপুরের মালিককে নিজের তিনতলা বাড়ি দেখাতে বাংলাদেশে আনলেন প্রবাসী

১৪