কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান

কলেজে দেয়া শিক্ষার্থীদের উপহারের ফ্রিজ বাসায় নিয়ে গেলেন বিভাগীয় প্রধান
সংগৃহীত ছবি

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজে শিক্ষার্থীদের উপহার দেওয়া ফ্রিজ বাসায় নিয়ে ব্যবহারের অভিযোগের পর সমালোচনার মুখে ফিরিয়ে দিয়েছেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফ্রিজটি বিভাগীয় প্রধানের বাসা থেকে গণিত বিভাগে নিয়ে আসার হয়। এর আগে চলতি মাসের ২০ আগস্ট ফ্রিজটি বিভাগ থেকে পশ্চিম নয়াপাড়ায় বাসায় ব্যবহারের জন্য নিয়ে যান মো. আব্বাছ আলী।

শিক্ষার্থীরা জানান, প্রায় এক বছর আগে সরকারি আশেক মাহমুদ কলেজের গণিত বিভাগের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থীরা ওয়ালটন কোম্পানির প্রায় ৯০ লিটার ধারণক্ষমতার একটি মিনি ফ্রিজ কলেজকে উপহার দেন। ফ্রিজটি গণিত বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে রাখা হয়েছিল। বিভাগের অন্যান্য শিক্ষকও সেটি ব্যবহার করতেন।

তবে প্রায় এক মাস আগে বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলীর বাসার ফ্রিজ নষ্ট হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের দেওয়া ফ্রিজটি তিনি বাসায় নিয়ে যান।

এ বিষয়ে গণিত বিভাগের বিভাগীয় প্রধান মো. আব্বাছ আলী বলেন, ফ্রিজটি বিভাগে তেমন প্রয়োজন পড়ে না। আমার বাসার ফ্রিজ নষ্ট হয়ে গেছে। পরিবারের সবাই ঢাকায় থাকে। আমি পশ্চিম নয়াপাড়ায় একটি বাসা নিয়ে থাকি। আমার মেয়ে ঢাকা থেকে আমার জন্য রান্না করে পাঠায়। বাসায় ফ্রিজ না থাকায় কলেজের ফ্রিজটি নিয়ে গিয়েছি। এখন আবার বিভাগে দিয়ে এসেছি। 

এ বিষয়ে সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শওকত আলম মীর বলেন, বিষয়টি আমার সম্পূর্ণ অজানা ছিল। বিভাগ থেকে নিজ বাসায় ফ্রিজ নেওয়া একেবারেই ঠিক হয়নি। এ বিষয়ে আমাকে আগে কেউ জানায়নি। বিষয়টি জানার পর ফ্রিজ অবারও বিভাগে ফিরিয়ে দেওয়া হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১