

কুমিল্লা
নগরীর কান্দিরপাড় এলাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের পেছনের গলিতে ছিনতাইয়ের
ঘটনা ঘটেছে।
স্থানীয়
সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। তবে ছিনতাইয়ের
শিকার ব্যক্তির পরিচয়, কী পরিমাণ টাকা বা মালামাল ছিনিয়ে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় কেউ
আহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়দের
অভিযোগ, সন্ধ্যা নামার পর কুমিল্লা নগরীর বিভিন্ন গলি ও ব্যস্ত সড়কে কিশোর গ্যাং এবং
উঠতি বয়সী বিভিন্ন গ্রুপের আড্ডা ও চলাচল বেড়ে যায়। বিশেষ করে অলিগলিতে ছিনতাইসহ বিভিন্ন
অপরাধমূলক কর্মকাণ্ডের আশঙ্কা তৈরি হচ্ছে।
এলাকাবাসীর
দাবি, নগরীর গুরুত্বপূর্ণ গলি ও জনবহুল এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি
বাড়ানো হলে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।
মন্তব্য করুন