কুমিল্লায় ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

কুমিল্লায় ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান
সংগৃহীত

কুমিল্লা জেলার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে ও মহাসড়কে অবৈধ যান চলাচল প্রতিরোধে বাংলাদেশ সেনাবাহিনী ও হাইওয়ে পুলিশ যৌথভাবে বিশেষ অভিযান পরিচালনা করেছে।

এ সময় মহাসড়কের পাশের ফুটপাতের অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ, মহাসড়কে অবৈধভাবে চলাচলকারী থ্রি-হুইলার ও বৈধ কাগজপত্র বিহীন মোটরসাইকেল জব্দ করা হয়েছে। পরে এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মহাসড়কের পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে জনস্বার্থে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে বিশেষ প্রচারনা করা হয়। প্রচারনা শেষে আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকাসহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে মিয়াবাজার হাইওয়ে পুলিশের সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় বিভিন্ন সড়ক আইন ভঙ্গের দায়ে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে মোট ২৫টি মামলা করা হয়।

যৌথ এ অভিযানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সেনাবাহিনীর চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর রিফায়েত তারেক মজুমদার, হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো: হাসান, মিয়াবাজার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক মো: নজরুল ইসলাম সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-সদস্যবৃন্দ ও মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশের একটি টিম।

এ অভিযানের বিষয়ে মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জসিম উদ্দিন বলেন, মহাসড়কের পাশের ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং থ্রি-হুইলার বন্ধে যৌথবাহিনী সোমবার বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন অপরাধে মোট ২৫টি মামলা দায়ের করা হয়েছে। মহাসড়ক অবৈধ দখল ও যানজটমুক্ত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান গ্রেফতার

১

চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার ‘কানা মমিন’ গ্রেপ্তার

২

কুমিল্লায় এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩

কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

৪

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

৫

কুমিল্লার ১৮টি থানায় পুলিশ এবং ডিবির সমন্বয়ে "কিশোর গ্যাং" এর বিরুদ্ধে একযোগে অভিযানে আটক ৪১৫

৬

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৬২৪, আদালতে ১৭৩

৭

দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫

৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

৯

কুমিল্লা তরুণ ওলামা ফোরামের কমিটি ঘোষণা সভাপতি মুফতি গোলাম রাব্বানী কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন

১০

কুমিল্লায় ভোক্তা অধিদপ্তরের অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

১১

আমার ছেলে কোনো ভুল করে থাকলে ওকে মাফ করে দিয়েন: অপ্রতীমের বাবা

১২