কুমিল্লায় ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১

কুমিল্লায় ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
সংগৃহীত

কুমিল্লায় ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১, সিপিসি-২।

 

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে র‌্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন বাশমঙ্গল এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী মোঃ নাজমুল হাসান নামের একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৬,৮২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিক্সা উদ্ধার করা হয়।

                        

গ্রেফতারকৃত আসামী মোঃ নাজমুল হাসান (২৫) কুমিল্লা জেলার বুড়িচং থানার আনন্দপুর গ্রামের মোঃ সিরাজ মিয়া এর ছেলে।


র‌্যাব জানান, আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি অটোরিক্সাটি ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট সংগ্রহ করে কুমিল্লা জেলা’সহ বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় এমপি মনিরুল হক চৌধুরীর উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমান এর জন্মদিন উদযাপন

১

ইউরেশিয়ান ইউনিভার্সিটিজ ইউনিয়নের সঙ্গে সিসিএন বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত

২

কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ

৩

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

৪

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

৫

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৬

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৭

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

৮

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৯

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন

১০

কুমিল্লার লালমাইয়ে ভোক্তা অধিকারের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা

১১