

মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্রা প্রেসক্লাবের
বার্ষিক সাধারণ সভা-২০২৫ আজ শনিবার (৯ আগষ্ট) কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত
হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক।
আগত সদস্যগণের
আসন গ্রহন ও ফুল ও উপহার বিতরণ শুরু হয় সকাল ১০টা থেকে। সকাল ১১টায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংবাদিক
মনির হোসেন, পবিত্র গীতা পাঠ করেন নেহাল কুমার দাস রিপন,পবিত্র ত্রিপিটক পাঠ করেন অশোক
কুমার বড়ুয়া।
উদ্ধোধনী অনুষ্ঠানে
বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক ও কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হাসানাত
বাবুল।
সভাপতির শুভেচ্ছা
বক্তব্য রাখেন কাজী এনামুল হক ফারুক।
শোক প্রস্তাব
উপস্থাপন করেন, সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু। শোক প্রস্তাবের পর প্রয়াত সাংবাদিকদের
প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালন ও দোয়া করা করা হয়। বিগত সাধারণ
সভার রেজুলেশন পাঠ ও সাধারণ সম্পাদকের প্রতিবেদন
উপস্থাপন করেন কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান।
অর্থ সম্পাদকের
আয়-ব্যয়ের হিসাব প্রতিবেদন উপস্থাপন করেন অর্থ সম্পাদক তাওহিদ হোসেন মিঠু। সাংগঠনিক
বিষয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোঃ সহিদ উল্লাহ, সাংবাদিক মোঃ রফিকুল
ইসলাম, সাংবাদিক নীতিশ সাহা, সাংবাদিক সাইয়িদ মাহমুদ পারভেজ, সাংবাদিক ওমর ফারুকী তাপস,
সাংবাদিক অধ্যাপক মীর শাহালম, সাংবাদিক সাদিক মামুন, সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজী,সাংবাদিক
মোবারক হোসেন, সাংবাদিক কাজী মীর আহমেদ মীরু, সাংবাদিক জসিম উদ্দিন চাষী, সাংবাদিক
নজরুল ইসলাম দুলাল।
সভা পরিচালনা
করেন কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
মন্তব্য করুন


পিআর পদ্ধতিতে আগামী জাতীয়
নির্বাচন ও জুলাই সনদ ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ
মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরী।
আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে মিছিল পূর্ব সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর একেএম এমদাদুল হক মামুন, মহানগরী জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান।
মহানগরী জামায়াতের সহকারী
সেক্রেটারি মু. কামারুজ্জামান সোহেল এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন, কুমিল্লা মহানগরী
জামায়াতের সহকারী সেক্রেটারী,কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির সভাপতি হাফেজ মাজারুল
ইসলাম, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কাউন্সিলর মোশাররফ হোসাইন, এডভোকেট নাছির
আহম্মেদ মোল্লা,কুমিল্লা মহানগরী ছাত্রশিবিরের সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত,সদর
দক্ষিণ উপজেলা জামায়াতে আমীর মু মিজানুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন,
মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য কাজী নজির আহম্মেদ, অধ্যাপক জাকির হোসেন, দেলোয়ার
হোসাইন সবুজ সহ অনেকে।
সমাবেশ শেষে বিশাল মিছিলটি কুমিল্লা নগরীর কান্দিরপাড়, লিবার্টি মোড়, মনোহরপুর,
রাজগঞ্জ, মোগলটুলি হয়ে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে
গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে দলের হাজারো
নেতাকর্মী অংশ নেন। এসময় এই মুহূর্তে দরকার পিআর আর সংস্কার, পিআর পদ্ধতির নির্বাচন,
দিতে হবে দিয়ে দাও, জামায়াত-শিবির জনতা, গড়ে তোলো একতা স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে সভাপতির বক্তব্যে
কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আগামী জাতীয় নির্বাচনে সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু
করতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড
(সবার জন্য সমান সুযোগ) নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা
ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম
নিষিদ্ধ করা দাবি জানান।
তিনি আগামী নির্বাচনে কুমিল্লা ৬ আসনে সদর -সদর দক্ষিণ উপজেলার সর্বস্তরের
জনগণকে ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিতে নগরবাসীকে আহবান জানান।
মন্তব্য করুন


জাকারিয়া তাহের সুমনকে আহ্বায়ক ও আশিকুর
রহমান মাহমুদ ওয়াসিমকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির
আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
আজ রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির
সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানা
যায়। ১ নং যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন সৈয়দ জাহাঙ্গীর আলম ও যুগ্ম-আহ্বায়ক পদে রয়েছেন
আমিরুজ্জামান আমীর।
সদস্য পদে রয়েছেন হাজী আমিন-উর রশীদ
ইয়াছিন।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ায় বাংলাদেশ
স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমোদন ছাড়াই প্রসাধনী পণ্য
বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিভিন্ন অনিয়মের দায়ে তিন প্রতিষ্ঠানকে
৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকালে উপজেলা
সদর ও সাহেবাবাদ বাজারে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
এতে পৃথকভাবে নেতৃত্ব দেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম
এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা।
এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড
টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) পরিদর্শক (কুমিল্লা) কাজী মো: শাহান ও থানা পুলিশের
একটি দল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, ভারতীয়
ও পাকিস্তানি অবৈধ প্রসাধনী দোকানে রাখা ও বিক্রির দায়ে উপজেলার সদর বাজারের শরীফ কসমেটিকস
নামের এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা ও এমি কসমেটিকস অ্যান্ড গিফট সেন্টার নামের অন্য
এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অপরদিকে নোংরা-অস্বাস্থ্যকর পরিবেশে
খাদ্যসামগ্রী উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ রিয়েজেন্ট কেমিক্যাল পাওয়ার অপরাধে সাহেবাবাদ
বাজারের আল বারিয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী
কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম জানান, অবৈধ ভারতীয় ও পাকিস্তানি কসমেটিক্সের
বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিযান চলাকালে সদর উপজেলার দুটি মার্কেটের দুটি দোকানে
অননুমোদিত কসমেটিক্স রাখা ও বিক্রয়ের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও
উপজেলার সাহেবাবাদ বাজারের এক বেকারি মালিককে নানা অনিয়মের দায়ে ৩০ হাজার টাকা জরিমানা
করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১১ এর বিশেষ অভিযানে কুমিল্লার বুড়িচং উপজেলার কোশাইয়াম পূর্বপাড়া এলাকা থেকে ৩৩৫ বোতল স্কাফসহ মো. আসিফ (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদক পরিবহণে ব্যবহৃত একটি সিএনজি-অটোরিকশাও জব্দ করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত মো. আসিফ কুমিল্লা কোতয়ালী মডেল থানার মাহাজনবাড়ি এলাকার মৃত কামাল হোসেনের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসিফ স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে স্কাফ সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করতো।
র্যাব আরও জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গতকাল (১৮ ফেব্রুয়ারী) বিকালে র্যাব-১১,
সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল
থানাধীন জালুয়াপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোঃ লিটন মিয়া (২৫) নামক
১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা
হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ লিটন মিয়া (২৫) কুমিল্লা জেলার চান্দিনা থানার কেরনখাল গ্রামের মোঃ অলি মিয়া এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার
সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী
ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী
ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির
বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ
ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের
উদ্যোগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) লাকসাম উপজেলার ভাকড্যা গ্রামে ভাকড্যা উচ্চ বিদ্যালয়
মাঠে আশ্রয়কেন্দ্র ও পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রগুলোর বন্যার্ত মানুষদের বিনামূল্যে
চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
ক্যাম্পেইনে ডা: আশিকুজ্জামান (মেডিসিন),
ডা: নিশাত জাহান (গাইনী ও মহিলা রোগ), ডা: জামিল হোসেন (মেডিসিন) এর নেতৃত্বে মেডিকেল
টিম সুষ্ঠভাবে সকল প্রক্রিয়া - রোগীর হিস্টোরি নেওয়া, প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা,
প্রেসক্রিপশন ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় আনুমানিক চারশত রোগীদের সেবা প্রদান করা হয়।
এই অঞ্চলে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার
ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে দুই সপ্তাহ ধরে সবাই পানিবন্দী।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ব্রিটানিয়া পরিবারের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের একদিনের বেতন ও শিক্ষার্থীদের অনুদানের ফান্ড থেকে এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়। ভবিষ্যতেও আমরা এই জাতীয় মানবিক কর্মকান্ড করতে বদ্ধ পরিকর।
মন্তব্য করুন


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শিক্ষকদের নিয়ে ' সিলেক্টেড কোয়ালিটেটিভ রিসার্চ মেথডস' শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল রুমে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হায়দার আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানটি পরিচালিত হয়।
প্রধান অতিথি ও কর্মশালার প্রশিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মধ্যে সম্পর্ক শক্তিশালী করা জরুরি। সেটা ব্যক্তিগত সম্পর্কে হোক, যৌথ গবেষণা বা সাহায্যের মাধ্যমেই হোক আমাদের মধ্যকার সম্পর্ক শক্তিশালী করা দরকার। অর্থাৎ আমাদের রিজিওনাল পর্যায়ের প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক তৈরি করা জরুরি।
তিনি আরও বলেন, আমাদের ওভারঅল র্যাংকিং-এ টিকে থাকার প্রধান উপায় হচ্ছে পরস্পরকে সাহায্য করা। এটার জন্য আপনাকে আমার দরকার, আমাকে আপনার দরকার। আমাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগটা সবসময় থাকবে।
বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, কোয়ানটিটেটিভ রিসার্চ করতে এআই অনেক এগিয়ে গেছে। তাই কোয়ালিটেটিভ রিসার্চে হিউমেন ইনভলবমেন্টা বেশি জরুরি। হিউম্যান বিষয়বস্তুগুলো আইডেন্টিফাই করে সেগুলো যথাযথ বিশ্লেষণ করা জরুরি। সেজন্য আমাদের আজকের সেশনটি খুবই দরকারি।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, 'রিসার্চ করার ক্ষেত্রে আমরা কোয়ালিটেটিভ রিসার্চই বেশি করি। কোয়ালিটেটিভ রিসার্চের মাধ্যমে মানুষের চিন্তাভাবনা, মনোভাব, সমাজব্যবস্থা এবং সামাজিক বাস্তবতা বিষয়গুলো খুব সহজে বের করে আনা যায়, কিন্তু কোয়ান্টিটিভ রিসার্চে মানুষ ডাটা কালেকশনে সাপোর্ট কম দেয়। বর্তমান সময়ে মিক্সড মেথডটা খুব জনপ্রিয়। কিন্তু আমাদের কোয়ালিটেটিভ রিসার্চের ডাটা কালেকশন এবং এনালাইসিস এ গ্যাপ রয়েছে। আজকের সেশন করার পর আমরা আরও উদ্বুদ্ধ হবো।'
কর্মশালা অনুষ্ঠানের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হায়দার আলী বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এখন থেকে শিক্ষক নিয়োগের পর তাকে আগে এক সপ্তাহব্যাপী টিচিং এন্ড লার্নিং প্রশিক্ষণ নিতে হবে, যেখানে শিক্ষকতা ন্যূনতম নিয়ম-কানুন শিখানো হবে। এছাড়া একাডেমিক অনেষ্টি সম্বন্ধে শিক্ষা দেওয়া হবে। তারপর ক্লাসে যাবেন। আজকের কোয়ালিটেটিভ রিসার্চের এই সেশনের সাকসেস কামনা করছি এবং যারা অংশগ্রহণ করেছেন আশা করি সবাই ভালোকিছু শিখতে পারবেন।'
কর্মশালায় কো-অর্ডিনেটর হিসেবে ছিলেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. খলিফা মোহাম্মদ হেলাল। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে প্রায় ৮৬ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল বুধবার রাত ২টার দিকে সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপি’র অধীনস্থ সুবর্ণপুর এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। সীমান্তের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে একটি পরিত্যক্ত অবস্থানে মোট ১,৭৩৩ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়, যার বাজারমূল্য আনুমানিক ছিয়াশি লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়, আটককৃত মোবাইল ডিসপ্লেগুলো কোনো মালিকবিহীন অবস্থায় পাওয়া যায় এবং এগুলো সীমান্তপথে বাংলাদেশে চোরাইভাবে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত মালামাল যথাযথ প্রক্রিয়ায় কাস্টমস বিভাগে হস্তান্তর করা হবে বলে নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার, কুমিল্লা:
ভাই-বোনের সম্পর্ক মজবুত করতে রাখতে থালায় রাখি, মিষ্টি, প্রদীপ, সিঁদুর, লাল সুতো, ধান ও দূর্বা দিয়ে সাজিয়ে বাঙালি সনাতন ধর্মাবলম্বী হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব পালিত হয়। শনিবার (৯ আগস্ট ২০২৫) সন্ধ্যায় কুমিল্লা নগরীর কালিয়াজুরীতে জেলা আইনজীবী সমিতির পরিচিত মুখ অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এর বাসায় ঘরোয়া পরিবেশে এ উৎসব পালিত হয়।
সরেজমিন ঘুরে দেখা যায়- জেলা আইনজীবী সমিতির পরিচিত মুখ অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা সরকার রাখি বন্ধনের মাধ্যমে তাঁর ছোটভাই অরন্য সরকার প্রিন্স এর দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন। তদ্রুপ ভাইও বোনকে বিপদ-আপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেন। এদিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়ে বিভিন্ন মুখরোচক খাবার দাবার ও উপহারের ব্যবস্থা করা হয়। রাখি উৎসবকে ঘিরে পরিবারের সব্বাই মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে।
জানা যায়- প্রতি বছর শ্রাবণ মাসের শুক্লা পক্ষের পূর্ণিমা তিথিতে এই উৎসব পালন করা হয়ে থাকে। হিন্দু ধর্মে ভাই-বোনের ভালবাসার প্রতীক এই উৎসব। এই পবিত্র দিনে বোন ভাইকে রাখী বেঁধে দেয় এবং ভাই বোনকে বিপদ-আপদ থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দেয়। এরফলে ভাই-বোনের মধ্যে ভালোবাসা ও স্নেহের বন্ধনকে দৃঢ় শক্তিশালী ও পুনরুজ্জীবিত করে তোলে। রাখিবন্ধন অনুষ্ঠানে ভাইদের পাশাপাশি বোনরা নতুন পোশাক পরিধান করে এবং মিষ্টি মুখ করানোর মধ্যদিয়ে ভাইয়ের হাতে রঙ বেরঙের সুতো বা রাখি বেঁধে দেয়। পরিবর্তে ভাই বোনদেরকে উপহার দিয়ে থাকে। এই দিনে ভাই-বোনের সম্পর্ক আজীবন রক্ষা করার উদ্দেশ্যে ভাইয়ের ডান হাতের কব্জিতে বোনেরা পবিত্র সুতো বেঁধে দেয়।
আরও জানা যায়- রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই-বোনদের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন। তবে বর্তমানে শুধুই ভাই-বোনদের মধ্যে এই উৎসব সীমাবদ্ধ নেই। জাতি বর্ণ ধর্ম র্নিবিশেষে পারষ্পারিক সৌহার্দ্য-সৌভ্রাতৃত্ব বৃদ্ধির জন্যেও রাখি পূর্ণিমা পালিত হয় থাকে। রাখি পূর্ণিমার ঠিক পাঁচদিন আগে ঝুলন পূর্ণিমা শুরু হয় এবং রাখি পূর্ণিমার সাতদিন পর জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা। এই দিনটির জন্য প্রত্যেক ভাইবোন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয় আর ভাই বোনকে রক্ষার অঙ্গীকার বদ্ধ হয়। এই ভাবেই এই অনুষ্ঠিত যুগের পর যুগ ধরে পালিত হয়ে আসছে। রাখি বন্ধন মূলত বিহারী সংস্কৃতি হলেও পরবর্তীকালে এই অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পরে।
মহাভারতে বর্ণিত, এক যুদ্ধে কৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদী তাঁর শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে কৃষ্ণের হাতে বেঁধে দেন। ফলতু দ্রৌপদী তাঁর অনাত্মীয়া হলেও, তিনি দ্রৌপদীকে নিজের বোনের মর্যাদা দেন। এই উৎসবটি ভাই-বোনের সম্পর্ককে আরও মধুর করে তোলে এবং পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা বৃদ্ধিতে সাহায্য করে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে বিশেষ টাস্কফোর্স অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় বাজি আটক করেছে বিজিবি। আটককৃত বাজির আনুমানিক বাজারমূল্য এক কোটি সাইত্রিশ লাখ দশ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার জাহানের উপস্থিতিতে অভিযান চালানো হয়। কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর এ্যাডজুটেন্টের নেতৃত্বে বিজিবি, জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও সাধারণ পুলিশের সমন্বয়ে টাস্কফোর্স দল কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনে অভিযান পরিচালনা করে।
এ সময় চার লাখ ৫৪ হাজার ৪০০ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। বাজিগুলোর আনুমানিক মূল্য ধরা হয়েছে এক কোটি ৩৭ লাখ ১০ হাজার টাকা।বিজিবি জানায়, জব্দকৃত বাজি বিধি মোতাবেক কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। চোরাচালান প্রতিরোধে নিয়মিত এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
মন্তব্য করুন