

জামালপুর
জেলায় চার বছরের দাম্পত্য জীবন ছেড়ে আয়েশা খন্দকার (২২) নামে এক গৃহবধূ স্বর্ণালংকার
ও নগদ টাকা নিয়ে পরকীয়া প্রেমিকের হাত ধরে উধাও হওয়ার ঘটনা ঘটেছে।
এ
ঘটনায় স্ত্রীর খোঁজে দিশেহারা স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরের দিকে জামালপুর পৌর শহরের পাথালিয়া বকুলতলা এলাকায়
এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী তানজিদ ইসলাম অন্তর স্ত্রীকে ফিরে পেতে কান্নায়
ভেঙে পড়েন, সবার কাছে স্ত্রী ফিরে আসার দোয়া চাইলেন।
প্রায়
চার বছর আগে পারিবারিকভাবে আয়েশা ও অন্তরের বিয়ে হয়। শুরুতে সম্পর্ক ছিল সুখকর। তবে
বিয়ের দুই বছরের মধ্যে আয়েশার জীবনে অন্য পুরুষের উপস্থিতিতে পরিবারে অশান্তি দেখা
দেয়। ধীরে ধীরে সেই পুরুষের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে, যার প্রেক্ষিতে সে পালিয়ে
যায়।
বুধবার
রাতে স্বাভাবিকভাবে খাবার খেয়ে ঘুমানোর পর বৃহস্পতিবার সকালে অন্তর দেখেন, স্ত্রী বিছানায়
নেই। স্ত্রী ও কথিত প্রেমিকের মোবাইলও বন্ধ রয়েছে।
অন্তর
অভিযোগ করে বলেন, আমি তাকে পড়াশোনা করাতে চাইনি, শুধু কলেজে ভর্তি করাই। এরপর থেকেই
সে এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক শুরু করে। গত দুই বছর ধরে মানসিকভাবে আমাকে নির্যাতন
করছে এবং শারীরিক সম্পর্ক এড়াচ্ছে নানা অজুহাতের আশ্রয় নিয়েছে। আমি তাকে এতটা ভালোবেসেছি
যে, যখন যা চেয়েছে আমি তাই করেছি।
এ
বিষয়ে জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ফয়সল মো. আতিক বলেন, একটি লিখিত
অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত এখনও চলমান রয়েছে।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
তিনটা বগি রেখেই ১ কিলোমিটার দূরে চলে গিয়ে থেমেছে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেন। বুধবার সকাল ৬টায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর স্টেশন সংলগ্ন ৩টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। আর এতে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।
জানা গেছে, বিচ্ছিন্ন হওয়া বগির পাশে ছিলো ‘গার্ড ব্রেক’ বগি। এ বগিতে থাকেন ট্রেন পরিচালক বা গার্ড। সেখানে ক্যান্টিন ও ১৫টি যাত্রীর আসনও থাকে। এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়া ট্রেনের যাত্রীদের মাঝে চরম দুভোর্গ দেখা গেছে এবং বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা হাজারো যাত্রী । ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সিলেট থেকে চট্টগ্রাম ‘উদয়ন এক্সপ্রেস’ ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে বিলম্ব হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে উদয়ন ট্রেনের রেখে যাওয়া বগি গুলো পুনরায় ট্রেনের ইঞ্জিনের সাথে সংযোগস্থল হলে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে হাসানপুর এলাকা ছেড়ে যায়।
কুমিল্লা হাসানপুর রেলস্টেশন মাস্টার নাসির উদ্দিন বলেন, সকাল ৬টা পাঁচ মিনিট সময় উদয়ন এক্সপ্রেস ট্রেন কুমিল্লা হাসানপুর রেলস্টেশন পার হয়। পরে হাসানপুর গুণবতীর মাঝখানে উদয়ন এক্সপ্রেস ট্রেন দুই ভাগ হয়ে যায়। তবে সেটা হাসানপুর রেলওয়ে স্টেশনের বাইরে। ট্রেনের কর্মচারীরা ট্রেন ঠিক করে আনুমানিক আধা ঘণ্টা পর ডাউনলাইন থেকে গাড়ি ছেড়ে যায়। তবে আমি প্রত্যক্ষভাবে ঘটনাস্থলে যেতে পারিনি। ২০ মিনিট পর ডাউন লাইন দিয়ে গাড়ি যাতায়াত শুরু করে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক।
মন্তব্য করুন


চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি বাস মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ২০ জন।
আজ রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পৌরসভাস্থ বটতল এলাকায় চট্টগ্রামমুখী লেন এ ঘটনা ঘটে।
তাৎক্ষণিক নিহতদের পরিচয় জানা যায়নি। এই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন।
প্রত্যক্ষদর্শী মুমিন জানায়, চট্টগ্রামমুখী একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে। ঘটনাস্থলে অনেকজন মারা গেছেন কিন্তু সুনির্দিষ্ট বলতে পারছি না। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করছেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের টিম।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ইনচার্জ বেলাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৪টি লাশ উদ্ধার করেছি। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডাক্তার মোহাম্মদ ইমরান বলেন, এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২০ জনকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। তবে উন্নত চিকিৎসার ১২ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম:
সারা দেশে ষষ্ঠ পর্বে ৫০টি মডেল মসজিদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রৌমারী উপজেলায় মডেল মসজিদ শুভ উদ্বোধন ঘোষনা করেন।
বেলা ১১ টায় রৌমারী মডেল মসজিদ হলরুমে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, সংসদ সদস্য কুড়িগ্রাম-৩ এমএ মতিন, উপ-প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফেরদৌস-উজ জামান, সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান জাফর আলী, অতিরিক্ত প্রধান প্রকৌশলী গণপূর্ত বিভাগ রংপুর মো. মিছবাহ উদ্দিন, তত্বাবধায়ক প্রকৌশলী গণপূর্ত সার্কেল রংপুর শেখ মিজানুর রহমান, কুড়িগ্রাম জেলা প্রশাসক সাইদুল আরিফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার তানভির আহম্মেদ, রৌমারী উপজেলা রাজীবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো, রৌমারী থানার অফিসার ইন্চার্জ রুপকুমার সরকার, রাজীবপুর থানার অফিসার ইন্চার্জ মোজাহারুল ইসলাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হোরায়রা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
মন্তব্য করুন


আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদের নির্বাচন। এরই মধ্যে প্যানেল প্রস্তুতে ব্যস্ত হয়ে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা। মিশা-ডিপজল প্যানেল প্রস্তুত হলেও নিপুণের প্যানেলে সভাপতি প্রার্থী কে হচ্ছেন তা স্পষ্ট নয়।
তবে এর আগে, গুঞ্জন উঠেছিল আলোচিত চিত্রনায়ক অনন্ত জলিলকে সভাপতি করে নিজের প্যানেল গোছানোর চেষ্টা করছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার।
এ প্রসঙ্গে অনন্ত গণমাধ্যমকে জানান, নির্বাচন করলেও হয়তো ভালো হতো, কিন্তু আমার সমস্যা হলো সময়। চলচ্চিত্রকে ভালোবাসি, সবার সঙ্গে ভালো সম্পর্ক রয়েছে। সবার বিপদে পাশে থাকব। কিন্তু নির্বাচন করার মতো এত সময় আমার নেই।
গত কয়েকদিন ধরেই শিল্পী সমিতির সভাপতি হিসেবে অনন্ত জলিল নির্বাচন করছেন এবং নিপুণকে সেক্রেটারি করে তিনি প্যানেল গড়ছেন, এমন খবর শোনা যাচ্ছিলো।
সর্বশেষ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি প্রার্থী হিসেবে রাজি করাতে অনন্ত জলিলের সঙ্গে বসেছিলেন চিত্রনায়িকা নিপুণ। রাজধানীর হোটেল ওয়েস্টিনে বসেছিলেন তারা। বিষয়টি গত ৪ মার্চ এক সংবাদ সম্মেলনে অনন্ত জলিল নিজেই জানান ।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে সোমবার (২ জুন) আলেখারচরে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ অভিযান
পরিচালিত হয়েছে।
দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলা এ অভিযানে এলাকায় অবৈধ যান চলাচল রোধে কার্যকর তল্লাশি চালানো হয়।
অভিযানকালে মোট ১টি সিএনজি, ১টি পিকআপ ও ৪টি মোটরসাইকেল আটক করা হয়।
এসব যানবাহনের বিরুদ্ধে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা এবং নিয়ম লঙ্ঘনের অভিযোগে মোট
২২,৫০০ (বাইশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এছাড়া ১টি মোটরসাইকেল ও ১টি পিকআপ জব্দ করে হাইওয়ে থানায় হস্তান্তর
করা হয়েছে।
সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে ও আইনের শাসন প্রতিষ্ঠায় সেনাবাহিনী
ও পুলিশের এই যৌথ তৎপরতা এলাকাবাসীর মধ্যে স্বস্তি ও আস্থা তৈরি করেছে। স্থানীয়রা
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং ভবিষ্যতেও এমন অভিযান চলমান রাখার আহ্বান
জানিয়েছে।
মন্তব্য করুন


মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলে বাংলাদেশে ২জন নিহত হওয়ার ১২ ঘণ্টা পার না হতেই আবারও বাংলাদেশের ঘুমধুম এলাকায় এক ব্যক্তির বাড়ির উঠানে মিয়ানমারের মর্টার শেল এসে পড়েছে।
মঙ্গলবার (০৬ ফেব্রুয়ারি) সকালে মর্টার শেলটি এসে পড়ে ঘুমধুম ইউপির ৪নং ওয়ার্ড মধ্যম পাড়ার সৈয়দ নূরের বাগানে।
ঘুমধুম ইউপির ৫নং ওয়ার্ড সদস্য আনোয়ার হোসেন বলেন, গতকাল মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে বাংলাদেশে ২জন নিহত হয়। এ ঘটনার পর আজ (মঙ্গলবার) ভোরে মধ্যম পাড়ার সৈয়দ নূরের আম বাগানে বেশ কিছু গুলি ও ১টি মর্টার শেল এসে পড়েছে। এ ঘটনায় নতুন কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেন, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।
মন্তব্য করুন


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের মনোনয়নপত্র দাখিলের আজ শেষ সময়
।
নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ
১৫ এপ্রিল। মনোনয়নপত্র বাছাই শুরু ১৭ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে
আপিল ১৮ থেকে ২০ এপ্রিল। আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়
২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল, আর ১৫২ উপজেলায় ভোটগ্রহণ হবে ৮ মে।
প্রথম ধাপের নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে জেলা নির্বাচন কর্মকর্তা ও
সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের নিয়োগ করা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল আবেদন নিষ্পত্তি করবেন আপিল
কর্তৃপক্ষ হিসেবে জেলা প্রশাসক।
দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনের তফশিলও ইতোমধ্যে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
দ্বিতীয় ধাপের তপশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল ২১ এপ্রিল শেষ সময়, মনোনয়নপত্র বাছাই
২৩ এপ্রিল, আপিল গ্রহণ ২৪-২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল। প্রার্থিতা
প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল আর প্রতীক বরাদ্দ হবে ২ মে। আর ১৬১ উপজেলায় ভোটগ্রহণ
হবে ২১ মে।
তবে এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার বিধান বাধ্যতামূলক করা
হয়েছে। তা ছাড়া মনোনয়নপত্রে লিঙ্গ হিসেবে ‘হিজড়া’ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ হিজড়ারা
চাইলে হিজড়া পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অন্য নির্বাচনে এই বিধান আগেই করা
হয়েছিল। উপজেলায় তা সংযুক্ত করা হয়েছে।
এদিকে, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে এত দিন
২৫০ জন ভোটারের সমর্থনসূচক সই মনোনয়নপত্রের সঙ্গে জমা দিতে হতো। কিন্তু এবার সে বিধান
বাদ দেওয়া হয়েছে। ফলে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের সমর্থনসূচক সইয়ের তালিকা আর
দিতে হবে না।
এ ছাড়াও উপজেলা পরিষদ নির্বাচনে কোনো পদে একাধিক প্রার্থী সমান ভোট পেলে আবার
ভোট করার বিধান ছিল। এখানে এবার সংশোধনী আনা হয়েছে। একাধিক প্রার্থী সমান ভোট পেলে
ফলাফল নির্ধারণ করা হবে লটারিতে।
প্রসঙ্গত, এবার দেশের ৪৮১টি উপজেলায় ভোট হবে চারটি ধাপে। বাকি দুই ধাপের তফশিল
এখনো ঘোষণা করা হয়নি।
মন্তব্য করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যাকান্ডের ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে বলে জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি তার ভেরিফাইড ফেসবুকে এক পোস্টে বলেন, ইতিমধ্যে সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনা হবে।
উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে এক আতঙ্কের স্থান থেকে ধীরে ধীরে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রক্রিয়ায় সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করে।
দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য নিহত হওয়ার ঘটনায় রাত আটটার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের ফেসবুক পেজে দেওয়া অপর এক পোস্টে জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সোহরাওয়ার্দী উদ্যানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে এক সভায় এসব সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ।
বৈঠকে নেওয়া অন্য সিদ্ধান্তগুলো হলো বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট স্থায়ীভাবে বন্ধ করা, উদ্যানে অবৈধ দোকান উচ্ছেদ, মাদক ব্যবসা বন্ধ এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করতে গণপূর্ত মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা। নিয়মিত মনিটরিং ও অভিযানের জন্য সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে গণপূর্ত মন্ত্রণালয়ের মাধ্যমে একটি কমিটি গঠন, উদ্যানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন এবং সেগুলোর নিয়মিত মনিটরিং করা; উদ্যানে একটি ডেডিকেটেড পুলিশ বক্স স্থাপন এবং সোহরাওয়ার্দী উদ্যানেও রমনা পার্কের মতো সুশৃঙ্খল ব্যবস্থাপনা চালু করা।
মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতকোত্তরের শিক্ষার্থী শাহরিয়ার। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ছিলেন। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী ছাত্রদল খুনীদের অবিলম্বে গ্রেফতারসহ বিভিন্ন দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা-৬ (সদর, সদর দক্ষিণ ও সিটি কর্পোরেশন) আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ও চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিনের দলীয় মনোনয়ন না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে নারীদের নেতৃত্বে বিশাল বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি নগরীর বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূবালী চত্তরে অবস্থান কর্মসূচিতে পরিণত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিক্ষোভে প্রায় আট হাজার নারী অংশগ্রহণ করেন।
মিছিলে অংশগ্রহণকারীরা “ইয়াছিন ভাইয়ের মনোনয়ন ফেরত চাই”, “৮ এর প্রার্থী ৬ এ কেন–মানিনা মানবো না”, “আমি কে তুমি কে, ইয়াছিন ভাই ইয়াছিন ভাই”সহ বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নারী নেত্রী ও অংশগ্রহণকারীরা বলেন, “আমাদের নেতা ইয়াছিন ভাই, তার সঙ্গে অন্যায় করা হয়েছে। আমরা তার পাশে আছি।” তারা জানান, এই আন্দোলনের মাধ্যমে নারীরা শুধু ক্ষোভ নয়, বরং রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্বের দাবি জানাচ্ছেন।
স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেন, বর্তমান মনোনয়নপ্রাপ্ত প্রার্থী দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ছিলেন না, অন্যদিকে হাজী ইয়াছিন দীর্ঘদিন তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত দলের জন্য নিবেদিতভাবে কাজ করেছেন। তার সহায়তায় অনেক নেতা-কর্মী আইনি ও মানবিক সহায়তা পেয়েছেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, হাজী ইয়াছিনের ত্যাগ ও অবদান বিবেচনা করে তার মনোনয়ন ফিরিয়ে দেওয়াই হবে তৃণমূলের দাবি ও প্রত্যাশা। অন্যথায় স্থানীয় পর্যায়ে বিভাজন ও ক্ষোভের সৃষ্টি হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মন্তব্য করুন


কুমিল্লা সিটিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজের সময়সূচি:
সকাল ৮ টায়-
*কেন্দ্রীয় কারাগার ঈদগাহ
*রেইসকোর্স সুন্নিয়া জামে মসজিদ
*বাগিচাগাঁও বড় মসজিদ
*কাসেমুল উলুম মাদ্রাসা
সকাল ৮:৩০ মিনিটে-
*কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ
*পুলিশ লাইন জামে মসজিদ
*মুন্সেফ বাড়ি জামে মসজিদ
*মুন্সীবাড়ি জামে মসজিদ
*কালিয়াজুরী বড় মসজিদ
*শুভপুর শাহী ঈদগাহ ময়দান
*রানীর বাজার জামে মসজিদ
*জানু মিয়া জামে মসজিদ
*আড়াইওড়া শাহী ঈদগাহ
*সার্ভে ইনস্টিটিউট জামে মসজিদ
*দূর্গাপুর দিঘিরপাড় ঈদগাহ
সকাল ৯ টায়-
*দারেগা বাড়ী জামে মসজিদ
*রেইসকোর্স নুর মসজিদ
*ছোটরা মোহাম্মদ আলী ঈদগাহ
*জেলা মডেল মসজিদ কুমিল্লা
মন্তব্য করুন