

হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের দানার দোল ঘাটের কাছে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে একটি বড় শাপলা পাতা মাছ নিলামে তোলা হয়।স্থানীয়দের মতে, কামাল মাঝি ও তার দল নিঝুমদ্বীপের দক্ষিণ অংশে গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে ভোরে জাল টেনে তুলতে অস্বাভাবিক ভার অনুভব করেন। পরে তাদের ট্রলারের ১৫ জন জেলে এবং পাশের আরেকটি ট্রলারের জেলেদের সহায়তায় বড় আকারের ওই মাছটি তোলা সম্ভব হয়। বিকেলে দানার দোল ঘাটে নিলামে মাছটি স্থানীয় ব্যবসায়ী খবির উদ্দিন ক্রয় করেন।জেলে কামাল মাঝি বলেন, দীর্ঘদিন লোকসানের মধ্যে থাকতে হয়েছে। এত বড় মাছ পাওয়ায় তিনি কৃতজ্ঞ হলেও উপযুক্ত ক্রেতা না থাকায় কম দামে বিক্রি করতে হয়েছে।
এদিকে হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফয়েজুর রহমান জানান, এই ধরনের শাপলা পাতা মাছ আইন অনুযায়ী সংরক্ষিত প্রজাতির তালিকায় রয়েছে। এটি ধরা, বিক্রি বা ভক্ষণ—সবই নিষিদ্ধ, কারণ প্রজাতিটি বিপন্ন এবং সামুদ্রিক পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন


শিক্ষা মন্ত্রণালয় চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ নির্ধারণ করেছে।
রোববার (২৮ জানুয়ারি) মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ২৯ হাজার ৭৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩ হাজার ৭০০টি কেন্দ্রে ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।
২০২৪ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
এসএসসি পরীক্ষা আগামী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হবে। সকাল ১০টা থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত।
রুটিন অনুযায়ী ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথম পত্র, সহজ বাংলা প্রথম পত্র ; ১৮ ফেব্রুয়ারি বাংলা দ্বিতীয় পত্র, সহজ বাংলা দ্বিতীয় পত্র ; ২০ ফেব্রুয়ারি ইংরেজি প্রথম পত্র; ২২ ফেব্রুয়ারি ইংরেজি দ্বিতীয় পত্র; ২৫ ফেব্রুয়ারি গণিত; ২৭ ফেব্রুয়ারি ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্ট ধর্ম ও নৈতিক শিক্ষা; ২৮ ফেব্রুয়ারি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি; ২৯ ফেব্রুয়ারি গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষা, আরবি, সংস্কৃত, পালি, শারীরিক শিক্ষা ও ক্রিড়া, চারু ও কারুকলা; ৩ মার্চ পদার্থ বিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, ফিন্যান্স ও ব্যাংকিং; ৫ মার্চ রসায়ন, পৌরনীতি ও নাগরিকতা, ব্যবসায় উদ্যোগ; ৬ মার্চ ভূগোল ও পরিবেশ; ৭ মার্চ জীব বিজ্ঞান, অর্থনীতি; ১০ মার্চ বিজ্ঞান, উচ্চতর গণিত; ১১ মার্চ হিসাব বিজ্ঞান এবং ১২ মার্চ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ব্যবহারিক পরীক্ষা ১৩ মার্চ থেকে ২০ মার্চ স্ব স্ব পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


দিনাজপুরের ফুলবাড়ীতে ২৩ দিন পর নিহত সাব্বির হোসেন সবুজের মাথা উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১৮ অক্টোবর) ভোরে উপজেলার মিরপুর এলাকায় বরেন্দ্র সেচ পাইপের ভেতর থেকে সবুজের মাথা উদ্ধার করা হয়।
সাব্বির হোসেন সবুজ উপজেলার ৩ নম্বর কাজিহাল ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত ইবনে সাউদ সরকারের ছেলে। ফুলবাড়ী থানা চত্বরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে পুলিশ সুপার “ মো. মারুফাত হুসাইন ” এ তথ্য জানান।
তিনি বলেন, সাব্বির হোসেন সবুজ ২৩ সেপ্টেম্বর নিখোঁজ হন। থানায় এ সংক্রান্ত একটি জিডি করে তার পরিবার। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ নিখোঁজ সাব্বির হোসেন সবুজকে খুঁজতে থাকে।
ঘটনার বর্ণনা দিয়ে মারুফাত হুসাইন বলেন, উপজেলার কাজিহাল ইউনিয়নের রশিদপুর মণ্ডলপাড়া গ্রামের আব্দুর হামেদ ২০০৫ সাল থেকে সবুজদের বাড়িতে কাজ করেন। গত ২৩ সেপ্টেম্বর সবুজ তাদের জমিতে আগাছা পরিষ্কার করার জন্য আব্দুর হামেদকে ডেকে নিয়ে যান।
এক পর্যায়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হলে কোদাল দিয়ে সবুজের মাথায় আঘাত করেন হামেদ। এতে ঘটনাস্থলে মারা যান সবুজ। পরে মরদেহ পুকুরের পানিতে ডুবিয়ে রেখে বাড়ি থেকে একটি হাসুয়া এনে মরদেহটি ০৩ টুকরো করা হয়। পরে ০২ টুকরো ধান ক্ষেতে পুঁতে রেখে মাথাটি পাশে নলকূপের পাইপের ভেতরে রেখে দেওয়া হয়।
পুলিশ সুপার আরও বলেন, রিমান্ডে প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে আব্দুর হামেদ। তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থল থেকে বিচ্ছিন্ন হওয়া মাথা, ব্যবহৃত হাসুয়া ও কোদাল উদ্ধার করা হয়েছে। মামলার সূত্র ধরে পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে রাতেই পাঁচজনকে গ্রেপ্তার করে। বর্তমানে হত্যার তদন্ত চলমান রয়েছে।
মন্তব্য করুন


বিএনপির
নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী খাল খনন কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলার
বলরামপুরের সাহাপাড়ায় এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
একই
সঙ্গে এসময় তিনি ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলার খাল খনন কর্মসূচিরও উদ্বোধন করেন। এর
আগে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের
উদ্দেশ্যে রওনা দেন।
সৈয়দপুর
পৌঁছে সেখান থেকে সড়ক পথে কর্মসূচিস্থলে যান প্রধানমন্ত্রী।
সাহাপাড়ায়
নিজে কোদাল হাতে খাল খননে নামেন প্রধানমন্ত্রী। খাল খনন কর্মসূচিকে ঘিরে স্থানীয় মানুষদের
মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। এতে পানির সমস্যার সমাধান হবে বলে মনে করছেন তারা।
মন্তব্য করুন


সৌদি আরবের রাজধানী রিয়াদে আয়োজিত এমডিএলবিস্ট সাউন্ডস্টর্ম সংগীত উৎসবে অংশ নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন মার্কিন র্যাপ তারকা কার্দি বি। সৌদির অন্যতম বড় এই সংগীত আয়োজনে তার পারফরম্যান্স সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। একই সঙ্গে সৌদি আরবে অবস্থানকালে বিভিন্ন অনলাইন পোস্টে দেশটির প্রতি ইতিবাচক মন্তব্য করতেও দেখা যায় গ্র্যামি জয়ী এই শিল্পীকে।তেলনির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বিনোদনসহ বিভিন্ন খাতে সম্প্রসারণের লক্ষ্যে নেওয়া ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার অংশ হিসেবে আয়োজিত এই উৎসবে কার্দি বি–এর অংশগ্রহণকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই।সৌদিতে পৌঁছানোর পর কার্দি বি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তাকে কালো রঙের ঢিলেঢালা পোশাক ও হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, “হ্যালো সৌদি আরব, হালাল বি হাজির,” সঙ্গে যোগ করেন সৌদি পতাকার রঙের একটি হৃদয় ইমোজি। পরদিন রিয়াদের বিভিন্ন শপিং মল ও জনসমাগমপূর্ণ স্থানে একই পোশাকে তাকে ঘুরতে দেখেন ভক্তরা।মঞ্চে পারফরম্যান্স শুরুর আগে দর্শকদের উদ্দেশে তিনি ঐতিহ্যবাহী সম্ভাষণ “সালামু আলাইকুম” বলেন এবং সৌদি আরবের প্রসঙ্গে “মাশাল্লাহ” শব্দটি ব্যবহার করেন। তার এসব বক্তব্য দ্রুত সৌদি আরবসহ আন্তর্জাতিক সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দেয়।সাধারণত সাহসী বক্তব্য ও খোলামেলা মঞ্চ উপস্থিতির জন্য পরিচিত কার্দি বি সৌদিতে পারফরম্যান্সের সময় ভাষা ও আচরণে ছিলেন তুলনামূলক সংযত। তার পোশাকও ছিল সম্পূর্ণ ঢাকা, যা তার পরিচিত মঞ্চশৈলীর সঙ্গে ভিন্নতা তৈরি করে।সৌদি সফরের অভিজ্ঞতা তুলে ধরে কার্দি বি রিয়াদের আধুনিক অবকাঠামোর প্রশংসা করেন এবং শহরটিকে “একেবারে নতুন” বলে বর্ণনা করেন। তিনি জানান, হোটেলে তাকে বিশেষ আপ্যায়নের পাশাপাশি কক্ষের ভেতরেই জিম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে। সৌদি সফরের প্রস্তুতির অংশ হিসেবে সেখানেই ব্যায়াম করার কথাও উল্লেখ করেন তিনি।একটি লাইভ ব্রডকাস্টে কার্দি বি বলেন, সৌদি আরবে তিনি ব্যাপক পরিচিতি পেয়েছেন বলে তার মনে হয়েছে। তার ভাষায়, ছোট শিশু থেকে শুরু করে বয়স্ক মানুষ—সবাই তাকে চিনেছে এবং স্থানীয়দের আচরণ ছিল ভদ্র ও শালীন।গত ১১ থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন ভেন্যুতে পারফর্ম করেন কার্দি বি। এই সফর এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে, যখন সৌদি আরব বৈশ্বিক বিনোদন শিল্পে বড় অঙ্কের বিনিয়োগ করছে এবং আন্তর্জাতিক তারকাদের আকৃষ্ট করছে—যদিও দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনা এখনো অব্যাহত রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে জেনিফার লোপেজ, সেলিন ডিওন ও এমিনেমের মতো পশ্চিমা শিল্পীরাও উপসাগরীয় অঞ্চলে পারফর্ম করেছেন।
মন্তব্য করুন


বাংলাদেশের
১১টি অঞ্চলের ওপর দিয়ে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সোমবার
(২০ মে) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে ।
আবহাওয়াবিদ
মো: মনোয়ার হোসেন জানিয়েছেন, রাজশাহী,
পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, চট্টগ্রাম, কক্সবাজার
এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০
কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব
এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য
এক পূর্বাভাসে বলা হয়েছে,
লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ
সৃষ্টি হতে পারে। পরবর্তীতে এটি ঘনীভূত হতে পারে।
এতে
মঙ্গলবার (২১ মে) সকাল পর্যন্ত রংপুর,
রাজশাহী, ময়মনসিংহ
ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী,
ঢাকা, খুলনা, বরিশাল ও
চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ
বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি
হতে পারে।
মঙ্গলবার
সকাল থেকে বুধবার (২২ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও
সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ
বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে
কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা
প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার
সকাল থেকে বৃহস্পতিবার (২৩ মে) সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী,
ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু'এক
জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে, কোথাও কোথাও
বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রায়
অপরিবর্তিত থাকতে পারে।
রাজশাহী, পাবনা, দিনাজপুর ও
নীলফামারী জেলাসহ খুলনা ও বরিশাল বিভাগসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের
তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।
রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও
সিলেট বিভাগে দিন ও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এছাড়া দেশের
অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন


আজ
বৃহস্পতিবার (১২ মার্চ ) বিকেল সাড়ে তিনটার দিকে নবনির্বাচিত স্পিকার হাফিজ উদ্দিন
আহমদ রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
এ
সময় বিরোধী দলের সদস্যরা প্রতিবাদ জানিয়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে যান এবং স্লোগান
দিতে থাকেন।
প্ল্যাকার্ডগুলোতে
বাংলা ও ইংরেজিতে বিভিন্ন স্লোগান লেখা ছিল, যার মধ্যে জুলাই আন্দোলনের প্রসঙ্গও উল্লেখ
করা হয়।
সংসদ
কক্ষে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে স্পিকার সংসদ সদস্যদের শৃঙ্খলা বজায় রাখার আহ্বান
জানান। এ সময় রাষ্ট্রপতি সংসদ কক্ষে প্রবেশ করেন এবং স্পিকারের অনুরোধে ভাষণ শুরু করেন।
তবে
রাষ্ট্রপতির ভাষণ চলাকালেই বিরোধী দলের সংসদ সদস্যরা নিজেদের আসন ছেড়ে উঠে দাঁড়ান এবং
প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। রাষ্ট্রপতি তখন তার বক্তব্য অব্যাহত রাখছিলেন।
মন্তব্য করুন


আসন্ন
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার তথ্য অধিদপ্তরের
এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রধান উপদেষ্টার ধারণকৃত এই ভাষণটি সন্ধ্যা সাড়ে ৬টায়
একযোগে সম্প্রচার করা হবে।
বিজ্ঞপ্তিতে
দেশের সব ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়াকে এই ভাষণটি একযোগে প্রচার করার জন্য অনুরোধ করা
হয়েছে।
ধারণা
করা হচ্ছে, ভাষণে ১২ ফেব্রুয়ারির নির্বাচন ও গণভোটের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা
এবং দেশের চলমান সংস্কার কার্যক্রম নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবেন প্রধান উপদেষ্টা।
নির্বাচন
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ জানুয়ারি থেকে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা
শুরু হতে যাচ্ছে এবং আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


গাজীপুরের
শ্রীপুরে মাকে মারধর করায় মাদকাসক্ত ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছেন
এলাকাবাসী। অভিযুক্ত যুবক খলিল (৩০) শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের নুর উদ্দিনের
ছেলে।
আজ
শনিবার (১৩ ডিসেম্বর) দুপুরে জেলার শ্রীপুর উপজেলাধীন টেপিরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, খলিল এক এলাকায় মুদির
ব্যবসা পরিচালনা করতো। হঠাৎ ব্যবসা বন্ধ করে দেয় খলিল। অভাবের সংসারে স্ত্রীও খলিলকে
ছেড়ে চলে যায়, এতে সে হতাশাগ্রস্ত হয়ে নেশায় আসক্ত হয়ে পড়েন। নেশার টাকার জন্য
প্রায়ই বাড়িতে উৎপাত করতো খলিল। শনিবার সকালে মায়ের কাছে ২ হাজার টাকা দাবি করেন।
এ সময় মা খোদেজা বেগম তা দিতে অস্বীকার করলে ক্ষিপ্ত হয়ে মাকে উদ্দেশ্যে করে ইট ছুঁড়ে
মারেন। ছোঁড়া ইটে আহত হলে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে প্রথমে বাড়ির পাশে খুঁটির সঙ্গে
বেঁধে রাখেন। মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলে খলিল আরও ক্ষিপ্ত হয়ে যান। পরে স্থানীয়রা
খলিলকে ছাতিরবাজার-টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে কোমর পর্যন্ত পুঁতে রাখেন। এঘটনায়
ক্ষুব্ধ এলাকাবাসীয় খলিলের বিচার দাবি করেছেন।
শ্রীপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন, বিষয়টি জেনেছি। মাদকাসক্ত
ছেলের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ নদের তীরে প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে।
দেশ-বিদেশের বিভিন্ন অঞ্চল থেকে ইতিমধ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা ইজতেমাস্থলে আসতে শুরু করেছেন। শুক্রবার বাদ ফজর থেকে ইজতেমার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনানুষ্ঠাকিভাবে আজ বৃহস্পতিবার বাদ আসর থেকে আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার কাজ শুরু হয়েছে ।
প্রথম পর্বের ইজতেমায় মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা অংশগ্রহণ করছেন। তারা ইজতেমা ময়দানে জেলাওয়ারি নির্দিষ্ট খিত্তা অনুসারে অবস্থান নিচ্ছেন। বিদেশি মুসল্লিদের জন্য ময়দানের পশ্চিমাংশে টিনের ছাউনিযুক্ত বিশেষ কামরার ব্যবস্থা করা হয়েছে।
ইজতেমা ময়দান ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হচ্ছে নির্দিষ্ট পয়েন্টগুলোতে। ঢাকা ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সড়ক-মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এছাড়া প্রস্তুত করা হয়েছে মেডিক্যাল ক্যাম্প ও হাসপাতালের অতিরিক্ত বেড ও পর্যাপ্ত অ্যাম্বুলেন্স। ইজতেমায় আসা-যাওয়ার জন্য পাঁচ জোড়া বিশেষ ট্রেন চলাচল করবে। র্যাবের পক্ষ থেকে আকাশে হেলিকপ্টার টহল দেবে। সিসি ক্যামেরা ও সুউচ্চ ওয়াচ টাওয়ার থেকেও মনিটরিং করা হবে সবার গতিবিধি।
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বুধবার দুপুরে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শনে এসে বাংলাদেশ পুলিশ কর্তৃক গৃহীত নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শহিদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে স্থাপিত কন্ট্রোল রুমের সামনে প্রেস ব্রিফিংকালে বলেন, আমরা বিশ্ব ইজতেমায় প্রতিবার নিরাপত্তা ব্যবস্থা দিয়ে থাকি। এবারও বিশ্ব ইজতেমার ময়দান নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। যে কোনো ধরনের পরিস্থিতি চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও আস্থা রয়েছে। আমরা তাদের ব্রিফিং দিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, কে কখন কোথায় কীভাবে তার দায়িত্ব পালন করবে সেভাবে তাদের প্রস্তুত করেছি। বর্তমান নিরাপত্তায় বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম, ডগ স্কোয়াড, বিস্ফোরক প্রশিক্ষক টিম, ট্রাইম সিন, চুরি, ডাকাতি, ছিনতাই ও আমাদের প্রশিক্ষক টিম, নৌ বহর ও হেলিকপ্টার দিয়েও টহল ব্যবস্থা প্রস্তুত থাকবে।
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, জিআইজি (অপারেশন) আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের ডিআইজি নূরুল ইসলাম উপস্থিত ছিলেন
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বুধবার সকালে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে ইজতেমায় র্যাবের কন্ট্রোল রুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বলেছেন, বিশ্ব ইজতেমায় কোনো ধরনের জঙ্গি হামলা বা জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই। আমরা এ ব্যাপারে সজাগ রয়েছি। আমরা আমাদের গোয়েন্দা নজরদারি ও সাইবার প্যাট্রলিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো সংগ্রহ করেছি।
৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের জোবায়েরপন্থি মুসল্লিদের অংশগ্রহণে শেষ হবে বিশ্ব ইজতেমা।
এরপর চার দিন বিরতি দিয়ে ৯ ফেব্রুয়ারি দিল্লির নিজামউদ্দিন মারকাযের অনুসারী (সা’দ পন্থি) মুসল্লিরা বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নেবেন। ১১ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এ পর্বের বিশ্ব ইজতেমা সমাপ্তি ঘটবে।
মন্তব্য করুন


সোমবার (১২ আগস্ট) ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে হটলাইন সেবা চালু করা নিয়ে বলা হয় ।
একটি অনুরোধ জানিয়ে আরো বলা হয় যে,
মন্দির, গির্জা, প্যাগোডা বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা হলে তার তথ্য জানাতে
অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
এতে আরো বলা হয়, মন্দির, গির্জা, প্যাগোডা
বা অন্য কোনো ধর্মীয় প্রতিষ্ঠান দুর্বৃত্ত কর্তৃক হামলার শিকার বা আক্রান্ত হলে তার
তথ্য ০১৭৬৬-৮৪৩৮০৯ এই মোবাইল নম্বরে ফোন বা ক্ষুদে বার্তার মাধ্যমে জানানোর জন্য অনুরোধ
করা হলো।
এর আগে গতকাল দুপুরের দিকে অন্তর্বর্তীকালীন
সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে হটলাইন চালুর
কথা বলেন। তার কয়েক ঘণ্টার মধ্যেই চালু হলো এই সেবা।
মন্তব্য করুন