

উত্তর আমেরিকার বিভিন্ন দেশে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ শুরু হয়েছে।
কিন্তু সোমবার (৮ এপ্রিল) শুরু হওয়া মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে শুধু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে।
সোমবার মহাজাগতিক এই দৃশ্য সরাসরি দেখা যাচ্ছে শুধু যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে।
মেক্সিকোর স্থানীয় সময় বেলা পৌনে ১১টা (বাংলাদেশ সময় রাত পৌনে ১১টা) থেকে বিরল এ সূর্যগ্রহণ দেখা যায়।
এরপর চাঁদের ছায়া ধীরে ধীরে সরে যাওয়ার কারণে যুক্তরাষ্ট্রের টেক্সাসে স্থানীয় সময় দুপুর ১টা ২৭ মিনিটে দৃশ্যমান হবে এ সূর্যগ্রহণ।
তবে সূর্যগ্রহণের সময় বাংলাদেশে রাত হওয়ায় বাংলাদেশ বা এশিয়ার অন্য জায়গা থেকে এটি দেখা যাবে না। কিন্তু মহাকাশপ্রেমীরা এ বিরল দৃশ্য দেখার সুযোগ পাচ্ছেন নাসার ওয়েবসাইট লিংকে।
মন্তব্য করুন