

পদ্মা সেতুতে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তোফায়েল মিয়া (২৭) নামের এক বাস হেলপার প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি মৃত সেলিম মিয়ার ছেলে। কর্মসূত্রে তিনি শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।পুলিশ ও সেতু কর্তৃপক্ষের তথ্যমতে, ঢাকা থেকে কুয়াকাটাগামী ‘পদ্মা স্পেশাল পরিবহন’-এর একটি বাস সেতুর ওপর লেন পরিবর্তনের চেষ্টা করছিল। ওই সময় পেছন দিক থেকে আসা ভাঙ্গাগামী ‘বসুমতী পরিবহন’-এর আরেকটি বাস সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় আরও অন্তত আটজন যাত্রী আহত হন।খবর পেয়ে সেতু কর্তৃপক্ষের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে পাঠান। পরে পুলিশ এসে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও সেতু কর্তৃপক্ষের রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক (এসআই) কবির আহমেদ জানান, বাস দুর্ঘটনায় তোফায়েল নামে এক হেলপারের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের সরকারি ও বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট দুটি বাস জব্দ করা হয়েছে।
মন্তব্য করুন


নগরীর
পতেঙ্গায় সড়ক দুর্ঘটনায় মো. সোহেল (৩৭) নামে এ যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার
(২৭ ডিসেম্বর) দিবাগর রাত ২টার দিকে চরপাড়া আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীতে এ দুর্ঘটনা
ঘটে।
মো.
সোহেল ইপিজেড থানার দক্ষিণ হালিশহরেরে সেইলস কলোনী এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে।
পতেঙ্গা
থানা উপ পরিদর্শক (এসআই) মো. লিটন বাংলানিউজকে জানান, সড়ক দুর্ঘটনায় এ যুবকের মৃত্যু
হয়েছে।
খবর
পেয়ে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া
শেষে হাসপাতাল থেকে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন


বাংলাদেশের
প্রথম ব্যান্ড হিসেবে একুশে পদক জয়ের ইতিহাস গড়ল ‘ওয়ারফেজ’।
গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে পদক গ্রহণ করেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা
সদস্য শেখ মনিরুল আলম টিপু। উপস্থিত ছিলেন ‘ওয়ারফেজ’-এর বর্তমান ও অতীতের অনেক সদস্য। পদক
গ্রহণ শেষে রিকশায় চড়ে ফিরেছেন তাঁরা।
সে
আনন্দযাত্রার ছবি ফেসবুকে দিয়ে ব্যান্ডটির গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল লেখেন, ‘আমরা
একুশে পদক পেয়ে রিকশায় ফিরে এলাম। ছবিতে কমল, টিপু, পলাশ নূরদের সঙ্গে আছেন রিকশাচালকও।
মন্তব্য করুন


আজ (১ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ সারা
দেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নকল ও ভেজাল পণ্যের উপর তদারকিসহ
বন্যার ত্রাণসামগ্রী (মুড়ি, চিরা, গুড় ইত্যাদি) ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল
ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন এলাকাতে
অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬ টি টিম কর্তৃক ঢাকা মহানগরীর বনানী বাজার, কল্যাণপুর,
কলাবাগান ও মোহাম্মদপুর টাউনহল এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
আজ দেশের ৫২টি জেলায় অধিদপ্তরের ৫৭টি
টিম কর্তৃক পরিচালিত এ অভিযানে ১১৫টি প্রতিষ্ঠানকে ৬,২১,০০০ টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানান, ভোক্তা অধিকার রক্ষায় অধিদপ্তরের এসকল কার্যক্রম অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


ঠাকুরগাঁওয়ের
রাণীশংকৈল উপজেলায় গত বছর ১ আগস্ট একটি বিয়ের পর ‘কনে বদল’
সংক্রান্ত জটিলতা সৃষ্টি হয়েছে। যা এখন আদালত ও কারাগারের মাধ্যমে বিচারাধীন রয়েছে।
বিবরণ
অনুযায়ী, রায়হান কবির ও জিয়ারুল হকের মেজ মেয়ের বিয়ে হয়। তবে বাসররাতে বর রায়হান কবির
অভিযোগ করেন, যাকে বিয়ের আগে দেখানো হয়েছিল, বাসরঘরে আসা নববধূ সে নন। বর দাবি করেন,
অতিরিক্ত মেকআপের আড়ালে কনে বদল করা হয়েছে এবং বিয়ের পরেই এ প্রতারণা বুঝতে পেরেছেন।
এই
অভিযোগের ভিত্তিতে বরপক্ষ মেয়ের বাবা জিয়ারুল হক ও ঘটক মোতালেবকে আসামি করে ২৭ আগস্ট
ঠাকুরগাঁও আদালতে মামলা করেন। এরপর ২ সেপ্টেম্বর কনের পরিবারও পাল্টা মামলা দায়ের করে।
বর
রায়হান কবিরের মামা বাদল জানান, ঘটকের মাধ্যমে পাত্রী খোঁজা হয়েছিল এবং মেয়েপক্ষ দ্রুত
বিয়ে সম্পন্ন করতে চেয়েছিল। কিন্তু বিয়ের রাতেই কনেকে চিনতে না পারার কারণে সমস্যা
শুরু হয়। বর দাবি করেন, ঘটক ও মেয়ের বাবা এই প্রতারণার পরিকল্পনা করেছিলেন।
অন্যদিকে
কনের বাবা জিয়ারুল হক অভিযোগ অস্বীকার করে বলেন, মেজ মেয়েকে ছেলেপক্ষ বিয়ের আগে দেখেছে
এবং বিয়ের অনুষ্ঠানে অনেক অতিথি উপস্থিত ছিল। তিনি বলেন, বিয়ের পর যৌতুক দাবি করা হয়,
যা মিথ্যা অভিযোগ বলে তিনি মন্তব্য করেন।
ঘটক
মোতালেবও কনে বদলের অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অন্য কোনো মেয়ে দেখাননি এবং বিয়ের
প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করেছে ছেলেপক্ষ।
ঠাকুরগাঁও
আইনজীবী সমিতির সভাপতি ও ছেলেপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, মীমাংসার
চেষ্টা করা হলেও সমাধান হয়নি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে এবং তারা আশা
করেন, সঠিক সত্য উন্মোচিত হবে।
এ
ঘটনা ঠাকুরগাঁও এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং বিয়ের আনন্দ মুহূর্তকে সন্দেহ
ও আইনি ঝামেলায় পরিণত করেছে। আদালতের সিদ্ধান্ত অনুসারে রায়হান কবির জামিনে ছিলেন,
তবে সম্প্রতি জামিন নামঞ্জুর হয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে প্রদীপ বাজার তরুণ সংঘ ফুটবল টুর্নামেন্টের আয়োজনে এ সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নজির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলার উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার আহবায়ক অ্যাডভোকেট আজিজুল হক,এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার যুগ্ম আহবায়ক আজিজার রহমান , যুগ্ন আহবায়ক মোন্নাফ আলী, যুগ্ন আহবায়ক মুকুল চন্দ্র রায়,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ভাঙ্গামোড় ইউনিয়ন শাখার সদস্য সচিব মাসুদ রানা,বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ফুলবাড়ী ইউনিয়ন শাখার আহ্বায়ক জামাল উদ্দিনসহ আরো অনেকে।
খেলার নির্ধারিত সময়ে লালমনিরহাট ফুটবল দলকে এক গোলে পরাজিত করে গঙ্গারহাট ফুটবল দল জয়লাভ করেন। খেলা দেখতে দূর দূরান্ত থেকে শতশত ফুটবল প্রেমীর ঢল নামে।
মন্তব্য করুন


বাংলাদেশ
ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি।
ট্রাম্প প্রশাসনের আরোপিত ‘পাল্টা শুল্ক’ হ্রাস এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সুবিধা
বৃদ্ধির লক্ষ্যে এদিন চূড়ান্ত চুক্তি হতে যাচ্ছে দুই দেশের মধ্যে। সম্ভাব্য চুক্তিতে
মার্কিন তুলায় তৈরি পোশাকে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার পাশাপাশি বোয়িং বিমান কেনা ও জ্বালানি
খাতে আমদানির মতো বড় বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকছে।
আজ
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা জানান
বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।
তিনি
বলেন, এ ব্যাপারে চুক্তির খসড়া এবং ৯ ফেব্রুয়ারি তা স্বাক্ষর করার জন্য অনুমোদন চেয়ে
আমরা সামারি পাঠিয়েছি। এটি অনুমোদিত হয়ে এলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো।
প্রসঙ্গত,
বাংলাদেশের পণ্যের ওপর প্রথমে ৩৭ শতাংশ এবং পরে ৩৫ শতাংশ ‘পাল্টা শুল্ক’
ঘোষণা করে আলোচনার সুযোগ রেখেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে
তৃতীয় দফার আলোচনা শেষে গত ৩১ জুলাই পাল্টা শুল্ক ২০ শতাংশে নামিয়ে আনা হয়। তবে এ জন্য
দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনার প্রতিশ্রুতিসহ বাংলাদেশকে বেশ কিছু ছাড় দিতে
হয়।
শুল্ক
কত শতাংশ হতে পারে— এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন,
বাংলাদেশের রেসিপ্রোকাল শুল্কহার ২০ শতাংশ আছে। অন্যান্য দেশেও একই আছে, আবার অনেক
দেশে বেশি আছে। তবে, আমরা আশা করছি হয়তো কিছু কমতেও পারে; সে ধরনের একটি ধারণা আছে।
তবে, নিশ্চিত করে বলতে পারব না; এখনো তা নিশ্চিত হয়নি। আমরা খসড়া করেছি, তবে শুল্ক
কত হবে সেটি নির্ধারণ করতে ৯ তারিখ পর্যন্ত সময় নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে
জানা গেছে, সুবিধা পেতে বাংলাদেশকেও বেশ কিছু ছাড় দিতে হচ্ছে। গত আগস্টে যুক্তরাষ্ট্র
বাংলাদেশের ওপর পাল্টা শুল্কের হার কমিয়ে ২০ শতাংশ কার্যকর করলেও দেশটির সঙ্গে কোনো
চুক্তি হয়নি। পরে এই শুল্কহার আরও কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায়
উৎপাদিত পোশাক রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা আদায়ে আলোচনা অব্যাহত রাখে ঢাকা, যা চূড়ান্ত
হয়ে চুক্তিতে পরিণত হতে যাচ্ছে।
সম্প্রতি
ভারত ইইউ-এর সঙ্গে একটি এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) স্বাক্ষর করেছে—
এটি নিয়ে সরকার কি উদ্বিগ্ন? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, এখানে উদ্বেগের কিছু নেই।
আমরা তৈরি পোশাক খাতে গত ৪৫ বছর ধরে সক্ষমতা অর্জন করেছি এবং আমরা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম
রপ্তানিকারক দেশ। আমাদের এই খাতে দ্বিতীয় বৃহত্তম অবকাঠামো আছে। এই সক্ষমতা অন্য কেউ
রাতারাতি অর্জন করে ফেলবে বলে আমাদের মনে হয় না। তিনি বলেন, আপনারা জানেন ভারত বেসিক
টেক্সটাইলে বেশ শক্তিশালী এবং বিশ্ববাজারে তাদের ভালো অবস্থান আছে। আমরা কাঁচামালও
তাদের কাছ থেকে সংগ্রহ করি। কাজেই এই দুই দেশ এখনো পরিপূরক (কমপ্লিমেন্টারি) অবস্থায়
আছে। তাদের উপকরণ উৎপাদন এবং নিজস্ব তুলাও আছে। ফলে ভারত আমাদের প্রতিযোগী নয়, বরং
পরিপূরক।
এলডিসি
থেকে উত্তরণের পর অনেক সুযোগ-সুবিধা হারানোর পাশাপাশি নতুন শুল্ক যুক্ত হবে—সেক্ষেত্রে
এফটিএ নিয়ে সরকার নতুন কিছু ভাবছে কি না? এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, হ্যাঁ, আমরা
অনেকগুলো দেশের সাথে এফটিএ করছি। আমরা জাপানের সাথে এফটিএ-র নেগোসিয়েশন শেষ করেছি।
আগামী ৬ ফেব্রুয়ারি জাপানের সাথে এফটিএ স্বাক্ষরিত হবে।
তিনি
বলেন, গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা সম্পন্ন হয়েছে এবং আশা
করছি এই বছরের মধ্যেই তাদের সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হবে। ইউরোপীয় ইউনিয়নের কাছে
আমরা এফটিএ-র প্রস্তাব পাঠিয়েছি এবং অন্যান্য যেসব বাজারে আমরা শুল্কমুক্ত প্রবেশাধিকার
পাই, সবগুলোর কাছেই প্রস্তাব পাঠানো হয়েছে। সেখানে আলোচনা শিগগিরই শুরু হবে। রমজানের
প্রস্তুতির ব্যাপারে তিনি বলেন, রমজানের বাজার পরিস্থিতি, নিত্যপণ্যের মূল্য এবং রমজানভিত্তিক
নির্দিষ্ট পণ্যগুলোর সরবরাহ নিয়ে আলোচনা করেছি। এ বছরের অবস্থা ভালো।
যুক্তরাষ্ট্র
থেকে বোয়িং কেনা নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, বিমান ক্রয়ের বিষয়টি আলোচনায়
আছে। বিমানের সক্ষমতা বাড়ানোর জন্য আমেরিকার সাথে এই চুক্তির আগেও পরিকল্পনা ছিল। শুধু
বোয়িং নয়, অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও আলোচনা ছিল। সেটি এখন একটি কাঠামোগত রূপ পেয়েছে।
আমেরিকান রেসিপ্রোকাল ট্যারিফ প্রসঙ্গে যতদূর জানি, তাদের সাথে নেগোসিয়েশন চলছে। বোয়িং
কতগুলো এবং কোন বছর সরবরাহ করতে পারবে, দাম কী হবে এবং বিমানের ভেতরের কনফিগারেশন কেমন
হবে— এসব নিয়ে আলোচনা চলছে।
এখানে
যুদ্ধবিমানও আছে কি না— এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, যুদ্ধবিমান
এই চুক্তির আওতায় কখনোই আসবে না। মিলিটারি ইস্যু কখনো ট্রেড ইস্যুতে থাকে না।
গত
ছয় মাসে রপ্তানি ৩.৭ শতাংশ নেতিবাচক— যা বাংলাদেশের ইতিহাসে বিরল। এ নিয়ে
পরিকল্পনা জানতে চাইলে সচিব বলেন, আমরা পর্যালোচনা করেছি। বিশ্ববাণিজ্যে ৩.৭ শতাংশ
ঘাটতি হয়েছে। আমরা তো পৃথিবীর বাইরে নই, সেই হিসেবে আমাদের ওপর প্রভাব পড়েছে। তবে,
আমাদের নেতিবাচক প্রবৃদ্ধি ৩ শতাংশ নয়, বরং ১.৬ শতাংশের মতো। অর্থাৎ গ্লোবাল অ্যাভারেজের
চেয়ে আমরা ভালো অবস্থায় আছি।
যুক্তরাষ্ট্রের
তুলা দিয়ে উৎপাদিত পোশাকে শুল্কমুক্ত সুবিধা চুক্তিতে থাকবে কি না—
জানতে চাইলে তিনি বলেন, দ্বিপাক্ষিক চুক্তিতে এক দেশের উপকরণ ব্যবহার করলে কিউমুলেশন
বেনিফিট পাওয়ার আশা থাকে। এটি একটি প্রগতিশীল প্রক্রিয়া এবং এ ধরনের সুবিধার জন্যই
দ্বিপাক্ষিক চুক্তি করা হয়।
বাণিজ্য
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা তুলায়
উৎপাদিত পোশাকে শুল্কমুক্ত সুবিধা চেয়ে আসছে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে ইতিমধ্যে
বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি বাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাকে
শুল্কমুক্ত সুবিধা পাওয়া গেলে তা উভয় পক্ষের জন্যই লাভজনক হবে। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের
তুলা রপ্তানি বাড়বে এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানিও বৃদ্ধি পাবে।
বাংলাদেশ
টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্র
থেকে ৩৪৬ মিলিয়ন ডলারের তুলা আমদানি করেছে, যা আগের অর্থবছরে ছিল ২৭৮ মিলিয়ন ডলার।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী, বাংলাদেশের সবচেয়ে বড় একক রপ্তানি বাজার এখনো
যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য,
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি প্রায় ৬০০ কোটি ডলার থেকে কমাতে আগামী এক থেকে
দেড় বছরের মধ্যে যুক্তরাষ্ট্র থেকে ১৫০ কোটি ডলারের আমদানি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে
বাংলাদেশ। আগামী কয়েক বছরে বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কিনবে সরকার, যাতে খরচ
হতে পারে প্রায় ৫০ হাজার কোটি টাকা। এছাড়া কিছুটা বাড়তি দামে প্রতিবছর সাত লাখ টন করে
গম আমদানি করা হবে। যুক্তরাষ্ট্র থেকে সামরিক পণ্য, বেসামরিক উড়োজাহাজ যন্ত্রাংশ, জ্বালানি
তেল, ভোজ্যতেল ও তুলার আমদানি বাড়ানো এবং এলএনজি আমদানিতে দীর্ঘমেয়াদি চুক্তি করা হবে।
মন্তব্য করুন


পাবনায়
বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) মধ্যরাতের দিকে
এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, পাবনা শহরের গোপালপুর মহল্লার সঞ্চিত সরকারের ছেলে সুমন সরকার
এবং রাধানগর মক্তব এলাকার হাবিবুর রহমানের ছেলে মামুন হোসেন (৩২)।
বিষয়টি
নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, হাসপাতালের
নথিপত্র অনুযায়ী তাদের মৃত্যুর কারণ মদ্যপান উল্লেখ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত
বলা যাবে।
তিনি
জানান, একজনের মৃতদেহ সনাতনী হওয়ার কারণে সৎকার করেছেন পরিবারের সদস্যরা। আর অপরজনের
মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো মৃত্যুর বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত
অভিযোগ করেনি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাবনা
জেনারেল হাসপাতালের দায়িত্বরত সিনিয়র স্টাফ নার্স সুখি খাতুন জানান, মৃত্যুর আগে
তাদের একজনকে রাত ১২টা এবং অপরজনকে রাত ৩টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। একজন হাসপাতালে
মারা গেলে তাকে তার স্বজনরা নিয়ে চলে যান। আরেকজনকে রাজশাহী নেওয়ার পথে মারা গেছেন।
স্থানীয়
একাধিক সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে তারা উভয়ে একটি অনুষ্ঠান শেষে মদপান করেন।
তারপর থেকে তারা অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে বেশি অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে
নেওয়া হয়।
মন্তব্য করুন


যেসব শিক্ষার্থী রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেওয়া হবে।
রোববার (১১ আগস্ট) দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখতে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এ কথা জানিয়ে আরো
বলেছেন, এই সার্টিফিকেট চাকরি ক্ষেত্রে যেন মূল্যায়ন করা হয়।
সাখাওয়াত হোসেন এটাও বলেন যে, আমি আইজিপিকে অনুরোধ করবো, এই যে শিক্ষার্থীরা রাস্তায় ট্রাফিকের কাজ করছে তাদের তালিকা করে সবাইকে পুলিশের পক্ষ থেকে সার্টিফিকেট দেবেন। শিক্ষার্থীরা নিজের টাকায় সড়কে কাজ করছে, সড়ক পরিষ্কার করছে, রং কিনে দেয়াল সুন্দর করছে। এটা যদি সরকারি প্রজেক্ট হতো তাহলে হাজার কোটি টাকা লাগতো। একটা দেশে এই চাইতে ভালো উদাহরণ হতে পারে না।
শিক্ষার্থীরা তাঁর গাড়িও চেক করেছে উল্লেখ করে তিনি জানান, পতাকাওয়ালা গাড়ি থামানো হয়েছে। তারপর তারা বলেছে পতাকা থাক আর যাই থাক গাড়ি চেক করবো। এরপর আমাকে দেখে বললো না স্যার আপনি চলে যান।
মন্তব্য করুন


রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে অন্তত ২৫ জন আনসার সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে সিএমএইচ হাসপাতালে এবং বাকি আটজনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির জনসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ঘটনাস্থলে প্রায় এক হাজার আনসার সদস্য আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা কার্যক্রমে অংশ নিয়েছেন। এর মধ্যে আগুনের তীব্রতা ও ধোঁয়ার কারণে ২৫জন সদস্য আহত হয়েছেন।বিকেল পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। তীব্র ধোঁয়া এবং দাহ্য পদার্থের কারণে আগুন নেভানোর কাজ বাধাগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে।ফায়ার সার্ভিসের পাশাপাশি বিমানবন্দর ফায়ার সেকশন, বিমান বাহিনী, নৌ বাহিনী, সেনাবাহিনী, সিভিল এভিয়েশন, পুলিশ, আনসার এবং বিভিন্ন সংস্থার সদস্যরা সম্মিলিতভাবে অগ্নিনির্বাপণ ও উদ্ধার তৎপরতায় অংশ নিচ্ছেন।এদিকে আহত আনসার সদস্যদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালগুলোতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাদের বেশিরভাগই শ্বাসকষ্ট ও পোড়া ধোঁয়ার কারণে আহত হয়েছেন।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
মন্তব্য করুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুনের ঘটনা ঘটেছে।
সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলের যমুনা ব্লকের পেছনের অংশে আগুন দেখা দেয়। প্রত্যক্ষদর্শীদের ধারণা, গ্যাস লাইন বা সিলিন্ডার থেকে লিকেজের কারণে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর তাদের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা দেয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ইউনিটগুলোকে সেখানে পাঠানো হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ক্যান্টিনে থাকা একটি গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর তিন দফা ভূমিকম্পের পর টানা ১৫ দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় এলাকায় এ ধরনের আরেকটি অঘটন ঘটল।
মন্তব্য করুন