নকআউটে ব্রাজিলের বিরল প্রত্যাবর্তন, আক্ষেপ ঘুচল ২৪ বছরের

নকআউটে ব্রাজিলের বিরল প্রত্যাবর্তন, আক্ষেপ ঘুচল ২৪ বছরের
সংগৃহীত ছবি

জাপানের বিরুদ্ধে ২-১ ব্যবধানের নাটকীয় জয়ের পর স্বভাবসুলভ শান্ত ও আত্মবিশ্বাসী দেখা গেল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিকে। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও ম্যাচে ফিরে আসার ব্যাপারে তার মনে কোনো সন্দেহ ছিল না জানিয়েছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড। সঙ্গে প্রতিপক্ষের জন্য ব্রাজিল বসের প্রচ্ছন্ন সতর্কবার্তা—তার দল দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

ম্যাচের অতিরিক্ত সময়ে বদলি খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লির শট জাপানি গোলরক্ষক জিওন সুজুকিকে পরাস্ত করে জালে জড়ালে উল্লাসে মেতে ওঠে ব্রাজিল শিবির, আর তাতেই ভেঙে যায় জাপানি সমর্থকদের হৃদয়। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের রাউন্ড অব ৩২-র বাধা টপকে শেষ ষোলো নিশ্চিত করল সেলেসাওরা।

ম্যাচ শেষে ব্রাজিল কোচ আনচেলত্তি বলেন, ‘প্রথমার্ধের বিরতিতে আমি খেলোয়াড়দের ধৈর্য ধরতে বলেছিলাম, কারণ আমি জানতাম আজ হোক বা কাল আমরা গোল পাবই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের খেলার গঠন ও কৌশল বজায় রাখা। আমরা জানি আমরা সঠিক পথেই এগোচ্ছি এবং আমাদের এই ধারা বজায় রাখতে হবে।’

ম্যাচের প্রথমার্ধে কাইশু সানোর গোলে লিড নিয়েছিল জাপান। বিপরীতে ব্রাজিলের পারফরম্যান্স এতটাই অগোছালো ছিল যে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকে তাদের বিদায় নেওয়ার শঙ্কা জেগেছিল। তবে দ্বিতীয়ার্ধে খোলস ছেড়ে বের হয় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের প্রথমে ক্যাসেমিরো গোল করে দলকে সমতায় ফেরান। এরপর অন্তিম মুহূর্তে মার্তিনেল্লির সেই জয়সূচক গোল। ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর এই প্রথম বিশ্বকাপের কোনো নকআউট ম্যাচে প্রথমে পিছিয়ে পড়েও জয় নিয়ে মাঠ ছাড়ল ব্রাজিল।

নিজেদের রণকৌশল নিয়ে আনচেলত্তির ব্যাখ্যা, ‘শুরুতে আমরা মাঝমাঠে আধিপত্য বিস্তার করে প্রতিপক্ষের রক্ষণভাগে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু ওদের মার্কিং খুব শক্ত থাকায় তা কাজ করেনি। তাই বিরতির পর আমরা বক্সে ক্রস বাড়িয়ে আক্রমণ করার কৌশল নিই। এটি আমাদের খেলার একটি ইতিবাচক বিবর্তন। শুরুতে জায়গা পেতে কষ্ট হলেও পরে আমরা সমস্যাটির দারুণ সমাধান করতে পেরেছি।’

ম্যাচে আরও একটি চমক জমিয়ে রেখেছিলেন ব্রাজিলিয়ান বস। তিনি জানান, ‘আমি নেইমারকে বলে রেখেছিলাম, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা সমতায় ফিরতে না পারলে আমি তাকে মাঠে নামাব।’  তবে আপাতত ৩৪ বছর বয়সি এই তারকার বিশ্বকাপ যাত্রা কেবল স্কটল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয়ের ম্যাচে বদলি হিসেবে খেলা ১৫ মিনিটেই সীমাবদ্ধ রইল।

প্রথমার্ধে জাপানের আধিপত্যের কথা মেনে নিলেও, আনচেলত্তির মতে এটিই ছিল গ্রুপ পর্বের যেকোনো ম্যাচের চেয়ে ব্রাজিলের সেরা পারফরম্যান্স। তিনি বলেন, ‘এটি আমাদের খেলা এখন পর্যন্ত সবচেয়ে পরিপূর্ণ ম্যাচ। মরক্কোর বিরুদ্ধে ড্র হওয়া ম্যাচটির মতো এবার আমরা প্রথমার্ধে খেই হারিয়ে ফেলিনি। ফুটবলে আপনাকে ভুগতে হবেই, এটাই নিয়ম। এতে নতুন কিছু নেই। কষ্ট সহ্য করা যেমন খেলার অংশ, তেমনি স্বস্তি পাওয়াটাও এর অংশ।’ এদিকে ম্যাচ হেরেও আত্মবিশ্বাসী জাপানের হেড কোচ হাজিমে মোরিয়াসু। 

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

১

মসজিদে ‘অনৈতিক কাজ’, মক্কায় দুই বাংলাদেশির শিরশ্ছেদ

২

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, মরদেহ ফেলা হয় খালে

৩

স্কুলের ছাদ ধসে ২৮ শিক্ষার্থী, ১ শিক্ষক নিহত

৪

রোগীর মাকে দিয়ে পরিষ্কার করানো হলো হাসপাতালের নোংরা মেঝে

৫

মায়ের বাসায় চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার

৬

১৪ দিনের দাওয়াতি সফরে যুক্তরাষ্ট্রে গেলেন চরমোনাই পীর

৭

কুমিল্লা থেকে নিখোঁজ চার স্কুলছাত্রী হবিগঞ্জে উদ্ধার: বাড়ি ছাড়ার নেপথ্যে অনলাইন পরিচয়

৮

আবাসিক হোটেলে অভিযান, নারী-পুরুষসহ গ্রেপ্তার ৩৯

৯

নাচানাচি করতে গিয়ে অটোবাইক থেকে পড়ে যুবকের মৃত্যু

১০