

জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭ বোতল ভারতীয় মাদকদ্রব্য (ফেনসিডিলের বিকল্প) এস্কাফসহ পিতা পুত্রকে গ্রেফতার করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় (২ মে) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে নিজ দোকান থেকে মাদক কারবারি জাহাঙ্গীর আলম ও তার পুত্র জাহিদ হাসানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়,দীর্ঘদিন ধরে বালাহাট বাজারে নিজ দোকানে গোপনে মাদকের ব্যবসা করে আসছে মাদক কারবারি জাহাঙ্গীর আলম এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুক্রবার সন্ধ্যায় মাদককারবারি জাহাঙ্গীর আলমের চায়ের দোকানে তল্লাশি করে ৭ বোতল এস্কাফসহ জাহাঙ্গীর আলম ও তার ছেলেকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত মাদক কারবারি জাহাঙ্গীর আলম ওই ইউনিয়নের কুরুষা ফেরুষা গ্রামের হেলাল উদ্দিনের পুত্র ও জাহিদ হাসান জাহাঙ্গীর আলমের পুত্র ।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শরিফুল ইসলাম জানান, মাদকসহ গ্রেফতারকৃত পিতা ও পুত্রের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন


গতকাল শুক্রবার ও আজ শনিবার (২৫-২৬
অক্টোবর) ৫ম আন্তর্জাতিক উন্মুক্ত কারাতে প্রতিযোগিতা ২০২৪ এ কুমিল্লা সরকারি কলেজ
অংশগ্রহণ করে।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশসহ চারটি
দেশ অংশগ্রহণ করে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলংকা।
উক্ত প্রতিযোগিতায় কুমিল্লা সরকারি
কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র মোফাজ্জাল মাহিন চৌধুরী কুমিল্লা সরকারি কলেজের হয়ে ৪-৬
ব্যবধানে বাংলাদেশের সুনাম এবং আন্তর্জাতিক স্বর্ণপদক অংশগ্রহণ অর্জন করে আনে।
মন্তব্য করুন


বিদেশি পিস্তল, দুটি ম্যাগজিন এবং ছয় রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের ব্যবহৃত একটি গাড়িও জব্দ করা হয়।
শুক্রবার (২৯ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে যশোরের ঝিকরগাছায় উপজেলার লাউজানি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পিরোজপুর সদর উপজেলার নরখালী গ্রামের মনির শেখের ছেলে রাজিব শেখ (২৬), বাগেরহাটের রামপাল উপজেলার সায়রাবাদ গ্রামের জিলান শেখ (৫৫) ও খুলনার খানজাহান আলী থানার জগিপুর গ্রামের তোরাব শেখের ছেলে মেহেদী হাসান (৩০)।
শনিবার সকালে যশোর ডিবি পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপন কুমার সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানি এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, ছয় রাউণ্ড গুলি ও দুটি ম্যাগাজিন পাওয়া যায়। গাড়িতে থাকা তিনজনকে আটক করে গাড়িটিও জব্দ করা হয়।
ওসি জানান গ্রেফতারকৃত দের বিরুদ্বে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লা সদরের আমড়াতলী ইউনিয়নের উত্তর
রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ে নির্মানাধীন সেপটিক ট্যাংকিতে পড়ে তিন বছর বয়সী মোছা.
নুরী নামে এক শিশু নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে রসুলপুর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।
নিহত শিশু আদর্শ সদর উপজেলার আমড়াতলী
ইউনিয়নের প্রবাসী মোহাম্মদ রিজানের কন্যা মোছা. নুরী।
কুমিল্লা কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক
তদন্ত শিবেন বিশ্বাস নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার
বিকালে তার মায়ের সাথে নানা বাড়ি বেড়াতে যাবার কথা ছিল। দুই মাসের বেশী সময় ধরে
উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংকির জন্য গর্ত করে ফেলে রাখে
ঠিকাদার। কোনো নিরাপত্তা বেষ্টনি ছাড়াই ফেলে রাখা হয় সেপটিক ট্যাংকের জন্য করে রাখা
গর্তটি। বৃষ্টির পানিতে পুরো হয়ে যাওয়ায় ওই শিশু কন্যা পড়ে যায় গর্তে। বৃহস্পতিবার
দুপুর ২টার দিকে নুরের লাশ ভেসে উঠে ওই গর্তের পানিতে।
রসুলপুর এলাকার বাসিন্দা শামীম আহমেদ
জানান, কোনো নিরাপত্তা বেষ্টনী ছাড়াই ফেলে রাখা হয় সেপটিক ট্যাংকের জন্য করে রাখা গর্তটি।
বৃষ্টির পানিতে পুরো হয়ে যাওয়ায় ওই শিশুটি পড়ে যায় গর্তে। পরে দুপুর ২টার দিকে নুরীর
মরদেহ ভেসে ওঠে ওই গর্তে।
উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
ম্যানেজিং কমিটির সদস্য মো. স্বপন আহমেদ জানান, আমরা বারবার ঠিকাদারকে বলেছিলাম যেন
সেপটিক ট্যাংকের নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য। উনি কেন এটা করলেন না, আমার বোধগম্য
নয়। আমরা উপজেলা চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছি। তিনি যাথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস
দিয়েছেন।
এ বিষয়ে কুমিল্লা কোতয়ালি মডেল থানার পুলিশ
পরিদর্শক তদন্ত শিবেন বিশ্বাস বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আমরা পরিবারের অভিযোগের
ভিত্তিতে তদন্ত করে আইনি পদক্ষেপ গ্রহণ করব।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিন, ইউনিসেফ এর ডাক্তার ব্যার্ণাজী সুলতানাসহ অন্যরা।
সভায় সিভিল সার্জন বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নয় হাজার ৯৪২টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
মন্তব্য করুন


বরিশাল-ঢাকা রুটের এমভি মানামী লঞ্চ থেকে এক তরুণী কীর্তনখোলা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন ।
গতকাল মঙ্গলবার (১৯ মার্চ) রাতে বরিশাল নৌ বন্দরে এই ঘটনা ঘটে।
এক যুবক তাকে চড় দিলে অভিমানে ওই তরুণী লঞ্চ থেকে ঝাঁপ দেন বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর পর নৌ পুলিশ ও ঘাটে উপস্থিত থাকা লোকজন ওই তরুণীকে নদী থেকে তুলে হাসপাতালে নিয়ে যান।
এ সকল তথ্য নিশ্চিত করেছেন সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল।
তিনি বলেছেন, লঞ্চ পন্টুন ত্যাগ করার কিছুক্ষণ আগের ঘটনা। তরুণী নদীতে ঝাঁপ দেয়। নৌ পুলিশের সদস্য ও ঘাটে উপস্থিত থাকা লোকজন তাৎক্ষণিক নদীতে ঝাঁপিয়ে পড়ে তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এই কর্মকর্তা বলেছেন, ওই তরুণী কি কারণে এই ঘটনা ঘটিয়েছে তা পরিবারের পক্ষ থেকে বলেনি।
এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান জানিয়েছেন, এক যুবকের সঙ্গে ওই তরুণী লঞ্চের নিচতলার সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তারা দুজনে ঝগড়াও করছিলেন। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই তরুণীকে একটা চড় দেয় তরুণ। এরপরই তরুণী নদীতে ঝাঁপ দেন। তবে এক লোক সঙ্গেসঙ্গেই নদীতে ঝাঁপিয়ে পড়ে মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে নদীতে ঝাঁপিয়ে পড়া তরুণী এমভি মানামী লঞ্চের যাত্রী ছিলেন না বলে জানান তিনি।
মারুফ নামের এক যাত্রী বর্ণনা দেন, প্রথমে দুজনের মধ্যে উচ্চস্বরে কথাবার্তা শুনি। এরপর চড়-থাপ্পড়ের ঘটনা ঘটলে মেয়েটি নদীতে ঝাঁপ দিয়ে দেয়।
মন্তব্য করুন


কোরবানির হাট কাঁপাতে প্রস্তুত ‘লালু মাস্তান’। ফ্যান ছাড়া
ঘুমাতে পারে না ৩৬ মণের
‘লালু মাস্তান’। ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টির ওজন ৩৬
মণ, বয়স ৪ বছর ৩ মাস।
ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৫ নম্বর গাজীভিটা
ইউনিয়নের পূবসমনিয়া পাড়া গ্রামের কৃষক মো: আলম মিয়া এই গরুর মালিক।
গায়ের রং লাল এবং
ছোটবেলা থেকেই চলাফেরায় বেশ ভাবসাব থাকার কারণে কৃষক আলম তার ষাঁড়টির নাম দিয়েছেন লালু মাস্তান।
প্রচণ্ড গরম লাগে এই গরুর। আবার গোসল করাতে হয় দিনে ২ থেকে ৩ বার। ফ্যান ছাড়া ঘুমাতেই পারে না ‘লালু মাস্তান’।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এই লালু মাস্তান গত ঈদুল আজহায় ঢাকার উত্তরা দিয়াবাড়ী হাটে উঠেছিল। তখন পৌনে ৭ লাখ টাকা দাম উঠলেও পছন্দসই ক্রেতা না পাওয়ায় বিক্রি হয়নি।
গরুর মালিক জানান, শখের বসে এই লালু মাস্তানকে লালন পালন করা হয়েছে। এখন তার ওজন ৩৬ মণ। ভূট্টা, কুড়া, ভুসি, খড় ও ঘাস লালু মাস্তানের পছন্দের খাবার। তবে মাঝে মাঝে তাকে খাওয়ানো হয় দুই থেকে তিন হালি করে কলা। গরমে দিতে হয় নিয়মিত স্যালাইন। সেই সঙ্গে বেশি গরমে এই গরুটি ফ্যান ছাড়া ঘুমাতে পারে না।
মন্তব্য করুন


বাংলাদেশি তরুণী সুবর্ণা আক্তারের প্রেমের টানে পটুয়াখালীর দশমিনা উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য গছানী গ্রামে ছুটে এসেছেন দিলশান মাদুরাঙ্গা নামের এক শ্রীলংকার যুবক।
গত বুধবার (৬ নভেম্বর) তিনি পটুয়াখালী আসেন এবং বৃহস্পতিবার ইসলামী শরিয়াহ মেনে পরিবারিক সম্মতিতে তাদের বিবাহ হয়।
বিষয়টি শুক্রবার (৮ নভেম্বর) জানাজানি হলে উপজেলার মানুষ এই নব দম্পতিকে এক নজর দেখার জন্য সুবর্ণার বাড়িতে ভিড় করতে থাকে।
জানা গেছে, গছানী গ্রামের নিজাম উদ্দিন সিকদারের মেয়ে সুবর্ণা পাঁচ বছর আগে জর্ডানে যান কাজের সন্ধানে। সেখানে একটি পোশাক কারখানায় কাজ পান তিনি। একই পোশাক কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন দিলশান মাদুরাঙ্গা। কাজের সুবাদে পরিচয় হয় তাদের। পরে তাদের মধ্যে দীর্ঘ পাঁচ বছর প্রেমের সম্পর্ক চলে।
দিলশান মাদুরাঙ্গা শ্রীলঙ্কার কুরুনাগাল জেলার দুমমলচুরিয়া থানার ন্যাবটাকা উডুবাগদা গ্রামের লাকমালের ছেলে।
১ মাস আগে গ্রামে ফিরে সুবর্ণা বিষয়টি তার পরিবারকে জানান এবং তার পরিবার রাজি হলে তিনি দিলশান মাদুরাঙ্গাকে বাংলাদেশে আসতে বলেন। গতকাল বৃহস্পতিবার দিলশান মাদুরাঙ্গা পটুয়াখালী পৌঁছান এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার বর্তমান দিলশান ইসলাম।
শ্রীলঙ্কান পাত্র দিলশান মাদুরাঙ্গা ওরফে দিলশান ইসলাম বলেন, আমরা দুইজন একই গার্মেন্টসে কাজ করতাম। সেখানেই আমাদের পরিচয় হয়। গত পাঁচ বছরের সম্পর্ক, আমাদের পরিবার আমাদের সম্পর্কের বিষয়ে জানেন এবং তাদের সম্মতিতে বিবাহ করেছি।
সুবর্ণার বাবা নিজাম উদ্দিন সিকদার বলেন, আমার মেয়ের সুখেই আমার সুখ। এখানে আমার কিছুই বলার নাই। তবে দোয়া করি ওরা যাতে ভালো থাকে।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আলীম বলেন, আমরা শুনেছি শ্রীলঙ্কার এক নাগরিক প্রেমঘটিত কারণে দশমিনায় এসেছেন।
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে
প্রেমিকের বিশেষ অঙ্গ কেটে পালিয়েছেন প্রেমিকা। গুরুতর আহত অবস্থায় প্রেমিককে উদ্ধার
করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার
(২৯ জুন) বিকেলে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার আলতাফ মাস্টারঘাটের কলাপাতা রেস্টুরেন্টে
এই ঘটনা ঘটেছে।
গুরুতর
আহত প্রেমিক তাওহিদুল ইসলাম চাঁদপুরের ফরিদগঞ্জের পশ্চিম পোয়া এলাকার অহিদুর রহমান
জমাদারের ছেলে।
পুলিশ
ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে চাঁদপুরের ফরিদগঞ্জের তাওহিদুল ইসলামের সাথে ওই এলাকার
এক গৃহবধূর প্রেমের সর্ম্পক চলে আসছে। প্রায় তারা দুজনই বিভিন্ন স্থানে ঘুরতে বের হন।
শনিবার দুপুরে চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকা থেকে তারা দুজনই সিএনজি অটোরিকশা করে রায়পুরের
আলতাফ মাস্টারঘাট এলাকায় ঘুরতে আসেন। একপর্যায়ে তাওহিদুল ইসলামের মোবাইল ফোন নিয়ে ওই
নারী দেখতে পায় তার বান্ধবীর সাথেও গোপনে প্রেমের সর্ম্পক চালিয়ে আসছে তাওহিদুল ইসলাম।
এ ঘটনার জের ধরে উভয়ের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে কৌশলে কলাপাতার রেস্টুরেন্টের
ভেতরে তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গ কেটে পালিয়ে যায় ওই নারী। পরে স্থানীয়রা ওই যুবককে
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। তবে এখনো ওই যুবকের জ্ঞান
ফিরেনি।
এ
বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ওই
যুবককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার নাম তাওহিদুল ইসলাম আল আমিন।
তবে ওই নারীর পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি। তাকে ধরতে পুলিশের অভিযান ও মামলার প্রস্তুতি
চলছে।
সিভিল
সার্জন ডা. আহাম্মদ কবীর বলেন, তাওহিদুল ইসলামের বিশেষ অঙ্গের ৯০ ভাগ কেটে গেছে। তবে
এখনো তিনি শঙ্কামুক্ত নয়। তার চিকিৎসা চলছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ২৪ ঘণ্টার আগে
কিছুই বলা যাচ্ছে না।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, কুমিল্লা:
সারাদেশের
ন্যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা অফিসে অভিযান পরিচালনা করছেন
দুনীতি দমন কমিশন (দুদক)।
আজ
বুধবার (৭ মে) দুদক কুমিল্লা আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক মাসুম আলীর নেতৃত্বে তিন
সদস্যের একটি টিম এ অভিযান পরিচালনা করেন।
এ
সময় কুমিল্লা দুদক সহকারী পরিচালক মাসুম আলী বলেন, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ
(বিআরটিএ) কুমিল্লা সার্কেল অফিসে দালাল ছাড়া কোনো কাজ হয় না। এ ছাড়াও বিআরটিএ অফিসে
আসা সেবাগ্রহীতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাই। পাশাপাশি আনসার বাহিনীর
সদস্য দায়িত্ব পালনের সময় এসব কাজে সরাসরি জড়িত রয়েছেন।
এসব
অনিয়ম দুনীতির অভিযোগের আলোকে প্রথমে আমরা ছদ্মবেশে অভিযান পরিচালনা করি। আমরা এ অভিযানে
সকল অভিযোগের সত্যতা পাই। অন্যদিকে আনসার বাহিনীর সদস্যদের কোন সত্যতা পাইনি। পাশাপাশি
এ অফিসের কোন কর্মকর্তা এ কাজে জড়িত আছে কি না, আমরা তা খতিয়ে দেখছি।
এ
অফিসের কেউ বাহিরে কাজ করছে কি না তাদের কিছু রেকর্ডপত্র আমরা চেয়েছি। তা পর্যালচনা
করে জানানো হবে।
মন্তব্য করুন


র্যাব-১১, সিপিসি-২ এর পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজাসহ দুইজন
মাদক ব্যবসায়ীকে গ্রেফতার।
বুধবার (১৪ মে) দুপুরে
র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার
কোতয়ালী মডেল থানাধীন উত্তর দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত
অভিযানে জেরিন আক্তার (২২) নামক একজন মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেয়। এ সময় আসামীর
কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পৃথক অন্য একটি অভিযানে
দুপুরে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর দীঘির পাড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা
করে। উক্ত অভিযানে মনির (৪২) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর
কাছ থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি অটো ট্রলি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
১। জেরিন আক্তার (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দূর্গাপুর গ্রামের আব্দুর
রশিদ এর মেয়ে এবং ২। মনির (৪২) একই থানার কৃষ্ণপুর গ্রামের দুদু মিয়া এর ছেলে।
র্যাব জানান, গ্রেফতারকৃত
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী
এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক
সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক
অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে
র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা
গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন