

চট্টগ্রামের হাটহাজারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাজ্জাদ (১৬) নামে এক কোরআনে হাফেজের মৃত্যু হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ ড. শহীদুল্লাহ একাডেমির পাশের মির্জি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
৭নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা খোরশেদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাতে মো. সাজ্জাদ তার পার্শ্ববর্তী এলাকার মির্জা বাড়িতে ইলেকট্রিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে হাটহাজারী পৌর সদরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
নিহত হাফেজ মো. সাজ্জাদ ওই ইউপির ৬নং ওয়ার্ডের জোড়পুকুর পাড়ের বাদশা মার্কেট এলাকার হাসান তালুকদার বাড়ির মো. জামশেদ ড্রাইভারের দ্বিতীয় ছেলে বলে জানা গেছে।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম প্রতিনিধি:
নীলফামারী জেলার সদরে সম্পত্তির ভাগ না পাওয়ায় বাবার কবরে শুয়ে মরদেহ দাফনে বাধা দিয়েছে নিহত ব্যক্তির আপন ছেলে।
শুক্রবার দুপুরে সদরের চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় মৃত ব্যক্তির তৃতীয় ছেলে নওশাদ আলী, বাবার মরদেহ দাফন ঠেকাতে কবরে শুয়ে পড়েন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, চাওড়া সরঞ্জাবাড়ি ইউনিয়নের বাটুল টারি গ্রামের বাসিন্দা চার সন্তানের জনক মজিবর রহমান। বৃহস্পতিবার রাতে হটাৎ মজিবর রহমান মারা যান। তবে মৃত্যুর পূর্বে নওশাদ আলী ছাড়া মজিবর রহমান বাকি তিন ছেলেকে সব সম্মত্তি লিখে দেন। ফলে ক্ষোভে ফেটে পড়েন তৃতীয় সন্তান নওশাদ। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বাবার মরদেহ দাফনে বাধা দেন তিনি। পরে পুলিশেই সহযোগিতায় মরদেহ দাফন করেন স্বজন ও স্থানীয়রা।
এ বিষয়ে চাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কবির শাহ বলেন, মৃত্যু মজিবর রহমান এর তৃতীয় ছেলেকে জমি লিখে না দেওয়ার কারণে তৃতীয় ছেলে বাবার দাফনে বাধা দেয়। পরে স্থানীয়রা সবাই মিলে পুলিশের সহায়তায় অন্য জায়গায় কবর খুড়ে মরদেহ দাফন করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে অন্য জায়গায় কবর খুড়ে দাফন করা হয়েছে।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার:
ভাই-বোনের
সম্পর্ককে মজবুত করতে রাখইর থালায় রাখি, মিষ্টি, প্রদীপ, সিঁদুর, লাল সুতো, ধান ও দূর্বা
দিয়ে সাজিয়ে বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব পালিত হয়।
সোমবার
(১৯ আগস্ট) সন্ধ্যায় সারাদেশের ন্যায় কুমিল্লা নগরীর কালিয়াজুরীতেও জেলা ঐক্য পরিষদ
নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা সরকার এভাবেই রাখি বন্ধনের
মাধ্যমে তাঁর ছোট ভাই অরন্য সরকার প্রিন্স এর দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন। তদ্রুপ
ভাইও বোনের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করে। ঐদিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়ে
বিশেষ খাবার দাবার ও উপহার এর ব্যবস্থা করা হয় এবং সকলে মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে।
এই বিশেষ দিনে পরিবেশে “যম” তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে
কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়।
জানা
যায়- রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই-বোনদের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন।
রাখি পূর্ণিমার ঠিক পাঁচদিন আগে ঝুলন পূর্ণিমা শুরু হয় এবং রাখি পূর্ণিমার সাতদিন পর
জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের
পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা। এই দিনটির
জন্য প্রত্যেক ভাইবোন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়
আর ভাই বোনকে রক্ষার অঙ্গীকার বদ্ধ হয়। এই ভাবেই এই অনুষ্ঠিত যুগের পর যুগ ধরে পালিত
হয়ে আসছে। রাখি বন্ধন মূলত বিহারী সংস্কৃতি হলেও পরবর্তীকালে এই অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির
সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পরে।
মন্তব্য করুন


রফিকুল ইসলাম বাবু, চাঁদপুর প্রতিনিধি :
২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা ও ঘুর্নিঝড় রেমাল উপলক্ষ্যে পুনবার্সন কর্মসূচীর
আওতায় খরিপ/২০২৪-২৫ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ
ও রাসায়নিক সার এবং নারিকেলের চারা বিতরণের কর্মসূচীর শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন
করেন ছাত্র সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত জামিল সৈকত।
মঙ্গলবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের বাস্তবায়নে বীজ ও সার বিতরণের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলার নির্বাহী
কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত। বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলার কৃষি কর্মকর্তা
তাপস রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সদর উপজেলার চেয়ারম্যান
এ্যাডভোকেট হুমায়ুন কবির সুমন, ভাইস চেয়ারম্যান নূরুল হায়দার সংগ্রাম, মহিলা ভাইস
চেয়ারম্যান রেবেকা সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইফতেখার নাঈম, উপসহকারী উদ্ভিদ
সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন সহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত
ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লার সদরদক্ষিণ উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে সদরদক্ষিণ উপজেলার রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রাম ধনপুর মহিলা দাখিল মাদ্রাসার দুই শতাধিক শিক্ষার্থীর মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
সদর দক্ষিণ উপজেলার মান্দারী গ্রামের ঐতিহ্যবাহী মাজুমদার বাড়ীর মরহুম হাজী সিরাজুল ইসলাম মজুমদার ও অধ্যক্ষ আমিনুল ইসলাম মজুমদার স্মরণে রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার এর ব্যবস্থাপনায় "মজুমদার বাড়ির ফাউন্ডেশন" এসব শিক্ষা সামগ্রী বিতরণ করে।
বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অফ কুমিল্লা সানফ্লাওয়ার প্রেসিডেন্ট জাহানারা আক্তার কলি, সেক্রেটারি রোটারিয়ান ডাক্তার আবু সায়েম আনসারী, নির্বাচিত প্রেসিডেন্ট আমজাদ হোসেন, মজুমদার বাড়ি ফাউন্ডেশন এর পক্ষে অন্যতম প্রতিষ্ঠাতা মাইনুল ইসলাম মজুমদার টিপু, বাহার মজুমদার, ঐতিহ্য কুমিল্লার সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল।রোটারিয়ান পিপি নাসিরুল ইসলাম মজুমদার এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহিউদ্দিন মজুমদার।মেজবা মজুমদার। মহিলা দাখিল মাদ্রাসার সুপার আবু হানিফ। রামধনপুর সরকারি প্রাথমিক বিদ্যালযয়ের প্রধান শিক্ষক শামসুন্নাহার বেগমসহ অন্যান্য অন্যান্য শিক্ষকবৃন্দ।
এর আগেও দুর্লভপুর উচ্চ বিদ্যালয় ও দুর্লভপুর কিন্ডারগার্ডেনে ৩০০জন ছাত্রছাত্রীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময়
"মজুমদার বাড়ির ফাউন্ডেশন" এর পক্ষ থেকে আনিসুল ইসলাম মজুমদার বাবুল উপস্থিত
ছিলেন।এধারা অব্যাহত থাকবে বলে "মজুমদার বাড়ির ফাউন্ডেশন" এর পক্ষ থেকে
জানানো হয়।
মন্তব্য করুন


মুরাদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি :
প্রতিটি অবদানই গুরুত্বপূর্ণ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস–২০২৫ উপলক্ষে র্যালি, আলোচনা সভার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপ। সোমবার সকাল ১০:০ ঘটিকায় ইউনিয়ন পরিষদ চত্বর থেকে র্যালি শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর বিএম এন্ড টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মোঃ ইলিয়াস।
ফ্রেন্ডশিপ ক্লাইমেট অ্যাকশন সেক্টরের প্রকল্প ব্যবস্থাপক মোঃ আবু সাঈদ, আরও উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন ও অন্যান্য কর্মীগন। এ ছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফ্রেন্ডশিপের এক শতাধিক স্বেচ্ছাসেবক উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন বলেন, সমাজে যে কোনো ছোট-বড় অবদানই গুরুত্বপূর্ণ। ফ্রেন্ডশিপের স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে যে মানবিক সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। তারা বন্যা, শীত কিংবা অন্যান্য দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে যে ভূমিকা রাখে, তা আমাদের সমাজকে আরও মানবিক করে তুলছে। বিশেষ করে নারী স্বেচ্ছাসেবকদের অংশগ্রহণ অত্যন্ত ইতিবাচক। সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন নারীদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সম্ভব নয়—তাই মেয়েদের আরও এগিয়ে আসতে হবে এইসব সামাজিক কার্যক্রমে।
উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জনাব আতাউর রহমান বলেন , ফ্রেন্ডশিপ স্বেচ্ছাসেবকরা দুর্যোগকালে দ্রুত সাড়া দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ায়।
অধ্যাক্ষ মাহবুবুর রশিদ মন্ডল বলেন, শুধু দুর্যোগের সময় নয়, বরং সারা বছরই তারা এলাকায় সচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিশু ও নারীর সুরক্ষা, নিরাপদ পানির প্রচারসহ বিভিন্ন সামাজিক কার্যক্রমে সক্রিয় থাকে। যুবসমাজকে ইতিবাচক কাজে যুক্ত করাই আমাদের লক্ষ্য, যাতে তারা নিজেদের সমাজকে এগিয়ে নিতে পারে।
মন্তব্য করুন


ডিএনসি কুমিল্লা টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ইয়াবা-ফেন্সিডিল সহ একজনকে আটক করে এবং একজন পলাতক ।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও চান্দিনা উপজেলা নির্বাহি অফিসার নাজিয়া হোসেন এর নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী চান্দিনা উপজেলা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আলতাফ হোসেনসহ ১৮ জন সেনাসদস্য, ডিএনসি কুমিল্লার সদস্যসহ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা ২৭জানুয়ারি ২০২৫ তারিখ সকাল ৫ ঘটিকায় কুমিল্লা জেলার চান্দিনা পৌরসভার মহারং গ্রামস্থ বড় বাড়িতে আসামি সোহেল রানা (৩৫) এর বসত ঘরে টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩০(ত্রিশ) পিস ইয়াবাসহ মাদক বিক্রির নগদ ৩০,৬০০ (ত্রিশ হাজার ছয়শ) টাকা জব্দ করে এবং আসামি সোহেল রানা(৩৫) কে গ্রেফতার করা হয়। অত:পর আসামী সোহেল রানার তথ্য মতে একই গ্রামের জিন্নত আলী বাড়ীর আসামী ইব্রাহীম খলিল (৩৬) এর বসতঘর ঘেরাও করে তল্লাশি করে ২( দুই) বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। টাস্কফোর্স টিমের উপস্থিতি টের পেয়ে আসামী পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
আসামীদের বিরুদ্ধে পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা বাদী হয়ে নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের ২০২৬–২৭ সেশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির উদ্বোধনী সভা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গাম্ভীর্য ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। নতুন শিক্ষাবর্ষের কার্যক্রম সুসংগঠিত ও লক্ষ্যভিত্তিকভাবে পরিচালনার প্রত্যয় নিয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলের উপদেষ্টা পরিষদ, ট্রাস্টি বোর্ড এবং নবনির্বাচিত নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের সূচনায় উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ একে একে সভাকক্ষে প্রবেশ করেন। সর্বপ্রথম সভাপতিত্বের আসন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড. মোঃ নায়েম আলীমুল হায়দার। এরপর ক্রমানুসারে উপস্থিত হন উপদেষ্টা মোহাম্মদ আলমগীর, তানজিলা তামান্না, লুৎফর রহমান রানা, ইয়াকুব আলী, মোঃ ইমরানুল হাসান ইমন এবং ফয়সাল আহমেদ জেলানি। তাঁদের উপস্থিতিতে সভার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উপদেষ্টা পরিষদের পরিচিতি পর্ব শেষে ট্রাস্টি বোর্ডের কাঠামো ও দায়িত্ব উপস্থাপন করা হয়। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সাদমান শারার, সহ-চেয়ারম্যান রাফি বিন হাসনাত, পরিচালক আসিফ এলাহী দীপ্ত এবং উপ-পরিচালক আসফাক আহমেদ চৌধুরীর নেতৃত্বে বোর্ডের নীতিগত অবস্থান, জবাবদিহিতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। তাঁরা কাউন্সিলের প্রশাসনিক শৃঙ্খলা, আর্থিক স্বচ্ছতা এবং দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা বাস্তবায়নে সক্রিয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এছাড়াও গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রায়হান আব্দুল্লাহর নেতৃত্ব ও দূরদর্শী পরিকল্পনার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়। তাঁর উদ্যোগ ও সাংগঠনিক ভিত্তি কাউন্সিলের বর্তমান কাঠামো ও কার্যক্রমকে শক্তিশালী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করেছে।
সভাটি সঞ্চালনা করেন একাডেমিক বিষয়ক সম্পাদক সাইদেল মনতাহা জান্নাত এবং জনসংযোগ বিষয়ক সম্পাদক নিপর্ণা দেবনাথ। তাঁদের সুসংগঠিত উপস্থাপনায় অনুষ্ঠান ধারাবাহিকভাবে এগিয়ে চলে। প্রথম পর্যায়ে তাঁরা পঞ্চম কমিটির সভাপতি হাসিবুর রহমান শাফিনকে আমন্ত্রণ জানান ষষ্ঠ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার জন্য।
ঘোষণাকালে তিনি ২০২৬–২৭ সেশনের সভাপতি হিসেবে মোঃ আল আমিন সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে রাত্রি দে-র নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। উপস্থিত সকল সদস্য করতালির মাধ্যমে নবনির্বাচিত নেতৃত্বকে স্বাগত জানান।
সভাপতি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে ২০২৬–২৭ সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। তিনি সভাপতি হিসেবে মোঃ আল আমিন সরকার এবং সহ-সভাপতি হিসেবে আনিকা তাহসিন তাসনিয়ার নাম ঘোষণা করেন। সাধারণ সম্পাদক হিসেবে রাত্রি দে, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আহম্মেদ ইসলাম জনি, সাংগঠনিক বিষয়ক সম্পাদক হিসেবে আবদুর রহিম শুভ, জনসংযোগ বিষয়ক সম্পাদক হিসেবে নিপর্ণা দেবনাথ, একাডেমিক বিষয়ক সম্পাদক হিসেবে সাইদেল মনতাহা জান্নাত, গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক সম্পাদক হিসেবে আরফান আরাফাত সিমুন এবং অর্থ বিষয়ক সম্পাদক হিসেবে আজরা সাদিয়ার নাম ঘোষণা করা হয়। ঘোষণার মাধ্যমে নবগঠিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।
পরবর্তীতে সাধারণ সম্পাদক রাত্রি দে বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিল কেবল একটি সংগঠন নয়, এটি নেতৃত্ব বিকাশ, কূটনৈতিক চর্চা ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার একটি কার্যকর প্ল্যাটফর্ম। তিনি সদস্যদের প্রতি দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা এবং সমন্বিত দলগত কাজের গুরুত্ব তুলে ধরেন। পরিকল্পিত কার্যক্রম, গবেষণাভিত্তিক প্রস্তুতি এবং নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে কাউন্সিলকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিনিধিত্বশীল অবস্থানে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। স্বচ্ছতা ও ফলাফলভিত্তিক কর্মপরিকল্পনার মাধ্যমে একটি শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার প্রত্যয়ও তিনি ব্যক্ত করেন।
এরপর সভাপতি মোঃ আল আমিন সরকার তাঁর বক্তব্যে আন্তর্জাতিক পরিমণ্ডলে শিক্ষার্থীদের সম্পৃক্ততার গুরুত্ব ব্যাখ্যা করেন। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্বব্যবস্থায় বৈশ্বিক রাজনীতি, কূটনীতি ও নীতি নির্ধারণী আলোচনায় দক্ষতা অর্জন সময়ের দাবি। কেন আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণ প্রয়োজন— এ প্রশ্ন উত্থাপন করে তিনি বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন সম্মেলন ও সিমুলেশন কার্যক্রম শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তাশক্তি, আলোচনায় দক্ষতা এবং নেতৃত্বগুণ বিকাশে সহায়ক। তিনি কাউন্সিলকে একটি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও পেশাদার সংগঠনে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় পরবর্তীতে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথভাবে একটি মডেল ইউনাইটেড নেশনস সিমুলেশনের উপস্থাপনা প্রদান করেন। সেখানে একটি পূর্ণাঙ্গ সম্মেলন আয়োজনের কাঠামো, কমিটি গঠন, প্রতিনিধি ব্যবস্থাপনা, একাডেমিক প্রস্তুতি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণের বিষয়গুলো তুলে ধরা হয়। এ উপস্থাপনা ভবিষ্যৎ পরিকল্পনার একটি সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদান করে।
সবশেষে প্রধান উপদেষ্টা ড. মোঃ নায়েম আলীমুল হায়দার সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, সুসংগঠিত নেতৃত্ব, শৃঙ্খলাবদ্ধ দায়িত্ব বণ্টন এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনার মাধ্যমে গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলকে একটি আদর্শ প্ল্যাটফর্মে রূপান্তর করা সম্ভব। তিনি সকল সদস্যকে নিষ্ঠা, সততা, নথিবদ্ধকরণ এবং দলগত সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন যে, সঠিক পরিকল্পনা ও ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতে বাইউস্ট ক্যাম্পাসে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সম্মেলন সফলভাবে আয়োজন করা সম্ভব হবে।
উদ্বোধনী সভাটি নতুন সেশনের কার্যক্রমে উদ্দীপনা, সুস্পষ্ট দিকনির্দেশনা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন কার্যক্রম পরিচালনার প্রত্যয়ে গ্লোবাল অ্যাফেয়ার্স কাউন্সিলকে আরও গতিশীল ও সুসংহত পথে এগিয়ে নেওয়ার ভিত্তি স্থাপন করে।
মন্তব্য করুন


কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকা হতে ৩০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ০৮ ডিসেম্বর শুক্রবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৩০ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো: বাগেরহাট জেলার কঢ়ুয়া থানার বড় আন্দার মানিক গ্রামের মৃত আঃ হামিদ শেখ এর ছেলে মোঃ আতিয়ার রহমান (৫০)। এসময় মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, সে দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে বাগেরহাট, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা’সহ বিভিন্ন ধরনের অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মন্তব্য করুন


মৃত্যুর ১৫ বছর পর কবরে মিললো অক্ষত
মরদেহ। চারপাশে চিকচিক করছিল বালু। কাফনের কাপড়টুকুতেও লাগেনি সামান্য দাগ।
বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে রংপুর মহানগরীর নব্দীগঞ্জ গোদা-শিমলা এলাকায় এ ঘটনাটি
ঘটেছে। বিরল এ ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের পাশে
রংপুর মহানগরীর নব্দীগঞ্জ গোদা-শিমলা এলাকায় গ্যাসের সঞ্চালন পাইপলাইন নির্মাণ চলছিল।
এ কারণে সেখান থেকে কয়েকটি কবর স্থানান্তরের উদ্যোগ নেন স্বজনরা। দুইদিনে ৪টি কবর স্থানান্তরের
পর আরেকটি কবর খুড়তেই ঘটে আশ্চর্যজনক ঘটনা। দেখা গেল, অক্ষত অবস্থায় ধবধবে সাদা কাপড়
দিয়ে মোড়ানো আছে লাশ।
স্বজন ও স্থানীয়রা জানান, ২০১০ সালে
সেখানে কবরস্থ করা হয়েছিল মরহুম আব্দুস সামাদকে। ১৫ বছর আগের সেই পুরোনো কবরটি স্থানান্তর
করতে গিয়ে এ ঘটনায় অবাক তারা। দ্বিতীয়বার স্বচোক্ষে অবিকল অভিভাবককে দেখতে পারায় অবাক
মরহুমের স্বজনসহ পুরো গ্রামবাসী।
জানা গেছে, ১০৫ বছর বয়সে সম্পূর্ণ সুস্থ
অবস্থায় নিজ বাড়িতে মারা যান আব্দুস সামাদ। ছিলেন কৃষিকাজের সাথে যুক্ত। তিনি আট ছেলে
ও চার কন্যাসন্তানের জনক। এরমধ্যে তার দুই ছেলে ও এক মেয়ে মারা গেছেন।
আব্দুস সামাদের ছেলে জানান, আমার বাবা
যেদিন মারা যান, সেদিন বাড়ির পাশের পুকুরে একাই তিনি গোসল করেন। এরপর তিনি পুকুর থেকে
উঠে এসে চেয়ারে বসলে ওই অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ধার্মিক মানুষ ছিলেন। কবর থেকে
মরদেহ উত্তোলনের পর তাকে পাশে অন্যদের সাথে দাফন করা হয়। তার শরীরের সবকিছুই স্বাভাবিক
মনে হয়েছে। শুধু শরীরের চামড়াটা শুকিয়ে গেছে।
আব্দুস সামাদের আরেক ছেলে জানালেন,
তার বাবার শরীরের কোথাও কোনো পচন ধরেনি। এমনকি কাফনের কাপড়ও নষ্ট হয়নি। তাকে কোনো কিছুই
স্পর্শ করেনি। হজের ইহরামের কাপড় দিয়ে তাকে কবরস্থ করা হয়েছিল। যেভাবে তাকে কিবলামুখী
করে রেখেছিলাম সেভাবেই কবরে ছিল। আলহামদুলিল্লাহ এটা আল্লাহর বান্দার প্রতি তার রহমত
ছাড়া আর কিছুই নয়।
স্থানীয়রা জানান, ১৫ বছর আগে আমরা তাকে
কবরস্থ করার সময় যেভাবে দাফন করেছিলাম। সেদিন ওই অবস্থায় তার লাশ কবর থেকে উত্তোলন
করা হয়। আশ্চর্যজনক হলেও সত্য লাশের হাত-পায়ের সামান্যতম পরিবর্তন হয়নি।
ধাপ সাতগাড়া বায়তুল মোকাররম মডেল কামিল
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আনম হাদিউজ্জামান জানান, এ ধরনের ঘটনা অস্বাভাবিক নয়, যারা
দুনিয়াতে সবকিছু ভুলে আল্লাহর আদেশ নিষেধ মেনে চলেন তাদেরকে কবরে সুসংবাদ দেওয়া হয়।
কবর পোকা-মাকড়ের ঘর হলেও তাদের কোনো কিছুই স্পর্শ করে না। শুধু তাই নয় ইসলামের পথে
থাকা ওইসব ব্যক্তির দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজের। আল্লাহ ওই ব্যক্তিকে তার ভালো কাজের
জন্য পুরস্কার হিসেবে এটা দিয়েছেন। কারণ এটা আল্লাহর প্রতিশ্রুতি। আল্লাহ ঘোষণা দিয়েছেন
যারা আল্লাহর হয়ে যান, আল্লাহ তার হয়ে যান।
মন্তব্য করুন


ডিএনসি-কুমিল্লার মাদকবিরোধী যৌথ অভিযানে
মাদকের গডফাদার মো: ছালাউদ্দিন আইয়ুবীকে ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার
উপ- পরিচালক চৌধুরী ইমরুল হাসান এঁর সার্বিক তত্বাবধানে ও পরিদর্শক মো: শরিফুল ইসলাম
এঁর নেতৃত্বে এবং বাংলাদেশ সেনাবাহিনী ২৩ বি- ব্যাটালিয়নের মেজর মাহিন এঁর সার্বিক
সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে ডিএনসি
কুমিল্লা ও ২৮ জন সেনা সদস্য অংশগ্রহণ করেন।
বুধবার সকাল ৭টা দিকে চৌদ্দগ্রাম থানাধীন
উত্তর বাবুর্চি সৈয়দপুর গ্রামে আসামীর নিজ বাড়ি তল্লাশি করে ৪ কেজি গাঁজাসহ আটক করা
হয় তাকে।
আটককৃত আসামী মো: নুরুল আমিন এর ছেলে।
আসামীর বিরুদ্ধে পরিদর্শক মো: শরিফুল ইসলাম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
মন্তব্য করুন