ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিল সরকার

ছবি

নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের পর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠক শেষে তিনি বলেন, ভারতে গিয়ে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তটি পুরোপুরি সরকারের এবং এর পেছনে রয়েছে খেলোয়াড়দের নিরাপত্তা সংক্রান্ত আশঙ্কা। তিনি জানান, এই বিষয়গুলো সাধারণভাবে ক্রিকেটারদের বিবেচনার বিষয় নয়। তবে কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা বৈঠকে খেলোয়াড়দের বিস্তারিতভাবে জানানো হয়েছে।

আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, কোনো দেশের নাগরিক অন্য দেশে গেলে সেখানে নিরাপত্তা ঝুঁকি আছে কি না—তা মূল্যায়নের দায়িত্ব সরকারের। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অন্য কারও নেই। বর্তমান প্রেক্ষাপটে সরকার মনে করছে, ভারতে বাংলাদেশ দলের জন্য ঝুঁকি রয়েছে।

বিশ্বকাপে অংশ না নিলে বাংলাদেশের ক্রিকেটের ক্ষতি হবে কি না—এমন প্রশ্নের জবাবে ক্রীড়া উপদেষ্টা বলেন, উল্টোভাবে ভাবারও প্রয়োজন আছে। তিনি বলেন, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি উপেক্ষা করে যদি খেলোয়াড়, দর্শক ও সাংবাদিকদের সম্ভাব্য ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হয়, তাহলে সেটার ফলাফলও মারাত্মক হতে পারে। শুধুমাত্র খেলার জন্য দেশের মানুষের নিরাপত্তা নিয়ে আপস করা যুক্তিযুক্ত নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও জানান, বাংলাদেশ সরকার আশা করছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বিষয়টি মানবিক ও ন্যায়সংগতভাবে বিবেচনা করবে। নিরাপত্তা পরিস্থিতি মাথায় রেখে শ্রীলঙ্কায় বিশ্বকাপ আয়োজনের সুযোগ দেওয়া হতে পারে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশের অধিকার বলেও উল্লেখ করেন ক্রীড়া উপদেষ্টা।

ক্রিকেটারদের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, ওই বৈঠকের বিষয়বস্তু ব্যক্তিগত পর্যায়ের। ক্রিকেটাররা চাইলে নিজেরাই গণমাধ্যমে কথা বলতে পারেন। সরকারের পক্ষ থেকে বৈঠকের উদ্দেশ্য ছিল—কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি খেলোয়াড়দের পরিষ্কারভাবে বোঝানো। তার মতে, ক্রিকেটাররা বিষয়টি অনুধাবন করতে পেরেছেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

দেশটাকে নতুন করে সাজাতে হবে: মির্জা ফখরুল

সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশটাকে নতুন করে সাজাতে হবে। আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কোনো সম্প্রদায়ের প্রতি কেউ আঙুল তুলতে না পারে, সেদিকে খেয়াল রাখবেন। তাদের জানমাল, ধর্মীয় প্রতিষ্ঠান নিরাপত্তার দায়িত্ব আপনাদের। দয়া করে কারও সঙ্গে ঝগড়া, বিবাদ করবেন না।

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার প্রাক্কালে বিমানবন্দরে নেমে শহীদ স্মরণীতে নেতা-কর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি। 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ম্যাডাম অসুস্থ, তারপরও বলেছেন, হিংসা নয়, প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভাইয়ের মতো শান্তিময় বাংলাদেশ উদযাপন করব। 

তিনি বলেন, এমন কোনো পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে যায় কেউ।

মির্জা ফখরুলের বক্তব্যের সময় উপস্থিত ছিলেন, সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ-সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের

বাস ও ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল তিনজনের
ছবি

টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বাঐখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি বাঐখোলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা রডভর্তি আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে এক নারী নিহত হয়। এ সময় পুলিশ আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করে।

বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন জানান, দুপুর ২:৩০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিন বাসযাত্রীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেন তিনি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

খালেদা জিয়ার নিরাপত্তায় এসএসএফ ও পিজিআর মোতায়েন

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন

খালেদা জিয়ার নিরাপত্তায় স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) ও প্রেসিডেন্ট

গার্ড রেজিমেন্টের (পিজিআর) সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভিভিআইপি 

প্রটোকলের অংশ হিসেবে , আজ (০২ নভেম্বর )  মঙ্গলবার দুপুর থেকে তারা দায়িত্ব পালন শুরু 

করেছেন।

হাসপাতাল ও দলীয় সূত্রে জানা গেছে, আজ দুপুর ২টা ২০ মিনিট থেকে এসএসএফের ৭ জন কর্মকর্তা নিরাপত্তার দায়িত্ব বুঝে নেন।

এ সময় তাদের সঙ্গে পিজিআরের ডেপুটি কমান্ডার কর্নেল ইমতিয়াজ ও মেজর আহনাফ উপস্থিত ছিলেন।

সরেজমিনে দেখা গেছে, পিজিআরের সদস্যরা হাসপাতালের গাড়ি পার্কিং এলাকায় অবস্থান নিয়েছেন। 

এ ছাড়া ইউনিটের জ্যেষ্ঠ কর্মকর্তারা হাসপাতালের ৪ র্থ তলায় খালেদা জিয়ার কেবিনের কাছাকাছি অবস্থানে রয়েছেন।

হাসপাতালে মোট কতজন নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে বা কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা কেমন হবে,

 সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

আগামীকাল কুমিল্লায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার গণসংবর্ধনা

ফাইল ছবি

আগামীকাল শনিবার (৩০ নভেম্বর) কুমিল্লার মুরাদনগরে নিজ জন্মভূমিতে সংবর্ধিত হবেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আয়োজক কমিটি জানিয়েছে, জুলাই বিপ্লবের অন্যতম নেতাকে বরণে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা যায়, শনিবার দুপুর ২টায় মুরাদনগর ডিআর সরকারি হাইস্কুল মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর যাবেন পৈত্রিক বাড়ি আকুবপুরে। অনুষ্ঠানে প্রতিটি ওয়ার্ড থেকে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করবেন। উপদেষ্টার আগমন ঘিরে উপজেলা জুড়ে উৎসব আমেজ বিরাজ করছে। তরুণ উপদেষ্টার সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়নে উচ্ছ্বসিত ছাত্র সমন্বয়ক আয়োজকবৃন্দ। 

বিষয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান জানান, মধ্যাহ্ন ভোজের আগে উপদেষ্টা উপজেলার কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় করবেন। এরপর সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। সেখানে শীত বস্ত্র বিতরণ কমসূচিও রয়েছে। মুরাদনগরবাসীর পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনার সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

ইঁদুরনাশক ট্যাবলেট কে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে খেয়ে প্রাণ গেল দুই বেয়াইয়ের

নিহত দু’জন হলেন বানিয়াপাড়া এলাকার মৃত মকজল হোসেনের ছেলে কানকু মিয়া এবং পোড়াভিটা গ্রামের কমল মিয়া। দুই ব্যক্তি পরস্পরের বেয়াই ছিলেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার দুপুরে তারা দু’জনই বাড়িতে রাখা ইঁদুরনাশক বড়িকে গ্যাস্ট্রিকের ওষুধ ভেবে ভুল করে খেয়ে ফেলেন। কিছুক্ষণ পর দু’জনই অসুস্থ হয়ে পড়লে স্বজনরা বুঝতে পারেন যে তারা বিষাক্ত ট্যাবলেট সেবন করেছেন। দ্রুত তাদের দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকেরা তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালে নেওয়ার পথেই কানকু মিয়ার মৃত্যু ঘটে। পরে গভীর রাতে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়াও মৃত্যুবরণ করেন।

দেওয়ানগঞ্জ থানার তদন্ত পরিদর্শক আনোয়ার হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদন দেওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

আপনার ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন: মির্জা ফখরুল ইসলাম

আপনার ভোট বড় আমানত, সেটা আমাকে দেবেন: মির্জা ফখরুল ইসলাম
সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনে সততা পালিয়ে গেছে। আমরা চেষ্টা করছি সততা ধরে রাখতে। আপনার ভোট বড় আমানত। সেটা আমাকে দেবেন। কারণ আমি আপনাদের চেনা লোক।

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে সালন্দর ইউনিয়নের কালীতলা এলাকায় নির্বাচনী গণসংযোগে একথা বলেন তিনি।

মহাসচিব বলেন, আমরা ভিক্ষা আর দয়ায় বাঁচতে চাই না, কাজ করে বাঁচতে চাই। সেজন্য প্রশিক্ষণ নিতে হবে।

আমাদের ছেলেগুলো শুধু পড়াশোনা করে এমএ-বিএ পাস করতে চায়, কিন্তু পাস করে চাকরি মেলে না। প্রশিক্ষণ নিয়ে বাইরের দেশে গিয়ে ভালো আয় করা সম্ভব। ছাত্রদের ওইদিকে মনোযোগী করতে হবে। সঠিক পথে যেতে হবে। এতে আমাদের উন্নতি হবে।

তিনি আরও বলেন, ১৫ বছর এসব কথা আমরা বলতে পারি নাই। আমাদের শুধু পিটিয়েছে আর মামলা দিয়েছে৷ এখন আমরা কাজ করতে চাই। আপনারা সংগঠন গড়ে তুলবেন। সংগঠনের মাধ্যমে আমরা কাজ করতে চাই।

সবজি রাখার জন্য কোল্ড স্টোরেজ করা হবে। নারীদের কুটির শিল্পে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

মির্জা ফখরুল বলেন, ঠাকুরগাঁও আমার জন্মস্থান। আমার বাবা, আমি ও আমার ছোট ভাই পৌরসভার চেয়ারম্যান ছিলাম। আওয়ামী লীগের আমলে ছোট ভাই চেয়ারম্যান থাকা সত্বেও তাকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই। আমরা কাজ করতে পারি নাই। সরকার চলে যাওয়ায় পর আমরা শহরের রাস্তার কাজগুলো নিয়ে এসেছি। আপনারা অতীতে ভোট দিয়েছেন এবারও দেবেন। আমরা রাজনীতি করে ব্যবসা করি না। বাপের জমিজমা বিক্রি করে রাজনীতি করি। বাপের জমিজমা যা ছিল অর্ধেক শেষ। এটাই আমার শেষ নির্বাচন, আপনারা আমাকে সুযোগ করে দেবেন।  এসময় দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ

সন্তানের হাতে থাকা পিস্তলের মিস ফায়ারে এসআই গুলিবিদ্ধ
সংগৃহীত

নাটোরে পিস্তল নিয়ে শিশুপুত্রের খেলার একপর্যায়ে গুলিবিদ্ধ হয়েছেন এক এসআই।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শহরের বড়হরিশপুর এলাকার পুলিশ লাইনসে এ ঘটনা ঘটে বলে নাটেরের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন। পায়ে গুলিবিদ্ধ দেওয়ান মামুনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনায় পুলিশ সুপার আবদুল ওয়াহাব বলেন, ডিউটি শেষে সন্ধ্যায় পুলিশ লাইনসে বাসায় যান দেওয়ান মামুন। তার পিস্তলটি বিছানার ওপর রেখে ওয়াশরুমে গেলে সেটি নিয়ে তার শিশুপুত্র খেলতে শুরু করে। পরে ওয়াশরুম থেকে বের হলে ‘মিস ফায়ার’ হয়ে গুলি মামুনের বাম পায়ে লাগে।

সেসময় সহকর্মীরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ও পরে স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে অন্যান্য পুলিশ কর্মকর্তা আহত এসআইকে দেখতে যান।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

এইচএসসির ফরম পূরণ শুরু, নির্ধারণ করা হলো ফি

এইচএসসির ফরম পূরণ শুরু, নির্ধারণ করা হলো ফি
সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে শুরু হচ্ছে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণ যা চলবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।

ফরম পূরণ এর ফি নিয়ে শিক্ষা বোর্ডগুলো বলছে, এবার বিজ্ঞান শাখার পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি ২ হাজার ৬৮০ টাকা নির্ধারণ এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার জন্য ফি ২ হাজার ১২০ টাকা।

তবে মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখার কোনো পরীক্ষার্থীর চতুর্থ বিষয়ে ব্যবহারিক পরীক্ষা থাকলে নির্ধারিত ফি এর সঙ্গে অতিরিক্ত ১৪০ টাকা যুক্ত হবে। আর নৈর্বাচনিক বিষয়ে ব্যবহারিক থাকলে বিষয়প্রতি আরও ১৪০ টাকা যোগ করা হবে।

এ ছাড়া অনিয়মিত শিক্ষার্থীদের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলো বলছে পরীক্ষার্থী প্রতি ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা । জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদের জন্য ১০০ টাকা তালিকাভুক্তি ফি নির্ধারণ করা হয়েছে। রেজিস্ট্রেশন নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ২৫০ টাকা। আর বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

তবে কোন শিক্ষার্থী ২৫ তারিখের মধ্যে ফর্ম পূরণ করতে না পারলে নির্ধারিত সময়ের পর বিলম্ব ফি দিয়ে ২৯ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত ফরম পূরণ করতে পারবে ।

উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ২০ জুন হতে শুরু হবে।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

তাহাজ্জুদ নামাজরত অবস্থায় না ফেরার দেশে মাদ্রাসাছাত্র

নোয়াখালীর চাটখিলে তাহাজ্জুদের নামাজরত অবস্থায় আকরাম হোসেন (১২) নামে এক মাদ্রাসাশিক্ষার্থী মৃত্যুবরণ করেছে। শনিবার (২৯ নভেম্বর) লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের নিজ বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এর আগে ভোর রাতে উপজেলার বিষ্ণুরামপুর এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসায় নামাজের সময় এ ঘটনা ঘটে। আকরাম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফারুক হোসেনের বড় ছেলে।

জানা যায়, ভোরে মাদ্রাসার অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে তাহাজ্জুদের নামাজে অংশ নেয় আকরাম। সালাম ফেরানোর আগ মুহূর্তে হঠাৎ অস্বাভাবিকভাবে শ্বাস নিতে শুরু করে সে। পরে সহপাঠী ও শিক্ষকরা তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় মাদ্রাসার পাশের মসজিদের মুয়াজ্জিন ও আকরামের মামা মাওলানা বোরহান উদ্দীনও সেখানে উপস্থিত ছিলেন। আকরামের সহপাঠী আব্দুল হান্নান গণমাধ্যমকে বলেন, আমরা এক সঙ্গে খেলাধুলা করতাম। তাকে হারানোর পর আমাদের মধ্যে এক ধরনের শূন্যতা বিরাজ করছে।

মাদ্রাসা শিক্ষক হাফেজ মাওলানা মুহাম্মদ ইয়াসিন আরাফাত গণমাধ্যমকে বলেন, আকরাম খুবই ভালো শিক্ষার্থী ছিল। কখনো তার নামে কোনো অভিযোগ পাওয়া যেত না। খুবই নম্র এবং ভদ্র ছিল।

আকরামের মামা মাওলানা বোরহান উদ্দীন বলেন, আকরামকে বিকেল সাড়ে ৪টায় লক্ষীপুরের কমলনগরে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তাকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ হয়ে গেছেন।

মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মহিউদ্দিন বলেন, আকরাম ১৫ পারা শেষ করে ১৬ পারায় ছিল। খুব শিগ্‌গির তার হিফজ সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা ছিল। আমরা একজন মেধাবী শিক্ষার্থীকে হারালাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক। তার পরিবারকে ধৈর্য ধরার তাওফীক দিক।

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সরকার প্রতিশ্রুতি পালন করে

দ্রব্যমূল্য আরও বাড়তে পারে, সহ্য করেই এগোতে হবে: মির্জা ফখরুল

পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, তেল পেতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা

বিএনপির দুপক্ষের সংঘর্ষ, গুলিতে গৃহবধূ নিহত

সংবিধানের জন্য জনগণ না, বরং জনগণের জন্যই সংবিধান -ডা: শফিকুর রহমান এমপি

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের পথে জুবাইদা রহমান

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষ এবং হবিগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শোক ও দুঃখ প্রকাশ

আগামীকাল পবিত্র ঈদুল ফিতর

১০

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

১১

প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদির ঈদ শুভেচ্ছা

১২

নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে কঠোর প্রতিমন্ত্রী রাজিব আহসান

১৩

পাহাড়ের নিচে মিলল মা-মেয়ের লাশ

১৪

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশব্যাপী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব

১৫

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

১৬

শ্রমিকদের শুধু বেতন নয়, বোনাসও পরিশোধ করা হয়েছে: শ্রমমন্ত্রী

১৭

চাঁদ দেখা কমিটির বৈঠক আজ

১৮

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

১৯

ঈদযাত্রায় যানজট হবে না, সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে: প্রতিমন্ত্রী টুকু

২০

এবারের নির্বাচন দেশ রক্ষার নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়; বরং এটি দেশ রক্ষার নির্বাচন।

আজ সোমবার (১৭ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে সদ্য পদায়নকৃত ৫০ জেলা প্রশাসকসহ ৬৪ জেলার প্রশাসকদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী নির্বাচনকে শুধু পাঁচ বছরের সরকার গঠনের একটি নির্বাচন নয়; বরং গণভোট যুক্ত হওয়ায় এটি আরও তাৎপর্যপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, “এটা সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনের নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে।”

“এটা গণঅভ্যুত্থান-পরবর্তী নির্বাচন; এই নির্বাচন গণঅভ্যুত্থানকে পূর্ণতা দেওয়ার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে জাতির জন্য নির্ধারিত হবে শতাব্দীর গতিপথ,” বলেন প্রধান উপদেষ্টা।

এই নির্বাচনে জেলা প্রশাসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, কোনোভাবেই ব্যর্থ হওয়ার সুযোগ নেই। এই নির্বাচনের মাধ্যমে জাতি নবজন্ম লাভ করবে এবং জেলা প্রশাসকরা থাকবেন ধাত্রীর ভূমিকায়।

জেলা প্রশাসকদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, “আপনাদের যা যা জানা প্রয়োজন সব জেনে নেবেন। নির্বাচনকে একই সঙ্গে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করতে হবে।”

তিনি বলেন, মনে রাখতে হবে বিপুল সংখ্যক তরুণ ও নারী ভোটার রয়েছেন, যারা ভোট দেওয়ার উপযুক্ত হলেও গত ১৫ বছর ধরে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

তিনি বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ইতোমধ্যে আগামী নির্বাচনের বিষয়ে গভীর উৎসাহ দেখাচ্ছেন। তাঁরা দেখতে চান কেমন নির্বাচন হচ্ছে—এটা নিয়ে তাঁদের গভীর আগ্রহ।

প্রধান উপদেষ্টা বলেন, “এই নির্বাচনকে স্বার্থক করা গণঅভ্যুত্থানের প্রতি আমাদের প্রতিশ্রুতি। এই নির্বাচন একটি বিরাট অভিযান, এ অভিযানে আমাদের জিততেই হবে।”

তিনি বলেন, “স্বাধীন জাতি হিসেবে টিকে থাকতে হলে এ লড়াইয়ে আমাদের জিততেই হবে।”

মন্ত্রিপরিষদ বিভাগের সচিব শেখ আব্দুর রশীদের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন উপদেষ্টা প্রফেসর আসিফ নজরুল।

অনুষ্ঠানে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে ঢাকার বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক এবং বগুড়ার জেলা প্রশাসক মো: তৌফিকুর রহমান বক্তব্য রাখেন।