মারামারি দেখতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

মারামারি দেখতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের
সংগৃহীত ছবি

মাগুরা সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের কোদালিয়া শ্রীরামপুর গ্রামে কাকা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে আরব আলী সত্তর নামে প্রতিবেশী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।  নিহত আরব আলী ওই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

সোমবার (১৫ জুন) বিকালে শ্রীরামপুর উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে কাকা ও ভাতিজার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করেন। প্রতিবেশী ইয়াকুব সংঘর্ষ দেখতে এসে ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিন্স মজুমদার মৃত ঘোষণা করেন। নিহতের পরিবারের সদস্যরা জানান, বাড়ির পাশে কাকা-ভাতিজার মধ্যে মারামারি চলছিল।

ঘটনাস্থলে প্রতিবেশী ইয়াকুব গেলে ইটের আঘাতে নিহত হন। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৩