

যুক্তরাষ্ট্রের
মিজৌরি অঙ্গরাজ্যে স্কাইডাইভার বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে ১২ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে ১১ জন স্কাইডাইভার এবং একজন পাইলট রয়েছেন বলে নিশ্চিত করেছেন স্থানীয়
কর্মকর্তারা।
বেটস
কাউন্টি ইমার্জেন্সি ম্যানেজমেন্টের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার (১৪ জুন) সকাল
১১টা ২০ মিনিটের দিকে বিমানটি উড্ডয়ন করে। একটি স্কাইডাইভিং প্রতিষ্ঠান বিমানটি ভাড়া
নিয়েছিল।
কর্তৃপক্ষ
জানায়, উড্ডয়নের পর বিমানটি প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে পারেনি। একপর্যায়ে সেটি হঠাৎ
বাম দিকে মোড় নিয়ে বাটলার মেমোরিয়াল বিমানবন্দর থেকে প্রায় ২০০ গজ দূরে ভূপাতিত হয়।
দুর্ঘটনায় বিমানে থাকা সব আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার
বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন বলেন, ঘটনাটিকে
বড় ধরনের প্রাণহানির দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে।
তিনি
জানান, বিধ্বস্ত বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের নয়; এটি স্থানীয়ভাবে পরিচালিত একটি
বিমান ছিল এবং স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।
যুক্তরাষ্ট্রের
ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনায় পড়া বিমানটি ছিল প্যাসিফিক
অ্যারোস্পেস পি৭৫০ মডেলের। বিমানবন্দর ছাড়ার কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।
এফএএ
আরও জানায়, দুর্ঘটনার সময় ওই এলাকায় বিমান চলাচল নিয়ন্ত্রণসেবা সক্রিয় ছিল না। তবে
বিমানটি যে আকাশসীমা দিয়ে চলাচল করছিল, সেখানে নিয়মানুযায়ী নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে
যোগাযোগ রাখা বাধ্যতামূলক ছিল না।
স্থানীয়
সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার আগে কোনো স্কাইডাইভার বিমান থেকে লাফ দিয়েছিলেন
কি না, তা নিশ্চিত হতে উদ্ধারকারীরা আশপাশের এলাকায় ব্যাপক তল্লাশি চালিয়েছেন।
শেরিফের
ভাষ্য অনুযায়ী, নিহতদের কয়েকজন স্বজন ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন এবং দুর্ঘটনাটি প্রত্যক্ষ
করেছেন। তবে এখন পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কানসাস
সিটি থেকে প্রায় ৫০ মাইল দক্ষিণে অবস্থিত বাটলার শহরে ঘটে যাওয়া এ দুর্ঘটনার তদন্তভার
গ্রহণ করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)।
মন্তব্য করুন


দীর্ঘদিন
ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত ঢালিউডের আলোচিত অভিনেতা জায়েদ খান এবার হাজির হচ্ছেন
একেবারেই নতুন রূপে। সেখানে বিভিন্ন মঞ্চ অনুষ্ঠানে অভিনয়, নাচ কিংবা ডিগবাজির মাধ্যমে
নানা সময়ে আলোচনায় থাকলেও এবার তিনি নজর কেড়েছেন বড় পরিসরের একটি মিউজিক ভিডিওর মডেল
হয়ে। ‘শিকারি’ শিরোনামের এই গানটি বৃহস্পতিবার লুডু মিউজিক ইউটিউব চ্যানেলে
উন্মুক্ত হয়েছে।
বেশ
কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে গানটির জোর প্রচারণা চালিয়ে যাচ্ছেন চলচ্চিত্র
শিল্পী সমিতির সাবেক এই সাধারণ সম্পাদক। গানটির শুটিংয়ের অভিজ্ঞতা জানাতে গিয়ে তিনি
জানান, বিলাসবহুল স্পোর্টসকার, দৃষ্টিনন্দন মোটরসাইকেল, রুশ মডেল এবং হলিউড সিনেমার
মতো লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। এটি তার ক্যারিয়ারে সম্পূর্ণ নতুন ও ভিন্নমাত্রার
একটি অভিজ্ঞতা বলে তিনি উল্লেখ করেন।
মিউজিক
ভিডিওটির নির্মাণশৈলী নিয়ে অত্যন্ত আশাবাদী জায়েদ খান জানান, দর্শক সাধারণত যে ধরনের
বিনোদন খোঁজেন, তার চেয়ে অনেক উন্নত মানের আয়োজন রয়েছে এতে। যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাসজীবনে
হলিউড ঘরানার কাজের যে একটি অপ্রাপ্তি ছিল, এই মিউজিক ভিডিওর মাধ্যমে তা পূরণ হয়েছে।
চলচ্চিত্রের একটি গানের পেছনে যে পরিমাণ সময় ও নান্দনিক লোকেশন প্রয়োজন হয়, তার থেকেও
বেশি যত্ন নিয়ে এর চিত্রায়ন করা হয়েছে নিউইয়র্ক ও ফিলাডেলফিয়াসহ যুক্তরাষ্ট্রের আকর্ষণীয়
বিভিন্ন স্পটে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, দেশে ও প্রবাসে থাকা দর্শক গানটি দেখে দারুণ
উপভোগ করবেন।
‘শিকারি’
গানটিতে কণ্ঠ দিয়েছেন সজীব দাস ও সানজিদা রিমি। গত মাসে দৃশ্যধারণ সম্পন্ন হওয়া এই
গানে জায়েদ খানের সঙ্গে দেশি-বিদেশি মোট সাতজন মডেল পারফর্ম করেছেন। এতে বাংলাদেশের
মডেল ইয়াসমিনের পাশাপাশি অংশ নিয়েছেন যুক্তরাষ্ট্রের নিনা ও মারিয়ানা এবং রাশিয়ার জুলিয়া,
কারলা, কামিলা ও মিলানা। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন বদরুদ্দোজা সাগর এবং কোরিওগ্রাফির
দায়িত্ব সামলেছেন রোহান বিল্লাল।
মন্তব্য করুন


শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (১৪
ডিসেম্বর) ভোরে রাজধানীর মিরপুরে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের
প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা
ড. মুহাম্মদ ইউনূস শ্রদ্ধা নিবেদন করেন।
আজ সকাল ৭টায় প্রথমে রাষ্ট্রপতি মো.
সাহাবুদ্দিন এবং পরে প্রধান উপদেষ্টা সকাল ৭টা ১৫ মিনিটে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা
নিবেদন শেষে তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল
রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধানকে রাষ্ট্রীয় সালাম জানায়।
এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে।
দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর
বাঙালি জাতির চূড়ান্ত বিজয়ের মাত্র দুই দিন আগে ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর দখলদার পাকিস্তানি
বাহিনী ও তাদের এই দেশীয় দোসররা জাতিকে মেধা শূন্য করতে এই দেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের
হত্যা করে।
মন্তব্য করুন


পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টির কারণে সৃষ্ট
বন্যায় বিপর্যস্ত দেশের ৯ জেলা। এমন অবস্থায় পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর জন্য
হটলাইন নম্বর চালু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) ফায়ার সার্ভিস
সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সারা দেশের বন্যাকবলিত
এলাকার উদ্ধারকাজ বিষয়ে যেকোনো সেবার জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ১০২ এবং কেন্দ্রীয়
নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ০২২২৩৩৫৫৫৫৫ চালু থাকবে। পাশাপাশি মনিটরিং সেলে
সার্বক্ষণিক যোগাযোগের জন্য ০১৭১৩-০৩৮১৮১ মোবাইল নম্বর ব্যবহার করা যাবে। এর পাশাপাশি
জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেও ফায়ার সার্ভিসের এ সংক্রান্ত সেবা নেওয়া যাবে।
মনিটরিং সেলের পাশাপাশি বন্যাকবলিত
এলাকার ফায়ার স্টেশনগুলো এবং বিভাগীয় নিয়ন্ত্রণকক্ষের মাধ্যমেও ২৪ ঘণ্টা দুর্যোগে উদ্ধারবিষয়ক
সেবা নেওয়া যাবে।
গতকাল বুধবার বিকেল ৫টা থেকে কেন্দ্রীয়ভাবে
অধিদপ্তরে স্থাপিত এই মনিটরিং সেলের কার্যক্রম শুরু হয়েছে।
মন্তব্য করুন


শীতকে
উপেক্ষা করে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতায় নারী-পুরুষসহ সকল বয়সী মানুষের
ঢল নেমেছে। কেউ দাঁড়িয়ে, আবার কেউবা মাটিতে বসে উৎসবমুখর পরিবেশে উপভোগ করছেন ঘোড়দৌড়
প্রতিযোগিতা। গ্রামের একটি ফসলের মাঠে অতিথিদের বসার স্টেজ। তার সামনে মাঠের চারপাশে
দড়ি দিয়ে গোল চত্বর চিহ্নিত করে, তার চারপাশ দিয়ে ঘুরছে ঘোড়ার দল। মাঠের এক পাশে নানা
রকম খাবারের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা।
মঙ্গলবার
পড়ন্ত বিকালে এমন চিত্র দেখা যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের শ্রীরামপুর
গ্রামে। সেখানে এলাকাবাসীর উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
হয়। ঘোড়দৌড় প্রতিযোগিতায় ফুলবাড়ী উপজেলাসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা-উপজেলা থেকে তিনটি
গ্রুপে ২০ জন খেলোয়াড় তাদের নিজ নিজ ঘোড়া নিয়ে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
দুপুরের পর থেকে দূর-দূরান্ত থেকে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতাকে ঘিরে ওই এলাকায়
তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে পেরেও খুশি দর্শকরা।
প্রধান
অতিথি হিসেবে প্রতিযোগিতা উদ্বোধন করেন, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান
ফিজার এমপি। খেলা শেষে এ প্রতিযোগিতায় তিনটি বিভাগে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারীদের
মাঝে পুরস্কার দেওয়া হয়।
মন্তব্য করুন


বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিনে রাজধানী ও আশপাশের জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৩২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা ও আশপাশের জেলায় ২৮ প্লাটুনসহ সারা দেশে ২৩২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ ঘিরে হামলা ও সংঘর্ষের পরদিন দলটি সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে।
এক দিন বিরতি দিয়ে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিন অবরোধ কর্মসূচি দেওয়া হয়। পরে শুক্র ও শনিবার বিরতি দিয়ে ৫ ও ৬ নভেম্বর অবরোধ পালন করে বিএনপি।
এরপর একদিনের বিরতি দিয়ে ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ দেওয়া হয়। আবারও শুক্র ও শনিবার বিরতি দিয়ে চতুর্থ দফায় ১২ ও ১৩ নভেম্বর দেশব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে দলটি।
একদিন বিরতি দিয়ে ১৫ ও ১৬ নভেম্বর আবারও বিএনপি অবরোধ কর্মসূচি দেয়। পরে ১৫ নভেম্বর সন্ধ্যায় নির্বাচন কমিশন সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এর প্রতিবাদে ১৯ ও ২০ নভেম্বর হরতাল ডাকে বিএনপি। একদিন বিরতি দিয়ে বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
মন্তব্য করুন


আজ সচিবালয়ে সাংবাদিকদের বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু জানিয়েছেন, আজ রাতেই ট্রেনে ভারত থেকে পেঁয়াজ আসবে বাংলাদেশে ।
প্রথম চালানে এক হাজার ৬৫০ টন পেঁয়াজ আসবে এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ঢাকা ও চট্টগ্রামে এই পেঁয়াজ ৪০ টাকা কেজি দরে বিক্রি করা হবে।
২০২৩ সালের আগস্টে ভারতের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে সরকার ৪০ শতাংশ শুল্কারোপ করে। এরপর গত অক্টোবরে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য নির্ধারণ করা হয় টনপ্রতি ৮০০ মার্কিন ডলার। কিন্তু অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়াতে এসব পদক্ষেপ খুব বেশি কার্যকর না হওয়ায় গত ৭ ডিসেম্বর পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয় ভারত সরকার।
চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড বা বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয়। ভারতের এ নিষেধাজ্ঞার পর বাংলাদেশের বাজারে হু হু করে বাড়ে পেঁয়াজের দাম।
মন্তব্য করুন


ঢাকা-কুমিল্লা
সরাসরি রেললাইন (কর্ডলাইন) চালুর বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত
হয়েছে। বৈঠকে সম্ভাব্য রেললাইন বাস্তবায়ন নিয়ে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করা
হয়।
মঙ্গলবার
(১২ মে) অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।
বৈঠকে
টেকনিক্যাল টিম ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন সংক্রান্ত পরিকল্পনা, সম্ভাব্য রুট এবং
প্রকল্পের বিভিন্ন কারিগরি দিক তুলে ধরে একটি ভিডিও প্রেজেন্টেশন উপস্থাপন করে।
এসময়
উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ
হাবিব, সচিব ফাহমিদুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্তব্য করুন


কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সব এলাকায় আগামীকাল (৫ ফেব্রুয়ারি) বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশনের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে এই সময়ে নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
মন্তব্য করুন


ফিফা
র্যাংকিংয়ের শীর্ষ চার দল হিসেবে চলতি বিশ্বকাপের
সেমিফাইনাল খেলবে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
ফুটবল
বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফিফা র্যাংকিংয়ের শীর্ষ চার দল সেমিফাইনাল খেলবে।
বর্তমানে
ফিফা র্যাংকিংয়ে শীর্ষে আছে ফ্রান্স। দ্বিতীয় স্থানে আছে আর্জেন্টিনা। পরের দুই স্থানে
আছে যথাক্রমে- স্পেন ও ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে ফিফা র্যাংকিংয়ের এই সেরা চার
দলই সেমিতে লড়বে।
এছাড়া
আরও একটি রেকর্ডে নাম লিখিয়েছে ফ্রান্স-স্পেন-ইংল্যান্ড ও আর্জেন্টিনা। এই নিয়ে তৃতীয়বার
বিশ্বকাপ জয় করা চার দল সেমিফাইনালে উঠেছে। এর আগে ১৯৭০ ও ১৯৯০ আসরে সেমিফাইনালে উঠেছিল
চার বিশ্ব চ্যাম্পিয়ন।
১৯৭০
সালে সেমিফাইনাল খেলেছিল ব্রাজিল-উরুগুয়ে এবং ইতালি ও পশ্চিম জার্মানি। এছাড়া, ১৯৯০
সালের সেমিফাইনালে খেলেছিল আর্জেন্টিনা, ইতালি, পশ্চিম জার্মানি ও ইংল্যান্ড।
এবারের
আসরের কোয়ার্টার ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে এবং স্পেন ২-১ গোলে হারায় বেলজিয়ামকে।
অন্য দুই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে এবং আর্জেন্টিনা ৩-১ গোলে সুইজারল্যান্ডকে
হারায়।
আগামী
১৪ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। পরের দিন দ্বিতীয় সেমিতে
লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।
মন্তব্য করুন


ঢাকার
ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত
হয়েছেন।
শনিবার
(১৬ মে) সকাল আটটার দিকে উপজেলার গাংগুটিয়া ইউনিয়নের বারবাড়িয়া এলাকায় ইনসেপটা ফার্মাসিউটিক্যালসের
সামনে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফায়ার
সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘স্বপ্ন’ ও ‘পদ্মা স্পেশাল’
নামের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। দুর্ঘটনায় স্বপ্ন পরিবহনের যাত্রীরাই বেশি আহত
হন। তারা মূলত গ্রাফিক্স টেক্সটাইলের কর্মচারী ছিলেন। সংঘর্ষের পর বাসটির চালক গাড়ির
ভেতরে আটকা পড়েন।
খবর
পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। পরে স্থানীয়
স্থানীয়দের সহায়তায় আহত ব্যক্তিদের উদ্ধার করে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতাল, উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বিভিন্ন ক্লিনিকে পাঠানো হয়।
ধামরাই
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, দুর্ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
উদ্ধারকাজ শেষে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং যান চলাচল স্বাভাবিক হয়।
মন্তব্য করুন