রামিসা হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিসা হত্যার ঘটনায় দ্রুত চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংগৃহীত ছবি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার (২১ মে) দেশবাসীকে আশ্বস্ত করে বলেছেন, আট বছর বয়সী স্কুলছাত্রী রামিসার ধর্ষণ ও হত্যা মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।

তিনি বলেন, “দ্রুত চার্জশিট দাখিলের মাধ্যমে রামিসা হত্যা মামলার দৃষ্টান্তমূলক বিচার দ্রুত সম্পন্ন হবে বলে আমরা সবাইকে আশ্বস্ত করতে পারি। তবে শাস্তি নিয়ে আমরা কোনো মন্তব্য করতে পারি না।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রামিসা হত্যা মামলার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে সব ধরনের জঘন্য অপরাধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত গ্রেপ্তার ও তদন্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, “আমরা দায়িত্ব নেওয়ার পর এমন কোনো জঘন্য অপরাধের উদাহরণ দেখাতে পারবেন না, যেখানে বিষয়টি উপেক্ষা করা হয়েছে বা দ্রুত গ্রেপ্তার করা হয়নি।”

রামিসা হত্যা মামলার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ জানান, ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই প্রধান আসামি সোহেল ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমি লিখে নেওয়া শেষে গাছতলায় ফেলে গেলেন ৬ সন্তান, কাতরে মরছেন ৯৫ বছরের শামসুল

১

চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা

২

লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল

৩

যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির

৪

ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

৫

আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত

৬

ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা

৭

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩৮৫

৮

জাতীয় যুব দিবসে কুমিল্লায় মাদক ও ইভটিজিং বিরোধী সচেতনতামূলক সভা

৯

নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত

১০

কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ

১১

আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ

১২
<