

নয়
দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন সেনাবাহিনী
প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার
(৪ অক্টোবর) সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।
সফরের
প্রথম পর্যায়ে তিনি অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘দ্য চিফ অব আর্মি সিম্পোজিয়াম
অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ
অংশ নেবেন। এ সময় তিনি মেলবোর্নে অবস্থিত ডিকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন।
পরে
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি
(AUSA) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশনে যোগ দেবেন সেনাবাহিনী প্রধান।
সফরকালে
অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে
সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন জেনারেল ওয়াকার-উজ-জামান। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক
স্থাপনাও পরিদর্শন করবেন।
সেনাবাহিনী
প্রধানের এ সফরের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সামরিক ও প্রতিরক্ষা
সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন