

প্রেমের
সম্পর্ককে ঘিরে নানা ধরনের ঘটনা সামনে এলেও স্বামী ও প্রেমিক—দুজনকেই
নিয়ে একসঙ্গে সংসার করার সিদ্ধান্তের ঘটনা বেশ বিরল। এমনই এক ঘটনা ঘটেছে
ভারতের উত্তরপ্রদেশের সীতাপুর জেলায়। সেখানে এক নারী স্বামী
ও প্রেমিক দুজনের সঙ্গেই একই ছাদের নিচে বসবাস করতে চান। এ সিদ্ধান্তে তার
সন্তানদেরও আপত্তি নেই বলে জানা গেছে।
স্থানীয়
সূত্রের বরাত দিয়ে জানা যায়, সীতাপুর জেলার মাহমুদাবাদের বাসিন্দা অঞ্জু বর্মা। তার স্বামী শুভম বর্মা। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। বেশ ভালোভাবেই চলছিল তাদের সংসার। এর মধ্যেই পাশের
গ্রামের বাসিন্দা নীতিন বিশ্বকর্মার সঙ্গে অঞ্জুর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে
অঞ্জুর সামনে স্বামী ও প্রেমিকের মধ্যে
একজনকে বেছে নেওয়ার পরিস্থিতি তৈরি হয়। তবে কাউকেই ছেড়ে দিতে রাজি হননি তিনি। বরং স্বামী শুভম ও প্রেমিক নীতিনকে
নিয়ে একসঙ্গে সংসার করার ইচ্ছা প্রকাশ করেন অঞ্জু।
তবে
বিষয়টি সহজভাবে মেনে নেয়নি পরিবারের সদস্যরা। পরে অঞ্জু, তার স্বামী ও প্রেমিক বিষয়টি
নিয়ে থানায় যান। সেখানে অঞ্জু পুলিশকে জানান, তিনি স্বামী ও প্রেমিক—দুজনের
সঙ্গেই থাকতে চান।
পুলিশের
উপস্থিতিতে শুভমও জানান, স্ত্রীর সিদ্ধান্তে তার আপত্তি নেই। প্রয়োজনে তিনি বাড়ি ছেড়ে অন্যত্র থাকতেও প্রস্তুত বলে জানান। অন্যদিকে নীতিনও অঞ্জু ও শুভমের সঙ্গে
একই বাড়িতে থাকার বিষয়ে সম্মতি দেন।
ঘটনাটি
জানার পর পুলিশ কর্মকর্তারা
তিনজনকে দীর্ঘ সময় ধরে বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তাদের সিদ্ধান্ত পরিবর্তন হয়নি বলে জানা গেছে।
এদিকে
অঞ্জু ও শুভমের দুই
সন্তানও বিষয়টিতে আপত্তি জানায়নি। তারা মা, বাবা এবং নীতিনকে নিয়ে একসঙ্গে থাকতে রাজি বলে জানা গেছে।
তবে
এই অস্বাভাবিক পারিবারিক সিদ্ধান্ত বাস্তবে কীভাবে কার্যকর হবে এবং তারা শেষ পর্যন্ত একই ছাদের নিচে সংসার করতে পারবেন কি না, তা
নিয়ে স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
মন্তব্য করুন


বঙ্গোপসাগরে
সৃষ্ট লঘুচাপ আরও শক্তিশালী হওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে
শনিবার (৪ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের অন্তত ৯টি জেলার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো
হাওয়ার সঙ্গে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সম্ভাব্য
বিরূপ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে
বলা হয়েছে।
শনিবার
সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য
প্রকাশিত বিশেষ পূর্বাভাসে এ তথ্য জানায়।
পূর্বাভাস
অনুযায়ী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার
ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার
বেগে অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা
বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া
অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে
১ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে
প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শও দেওয়া হয়েছে।
আবহাওয়াবিদদের
মতে, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হওয়ার কারণে দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলসহ
কয়েকটি এলাকায় বৃষ্টিপাত এবং ঝোড়ো হাওয়ার প্রবণতা বাড়তে পারে। পরিস্থিতির ওপর সার্বক্ষণিক
নজর রাখা হচ্ছে এবং প্রয়োজন হলে পরবর্তী সময়ে নতুন সতর্কবার্তা জারি করা হবে।
মন্তব্য করুন


ফরিদপুরে
অলিপ (৭) নামে এক শিশুর পাকস্থলী থেকে অসাবধানতাবশত গিলে ফেলা পাঁচ টাকার একটি কয়েন
কোনো ধরনের অস্ত্রোপচার ছাড়াই আধুনিক এন্ডোস্কোপি পদ্ধতির মাধ্যমে সফলভাবে অপসারণ করেছেন
চিকিৎসকরা।
ভুক্তভোগী
অলিপ আলফাডাঙ্গা উপজেলার সুজন শেখের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির
ছাত্র।
বুধবার
(৮ জুলাই) সকালে ফরিদপুরের বেসরকারি হ্যাপি হাসপাতালের গ্যাস্ট্রো লিভার সেন্টারের
চিকিৎসক ডা. নিমাই দাস বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে
৬টার দিকে এন্ডোস্কোপি মেশিনের সাহায্যে শিশুর পাকস্থলী থেকে পাঁচ টাকার কয়েনটি সফলভাবে
বের করা হয়।
ভুক্তভোগী
শিশুর পরিবারের সদস্যরা জানান, খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত অলিপ পাঁচ টাকার একটি
কয়েন গিলে ফেলে। পরে অস্বস্তি অনুভব করলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে
পরীক্ষা-নিরীক্ষায় শিশুর পাকস্থলীতে কয়েনটি আটকে থাকার বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে গ্যাস্ট্রো
লিভার সেন্টারের চিকিৎসক ডা. নিমাই দাসের নেতৃত্বে একটি মেডিকেল টিম এন্ডোস্কোপির মাধ্যমে
কয়েনটি সফলভাবে অপসারণ করেন। শিশুটি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে
জানা গেছে।
কয়েনটি
বের করার পর শিশুটির বাবা সুজন শেখ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,‘আমার ছেলে কয়েন গিলে
ফেলায় আমরা খুবই আতঙ্কিত হয়ে পড়েছিলাম। আল্লাহর রহমতে এবং চিকিৎসকদের আন্তরিক প্রচেষ্টায়
কোনো অপারেশন ছাড়াই কয়েনটি বের করা সম্ভব হয়েছে। আমরা চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের
প্রতি কৃতজ্ঞ।
ডা.
নিমাই দাস বলেন, আধুনিক এন্ডোস্কোপি প্রযুক্তির কারণে বর্তমানে পাকস্থলী বা খাদ্যনালিতে
আটকে থাকা বিভিন্ন ক্ষতিকর বস্তু নিরাপদ ও তুলনামূলক কম ঝুঁকিতে অপসারণ করা সম্ভব হচ্ছে।
তবে শিশুদের ক্ষেত্রে এ ধরনের ঘটনা এড়াতে অভিভাবকদের আরও সচেতন হওয়া জরুরি। ছোট শিশুদের
নাগালের মধ্যে কয়েন, ব্যাটারি, পিন বা অন্যান্য ছোট বস্তু রাখা উচিত নয়।
মন্তব্য করুন


মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ ছাড়া ব্রেইল বইসহ বিভিন্ন জাতি গোষ্ঠীর মাতৃভাষায় পাঠ্যপুস্তক বিনামূল্যে বিতরণ করা নিয়েও তিনি কথা বলেন।
তিনি বলেন, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাসহ বিশ্বের সকল ভাষাভাষী মানুষের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। ইউনেস্কো ২০০০ সাল থেকেই বাংলাদেশের সঙ্গে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করে আসছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মেইক ল্যাঙ্গুয়েজ কাউন্ট ফর সাসটেউনেবল ডেভেলপমেন্ট’ যুক্তিযুক্ত হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দেশ ও দেশের ভাষাসমূহের মর্যাদা রক্ষায় নিরন্তর কাজ করে যাচ্ছে, যা দেশের উন্নতি ও সমৃদ্ধির জন্য অপরিহার্য।
ড. ইউনূস আরো বলেন, শত বছরের শোষণে ও শাসনে জর্জরিত বাঙালি জাতির মুক্তি সংগ্রামের প্রথম জয়যাত্রা ১৯৫২ সালে ২১ ফেব্রুয়ারিতে। বাঙালি জাতির মুক্তি সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। এ দিনে আমাদের মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে প্রাণোৎসর্গ করেছিলেন আবুল বরকত, আবদুল জব্বার, আবদুস সালাম, রফিক উদ্দিন আহমদ, শফিউর রহমানসহ আরো অনেকে।
পাশাপাশি তিনি আরো বলেন, ১৯৫৬ সালে বাংলা রাষ্ট্রভাষার মর্যাদা পায় এবং ২১ ফেব্রুয়ারিকে শহীদ দিবস হিসেবে ঘোষণা করে এই দিনে সরকারি ছুটি ঘোষণা করা হয়। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে স্বীকৃতি প্রদান করে।
প্রফেসর
ইউনূস সবাইকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর শুভেচ্ছা ও অভিনন্দন
জানান। তিনি এ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। সূত্র: বাসস
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব মিজ রোজী আকতারকে কুমিল্লার নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার ( ২৮ জুন) বদলি ও পদায়নের এ প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়নের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন দায়িত্বে যোগদানের পর তিনি কুমিল্লা জেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন।
এই নিয়োগের মাধ্যমে কুমিল্লা জেলার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার। তার নিয়োগকে কেন্দ্র করে জেলার প্রশাসনিক অঙ্গনসহ বিভিন্ন মহলে ইতোমধ্যে আগ্রহ ও ইতিবাচক আলোচনা শুরু হয়েছে।
এদিকে, কুমিল্লার বিদায়ী জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তার নতুন কর্মস্থলের জন্য বিভিন্ন মহল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
মন্তব্য করুন


ইরানের
সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে
যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র
মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র
বলছে, আগামী ৩ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা হতে পারেন স্পিকার। তিনি ইরানের
পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায়
অংশ নেবেন।
জানা
গেছে, খামেনির শেষকৃত্যের আনুষ্ঠানিকতা আগামী ৪ জুলাই তেহরানে শুরু হবে। এরপর ৭ জুলাই
কোমে ধর্মীয় আনুষ্ঠানিকতা এবং ৯ জুলাই মাশহাদে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এই বহুধাপের
রাষ্ট্রীয় আয়োজনকে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে।
বাংলাদেশের
পক্ষ থেকে স্পিকারের এই সফরকে তেহরান-ঢাকা সম্পর্কের কূটনৈতিক গুরুত্বের অংশ হিসেবে
দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় প্রভাবশালী ভূমিকা
রাখা খামেনির মৃত্যু মধ্যপ্রাচ্যের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
এর
মধ্যেই খামেনির জানাজায় বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণের খবর সামনে
আসছে। বাংলাদেশের পক্ষ থেকেও রাষ্ট্রীয় পর্যায়ে অংশগ্রহণ সেই ধারাবাহিকতারই অংশ।
মন্তব্য করুন


সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি
আজ (১ অক্টোবর ২০২৪) ইসিবি চত্ত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেনসারিতে
উপস্থিত হয়ে ভিডিও টেলি কনফারেন্স (ভিটিসি) এর মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় নতুন
করে স্থাপিত আরও ৩০টি মেডিকেল ডিসপেনসারির শুভ উদ্বোধন করেন।
এরপর তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময়
করেন।
উল্লেখ্য, বর্তমানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের
কল্যাণার্থে ইতোমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড কর্তৃক সেনাবাহিনী, নৌবাহিনী,
বিমান বাহিনী এবং সেনাকল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় ৩১টি মেডিকেল
ডিসপেনসারি পরিচালিত হচ্ছে।
আজ আরও ৩০টি নতুন মেডিকেল ডিসপেনসারির কার্যক্রম শুরুর মধ্য দিয়ে দেশের ৬১টি জেলায় অবসরপ্রাপ্ত ১,৫৫,২৬৪ জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তদ্বীয় পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহজতর হবে।
উল্লেখ্য, অবশিষ্ট ৩টি জেলায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেইন ড্রেসিং স্টেশন (এমডিএস) হতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ ও তদ্বীয় পরিবারবর্গ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে থাকেন। প্রতিটি জেলায় মেডিকেল ডিসপেনসারি স্থাপনের ফলে তাদের অর্থ ও সময় উভয়ই বাঁচবে এবং দূর-দূরান্ত থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যদের ঔষধ সংগ্রহের সমস্যাও অনেকাংশে লাঘব হবে। এছাড়া, সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবায় সিএমএইচ সমূহের সক্ষমতা বৃদ্ধি, প্রাইভেট হাসপাতাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি করা হয়েছে। সশস্ত্র বাহিনী কর্তৃক এ বিষয়ে আরো বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করার মাধ্যমে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও পরিবারবর্গের জীবনযাত্রার মান বহুলাংশে উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন জেলার বেসামরিক প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ (ভিটিসির মাধ্যমে), সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ ও তাদের পরিবারবর্গ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


এক
হাতের সবচেয়ে লম্বা নখ রেখে গিনেস
ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক ৬ সেন্টিমিটার, অর্থাৎ
প্রায় ২৯ ফুট ১০
ইঞ্চি—প্রায় একটি তিনতলা ভবনের সমান।
গিনেস
ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের সবচেয়ে লম্বা নখটি ছিল বুড়ো আঙুলের, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক ৮ সেন্টিমিটার। মধ্যমার
নখ ১৮৬ দশমিক ৬, অনামিকার ১৮১
দশমিক ৬, কনিষ্ঠার ১৭৯
দশমিক ১ এবং তর্জনীর
নখ ছিল ১৬৪ দশমিক ৫ সেন্টিমিটার লম্বা।
শ্রীধরের
নখ বড় করার শুরু
১৯৫২ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। স্কুলে
এক শিক্ষকের লম্বা নখ অসাবধানতাবশত ভেঙে
যাওয়ার পর ওই শিক্ষক
শিক্ষার্থীদের নখের যত্ন নেওয়ার গুরুত্ব বোঝান। ঘটনাটি শ্রীধর চিল্লালকে এতটাই প্রভাবিত করে যে তিনি বাঁ
হাতের নখ কাটা বন্ধ
করে দেন।
এরপর
টানা ৬৬ বছর নখ
না কেটে রেকর্ড গড়েন তিনি। তবে এত দীর্ঘ নখ
নিয়ে স্বাভাবিক জীবনযাপন সহজ ছিল না। ঘুমানোর সময় নখের ক্ষতি এড়াতে তাকে প্রায় প্রতি আধা ঘণ্টা পরপর হাতের অবস্থান পরিবর্তন করতে হতো।
পেশায়
আলোকচিত্রী শ্রীধরের জন্য ক্যামেরা ব্যবহারও কঠিন হয়ে পড়েছিল। এ সমস্যা সমাধানে
তিনি বিশেষ ধরনের একটি হাতল তৈরি করেন, যার সাহায্যে দীর্ঘ নখ থাকা সত্ত্বেও
ক্যামেরা পরিচালনা করতে পারতেন।
অবশেষে
২০১৮ সালে ৬৬ বছর পর
তিনি তাঁর নখ কেটে ফেলেন।
সংরক্ষণের জন্য নখগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি'স বিলিভ ইট
অর নট! জাদুঘরে রাখা হয়েছে।
নখ
কেটে ফেললেও এক হাতে সর্বকালের
দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো শ্রীধর চিল্লালের দখলেই রয়েছে।
মন্তব্য করুন


ঢাকা
প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) ভিসি নিয়োগকে কেন্দ্র করে ত্রিমুখী সংঘর্ষে
শিক্ষার্থী, পাঁচ পুলিশসহ ১৭ জন আহত হয়েছেন।
রোববার
(১৭ মে) শহীদ মিনারে নবনিযুক্ত ভিসি সমর্থিত শিক্ষার্থী, আন্দোলনকারী ও পুলিশের মধ্যে
এ সংঘর্ষ হয়।
জানা
গেছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের
ভিসি হিসেবে নিয়োগ দেয় সরকার। আর এই নিয়োগের প্রজ্ঞাপন জারির পরপরই তা প্রত্যাখ্যান
করেন বিশ্ববিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা।
এ
নিয়ে গত বৃহস্পতিবার রাত থেকে শুরু হয় বিক্ষোভ। রোববার সকালে নবনিযুক্ত ভিসিকে লাল
কার্ড কর্মসূচি ব্যানারে বিক্ষোভের ডাক দেয় আন্দোলনরত ছাত্ররা। তারা শহীদ মিনারে জড়ো
নবাগত ভিসির সমর্থিত ছাত্রদের সাথে আন্দোলনকারীদের ও পুলিশের মধ্যে সংঘর্ষ হয়।
শিক্ষার্থীদের
দাবি, ভাইস চ্যান্সেলর ডুয়েটের অভ্যন্তরীণ শিক্ষকদের মধ্য থেকেই নিয়োগ দিতে হবে। ডুয়েটের
শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বাস্তবতা, একাডেমিক কাঠামো ও প্রশাসনিক চ্যালেঞ্জ সম্পর্কে
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা তুলনামূলক বেশি। ফলে ডুয়েটের উন্নয়ন
ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ অধিক কার্যকর
হবে।
সদর
মেট্রো থানার ওসি আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থলে রয়েছি, আমিসহ ৫ জন পুলিশ সদস্য আহত
হয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।
মন্তব্য করুন


বিএনপি
চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবার জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার
নামাজ আদায় করবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এছাড়া
ঢাকায় ঈদের নামাজ আদায় করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন,
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
আহমদ, বেগম সেলিমা রহমান, সমাজকল্যাণ ও মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড
এম জাহিদ হোসেন এবং জাতীয় সংসদের চিফ হুইপ।
অন্যদিকে
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে ঈদের নামাজ আদায় করবেন।
স্থায়ী
কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
চট্টগ্রামে, বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে নামাজ আদায়
করবেন।
জাতীয়
সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ভোলায় এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার
কায়সার কামাল নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
প্রধানমন্ত্রীর
রাজনৈতিক সচিব ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর ধানমন্ডিতে
ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।
এছাড়া
অধিকাংশ মন্ত্রী ও সংসদ সদস্য নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন।
ঈদের
নামাজ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা
জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন এবং কোরআন তেলাওয়াতের কর্মসূচি রয়েছে।
মন্তব্য করুন


বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী
বেগম খালেদা জিয়াকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি
করা হয়েছে।
বুধবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত
১টার পরে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দিয়ে ১টা ৪০ মিনিটে হাসপাতালে পৌঁছান প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক
ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে উদ্ধৃত করে বিএনপির মিডিয়া
সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শ
অনুযায়ী বিএনপি চেয়ারপার্সনের স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
মন্তব্য করুন