

দক্ষিণ ভারতীয় অভিনেত্রী গৌরী জি. কিষাণ সম্প্রতি নিজের নতুন ছবি ‘আদার্স’–এর প্রচারণায় গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। অনুষ্ঠানে উপস্থিত এক ইউটিউবার, আর.এস. কার্তিক, হঠাৎ করে অভিনেত্রীর শরীর নিয়ে প্রশ্ন তুললে ক্ষোভে ফেটে পড়েন গৌরী।
চেন্নাইয়ে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে কার্তিক গৌরীর ওজন সম্পর্কে জানতে চান। সঙ্গে সঙ্গেই গৌরী প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “আমার ওজন নিয়ে আপনার আগ্রহ কেন? এর সঙ্গে ছবির কোনো সম্পর্ক নেই। আমার শরীর আমার ব্যক্তিগত বিষয়।” তিনি আরও জানান, “আমার প্রতিভা আমার পরিশ্রম ও অভিনয়ে প্রতিফলিত হয়, ওজন দিয়ে নয়।”
ঘটনার ভিডিওটি সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়লে কার্তিকের বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। নেটিজেনরা গৌরীর সাহসিকতার প্রশংসা করেন, পাশাপাশি ইউটিউবারের আচরণের নিন্দা জানান।
তিন দিন পর কার্তিক এক ভিডিও বার্তায় প্রকাশ্যে ক্ষমা চান। তিনি বলেন, “গত কয়েক দিন মানসিকভাবে ভীষণ চাপে ছিলাম। আমি প্রশ্নটি মজা করে করেছিলাম, কিন্তু সেটি ভুলভাবে নেওয়া হয়েছে। আমি কাউকে কষ্ট দিতে চাইনি। যদি গৌরী আহত হয়ে থাকেন, আমি আন্তরিকভাবে দুঃখিত।”
তবে তার ক্ষমা চাওয়ার ধরন নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়। অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস (AMMA)–এর সভাপতি শ্বেতা মেনন মন্তব্য করেন, “কার্তিকের ক্ষমা চাওয়ার ভঙ্গি আন্তরিক মনে হয়নি। তার আচরণে অনুতাপের ছাপ ছিল না। আমরা গৌরীসহ সব নারীশিল্পীর পাশে আছি— তারা যে ইন্ডাস্ট্রিরই হোক না কেন।”
এ ঘটনার পর অনেক শিল্পী ও সংগঠন প্রকাশ্যে গৌরীর সমর্থনে বক্তব্য দেন। তার দৃঢ় অবস্থানকে ‘নারীশক্তির প্রতীক’ হিসেবে বর্ণনা করেন অনেকে।
মন্তব্য করুন


বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা বর্তমানে গ্ল্যামার জগত থেকে অনেকটাই গুটিয়ে জীবন কাটাচ্ছেন। ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এ রূপালি পর্দায় ফেরার কথা থাকলেও প্রকল্পটি অনিশ্চয়তায় ভাসছে। তবে ক্যারিয়ারের এই স্থবিরতা নিয়ে তিনি মোটেও বিচলিত নন; বরং দুই সন্তানের লালন-পালন ও ঘরের শান্তিতে জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন।
বিরাট কোহলি ও আনুশকার ছোট ছেলে অকায়কে আগামী ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ করবে। সন্তানদের পাপারাজ্জির ক্যামেরা থেকে দূরে রাখতে গত দেড় বছর ধরে দম্পতি লন্ডনে বসবাস করছেন। নিভৃত প্রবাসে মা হিসেবে দায়িত্ব পালনই এখন তাঁর প্রধান অগ্রাধিকার।
সম্প্রতি মেয়ে ভামিকার পঞ্চম জন্মদিনে ইনস্টাগ্রামে লিখেছেন, “মাতৃত্বের সুখ আমার জীবনকে আমূল বদলে দিয়েছে। আমি এখন এমন কোনো ভূমিকা বা অবতারে আর ফিরে যেতে চাই না, যে রূপটিকে আমার সন্তান চেনে না।” এই মন্তব্য থেকে ভক্তরা ধারণা করছেন, আনুশকা খুব শিগগির অভিনয়ে ফিরছেন না।
লন্ডনে ঘরের বাইরে আধ্যাত্মিক চর্চায়ও মনোযোগ দিচ্ছেন তিনি। ‘জিরো’ খ্যাত এই অভিনেত্রী আপাতত রুপালি পর্দার জৌলুস ছেড়ে সাধারণ জীবন ও ‘মা’ পরিচয়েই স্বস্তি খুঁজছেন।
মন্তব্য করুন


এমদাদুল হক সোহাগ, কুমিল্লা:
পাহাড় আর কাপ্তাই লেকের নীল জলরাশির মিতালীতে মুখর পার্বত্য জেলা রাঙামাটিতে বার্ষিক কর্পোরেট ট্যুর সম্পন্ন করেছে কুমিল্লার প্রথিতযশা সিসিএন শিক্ষা পরিবার। গত ৮ ও ৯ ফেব্রুয়ারি সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (সিসিএন ইউএসটি), সিসিএন পলিটেকনিক ইনস্টিটিউট এবং সিসিএন মডেল কলেজের শিক্ষক, কর্মকর্তা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে এই আনন্দভ্রমণ বা ‘কর্পোরেট রিট্রিট’ অনুষ্ঠিত হয়। দুই দিনব্যাপী এই ট্যুরে সিসিএন পরিবারের প্রায় ১২০ জন সদস্য রাঙামাটির প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন। রাঙামাটির নীল জলরাশি ঘেরা অনন্য সুন্দর ‘দ্যা গ্র্যান্ড হিল তাজ রিসোর্ট’-এ অবস্থানকালে অংশগ্রহণকারীরা এক অনাবিল আনন্দে মেতে ওঠেন। তৈরি হয় প্রকৃতি ও আনন্দের অনন্য মেলবন্ধন।
নৌ-বিহারের মাধ্যমে অংশগ্রহণকারীরা উপভোগ করেন শুভলং ঝর্নার শীতল ধারা। পাহারি জীবন, বিভিন্ন ধরনের নৌকার আধিক্য, এছাড়াও আদিবাসী গ্রাম ও স্থানীয় বাজার ঘুরে দেখার পাশাপাশি কাপ্তাই লেকের সুস্বাদু মাছ ও ঐতিহ্যবাহী পাহাড়ি খাবারের স্বাদ নেন তারা। তাছাড়া আদিবাসীদের পোষাক কিনে, সেই পোষাক পড়ে আবার ঘুরে বেড়িয়েছেন অনেক নারী শিক্ষক-ছোট শিশুরা। এই দৃশ্য অংশগ্রহণকারীদের মাঝে ভিন্ন আনন্দ যোগ করেন। বিনোদনের অংশ হিসেবে ছিল ডার্ক বোর্ড, ব্যাডমিন্টন ও নারীদের জন্য বাস্কেটবল প্রতিযোগিতা। রাতের আবহে অনুষ্ঠিত হয় জমকালো বারবিকিউ পার্টি। আধুনিক ও বিলাসবহুল স্যুটের পাশাপাশি অ্যাডভেঞ্চার প্রিয় অনেকে রাত কাটিয়েছেন তাঁবুতে (ক্যাম্পিং), যা ট্যুরে ভিন্ন মাত্রা যোগ করে। তাবুতে আবার অনেকে মেতে ওঠেন গান-আড্ডা আর গানের কলি খেলায়। গ্র্যান্ড হিল তাজ রিসোর্ট-টিতে দোলনা হতে শুরু করে রিসোর্টের শৈল্পিক নির্মান বা স্ট্রাকচার অনেকটা ঐতিহাসিক তাজমহলের মতো। নীল জলরাশির কাছাকাছি পাহাড়ের বাজে ভাজে বসার জন্য বেঞ্চ, দোলনা, বাহারি সিড়ি, সবুজের সমারোহ বাড়তি আনন্দ যোগ করে। এর আগে কুমিল্লা থেকে রওনা হওয়া বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের বিশাল বহরটি যখন পাহাড়ের বুক চিরে আঁকাবাঁকা উঁচু-নিচু পিচঢালা পথে এগোচ্ছিল, তখন জানালার ওপাশে ধরা দিচ্ছিল প্রকৃতির ভিন্ন এক রূপ। একদিকে আকাশছোঁয়া সবুজ পাহাড় আর বিরল সব বৃক্ষরাজি, অন্যদিকে গভীর খাদের রোমাঞ্চকর সৌন্দর্য—সব মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতায় ভাসছিলেন সিসিএন পরিবারের সদস্যরা। যাত্রাপথে দুচোখ ভরে উপভোগ করেছেন পাহাড়ের ঢালে গড়ে ওঠা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় জনবসতি আর তাদের সহজ-সরল জীবনধারা। পাহাড়ের বাঁকে বাঁকে প্রকৃতির এই আদিম ও অকৃত্রিম রূপ যেন সফরের ক্লান্তি ভুলিয়ে সবার মনে বুলিয়ে দিচ্ছিল এক প্রশান্তির পরশ।
আনন্দভ্রমণে উপস্থিত ছিলেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ডক্টর তারিকুল ইসলাম চৌধুরী। অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে তিনি বলেন, "কাজের একঘেয়েমি দূর করতে এবং সহকর্মীদের মধ্যে আন্তঃব্যক্তিক সম্পর্ক জোরদার করতে এ ধরণের ভ্রমণ অত্যন্ত জরুরি। সিসিএন পরিবার একটি ঐক্যবদ্ধ শক্তি, যা আজকের এই আনন্দঘন পরিবেশের মাধ্যমে আরও সুদৃঢ় হলো।" একটি সফল কনভোকেশন শেষে এমন ভ্রমণ আনন্দের মাত্রা বহুগুন বাড়িয়েছে। ভবিষ্যতে আরো বড়ো পরিসরে এমন আয়োজন করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও অংশ নেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো: জামাল নাছের, লিবারেল আর্টস অনুষদের ডিন ডক্টর আলী হোসেন চৌধুরীসহ অন্যান্য বিভাগীয় প্রধান ও উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। ট্যুর কো-অর্ডিনেটর ছিলেন, আইন বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক মোস্তাফিজুর রহমান।
৯ ফেব্রুয়ারি বিকেলে কুমিল্লার উদ্দেশ্যে ফিরতি যাত্রা শুরু হয়। ফেরার আগে পাহাড় আর হ্রদের পটভূমিতে সবাই মিলে ফ্রেমবন্দি হন একটি গ্রুপ ছবিতে, যা এই ভ্রমণের স্মৃতিকে অমলিন করে রাখবে। অংশগ্রহণকারীরা জানান, পাহাড়-প্রকৃতির মাঝে এমন আয়োজন তাদের কর্মস্পৃহা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
মন্তব্য করুন


২০২৪ নতুন বছরের
শুরুতেই বিয়ের হিড়িক পড়েছে দেশের শোবিজ অঙ্গনে। সঙ্গী খুঁজে নিয়ে জীবনের নতুন
অধ্যায় সূচনা করছেন অনেকেই। চলতি মাসেই শোবিজের
জনপ্রিয় বেশ কয়েকজন তারকার বিয়ের হিড়িক পড়েছে।
নতুন বছরের শুরুতেই
বিয়ে করেন জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী হামিদ। লেখক আবু সাইয়িদ রানার সঙ্গে ১২
জানুয়ারি এ অভিনেত্রীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
আবার একই দিন বিয়ের খবর
জানান ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ফেসবুকে কনের সঙ্গে একটি ছবি
শেয়ার করে জোভান নিজেই বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।
এর দুদিন পর ১৪
জানুয়ারি বিয়ের খবর প্রকাশ করেন অভিনেত্রী নাজিয়া হক অর্ষা ও অভিনেতা মোস্তাফিজুর
নূর ইমরান।
দীর্ঘ ১১ বছর প্রেমের
পর ওয়াহিদা রাহীকে বিয়ে করেছেন মডেল ও অভিনেতা পল্লব। ২০২৩ সালের ১১ জুলাই
পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে চলতি মাসের মাঝামাঝি
বিয়ের খবরটি প্রকাশ করেন নব্বই দশকের জনপ্রিয় এ মডেল-অভিনেতা।
আবার এদিকে বিয়ে করে
নতুন জীবন শুরু করেছেন উপস্থাপিকা-অভিনেত্রী মৌসুমী মৌ। পারিবারিকভাবেই ছোট
আয়োজনের মধ্যে দিয়ে আরিফ হকের সঙ্গে তার বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
অভিনেত্রী জিনাত শানু
স্বাগতা বিয়ে করেছেন । তার বরের নাম হাসান আজাদ। ২৪ জানুয়ারি রাজধানীর মহাখালীর
গাউসুল আজম মসজিদে তাদের বিয়ে হয় ।
বিয়ে করেছেন
সংগীতশিল্পী নাবিলা রাহনুম। ২৫ জানুয়ারি তার বিয়ে সম্পন্ন হয়। কিন্তু নাবিলা তার নিজের
বরের পরিচয় এখনও প্রকাশ করেননি।
মন্তব্য করুন


অল্পের জন্য প্রাণে বেঁচেছেন টালিউড অভিনেতা দেব। হেলিকপ্টারযোগে পশ্চিমবঙ্গের মালদা থেকে রানীনগরে যাচ্ছিলেন টালিউড অভিনেতা দেব। আর পথে হেলিকপ্টারে আগুন লাগে। তবে প্রযুক্তিগত ত্রুটির কারণেই হেলিকপ্টারটিতে আগুন লেগেছে বলে ধারণা পুলিশের।
শুক্রবার (৩ মে) রাতে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
সংবাদমাধ্যমটি জানিয়েছে,
মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়।
পাইলট জরুরি অবতরণ করেন। অক্ষত অবস্থায় হেলিকপ্টার থেকে নামেন অভিনেতা দেব।
দুর্ঘটনার পর সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন দেব।
গণমাধ্যমকে দুর্ঘটনার বিষয়ে দেব জানান, কিছুটা ট্রমায় আছি আমি। অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে।
মন্তব্য করুন


রাজধানীর
গুলশানে এক বৃদ্ধ পথচারীকে মারধরের অভিযোগে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন
রুশ বংশোদ্ভূত মডেল মনিকা কবির। ঘটনাটি ঘিরে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া সাম্প্রতিক বক্তব্যও নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
গত
মঙ্গলবার বিকেলে গুলশান-২ এলাকায় টিকটক ভিডিও ধারণের সময় এক বৃদ্ধ পথচারীর ব্যাগের
কোণা তার গায়ে লাগলে মনিকা কবির ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ ওঠে। প্রত্যক্ষদর্শীদের
দাবি, তিনি ওই বৃদ্ধকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং ব্যাগ ছুড়ে মেরে
তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ঘটনার
একটি ভিডিও মনিকা নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়লে
দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।
এই
ঘটনার জেরে তাকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
একই সঙ্গে বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে
তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ঢাকা জেলা দক্ষিণ ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাজ্জাদ
আল ইসলাম। আদালত মামলাটি আমলে নিয়ে তাকে হাজির করার জন্য সমন বা গ্রেপ্তারি পরোয়ানা
জারির প্রক্রিয়া শুরু করেছেন।
এদিকে
সমালোচনার মধ্যেই এক মুঠোবার্তায় দেশের সাধারণ মানুষের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেন
মনিকা কবির। তিনি বলেন, ‘বাংলাদেশে আপনারা মেয়েদের ওপর পানি ফেলেন ! আমি চলে গেলে এখানে
কোনো বিদেশি মেয়ে আসবে না—আমি কথা দিচ্ছি। বাংলাদেশ আমাকে কষ্ট
দিলে আমিও বাংলাদেশকে কষ্ট দেব।’
তিনি
আরও দাবি করেন, বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশে প্রতিনিধিত্ব করেছেন এবং দেশের জন্য অনেক
কিছু করেছেন বলেও মন্তব্য করেন।
রাশিয়ায়
জন্ম নেওয়া এবং মস্কোতে বেড়ে ওঠা এই মডেলের প্রকৃত নাম মারিয়া ভ্যালিরিয়েভনা। পরিবারে
তাকে ‘মনিশকা’ নামে ডাকা হয়। তার মা রুশ নাগরিক ম্যারিয়া গোজেন এবং বাবা
একজন ভারতীয় চামড়া ব্যবসায়ী। বাবার ব্যবসার সূত্রে ২০১২ সালে প্রথম বাংলাদেশে আসেন
তিনি।
এর
আগে খোলামেলা পোশাক ও জীবনযাপন নিয়ে সামাজিক মাধ্যমে তাকে ঘিরে নানা বিতর্ক ছিল। তবে
গুলশানের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
মন্তব্য করুন


বলিউডের এই সময়ের অভিনেত্রী দিশা পাটানির বাড়িতে গুলির ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) উত্তর প্রদেশে অভিনেত্রীর বাড়িতে এই হামলা চালানো হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়।
হামলার দায় স্বীকার করেছে রোহিত গোদারা ও গোল্ডি ব্রার চক্র।
ঘটনার সময় বাড়িতে উপস্থিত ছিলেন দিশার পরিবারের সদস্যরা। অভিনেত্রীর বোন খুশবু পাটানি (সাবেক সেনা কর্মকর্তা), বাবা জগদীশ পাটানি (অবসরপ্রাপ্ত ডিএসপি) ও মা পদ্মা পাটানি বাড়িতেই ছিলেন। অভিনেত্রী দিশা তখন মুম্বাইয়ে ছিলেন।
এই ঘটনায় দিশার বাবা জগদিশ পাটানি মামলা দায়ের করেছেন। হামলাকারীদের গ্রেপ্তারে পাঁচটি দল গঠন করেছে পুলিশ। বাড়ির নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে ঘটনা সম্পর্কে দিশা পাটানির মন্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন


আজ
বিশ্ব পুরুষ দিবস।
এদিন
প্রিয় পুরুষ- বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী বা প্রেমিক যে কাউকে চাইলে আপনি শুভেচ্ছা
জানাতে পারেন।উপহারও দিতে পারেন । কারণ, কর্মক্লান্ত জীবনে বিশেষ কোনো দিনে উপহার পেলে
ভালো লাগবে নিশ্চয়ই। আন্তর্জাতিক পুরুষ দিবস একজন পুরুষকে ভালো মানুষ হওয়ার মূল্যবোধ,
চরিত্র এবং দায়িত্বের প্রতি উৎসাহিত করতে পারে।
১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের নির্ধারিত দিনটিই বিশ্ব পুরুষ দিবস হিসেবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পায়। সে সময় ক্যারিবীয় অঞ্চলে দিবসটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল। দিন দিন জনপ্রিয় হয়েছে দিবসটি। আন্তর্জাতিক পুরুষ দিবসে পুরুষের মাঝে মানসিক স্বাস্থ্য সমস্যাসহ অন্যান্য স্বাস্থ্য ও সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়। নারী-পুরুষের মধ্যে সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রচারণা, নারী-পুরুষ সমতার প্রচার, পুরুষদের মধ্যে ইতিবাচক আদর্শ চরিত্রের গুরুত্ব তুলে ধরা, পুরুষ ও বালকদের নিয়ে গড়ে ওঠা বিভিন্ন সংস্কার ও কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা, পুরুষ ও বালকদের অর্জন ও অবদানকে উদযাপন করা হয়।
বিশ্ব
স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ৪৫ বছরের কম বয়সী পুরুষের মধ্যে আত্মহত্যার প্রবণতা
বেশি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, রাশিয়াসহ বিশ্বের অনেক দেশেই এটি ঘটছে।
পরিসংখ্যান বলছে, পুরুষের তুলনায় নারীরা বিষণ্নতায় বেশি ভোগেন। কিন্তু, পুরুষের আত্মহত্যার
সম্ভাবনা বেশি থাকে। তাই পুরুষের মাঝে সামাজিক সচেতনতা বাড়াতে ও মানসিক সুস্থতার জন্য
পুরুষ দিবস উদযাপন গুরুত্বপূর্ণ।
মন্তব্য করুন


৩ বছর বিরতির পর অনেকটা নীরবেই হয়ে গেল ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আয়োজন। গেল ২৮ জানুয়ারি বসেছিল এই প্রতিযোগিতার চূড়ান্ত আসর।
সেখানে ২০ প্রতিযোগীর মধ্যে থেকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’ এর মুকুট উঠেছে ফ্যাশন ইনফ্লুয়েন্সার, মডেল ও টিকটকার শাম্মি ইসলাম নীলার মাথায়।
এছাড়া প্রথম রানারআপ হয়েছেন আকলিমা আতিকা কণিকা ও দ্বিতীয় রানারআপ শাকিরা তামান্না।
জানা যায়, মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন শাম্মি ইসলাম নীলার জন্ম এবং বেড়ে ওঠা ঢাকায়। দুই ভাই-বোনের মধ্যে ২৩ বছর বয়সী নীলা বড়। রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়াশোনা করছেন তিনি।
নীলার ছোটবেলা থেকেই তার ইচ্ছা ছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নেওয়ার। তিন বছর ধরে মডেলিং করছেন তিনি। ফ্যাশন আর বিউটি নিয়ে কয়েকটি বাংলাদেশি ব্র্যান্ডের সঙ্গে ইনফ্লুয়েন্সার হয়ে নিয়মিত কাজ করছেন তিনি।
সামাজিক মাধ্যমেও তার পরিচিতি বেশ। ফেসবুক, ইনস্টাগ্রাম আর টিকটক - তিন মাধ্যমেই জনপ্রিয় নীলা। বিশেষ করে টিকটকে তার কয়েকটা ভিডিও ভাইরাল হয়েছে। ফেসবুকে তার ৫৬ হাজার অনুসারী। ইনস্টাগ্রামে তা ছাড়িয়ে গেছে এক লাখ ১০ হাজার।
ভবিষ্যতে মডেলিং ও অভিনয় করতে চান নীলা। পাশাপাশি প্রাণীদের অধিকার রক্ষায় কাজ করবেন তিনি।
প্রসঙ্গত, বিজয়ী নীলা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিস ওয়ার্ল্ডের ৭১তম আসরে। এবারের মূল আয়োজনটি হবে ভারতে। এই আসরে যোগ দিতে আগামী ১৮ ফেব্রুয়ারি দিল্লি যাবেন নীলাসহ বিভিন্ন দেশের বিজয়ী সুন্দরীরা। আগামী ৯ মার্চ ভারতে অনুষ্ঠিত হবে ‘মিস ওয়ার্ল্ড-২০২৩’ প্রতিযোগিতা।
মন্তব্য করুন


ঢালিউডের
সোনালী দিনের দাপুটে নায়ক ও কালজয়ী নৃত্যশিল্পী ইলিয়াস জাভেদ আর নেই। দীর্ঘ দিন মরণব্যাধি
ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে ৮২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি (ইন্নালিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুর
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী
সদস্য সনি রহমান। ১৯৪৪ সালে ব্রিটিশ ভারতের
পেশাওয়ারে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা। পরবর্তীতে সপরিবারে পাঞ্জাবে চলে এলেও
নিয়তি তাকে টেনে আনে ঢাকার চলচ্চিত্র অঙ্গনে।
১৯৬৪
সালে উর্দু সিনেমা ‘নয়ি জিন্দেগি’র মাধ্যমে নায়ক হিসেবে রুপালি পর্দায়
অভিষেক ঘটে তার। তবে তার ভাগ্যের চাকা ঘুরে যায় ১৯৬৬ সালে ‘পায়েল’
সিনেমার মাধ্যমে। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন কিংবদন্তি অভিনেত্রী শাবানা।
এরপর
আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে; একের পর এক ব্যবসাসফল সিনেমা দিয়ে দর্শকদের হৃদয়ে
‘ড্যান্সিং হিরো’ হিসেবে স্থায়ী আসন গেড়ে নেন তিনি।
চলচ্চিত্র জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনে তিনি ১৯৮৪ সালে বিয়ে করেন সে সময়ের জনপ্রিয়
চিত্রনায়িকা ডলি চৌধুরীকে।
সত্তুর
ও আশির দশকের দর্শকদের কাছে জাভেদ মানেই ছিল পর্দা কাঁপানো নাচ আর অ্যাকশনের অনবদ্য
এক মিশ্রণ। তার প্রয়াণে বাংলা চলচ্চিত্রের একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল। দীর্ঘ দিন ক্যানসারে
আক্রান্ত হয়ে নিভৃতে চিকিৎসা নিচ্ছিলেন এই গুণী শিল্পী।
মন্তব্য করুন


ঝিনাইদহে
নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক
বাবা। গত সোমবার (২ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে
হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো. আবু জাফর।
হলফনামা
সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী
মো. আবু জাফর তার ছেলে মো. নাহিদ হাসান সবুজকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেছেন।
অভিযুক্ত
নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে
দায়িত্ব পালন করছেন।
হলফনামায়
মো. আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন
করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশিমতো আলাদা
থাকেন।
তিনি
আরো উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও
নাহিদ হাসান এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিলেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়ায় সবুজের
সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর তাকে নিজ বাড়ি থেকে বিতাড়িত করেন আবু জাফর।
হলফনামায়
স্পষ্ট বলা হয়েছে, আজ থেকে নাহিদ হাসান সবুজের কোনো প্রকার আয়-রোজগার, দায়-দেনা বা
কর্মকাণ্ডের সঙ্গে পিতা বা তার পরিবারের অন্য কোনো সদস্যের সম্পর্ক থাকবে না। তার কোনো
অপকর্মের দায়ভার পরিবার বহন করবে না। ভবিষ্যতে তার সঙ্গে পরিবারের সকল প্রকার রক্ত
সম্পর্কীয় ও আইনি বিচ্ছেদ বজায় থাকবে।
আবু
জাফর বলেন, ‘দেশের আইন ও নীতিমালার পরিপন্থী কোনো কাজ আমার সন্তান করুক তা আমি চাই
না।
বারবার
সতর্ক করার পরও সে শোধরায়নি, তাই বাধ্য হয়ে আমি এই কঠিন সিদ্ধান্ত নিয়েছি।’
মন্তব্য করুন