আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল
সংগৃহীত ছবি

বাসটি চালানো শেষে রাতে রাখা হয়েছিল বাসস্ট্যান্ডের সামনে সড়কে। সারাদিনের ক্লান্ত শরীর নিয়ে ভেতরে ঘুমিয়ে পড়েন চালক। মধ্যরাতে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে প্রাণ যায় চালক মো. কালাচাঁদের।

সোমবার রাত ২টার দিকে ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। মো. কালাচাঁদ ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর রুটে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহণের একটি লোকাল বাসের চালক ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগরে। তিনি ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তার দুই পুত্র ও এক মেয়ে রয়েছে। খবর জানাজানি হওয়ার পর তার বাড়িতে চলছে শোকের মাতম।

মঙ্গলবার বাড়িতে নিহতের স্ত্রী ময়না বেগম আহাজারি করতে করতে বলেন, ‘আমার স্বামী কোনো অন্যায় করেনি। কেন আমার স্বামীকে আগুনে পুড়িয়ে মারল। আমি এই হত্যার বিচার চাই।’

সূত্র জানায়, রাতে বাসটি ফরিদপুরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কের ওপর দাঁড় করানো ছিল। এ সময় চালক বাসের ভেতরে ঘুমিয়েছিলেন। রাত ১টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তিনি দরজা খুলে কোনোমতে বাইরে বের হয়ে পড়ে যান। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহম্মদ মিয়াজী জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

১

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

২

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

৩

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

৪

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

৫

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

৬

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

৭

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

৮

দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

৯

আজ সিঙ্গেল দিবস

১০

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

১১

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

১২

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজা