ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু
সংগৃহীত ছবি

চাঁদপুরের মতলব পৌরসভায় ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৩৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলেনা চার সন্তানের জননী।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নিজ বাসার ছাদে শুকাতে দেওয়া কাপড় আনতে যান হেলেনা। এ সময় একটি কাপড় তারে আটকে থাকায় তিনি লোহার বস্তু দিয়ে সেটি সরানোর চেষ্টা করেন। অসাবধানতাবশত বিদ্যুতের তারের সংস্পর্শে এসে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই সংজ্ঞা হারান।

পরে ভবনের বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দ্রুত মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. মেহেদী হাসান পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত হেলেনা বেগম মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকার বাসিন্দা মো. শাহজাহান খানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি মতলব উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙা গ্রামের খান বাড়িতে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মঙ্গলবার বিকেলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

১

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

২

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

৩

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

৪

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

৫

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

৬

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

৭

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

৮

দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

৯

আজ সিঙ্গেল দিবস

১০

সাভারে তিন গাড়িতে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত চালক

১১

মিডিয়া আপনাকে হিরোইন বানাতে পারে, জিরোইনও বানাতে পারে: হিরো আলম

১২

কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশু খাদ্য বিক্রি, প্রতিষ্ঠানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

১৩