কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক

কারাগারে সংঘর্ষে নিহত ২৫, আহত শতাধিক
সংগৃহীত ছবি

শ্রীলঙ্কার একটি কারাগারে বন্দি ও রক্ষীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। সোমবার দেশটির নেগোম্বো শহরের একটি কারাগারে এই সহিংসতা হয়।

স্থানীয় গণমাধ্যম ও পুলিশের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। নিহতদের মধ্যে অন্তত ১৬ জন বন্দি এবং ৪ জন কারারক্ষী আছেন।

নেগোম্বো হাসপাতালের পরিচালক পুষ্প গামলাথ জানান, হাসপাতালটিতে এখন পর্যন্ত ২৩টি মরদেহ এসেছে। এছাড়া শতাধিক আহত বন্দি ও কারারক্ষীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কান পুলিশের মুখপাত্র চন্দনা হেরাথ কারাগারে সংঘর্ষ ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বিস্তারিত কোনো তথ্য দেননি। ঠিক কী কারণে এই রক্তক্ষয়ী সংঘর্ষের সূত্রপাত, তাও জানা যায়নি।

স্থানীয় ডেরানা টিভির ফুটেজে দেখা গেছে, কারাগারের বাইরে বিপুল পুলিশ মোতায়েন করা হয়েছে। এতে, আহত বন্দিদের নিয়ে পুলিশের বাসগুলোকে কারাগার থেকে বের হয়ে হাসপাতালের দিকে যেতে দেখা গেছে। এগুলোর ভেতরে অনেকজনকে আহত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২