

চাঁদপুরের
কচুয়া সীমান্তবর্তী কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে আমির হোসেন নামে এক
বাসচালকের সহযোগীর (হেলপার) লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার
(৮ অক্টোবর) সকালে কচুয়া উপজেলার রসুলপুর গ্রামের ঘোষের বাড়ির সামনে থেকে লাশটি উদ্ধার
করা হয়।
নিহত
আমির হোসেন শাহরাস্তি উপজেলার কাকৈরতলা গ্রামের হাজী বাড়ির বাসিন্দা আজিজুর রহমানের
ছেলে। তিনি পেশায় বাসের হেলপার ছিলেন।
কচুয়া
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাশেদুল হক বলেন, বুধবার সন্ধ্যা থেকে আমির হোসেনের মোবাইলফোন
বন্ধ পাওয়া যায়। পরে বৃহস্পতিবার সকালে স্থানীয়রা সড়কের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে
থানায় খবর দেন।
তিনি
বলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায়
আইনি ব্যবস্থা নেওয়া হবে।
লাশ
উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
মন্তব্য করুন