যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন
সংগৃহীত ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী একটি চলন্ত বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। যাত্রীর ছদ্মবেশে বাসে উঠে দুই যুবক আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন বাসটির হেলপার ও ড্রাইভার।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের মৌচাক ইউটার্ন এলাকায় এ ঘটনা ঘটে। বাসের ভেতরে থাকা যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুনে বাসটির বেশির ভাগ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মেঘলা পরিবহণের বাসটি শুক্রবার রাতে ভুলতা গাউছিয়া এলাকা থেকে যাত্রী নিয়ে ঢাকার গুলিস্তানের উদ্দেশে রওনা হয়। বাসটিতে তখন ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। পথে সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে আরও দুই যুবক বাসে ওঠেন। তারা সাধারণ যাত্রীর মতো বাসের পেছনের দিকে গিয়ে বসেন।

বাসটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেন ধরে মৌচাক ইউটার্ন এলাকায় পৌঁছালে ওই দুই যুবক বাস থেকে নেমে যান। এর কিছুক্ষণের মধ্যেই বাসে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়তে শুরু করলে বাসের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে তারা দ্রুত বাস থেকে নেমে নিরাপদ স্থানে সরে যান।

বাসটির হেলপার তানজিল বলেন, ১০ থেকে ১২ জন যাত্রী নিয়ে তারা ঢাকার দিকে যাচ্ছিলেন। সিদ্ধিরগঞ্জের ১০ তলা সংলগ্ন এলাকা থেকে দুই যুবক বাসে উঠে পেছনের সিটে বসেন। মৌচাক ইউটার্নের সামনে এসে তারা বাস থেকে নেমে যাওয়ার পরপরই আগুন ধরে যায়। এ সময় অন্য যাত্রীরা চিৎকার করে দ্রুত বাস থেকে নেমে যান।

ঘটনার পরপরই স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে বাসটির উল্লেখযোগ্য অংশ পুড়ে ক্ষতিগ্রস্ত হয় বলে জানিয়েছেন বাস মালিক সিফাত।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক বাসে আগুন দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা মহাসড়কের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খামারের খাবারে বিষ, একে একে মারা গেল ৫ গরু

১

যাত্রীর ছদ্মবেশে চলন্ত বাসে আগুন

২

বিয়ে করতে কুমিল্লায় চীনা যুবক, ফিরিয়ে দিল পরিবার

৩

আজহারীর মাহফিল ঘিরে পুলিশের বিশেষ নজরদারি, আটক ৩৭ নারী পকেটমার

৪

ছেলের জন্য পাত্রী দেখে আর বাড়ি ফেরা হলো না বাবার

৫

কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

৬

ভ্রমণ ভিসায় এসে প্রেমের ফাঁদ, তিন মাসে ১৫ নারীকে বিয়ে চীনা নাগরিকের

৭

সারা রাত বাসে, ফজরের পর ফিরে দেখেন আগুনে শেষ সব

৮

প্রেমের অপরাধে বাবার হাতে প্রাণ গেল মেয়ের

৯

বিয়ের জন্য চাপ দেওয়ায় গার্মেন্টস কর্মী চম্পাকে হত্যা করেন প্রেমিক

১০

কুমিল্লায় ভুয়া চিকিৎসক, অতিরিক্ত টেস্ট ফি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

১১

খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব

১২