

কুমিল্লার একটি ভবন থেকে
(৫২) নামে এক নারী চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম শান হুয়ানমেই
। বয়স হয়েছিলো ৫২ বছর ।
২৯ জুন শনিবার সকাল ৯টার
দিকে নগরীর আশ্রাফপুরের নোয়াগাঁও চৌমুহনী এলাকার একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা
হয়।
তিনি কুমিল্লা ইপিজেডে পি.ওয়াই
গার্মেন্টসে চাকরি করতেন।
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লায়
ইপিজেডের ফাঁড়ি ইনচার্জ কবির হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ট্রোক
করে ওই চীনা নারী মৃত্যুবরণ করেছেন। বিস্তারিত জেনে পরে জানানো হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে
জানা যায়, নগরীর নোয়াগাঁও চৌমুহনী বিসমিল্লাহ হাউজ নামের একটি ভবনের ৩য় তলায় থাকতেন
চীনা নাগরিকদের সাথে তিনি। সকাল সাড়ে ৮টায় সহকর্মীরা অফিসে যাওয়ার জন্য ডাক দিলে দরজা
বন্ধ দেখে তারা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ কোথায় পাঠানো
হবে এ নিয়ে কুমিল্লায় ইপিজেডের ফাঁড়ি ইনচার্জ বলেন, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল
কলেজে মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে নিহতের স্বামী চীন থেকে রওনা দিয়েছেন,
স্বামী আসার পর সিদ্ধান্ত হবে লাশ কোথায় পাঠানো হবে।
মন্তব্য করুন