কুমিল্লায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিকলে বাঁধা প্রতিবন্ধী যুবকের

কুমিল্লায় অগ্নিকাণ্ডে প্রাণ গেল শিকলে বাঁধা প্রতিবন্ধী যুবকের
ফাইল ছবি

কুমিল্লার দেবীদ্বারে বসতঘরে অগ্নিকাণ্ডে আনিসুর রহমান (৩৫) নামে এক মানসিক প্রতিবন্ধীর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৬ মে) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ছোটনা গ্রামের পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মিন্নত আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন হওয়ায় আনিসুর রহমানকে ঘরের ভেতর শিকলবন্দি করে রাখা হয়েছিল।

রাতে তিনি ঘুমিয়ে থাকা অবস্থায় মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনলেও শিকলবন্দি থাকায় আনিসুর বের হতে পারেননি এবং আগুনে দগ্ধ হন। পরে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তাকে হাসপাতালে নেওয়া হয়নি। অগ্নিকাণ্ডে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।

শরিফুল ইসলাম নামের এক স্থানীয় জানান, অগ্নিকাণ্ডের সময় ঘরের আসবাপত্র পুড়ে যায়, শিকলবন্দি আনিসকে আগুন নিয়ন্ত্রণে আসার পর পুড়ে যাওয়া ঘর থেকে বাইরে আনা হলেও তাকে হাওপাতালে নেওয়া হয়নি।

দেবীদ্বার থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়ে মারা যাওয়ার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার চেষ্টা, আটক ৬

১

কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১

২

এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার

৩

আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস

৪

এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা

৫

দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান

৬

কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক

৭

কুমিল্লায় পুলিশের অভিযানে আটক ৫৪৪

৮

গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

৯

ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন

১০

কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি

১১

দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

১২

রাজশাহীতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

১৩