

২০২৫ সালের আলোকিত কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা চকবাজার ইসলামিয়া আলিম কামিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ উস্তাজুল ওলামা হযরত মাওলানা মুফতী মোহাম্মদ গোলাম মোস্তফা শাহ।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর কুমিল্লা কন্টেন্ট ক্রিয়েটর এর সভাপতি মোহাম্মদ টিপু চৌধুরী।
এই সময়ে যে সব প্রতিষ্ঠান সংবর্ধনা ও পুরস্কার গ্রহণ করেন।
🔲রাহে নাজাত স্কুল এন্ড মাদরাসা ঢুলিপাড়া, উত্তীর্ণ শিক্ষার্থী৭৪ জন।
🔲নূরে মদিনা মাদরাসা পুরাতন মৌলভীপাড়া চকবাজার ,উত্তীর্ণ শিক্ষার্থী ২৬ জন ।
🔲 জামিউল কুরআন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসা রাজাপাড়া উত্তীর্ণ শিক্ষার্থী ২৮ জন।
🔲কুমিল্লা তালিমুসসুন্না মাদ্রাসা গাংচুর উত্তীর্ণ শিক্ষার্থী ২৫ জন।।
🔲কুমিল্লা দারুন নাজাদত স্কুল এন্ড হিফজ মাদরাসা উত্তীর্ণ শিক্ষার্থী ৩৫ জন।
🔲আকবরিয়া সুন্নিয়া ইন্টারন্যাশনাল হিফজ মাদরাসা টিক্কাচর উত্তীর্ণ শিক্ষার্থী ৪ জন।
🔲গাউছিয়া সুন্নীয়া ক্যাডেট মাদরাসা দুতিয়ার দীঘিরপাড় উত্তীর্ণ শিক্ষার্থী ২০ জন।
🔲জামেয়া আকবরিয়া সুন্নিয়া মাদ্রাসা নূরপুর উত্তীর্ণ শিক্ষার্থী ৪ জন।
🔲রিয়াজুল জান্নাহ স্কুল এন্ড মাদরাসা সুজানগর উত্তীর্ণ শিক্ষার্থী ২০ জন।
🔲ফাইজুল কোরআন মাদরাসা উত্তীর্ণ শিক্ষার্থী ৮ জন।
🔲হলি চাইল্ড মাদরাসা ইয়াছিন মার্কেট উত্তীর্ণ শিক্ষার্থী ১২ জন।
🔲নূরে মদিনা একাডেমি কুমিল্লা চান্দপুর উত্তীর্ণ শিক্ষার্থী ১২জন।
🔲কুমিল্লা দারুসসুন্নাত মোখলেসিয়া দিনিয়া মডেল মাদ্রাসা শাকতলা উত্তীর্ণ শিক্ষার্থী ১০ জন।
🔲হাসান হোসাইন (রঃ) সুন্নিয়া মাদরাসা চর্থা উত্তীর্ণ শিক্ষার্থী ৯ জন।
🔲খাজা গরীবে নেওয়াজ মান্নানিয়া মাদরাসা উত্তীর্ণ শিক্ষার্থী ৯ জন।
🔲ওসমান জ্বিন নূরাইন মাদরাসা কুচাইতলি। উত্তীর্ণ শিক্ষার্থী ৮জন।
🔲কুমিল্লা দারুসসুন্নাত দীনি একাডেমী ছাতিপট্টি, উত্তীর্ণ শিক্ষার্থী ৮ জন।
🔲দারুন নাজাত তাহফিজুল কোরআন মাদরাসা পাথুরিয়াপাড়া উত্তীর্ণ শিক্ষার্থী ৮ জন।
🔲লক্ষীনগর ইসলামিক একাডেমী, লক্ষীনগর, উত্তীর্ণ শিক্ষার্থী ৭ জন।
🔲আল হোসাইনিয়া ইসলামিয়া সুন্নিয়া মাদ্রাসা পাথুরিয়া পাড়া উত্তীর্ণ শিক্ষার্থী ৩ জন।
🔲দারুন নাজাত আইডিয়াল স্কুল এন্ড মাদ্রাসা, উনাইসার , উত্তীর্ণ শিক্ষার্থী ৭ জন।
🔲ওয়াই ডাব্লিউ সি বাদুরতলা কুমিল্লা। ১ জন।
🔲মোগলটুলি আফতাব উদ্দিন আলিম মাদরাসা উত্তীর্ণ শিক্ষার্থী ১ জন।
আলোকিত কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন এর উদ্যোগে এ ধরনের বৃত্তি পরীক্ষা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।
সংবর্ধনা সংবাদের মূল অংশ:
সংবর্ধনা উদ্দেশ্য: কিন্ডারগার্টেন লেভেলের প্রতিষ্ঠানরগুলোর মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং তাদের কৃতিত্বের স্বীকৃতি দেওয়া
অনুষ্ঠানের ধরন: কুমিল্লা গোল্ডেন স্পুন জমজম টাওয়ারে পরিচালনা কমিটি বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক ও প্রধান শিক্ষক। এছাড়াও গুণীজনদের উপস্থিতিতে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, বৃত্তি পরীক্ষা ও সংবর্ধনা অনুষ্ঠিত।
মন্তব্য করুন


র্যাব-১১,
সিপিসি-২ এর অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
২৯ জুন রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিন মডেল থানাধীন মনোহরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ টি বিদেশী পিস্তল, ১ টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় অজ্ঞাতনামা একজন আসামী পালিয়ে যায়।
র্যাব জানান, অজ্ঞাতনামা পলাতক আসামী কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। উক্ত বিষয়ে অজ্ঞাতনামা পলাতক আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা সিভিল সার্জন।
বুধবার (২৩ অক্টোবর) সকালে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় ও সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন জেলা সিভিল সার্জন ডাক্তার নাছিমা আকতার।
এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোঃ মেহেদী হাসান, সারভিল্যান্স ইমিউনাইজেশন মেডিকেল অফিসার ডাক্তার সাবিজা ইয়াসমিন, ইউনিসেফ এর ডাক্তার ব্যার্ণাজী সুলতানাসহ অন্যরা।
সভায় সিভিল সার্জন বলেন, জরায়ুমুখে ক্যান্সার প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৭টি উপজেলায় তিন লাখ ৭৯ হাজার ৬৬৯ জনকে সরকারের উদ্যোগে বিনামূল্যে টিকা দেওয়া হবে। এর মধ্যে স্কুলগামী ৩ লাখ ৬৯ হাজার ৩৪০জন এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ১০ হাজার ৩২৭জন কিশোরীকে বিনামূল্যে এ টিকা দেওয়া হবে। পাঁচ হাজার ২১৯টি শিক্ষা প্রতিষ্ঠানসহ নয় হাজার ৯৪২টি কেন্দ্রে এ টিকা দেওয়া হবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সদর দক্ষিণে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নকল প্যাকেটে রসমালাই বিক্রির অভিযোগে হাফছা সুইটস অ্যান্ড বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলার দিদার মার্কেট (কাশিনাথপুর) এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ অভিযান চালায়।
অভিযানে কারখানাটির উৎপাদন পরিবেশ নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। এছাড়া অনুমোদনহীন রং ব্যবহার এবং নিজেদের প্রতিষ্ঠানের নামের পরিবর্তে ‘কুমিল্লা মাতৃভান্ডার’ নামে নকল বক্স/প্যাকেটে রসমালাই বিক্রি করার প্রমাণ মেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের বিভিন্ন ধারায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. কাউছার মিয়া। এ সময় উপস্থিত ছিলেন অফিস সহকারী ফরিদা ইয়াসমিন, নমুনা সংগ্রহকারী মো. সাকিবসহ অন্যরা।
অভিযানে কুমিল্লা জেলা আনসার ব্যাটালিয়নের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভোক্তা অধিকার অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক কাউছার মিয়া জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানা আদায় করা হয় এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


নেকবর হোসেন,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) লোক প্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আফরিন ও তার মা ভাড়া বাসায় খুন হওয়ার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর শোক প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, নিহতদের স্মরণে আগামীকাল (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের সামনে কালো ব্যাজ ধারণ করা হবে। একই দিন দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের ক্লাস বন্ধ থাকবে।
এ ছাড়া নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
মন্তব্য করুন


ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজের প্রাক্তন
ছাত্র-ছাত্রীদের নিয়ে গ্র্যান্ড রিইউনিয়ন ২০২৫ এর রেজিষ্ট্রেশনের কার্যক্রমের উদ্বোধন
করা হয়েছে।
রবিবার বিকেলে প্রতিষ্ঠানের হল রুমে
শিক্ষক, শিক্ষিকা ও ৩৭টি ব্যাচের (১৯৮৮-২০২৪) তাইমিয়ান্স মডারেটর ও ছাত্র-ছাত্রীদের
উপস্থিতিতে এ কার্যক্রম শুরু হয়।
আগামী ১০ জানুয়ারী ২০২৫ এ কুমিল্লা
শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে এই রিইউনিয়ন আয়োজনের লক্ষ্যে রেজিষ্ট্রেশন চলবে
আগামী ৩০ নভেম্বর ২০২৪ পর্যন্ত।
বাকী বিল্লাহ’র সঞ্চালনায় তাইমিয়ান্স গ্রুপের এডমিন
আলমগীর এইচ রিপনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বক্তব্য রাখেন ইবনে
তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মু. শফিকুল আলম হেলাল, প্রাক্তন শিক্ষক মোঃ মোছলেহ উদ্দিন, তাইমিয়ান্স
বদরুল ইসলাম খান, ইশতিয়াক শাহীন, ও মাজহারুল হক। এছাড়া বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের
মধ্যে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম, ইউনুস সরকার, কামারুজ্জামান, ইসরাফিল, মাওলানা মোছলেহ
উদ্দিন, কামাল হোসেন, আমাতুস সালাম শিরিন, হাজেরা বেগম, উম্মে হাবিবা, এবং রাবেয়া আক্তার।
বক্তারা বলেন, ইবনে তাইমিয়া স্কুল এন্ড
কলেজের ৩৭ টি ব্যাচের তাইমিয়ান্সদের অংশগ্রহনে গ্র্যান্ড রি-ইউনিয়নের মাধ্যমে প্রাক্তন
শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি হবে। এতে স্বনামধন্য এই প্রতিষ্ঠানের
ইতিহাস-ঐতিহ্য দেশ বিদেশে ছড়িয়ে পড়বে। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে উপস্থিত
তাইমিয়ান্স সদস্য ও মডারেটরগণ একটি সফল অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। রেজিষ্ট্রেশন
ওয়েবসাইট এবং মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে অনুস্থানের সমাপ্তি ঘোষণা করা হয়।
মন্তব্য করুন


তাপস চন্দ্র সরকার:
ভাই-বোনের
সম্পর্ককে মজবুত করতে রাখইর থালায় রাখি, মিষ্টি, প্রদীপ, সিঁদুর, লাল সুতো, ধান ও দূর্বা
দিয়ে সাজিয়ে বাঙালি হিন্দুদের শ্রেষ্ঠ সামাজিক অনুষ্ঠান রাখি বন্ধন উৎসব পালিত হয়।
সোমবার
(১৯ আগস্ট) সন্ধ্যায় সারাদেশের ন্যায় কুমিল্লা নগরীর কালিয়াজুরীতেও জেলা ঐক্য পরিষদ
নেতা এডভোকেট তাপস চন্দ্র সরকার এর একমাত্র মেয়ে অর্পিতা সরকার এভাবেই রাখি বন্ধনের
মাধ্যমে তাঁর ছোট ভাই অরন্য সরকার প্রিন্স এর দীর্ঘায়ু ও সৌভাগ্য কামনা করেন। তদ্রুপ
ভাইও বোনের রক্ষা করার প্রতিশ্রুতি প্রদান করে। ঐদিন পরিবারের সকলে একত্রে মিলিত হয়ে
বিশেষ খাবার দাবার ও উপহার এর ব্যবস্থা করা হয় এবং সকলে মিলে আনন্দ ফুর্তিতে মেতে ওঠে।
এই বিশেষ দিনে পরিবেশে “যম” তত্ত্ব বেশি থাকে, এতে ভাইয়ের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে
কিন্তু রাখি বন্ধনের ফলে তা দূর হয়ে যায়।
জানা
যায়- রাখি বন্ধন বা রাখি পূর্ণিমা উৎসবটি ভাই-বোনদের পবিত্র সম্পর্কের এক নিবিড় উদযাপন।
রাখি পূর্ণিমার ঠিক পাঁচদিন আগে ঝুলন পূর্ণিমা শুরু হয় এবং রাখি পূর্ণিমার সাতদিন পর
জন্মাষ্টমী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতি বছর শ্রীকৃষ্ণের এই দুই লীলার মাঝে শ্রাবণ মাসের
পূর্ণিমা তিথিতে রাখি পূর্ণিমা অনুষ্ঠিত হয় বলে এর আরেক নাম শ্রাবণী পূর্ণিমা। এই দিনটির
জন্য প্রত্যেক ভাইবোন অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। বোন ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়
আর ভাই বোনকে রক্ষার অঙ্গীকার বদ্ধ হয়। এই ভাবেই এই অনুষ্ঠিত যুগের পর যুগ ধরে পালিত
হয়ে আসছে। রাখি বন্ধন মূলত বিহারী সংস্কৃতি হলেও পরবর্তীকালে এই অনুষ্ঠান বাঙালি সংস্কৃতির
সাথে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে পরে।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই স্লোগান নিয়ে কুমিল্লায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ। এই সপ্তাহ চলবে আগামী ২৪ আগস্ট পর্যন্ত।
সোমবার (১৮আগস্ট) জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন উপলক্ষে উদ্ভোদন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার।
এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল মালিক।
অনুষ্ঠানটি জেলা মৎস্য দপ্তরের সহকারী পরিচালক অশোক কুমার দাস সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলার মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সুদীপ্তি পাল।
জেলা প্রশাসক মোঃ আমিরুল কায়ছার বলেন, মৎস্য সেক্টরের অবদান জিডিপিতে যুক্ত আছে। আমিষের চাহিদার ৬০ শতাংশ মাছ থেকে আসে। আমরা বদ্ধ জলাশয়ে মাছ চাষে নজর দিচ্ছি। সমুদ্রেও মাছ চাষের অপার সম্ভাবনা আছে। মাছ উৎপাদনে কুমিল্লা জেলা সারাদেশে দ্বিতীয়। কুমিল্লায় চাহিদার দ্বিগুণ বেশি মাছ উৎপাদন হচ্ছে। গত এক বছরে দুই হাজার মৎস্যচাষীকে প্রশিক্ষণ দেওয়া হয়। তিন হাজার মৎস্য চাষীকে পরামর্শ দেওয়া হয়।
এ বছর পুরস্কার পেয়েছেন কুমিল্লার চান্দিনার যুগপুকুরিয়া এলাকার মো সহিদুল ইসলাম, চৌদ্দগ্রামের বাহেরগড়া এলাকার পাটোয়ারী বহুমুখী এগ্রো ফিসারীজের স্বত্বাধিকারী বায়েজীদ হোসেন পাটোয়ারী, দাউদকান্দির সিংগুলা এলাকার রহমত ফিসারীজের স্বত্বাধিকারী মোহাম্মদ রহমত আলী।
সম্মাননা পেয়েছেন বুড়িচং উপজেলার কোরপাই এলাকার আগাতা ফিড মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রেমাংশু বিকাশ ভৌমিক ও ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এলাকার আর কে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো রেহান উদ্দিন।
মন্তব্য করুন


কুমিল্লায় নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নির্মাণাধীন ভবন ধসে সাইফুল ইসলাম সাগর নামে ৫ম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
আজ সকালে সদর দক্ষিণ উপজেলার শাকতলা নোয়াগাও এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাইফুল ইসলাম সাগর নূর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। সে শাকতলা এলাকার অলি আহমেদের বড় ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সদর দক্ষিণ উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর ভূঁইয়া।
প্রত্যক্ষদর্শীরা জানান, নূর আইডিয়াল স্কুল ও কলেজের টিনশেড বিল্ডিংয়ে ক্লাশ করছিল সাগর ও তার সহপাঠীরা। এ সময় হঠাৎ করে শিক্ষা প্রতিষ্ঠানটির নির্মাণাধীন ছয় তলার ওপরের অংশ ভেঙে পড়ে। এ সময় ইট পাথরের নিচে চাপা পড়ে সাগর। স্থানীয়রা সাগরকে উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাসেল খান তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক রাসেল জানান, সাগরের মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, হসপিটালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়।
নিহত সাগরের বাবা অলি আহমেদ জানান, সকালে স্কুলের জন্য বাসা থেকে বের হয় সাগর। তারপর লোকমুখে শুনতে পান স্কুলে ভবন ভেঙে পড়ে তার ছেলে মারা যায়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ব্যাটালিয়ন (১০ বিজিবি) ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালান পণ্য উদ্ধার করেছে। শনিবার দুপুরে জেলার চৌদ্দগ্রাম সীমান্ত থেকে এসব পণ্য উদ্ধার করা হয়। এ সময় বিজিবি ভারতীয় বাজি ও চিংড়ি মাছের রেণুসহ একটি ট্রাক আটক করেছে।
আজ শনিবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ব্যাটালিয়ন (১০ বিজিবি) এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার আওতাধীন শিবের বাজার বিওপি’র বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে সীমান্তের ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবি টহল দল কর্তৃক মালিকবিহীন অবস্থায় ১ লাখ ২০ হাজার ৪’শ পিস বিভিন্ন প্রকার ভারতীয় বাজি এবং ৪২ ড্রাম চিংড়ি মাছের রেণুসহ একটি ট্রাক আটক করা হয়। যার মূল্য ১ কোটি ২২ লাখ ২ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমসে জমা করা হবে বলে জানানো হয়েছে।
মন্তব্য করুন


কুমিল্লায় স্বাস্থ্য খাতে অনিয়মের বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এতে চারটি ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স স্থগিত, দুই প্রতিষ্ঠানকে জরিমানা এবং এক দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২৪ আগস্ট) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পরিচালিত এ অভিযানে একাধিক অনিয়ম ধরা পড়ে। কোথাও মেয়াদোত্তীর্ণ ফায়ারবক্স, কোথাও নেই এক্স-রে টেকনোলজিস্ট বা রিপোর্টে স্বাক্ষর দেওয়া চিকিৎসক। অভিযানের সময় কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার হঠাৎ বন্ধ করে চলে যায়।
যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা লাইসেন্স স্থগিত করা হয়েছে কুচাইতলী সিটি স্ক্যান অ্যান্ড মেডিকেল সার্ভিস, মেডিল্যাব ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, ফাস্ট কেয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, মেডিস্ক্যান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার।
এ ছাড়া অনিয়মের কারণে জরিমানা গুনতে হয়েছে উপশম ডায়াগনস্টিককে ২০ হাজার টাকা ও হেলথ ভিউ ডায়াগনস্টিককে ২ হাজার টাকা।
অভিযান চলাকালে মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় দালাল নির্মূল কার্যক্রমের অংশ হিসেবে শিপন হোসেন নামের এক দালালকে ৭ দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আবিদা আল আকছার আশা, নওরোজ কোরেশী দীপ্ত এবং কুমিল্লা জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর।
ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মোহাম্মদ সারোয়ার আকবর বলেন, “স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলায় হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
মন্তব্য করুন