

নিজস্ব প্রতিবেদক:
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কুমিল্লা শাখায় এক ব্যতিক্রমী ‘চা চক্র’ আয়োজন করা হয়েছে। প্রচলিত ব্যাংকিং কার্যক্রমের বাইরে গিয়ে গ্রাহকদের সাথে সরাসরি সম্পর্ক দৃঢ় করা এবং তাদের প্রকৃত প্রয়োজন ও সম্ভাবনা অনুধাবন করাই ছিল এই আয়োজনের মূল উদ্দেশ্য। গত ১০ জুন বিকেলে নগরীর ছাতিপট্টী এলাকায় অবস্থিত ব্যাংকটিতে এই প্রাণবন্ত চা চক্রের আয়োজন করা হয়। ‘চা চক্র’ ও এসএমই খাতে ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে অনুষ্ঠিত ওই আলোচনায় প্রায় ৩০ জন উদ্যমী ও সাহসী এসএমই উদ্যোক্তা অংশগ্রহণ করেন। আলোচনায় তাঁদের ব্যবসার বর্তমান অবস্থা, সাফল্যের গল্প, সম্ভাব্য চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার নানা বিষয় ফুটে ওঠে।
অনুষ্ঠানে গ্রাহকদের বিভিন্ন চাহিদা ও দাবিগুলো গুরুত্বের সাথে লিপিবদ্ধ করা হয় এবং সেগুলোর সমাধানের বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
ইউসিবি ব্যাংকের কুমিল্লা শাখা প্রধান সালেহ আহমেদ মজুমদার জানান, এই আয়োজনের মাধ্যমে আমরা মাঠপর্যায় থেকে সরাসরি গ্রাহক ফিডব্যাক সংগ্রহ করতে সক্ষম হয়েছি, যা ঝুঁকি মূল্যায়ন, পণ্য উন্নয়ন এবং সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে, গ্রাহকদের সমস্যা ও সীমাবদ্ধতা চিহ্নিত করে তাৎক্ষণিক ও কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করা হয়। সীমিত পরিসরে আয়োজিত এই চা চক্রটি কেবল একটি সাধারণ আলোচনা ছিল না, বরং এটি ছিল একটি প্রাণবন্ত আড্ডা। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরো সময় নিয়ে ও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে বলে তিনি ব্যক্ত করেন।
মন্তব্য করুন