

নেকবর
হোসেন,কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা
থানার কড়াইবাড়ি গ্রামে নারীসহ একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাঙ্গরা
থানার আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন বাঙ্গরা বাজার
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান।
এদিকে ঘটনাস্থলে গিয়ে বাঙ্গরা বাজার
থানার উপপরিদর্শক মো. নাহিদ জানান, এ ঘটনায় নিহত হয়েছেন রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল
(৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর
রহমান বলেন, গ্রামবাসীরা অভিযোগ করেছেন, এ তিনজন দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে
জড়িত। স্থানীয়রা তাদের পিটিয়ে হত্যা করেছেন। আমরা ঘটনা তদন্ত করছি। এ নিয়ে এলাকায়
সামান্য উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
সেখানে অতিরিক্তি পুলিশ মোতায়ন রয়েছে
বলেও জানান বাঙ্গরা বাজার থানার ওসি।
মন্তব্য করুন


নেকবর হোসেন , কুমিল্লা প্রতিনিধি;
কুমিল্লার তিতাস উপজেলায় অভিযান পরিচালনা করে অস্ত্র, গোলাবারুদ ও মাদক জব্দ করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী।
মঙ্গলবার ( ২০ জানুয়ারি) ভোররাতে কুমিল্লার তিতাস উপজেলার মৌটুপি এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারের নিমিত্তে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মৌটুপি এলাকা হতে ১টি ৯ মিঃমিঃ পিস্তল, ২ রাউন্ড গোলাবারুদ, ১টি দেশীয় অস্ত্র এবং ২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও মাদক তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার কালিকাপুর কাজী
বাড়ি মাঠে এক প্রাণবন্ত নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির আয়োজন করে জেলা তথ্য
অফিস, কুমিল্লা।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগীয় জেলা তথ্য
অফিসের পরিচালক মীর হোসেন আহসানুল কবীর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গণযোগাযোগ
অধিদপ্তরের মহাপরিচালক মো: আবদুল জলিল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা জেলা তথ্য
অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পল্লী স্বাস্থ্য
উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক কাজী মাহতাব, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কাজী আবুল
কালাম রতন, চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাশেদা আক্তার এবং
হাসমতের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাকলী পারভীন।
বক্তারা নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা,
সামাজিক উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।
তারা বলেন, সরকারের তথ্য ও যোগাযোগ কার্যক্রমের মাধ্যমে
নারীদের এগিয়ে নেওয়ার প্রচেষ্টা আরও বেগবান হচ্ছে।
নারীদের সক্রিয় অংশগ্রহণে সমাবেশটি উৎসবমুখর পরিবেশে
সম্পন্ন হয়।
মন্তব্য করুন


মঙ্গলবার (৭ নভেম্বর) সচিবালয়ে মজুরি ঘোষণা করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ ২০১৮ সালে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়েছিল। সেই অনুযায়ী, আট হাজার টাকা ন্যূনতম মজুরি পাচ্ছিলেন পোশাকশ্রমিকরা। আগের তুলনায় ন্যূনতম মজুরি বেড়েছে সাড়ে ৪ হাজার টাকা।
আগামী ১ ডিসেম্বর থেকে নতুন মজুরি কার্যকর হবে বলেও জানিয়েছেন প্রতিমন্ত্রী।
মন্নুজান সুফিয়ান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মালিক ও শ্রমিক পক্ষ এবং নিরপক্ষ প্রতিনিধিদের নিয়ে দ্রুত নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। দীর্ঘদিন শ্রমজীবী মানুষ আন্দোলন করে আসছেন মজুরি বাড়ানোর জন্য। মালিক ও শ্রমিকপক্ষকে নিয়ে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে আলাপ-আলোচনার মধ্যদিয়ে একটি সিদ্ধান্তে উপনীত হয়েছেন।মজুরির যদি কোনো তারতম্য হয়ে যায় আমরা শেষ সম্বল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারস্থ হই সবসময়। উনার মৌখিক নির্দেশে আজকে পোশাক কারখানার শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ঘোষণা করছি।
তিনি আরও বলেন, শ্রমিকদের রেশনের দাবি আছে। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন, একটি পরিবারের জন্য একটি ফ্যামিলি কার্ডের মধ্যেই নির্ধারিত থাকবে যতগুলো সদস্য কার্ডটি ব্যবস্থা করতে পারবে। পরবর্তীতে এ কার্ডের মাধ্যমে রেশনিং ব্যবস্থা চালুর কথা বলেছেন প্রধানমন্ত্রী।এখানে শ্রমজীবী মানুষ ও রাষ্ট্রের স্বার্থ আছে। শিল্প বাঁচলে শ্রমিক বাঁচবে। শ্রমিকের সঙ্গে শিল্পও ওতপ্রোতভাবে জড়িত। উভয়দিক লক্ষ্য রেখেই মজুরি ঘোষণা করা হচ্ছে।
মজুরি ৫৬ দশমিক ২৫ শতাংশ বাড়বে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আট হাজার থেকে সাড়ে ১২ হাজার টাকা করা হয়েছে। ৫ শতাংশ ইনক্রিমেন্ট বহাল আছে।
আন্দোলন-অবরোধের কারণে শিল্পাঞ্চলের বাড়িভাড়া মওকুফের জন্য মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ডিসেম্বরের বেতন নতুন বেতনের আলোকে হবে। গেজেট এখনই করতে দেবে, কোনো সংশোধন থাকলে ১৪ দিনের মধ্যে করবে।
মজুরি ঘোষণার সময় নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, বিকেএমইএ'র সভাপতি সেলিম ওসমান, বিজিএমইএ'র সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম রনি উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


জাইকা প্রতিনিধি
দল কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন। গতকাল (৩ নভেম্বর) পরিদর্শনের অংশ হিসেবে
প্রকৌশল অনুষদের বিভিন্ন অবকাঠামো এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্রগুলি নিয়ে
অনুষদ সদস্যদের সাথে আলোচনা করেন।
পরিদর্শন শেষে সকাল ১১টায় উপাচার্যের কার্যালয়ে উপাচার্য প্রফেসর ড. মোঃ হায়দার আলী’র সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের, জাইকা বিশেষজ্ঞ শোজি আকিহিরো, কাতসুকি নাহু, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান ড. মাহমুদুল হাছান, আইসিটি সেলের পরিচালক ড. মোঃ মেহেদী হাসান।
মতবিনিময় সভায় একাডেমিক,
প্রশিক্ষণ, উদ্ভাবন এবং গবেষণা উদ্যোগে একসাথে কাজ করার জন্য পারস্পরিক আগ্রহ প্রকাশ
করেন এবং জাইকা ও আইসটি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ‘Project for ICT Engineers
Development for the Promotion of the ICT Industry and New Innovations’ এর আওতায়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬ জন শিক্ষককে Software Engineering, Cloud Computing এবং
Information Security বিষয়ের উপর উচ্চতর প্রশিক্ষণ প্রদানের জন্য মত পোষণ করেন। এই
৬ জন শিক্ষক পরবর্তিতে উক্ত ট্রেনিং প্রোগ্রামসমূহের প্রশিক্ষক হিসেবে থাকবেন। কুমিল্লা
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ উক্ত প্রোগ্রাম থেকে উপকৃত হবেন। এছাড়াও ভবিষ্যতে
National Institute of Informatics, Japan এর সাথে MoU স্বাক্ষরের জন্য উপাচার্য মত
প্রকাশ করলে জাইকা প্রতিনিধি দল সার্বিক সহযোগিতা করবেন বলে আশ্বাস প্রদান করেন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর ২০২৫) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়ার সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
সভায় জেলার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম মোকাবিলা, গ্রেফতারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলার অগ্রগতি এবং গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যকর দিকনির্দেশনা প্রদান করেন। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ শামিম কুদ্দুস ভুঁইয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
৫ই আগষ্ট প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে নির্বাচনের তারিখ নিয়ে একটি ঘোষণা দিয়েছিলেন তিনি আবার অনুরুপ একই ঘোষণা দেয়ায় নির্বাচন নিয়ে শংঙ্কা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেন, মানুষের মধ্যে যদি নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হয় তাহলে সেই নির্বাচনে মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে কিনা সেই শঙ্কা থেকে যায়। তিনি প্রধান উপেদেষ্টাকে জাতির কাছে সেটি পরিস্কার করার আহবান জানান। সেই সাথে সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন করার তাগিদ দেন।
আজ শুক্রবার (২২ আগস্ট) সকাল ১০টায় কুমিল্লা নগরীর ফানটাউন মিলনায়তনে কুমিল্লা-৬ সদর আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র কমিটির পরিচালক ও সহকারি পরিচালকদের সামাবেশে শেষে তিনি এসব কথা বলেন।
যেন তেন নির্বাচন জনগণের আকাঙ্ক্ষাকে পূরণ করতে পারবেনা উল্লেখ করে ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন - একটি অর্থবহ সুষ্ঠু জনগণের অংশগ্রহণ মূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চান। উৎসবমুখর নির্বাচন, সকল বৈধ দলের স্বৈরাচার ছাড়া অংশ গ্রহণের নির্বাচন।কেবল অবাধ সুষ্ঠু নির্বাচনই বাংলাদেশ রাস্ট্রের এ সংকটকে দূর করতে পারে। জামায়াত ইসলামী দৃঢ় ভাবে বিশ্বাস করে বলে মন্তব্য করেন।
জামায়াতের নায়েবে আমির বলেন, নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সংস্কারের বিষয়ে অনেকগুলো বিষয়ে সমস্ত রাজনৈতিক দলগুলো ঐক্যমত পোষণ করেছে। সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। এ সংস্কারের ভিত্তিতে নির্বাচন হতে হলে সংস্কার একটি আইনি ভিত্তি তৈরি করতে হবে।
এ সময় কুমিল্লা মহানগরী জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ। মহানগরী নায়েবে আমির অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন ও সেক্রেটারি মাহবুবুর রহমান, কুমিল্লা মহানগরী নায়েবে আমির মোছলেহ উদ্দিন, মহানগরী সহকারী সেক্রেটারী মোশারফ হোসেন, সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় দুর্গাপূজা উপলক্ষে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার কুমিল্লা সদর উপজেলার ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে সভায় সভাপতিত্ব করেন ইউএনও ফাতেমা তুজ জোহরা। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধিনায়ক, ২৩ বীর। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, র্যাব-১১ সিপিসি-২ এর এডমিন ডিএডি মহসিন, কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট রাশেদুজ্জামান এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলার আহ্বায়ক শ্যামল চন্দ্র সাহা।
সভায় বক্তারা বলেন, সেনাবাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে সবসময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সমন্বয় সভা সেই সম্পর্কেরই প্রতিফলন। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সবার অঙ্গীকার।
নিরাপত্তা জোরদার ও পূজা নির্বিঘ্ন করতে মণ্ডপ এলাকায় ব্যাগ চেকিং ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা ও পর্যবেক্ষণ, দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখা, ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ ও নজরদারি বাড়ানো, অগ্নি নির্বাপক যন্ত্র রাখা ও ব্যবহার নিশ্চিতকরণের কথা জানানো হয়।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় মাদক বিক্রির অর্ধকোটি টাকা ও সাড়ে তিন হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের একটি আভিযানিক টিম। আটক মাদক ব্যবসায়ীর নাম মো. মোস্তফা (৩০)। তিনি কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের ভূইয়াপাড়ার নুরুল হকের পুত্র।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) চান্দিনা থানায় মাদক আইনে মামলা দায়েরের পর তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
এর আগে বুধবার দিবাগত রাতে ওই গ্রামের নিজ বাড়ি থেকে সেনাবাহিনী ও পুলিশের একটি টিম অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোস্তফাকে আটক করে। এ সময় তার ঘর থেকে মাদক বেচা বিক্রি ও লেনদেনের ৫২ লাখ ৮৮ হাজার টাকা, ৩ হাজার ৬৪০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৪টি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট উদ্ধার করা হয়। এ বিষয়ে সেনা বাহিনী চান্দিনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মো. আল সোয়ানূর ইসলাম বলেন, 'মাদক ব্যবসায়ী মোস্তফার তথ্যটি আমাদের কাছে আসলে আমরা মোস্তফার গতিবিধির ওপর নজরদারি বাড়াই। পরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালাই। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির তাই অর্ধকোটিরও বেশি টাকাসহ তাকে হাতেনাতে আটক করে চান্দিনা থানা পুলিশে সোপর্দ করি।'
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) জাবেদ উল ইসলাম জানান, 'মাদক ব্যবসায়ী মো. মোস্তফার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। মামলার সকল প্রক্রিয়া শেষে তাকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন


১৬ কেজি গাঁজাসহ ডিএনসি-কুমিল্লার হাতে
আটক ০২ নারী।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী
ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি
২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় কুমিল্লা
টু ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্ট নামীয় বাসে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ মোসা: রুনু
আক্তার(৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কে আটক করা হয়।
আটককৃত আসামি রুনু আক্তার (৩৭) কুমিল্লা জেলার কোতয়ালী থানার মুরাদপুর মৃত চারু মিয়ার মেয়ে।
অপর আসামী আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কোতয়ালী থানার মৃত সুমন মিয়ার মেয়ে এবং রাব্বি
হোসেনের স্ত্রী।
জানা যায়, অল্প
সময়ে অধিক উপার্জনের লোভে তারা বারবার মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর
চোখ ফাঁকি দেয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কৌশল হিসেবে মহিলাদের মাদক বহনের কাজে ব্যবহার করছেন।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ
হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা
দায়ের করেন।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত নির্বাহী কমিটির
অভিষেক ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা কুমিল্লা প্রেস ক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত
হয়েছে।
বুধবার সন্ধ্যায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন, কুমিল্লার জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাজির
আহমেদ খাঁন।
অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি সারা বাংলা ও দৈনিক পূর্বাশার
প্রতিনিধি মো. রাসেল ও সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ আনোয়ার সৌরভ
এবং সাংগঠনিক সম্পাদক বার্তা ২৪ প্রতিনিধি মঈন নাসের খান রাফি আনুষ্ঠানিকভাবে
দায়িত্ব গ্রহণ করেন। তাঁরা তাদের বক্তব্যে সাংবাদিকদের পেশাদারিত্ব,
ঐক্য এবং দায়িত্বশীল ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
কুমিল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ
জিতুর সঞ্চালনায় অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও
উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক নীতিশ সাহা,
এটিএন বাংলার স্টাফ রিপোর্টার খায়রুল আহসান মানিক,
দৈনিক রূপসী বাংলার সিনিয়র রিপোর্টার বাবু অশোক বড়ুয়া,
কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি নজরুল ইসলাম দুলাল,
দৈনিক বাংলার আলোড়নের প্রধান সম্পাদক রফিকুল ইসলাম,
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান,
কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সহিদ উল্লাহ,
কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুল্লাহ,
দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার মীর শাহলম,
আরটিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া,
দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক মামুন,
প্রেসক্লাবের সহ সভাপতি মাহাবুব আলম বাবু,
দৈনিক পূর্বাশার সিনিয়র রিপোর্টার মামশাদ কবির, কুমিল্লা
সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিলীপ মজুমদার, সিটিভির সম্পাদক ওমর ফারুকী তাপস,
ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ,
দৈনিক আমার দেশের দক্ষিণ প্রতিনিধি শাহ আলম সফি, বৈশাখী টিভির প্রতিনিধি আনোয়ার হোসেন,
প্রেসক্লাবের কোষাধ্যক্ষ তাওহিদ হোসেন মিঠু,
প্রচার প্রকাশনা সম্পাদক এন কে রিপন,
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নেকবর হোসেন,
বাসস প্রতিনিধি দেলোয়ার হোসাইন আকাঈদ,
দেশ টিভির প্রতিনিধি সুমন কবির,
নাগরিক পার্টির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাভিদ রওশন শাহ,
নাগরিক পার্টির কুমিল্লার অন্যতম সংগঠক ফারহা ইম্পা,
নেতা জিসান, অনিক, অনন্যা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক কাজী নাছির
প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক
মাহফুজ আনোয়ার সৌরভ। শুভেচ্ছা বক্তব্য শেষে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন
রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: রাসেল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, গ্লোবাল টিভির প্রতিনিধি সাইফ উদ্দিন রণী, আজকের
পত্রিকার প্রতিনিধি জহিরুল হক বাবু, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দীপু,
এনটিভির মাহফুজ নান্টু, সময় টিভির প্রতিনিধি ইসতিয়াক আহমেদ,
দৈনিক পূর্বাশার ডেস্ক ইনচার্জ সাবিয়া সুলতানা,
স্টাফ রিপোর্টার মো: আলাউদ্দিন,
স্টাফ রিপোর্টার ম্যাক রানা, নিউজটোয়েন্টি ফোর টিভির প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন,
বাংলা টিভির প্রতিনিধি
আরিফ মজুমদার, আজকের কুমিল্লার বার্তা সম্পাদক নাছরিন আক্তার, জাগো নিউজ ও কালের কন্ঠের প্রতিনিধি জাহিদ পাটোয়রি,
জাগরনী টিভির প্রতিনিধি আশিকুর রহমান আশিক,
মাই টিভির প্রতিনিধি জসিম উদ্দিন জসিম,
ইয়ুথ জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহ
ইমরান, মেগোতীর
ভারপ্রাপ্ত সম্পাদক আসিফ মান্না, ঢাকা মেইলের সাকলাইন জোবায়ের, এটিএন নিউজের আনোয়ার হোসেন, রাইজিং বিডির রুবেল মজুমদার, বাংলা ভিশন টিভির আবুল খায়ের আশিক,
জিটিভির মাইন উদ্দিন ও মহিউদ্দিন,
ভোরের কলামের সম্পাদক তৈৗহিদ অপু,
আলোকিত কুমিল্লার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,
রুপসী বাংলার ফারুক আজম, মোহনা টিভির
আব্দুল মোতালেব নিখিল,
চ্যানেল এস টিভির প্রতিনিধি রাজিব সাহা,
কুমিল্লা টোয়েন্টি ফোর টিভির মজিবুর রহমান পাবেল,
সাইদুর রহমান,
বাংলাদেশ কন্ঠের ইয়াছিন, মিলেনিয়াম টিভির হাবিবুর রহমান মুন্না,
আজকের কুমিল্লার উজ্জ্বল হোসেন বিল্লাল, বুড়িচং
প্রেসক্লাবের সাবেক সভাপতি মোসলেহ উদ্দিন, কুমিল্লার ডাকের রিপোর্টার রুহুল আমিন সুমন,
গ্লোবাল টিভির প্রতিনিধি পলাশ,
জাগরণী ২৪ এর আয়েশা, ডিবিসির ক্যামেরাপার্সন বিপ্লব,
সাংবাদিক জাবিউল মাহিন প্রমুখ।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা
হয়। এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। দর্শক-শ্রোতারা সাংস্কৃতিক পরিবেশনায়
মুগ্ধ হয়ে অনুষ্ঠান উপভোগ করেন। গিটারিস্ট সোহেল, ভুষণের সমন্বয়ে একটি টিম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দেন।
মন্তব্য করুন