

কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় দায়ের করা একাধিক ফৌজদারি মামলার আসামিরা গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরেই অধরা রয়েছে। অভিযোগ উঠেছে, এসব আসামি ও তাদের সহযোগী একটি সংঘবদ্ধ অপরাধী চক্র গড়ে তুলে ভুক্তভোগীকে ধারাবাহিকভাবে হুমকি, চাঁদাবাজি, অপহরণের চেষ্টা এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার মতো নানা অপরাধে জড়িয়ে পড়েছে।
মামলার বাদী পেশাজীবী ও জাতীয় অনলাইন পত্রিকার সাংবাদিক মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানান, তার দায়ের করা জি আর মামলা নং ৪১(৮৫০)/২৪ (তারিখ: ১৪ নভেম্বর ২০২৪)–এ আদালত নামীয় ও অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে বিচার প্রক্রিয়া বিঘ্নিত না করা এবং সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেন কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১।
তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশ অমান্য করে আসামিরা পরিকল্পিতভাবে অপরাধ চালিয়ে যাচ্ছে। ভুক্তভোগীর দাবি, আসামিরা একটি সংগঠিত সিন্ডিকেট তৈরি করে বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে টার্গেট করে আসছে। তারা কখনো সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছে, কখনো আবার সরাসরি হুমকি দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, এই চক্রটি ধর্মীয় ও ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করে মানহানিকর তথ্য ছড়াচ্ছে এবং সাইবার মাধ্যমে হয়রানি চালাচ্ছে। এ বিষয়ে থানার মাধ্যমে তদন্তের জন্য বিষয়টি সিআইডিতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান। এছাড়া ফেসবুকে আপত্তিকর ছবি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং মব তৈরি করার চেষ্টার অভিযোগও রয়েছে।
ভুক্তভোগীর ভাষ্যমতে, আসামিরা একটি ভুয়া প্রশাসনিক পরিচয় ব্যবহারকারী “স্যার চক্র” নামে একটি প্রতারক সিন্ডিকেটের মাধ্যমে ভয়ভীতি প্রদর্শন করছে। এমনকি মিথ্যা গ্রেপ্তারি পরোয়ানার কথা বলে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।
এছাড়া, একাধিকবার অপহরণের চেষ্টা, হত্যার উদেশ্য আহত করা,অপহরণ, মুক্তিপন করে চাঁদা দাবি, এবং পেশাগত কাজে বাধা দেওয়ার অভিযোগ সকল কিছুর প্রমানিক প্রমাণিত নথি পাত্রাদি অপরাধ করা মুহুর্তে কালীন অপরাধী ছবি সি সি ক্যামেরার আওতায় স্থির চিত্র রয়েছে। ভুক্তভোগী মওদুদ আব্দুল্লাহ শুভ্র জানায়, তার পিছনে প্রায় সময় এবং আশে পাশে সিনয় সন্দেহজনক লোকজন অবস্থান নিয়ে রহস্যময় ভাবে চলাফেরা করা সহ পেশাদার এই অপরাধী বে- আইনি ভাবে বিরোধিতা করে প্রায় সময় প্রতিনিয়ত বিভিন্ন ষরজন্ত্র লাগামহীন ভাবে করেই চলছে এবং প্রতিটি সময়ে তারা বিভিন্ন বে আইনি ভাবে ও আইন বিরোধী কাজ করে ও পরিকল্পিত পরিকল্পনা মাফিক অপরাধ করার লক্ষে আমার গতিবিধি প্রতিনিয়ত নজরদারি করেই সব ঘটে জাওয়া অপরাধ গুলো অতীতে সংগথিত করে, চলমান করছে এবং আগামীতে কোন আইন আদালত পুলিশ প্রশাসন পরোয়া না করে বেপরোয়া ভাবে চলমান অপরাধ এইটাই স্পষ্ট ভাবে ইংগিত করে তারা অপুরনীয় ক্ষতি বা প্রান নাশ বিভিন্ন ষরজন্ত্র করতেই থাকবে। একপর্যায়ে তার বাসায় গোপনে ক্যামেরা স্থাপন করে ভিডিও ধারণের চেষ্টা করা হয়, তার মোবাইল, ফেসবুক আই ডি,whats app,imo,massenger আই ডি হ্যাকিং করে তথ্য পাচার ও তথ্য বিভ্রান্তি সামাজিক পরিসরে বিভিন্ন মহলে বেপরোয়া ভাবে করেই চলছে।একাধিক বার এই বিড়াট চক্রটি পুলিশ হাতে গ্রেফতার হয়। তারপর তাদের অপরাধ না থামিয়ে আরো আধুনিক ভাবে চক্রটি নগরীর বুকে পেশাগত ভাবে একটির পর একটি ধরাছোঁয়ার বাহিরে লোকজন দিয়ে করে চলছে ও চালাবে।তাদের সকল অপরাধ আলামত মওদুদ আব্দুল্লাহ শুভ্রর দায়ের করা মামলার সুত্র ধরে সকল কিছুর আমলজোগ্য ও অধতব্য সাইবার অপরাধ সব কিছুর আলামত পুলিশ জব্দ তালিকা জব্দ করে বিশেষ অপরাধ তদন্ত বিভাগ ( সি আই ডি পুলিশ) নিকট প্রেরন করেন ইতিমধ্যে। পুলিশের মাধ্যমে জব্দ করা হয়েছে।
আরও উদ্বেগ প্রকাশ করার বিষয় হলো, ভুক্তভোগীর বাসার সামনে কাফনের কাপড় রেখে হুমকি দেওয়া হয়েছে। এতে বলা হয়, যদি তিনি সংবাদ প্রকাশ বন্ধ না করেন, তাহলে তাকে কাফন পরতে হবে। এ ঘটনায় তিনি নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, আসামিরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তাদের আত্মীয়স্বজন বা পরিচিতজন থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের নিরাপদ রাখার চেষ্টা করছে। ফলে আইন প্রয়োগে বাধা সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে—কিভাবে এত অপরাধ সংঘটিত হওয়ার পরও তারা গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছে।
এদিকে, দস্যুতা সংক্রান্ত আরেকটি মামলা (এফআইআর-৫১, জি আর-৮১২; তারিখ: ১৬ অক্টোবর ২০২৫)–তেও আসামিরা পলাতক রয়েছে। ওই মামলার কোনো মালামাল এখনো উদ্ধার হয়নি। দুটি মামলাই আমলযোগ্য ও অজামিনযোগ্য হওয়ায় দ্রুত গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া সম্পন্নের দাবি জানিয়েছেন বাদী।
এছাড়া, সম্প্রতি আরও একটি সিআর মামলা (নং-৬১৫/২৬; তারিখ: ১৬ এপ্রিল ২০২৬) দায়ের করা হয়েছে। এতে দণ্ডবিধি ১৮৬০ সালের ১৪৩, ৩২৩, ৩০৭, ৩৮৫, ৩৬৫, ৪২০, ৫১১, ৫০০, ৫১১,৩৭৯, ৫০৬(২) ও ৩৪ ধারায় সংলিস্ট সাইবার সংক্রান্ত অপরাধ অভিযোগ আনা হয়েছে। আমলী আদালত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট -১ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত আমলজোগ্য মামলাটি সরাসরি নথি পাত্রাদি সহ সকল অপরাধ আলামত উপর ভিত্তি করে আমলে নিয়ে পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার বাদী জানান, এসব ধারাবাহিক অপরাধের মাধ্যমে তার ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিকভাবে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। একই সঙ্গে তার সামাজিক সম্মানহানি করা হয়েছে এবং তাকে মানসিকভাবে চাপে রাখা হচ্ছে।
এ ঘটনায় তিনি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারে লিখিত অভিযোগ করেন। পরবর্তীতে আইজিপির অভিযোগ সেল থেকে ১২ মার্চ ২০২৬ তারিখে একটি স্মারক জারি করে দ্রুত ব্যবস্থা নিতে কুমিল্লার পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২৪ মার্চ ২০২৬ তারিখে পুলিশ সুপার বিষয়টি গ্রহণ করে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর মাধ্যমে কোতোয়ালি থানাকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আনোয়ার বলেন, “পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে আমরা বাদীর বাসায় গিয়েছি এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে থাকা অন্যান্য মামলাগুলোর বিষয়েও তদন্ত চলছে আসামি সহ আসামিদের অপরাধ সহজোগিতাকারী অজ্ঞাত আসামীদের কে গ্রেপ্তার অভিজান অব্যাহত আছে।”
তবে ভুক্তভোগীর অভিযোগ, এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি বরং আসামিরা আরও বেপরোয়া হয়ে উঠেছে এবং বিভিন্ন ছদ্মবেশে ধারণ করে পুনরায় অপরাধ সংঘটনের সক্রিয় প্র চেষ্টা চালিয়ে একেক সময় একেক অপ করছে।
তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আমার এবং আমার পরিবারের সদস্যদের জীবন হুমকির মুখে রয়েছে।”
মন্তব্য করুন


লক্ষ্মীপুরে এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চের মালিককে নিয়ম অমান্য করে অতিরিক্ত যাত্রী বহনের কারণে ১০
হাজার টাকার জরিমানা করা হয়েছে।
শনিবার (১৫ জুন) দুপুরে সদরের মজু চৌধুরীর হাটের লঞ্চঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালতের
মাধ্যমে এ জরিমানা আদায় করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর
রহমান। এ সময় উপস্থিত ছিলেন- বিআইডব্লিউটিএ ট্রাফিক ইন্সপেক্টর আবদুর রহমান ও নৌপুলিশের
এএসআই মো. সাইফুজ্জামান।
জানা যায়, ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুর ভোলা-বরিশাল নৌ-রুটে যাত্রীদের উপচেপড়া
ভিড় সৃষ্টি হয়। এ সুযোগে লঞ্চগুলো সরকারের নির্দেশনা অমান্য করে ঝুঁকি নিয়ে অতিরিক্ত
যাত্রী পরিবহন করছে। এমভি পারিজাত-১ নামে একটি লঞ্চ অতিরিক্ত যাত্রী পরিবহন করে ভোলার
উদ্দেশ্যে রওনা হয়। বারবার বারণ করা সত্ত্বেও লঞ্চটি না থেমে চলতে থাকে। এমন অভিযোগে
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মজু চৌধুরীর হাট লঞ্চঘাট এলাকায়
অভিযান চালানো হয়। স্পিডবোডে চড়ে ধাওয়া করে মাঝ নদীতে লঞ্চটি থামানো হয়। এ সময় ভ্রাম্যমাণ
আদালত পরিচালনা করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুর রহমান বলেন, ঈদ এলেই লক্ষ্মীপুর
ভোলা-বরিশাল নৌ-রুটে ঘরমুখো যাত্রীদের ভিড় থাকে। এ সুযোগে কিছু অসাধু লঞ্চ ঝুঁকি জেনেও
অতিরিক্ত যাত্রী নিয়ে নদীপথে যাতায়াত করে।
যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন


কুমিল্লায় চৌদ্দগ্রাম থানা থানা কর্তৃক ৫২ কেজি গাঁজা ও ০১টি মিনি কাভার্ডভ্যান সহ ০২ জন আসামী গ্রেফতার করেছে পুলিশ।
২৭ নভেম্বর সোমবার রাতে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ)/আবদুল কুদ্দুস সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ চৌদ্দগ্রাম থানা এলাকায় গ্রেফতারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন ১৪নং আলকরা ইউনিয়নের সোনাইছা সাকিনস্থ ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কের পদুয়া রাস্তার মাথায় পৌঁছে মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনার সময় ০১টি নেভী ব্লু ও সাদা রংয়ের কাভার্ডভ্যান গাড়ী থামানোর জন্য সংকেত দেয়। তখন ড্রাইবার গাড়িটি থামিয়ে গাড়ীর দুই দরজা দিয়ে ড্রাইভার ও তার সহযোগী দ্রুত দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অফিসার ও ফোর্সের সহায়তায় আসামী ০১। মোঃ শফিক প্রকাশ মনা (৪২), পিতা: মৃত অলি উল্লাহ, সাং: উজিরপুর, (দক্ষিণপাড়া, জিল্লু আহমদের বাড়ী) পোঃ ইলিয়টগঞ্জ,
থানা: চান্দিনা, জেলা: কুমিল্লা, বর্তমানে মোহাম্মদ নগর, আলমগীর সড়ক, ৯৪ সোবল বড়ুয়ার বাড়ির ভাড়াটিয়া, পোঃ আমিন জুটমিল, থানা: বায়েজিদ, সিএমপি, চট্টগ্রাম,
০২। মোঃ দেলোয়ার হোসেন টিটু (৪৫), পিতা: মৃত এমরান হোসেন, মাতা: রেহেনা বেগম, সাং: ছোট শ্রীরামপুর, ০৮নং ওয়ার্ড, ওয়াবদা কলোনীর পাশে, শতীশ পালের বাড়ি, থানা: নোয়াখালী সদর (সুধারাম), জেলা: নোয়াখালী, বর্তমান পলিটেকনিক্যাল মোড়, মোজাফ্ফর নগর, ০১নং গলি (মেঘ টাওয়ার, কালাম সাহেবের ভাড়াটিয়া), থানা: পাঁচলাইশ, সিএমপি, চট্টগ্রাম কে আটক করেন।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আসামীদের দেখানো মতে তাদের মিনি কাভার্ড ভ্যান গাড়ী তল্লাশী করে গাড়ির পিছন থেকে মোট ২৬টি পোটলা গাঁজা, যার প্রতি পোটলায় ০২ কেজি করে সর্বমোট ৫২ কেজি গাঁজা উদ্ধার করেন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মিনি কাভার্ডভ্যান উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানায় এজাহার দায়ের করলে চৌদ্দগ্রাম থানার মামলা নং-৩৪, তারিখ-২৮/১১/২০২৩, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১৯(গ)/৩৮ রুজু করা হয়
উল্লেখ্য যে, গ্রেফতার ০২ নং আসামী মোঃ দেলোয়ার হোসেন টিটু (৪৫) এর বিরুদ্ধে পূর্বের ০১ টি মাদক ও ০১ টি প্রতারণার মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
মন্তব্য করুন


বস্ত্র ও পাট এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, সপ্তাহখানেক আগেও
কুমিল্লায় ত্রাণ দিয়েছি। আজ জরুরি ওষুধ যা বন্যা পরবর্তী সময় দরকার হয় ও একদল বিশেষজ্ঞ
চিকিৎসক নিয়ে এসেছি। জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি। দ্রুত বন্যায় ক্ষয়-ক্ষতির নিরূপণ
ও বন্যা দুর্গতদের পুনর্বাসনে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ক্ষতির পরিমাণ দেখে বন্যায়
ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে
শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার চৌদ্দগ্রাম
উপজেলা ও বুড়িচং উপজেলায় বন্যার্তদের জরুরি চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণের পর এসব কথা
বলেন তিনি। এসময় শিশু ও গণস্বাস্থ্য বিশেষজ্ঞ ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের হেলথ কেয়ার
প্রজেক্ট কনসালটেন্ট ডা. রেহানা খানমের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক প্রতিনিধি দল বন্যায়
অসুস্থ রোগীদের চিকিৎসা সেবা দিয়েছেন।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে
আহত হয়ে কুমিল্লার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ৬ জনের চিকিৎসার
খোঁজ-খবর নিলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। পরে বন্যার কারণে অসুস্থদের পরিদর্শন ও
চিকিৎসা সেবা দেওয়া হয়।
বস্ত্র ও পাট এবং নৌ পরিবহন মন্ত্রণালয়ের
উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের নিজ উদ্যোগ ও এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশন, পিএসও, এস এস
গ্রুপের ও অন্যান্য সংগঠনের সহায়তায় প্রায় ৭০ হাজার ওষুধ এবং ১০০০ প্যাকেট শিশুখাদ্য
বিতরণ করা হয়েছে, এর মধ্যে পাউডার দুধ, চকোলেট, ম্যাংগো বার,বিস্কুট, চিপস, চানাচুর
ইত্যাদি প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম সেনা
ক্যাম্পের লে. কর্নেল মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মো. রহমতুল্লাহ, সার্কেল
এএসপি জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহেদা বেগমসহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা
ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০ কেজি গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।
গতকাল
(২ ডিসেম্বর) কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড় পুলিশ ফাঁড়িতে কর্মরত এসআই (নিঃ) মফিজুল
ইসলাম খান ও সঙ্গীয় ফোর্স সহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন রাজমঙ্গলপুর পশ্চিম মধ্যপাড়ায়
২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ সোহেল মিয়া
কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি হলো: মোঃ সোহেল মিয়া(২৩), পিতা-মোঃ জামাল ভূইয়া,
মাতা-মৃত-আমেনা বেগম ,স্থায়ী: গ্রাম- রাজমঙ্গলপুর (পোঃ-বিবির বাজার) , উপজেলা/থানা-
কুমিল্লা কোতয়ালী, জেলা –কুমিল্লা।
উক্ত
ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃত
আসামী মোঃ সোহেল মিয়া এর বিরুদ্ধে পূর্বের ১টি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে
।
মন্তব্য করুন


সারাদেশে মাঝারি ধরনের কুয়াশা পড়বে শেষ রাত থেকে। এছাড়া প্রশমিত হবে শৈত্য প্রবাহ।
রোববার (১১ ফেব্রুয়ারি) আবহাওয়া অফিস এমন পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন জানায়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ।
সোমবার (১২ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক থাকতে পারে সারাদেশের আবহাওয়া। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
মন্তব্য করুন


কুমিল্লার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের
উদ্যোগে গত শুক্রবার (৬ সেপ্টেম্বর) লাকসাম উপজেলার ভাকড্যা গ্রামে ভাকড্যা উচ্চ বিদ্যালয়
মাঠে আশ্রয়কেন্দ্র ও পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রগুলোর বন্যার্ত মানুষদের বিনামূল্যে
চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করা হয়েছে।
ক্যাম্পেইনে ডা: আশিকুজ্জামান (মেডিসিন),
ডা: নিশাত জাহান (গাইনী ও মহিলা রোগ), ডা: জামিল হোসেন (মেডিসিন) এর নেতৃত্বে মেডিকেল
টিম সুষ্ঠভাবে সকল প্রক্রিয়া - রোগীর হিস্টোরি নেওয়া, প্রেশার মাপা, ডায়াবেটিস মাপা,
প্রেসক্রিপশন ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় আনুমানিক চারশত রোগীদের সেবা প্রদান করা হয়।
এই অঞ্চলে ডাকাতিয়া নদীর পানি বিপদসীমার
ওপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে দুই সপ্তাহ ধরে সবাই পানিবন্দী।
ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ জানান, ব্রিটানিয়া পরিবারের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দের একদিনের বেতন ও শিক্ষার্থীদের অনুদানের ফান্ড থেকে এই ক্যাম্পেইন বাস্তবায়ন করা হয়। ভবিষ্যতেও আমরা এই জাতীয় মানবিক কর্মকান্ড করতে বদ্ধ পরিকর।
মন্তব্য করুন


বগুড়ার শেরপুর উপজেলায় বাস ছিনতাই
চেষ্টার সময় চলন্ত গাড়ির জানালা লাফিয়ে পড়ে সানজিদা স্বর্ণা নামে এক বিশ্ববিদ্যালয়
ছাত্রী নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, বুধবার দুপুর ১২টার
দিকে উপজেলার ধনকুন্ডি এলাকায় ফুড ভিলেজ থেকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস ছিনতাইয়ের
এ চেষ্টা চালান রনি মোল্লা নামে এক যুবক। তাকে আটক করা হয় শাজাহানপুর উপজেলার বনানীর
লিচুতলা এলাকা থেকে। বাসটি উদ্ধার করা হয় সেখান থেকে। একই এলাকায় রনির বাড়ি।
নিহত সানজিদা স্বর্ণা বগুড়া উপশহরের
স্নিগ্ধা আবাসিক এলাকার আব্দুর রউফ তালুকদারের মেয়ে। ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল
ইউনিভার্সিটি বাংলাদেশের বিবিএর প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি।
বাসটির চালক ও সহকারী জানিয়েছে, ঢাকার
মহাখালী থেকে ৩৩ যাত্রী নিয়ে বগুড়া রওনা হয় তারা। শেরপুর উপজেলার ধনকুন্ডি এলাকার
ফুড ভিলেজ রেস্টুরেন্টে যাত্রাবিরতি দেওয়া হয়। এ সময় অনেক যাত্রী রেস্টুরেন্টে
যায়। বাসে ছিল ওই শিক্ষার্থীসহ চার নারী যাত্রী। কিছুক্ষণ পর এক যুবক গাড়িতে উঠে
ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়ি নিয়ে রওনা দেন।
মহাসড়কে ওঠার পর গাড়ি বেপরোয়া
গতিতে চালতে থাকলে চার নারী যাত্রী চিৎকার করতে থাকে। তারা তাকে গাড়ির গতি
কমাতে বলে। কিন্তু ওই যুবক বেপরোয়া গতিতেই গাড়ি চালাতে থাকেন। শেরপুরের মির্জাপুর
এলাকায় পৌঁছলে বাস ছিনতাই আতঙ্কে- গাড়ি থেকে লাফ দেন সানজিদা। স্থানীয়রা তাকে
শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় যায়। সেখানে তার মৃত্যু হয়।
শাহ ফতেহ আলী পরিবহন কোম্পানির কেয়ারটেকার
মো. ইদ্রিস আলী জানান, ফুড ভিলেজে বাস থামার পর চারজন নারী গাড়িতে ছিল। ওই সময় ছেলেটি
গাড়ি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে খোঁজ শুরু করা হয়। এর মধ্যে শাজাহানপুর উপজেলার
বনানী লিচুতলা এলাকায় বাসটি আটক করে স্থানীয় ও পুলিশ সদস্যরা। ছেলেটিকেও আটক করা
হয়েছে। প্রাথমিকভাবে জানতে পারছি রনি নামে ওই ছেলে ঢাকার আব্দুল্লাহপুর থেকে বাসে
উঠেছিল। তার বাড়িও লিচুতলায়। কিন্তু কেন এমন কাজ করেছে- তা জানা যায়নি।
সানজিদার বাবা আব্দুর রউফ তালুকদার
বলেন, সকাল ৭টার দিকে বাসে উঠে মেয়ে ফোন দিয়ে কথা বলে। আর কথা হয়নি। পরে পুলিশ ফোন
করে জানায় শেরপুরে দুর্ঘটনায় মেয়ে মারা গেছে।
শাজাহানপুর থানার ওসি শহিদুল ইসলাম
বলেন, রনি মোল্লা বাসটি লিচুতলা বাইপাস এলাকায় রেখে পালিয়ে যায়। ওই এলাকাতেই
তার বাড়ি। আমরা বাসটিতে গিয়ে তিনজন নারী যাত্রীকে পাই। তারা আমাদের ঘটনার বিস্তারিত
জানান। আমরা ওই গাড়ির চালকের আসনের নিচে একটা মানিব্যাগ পাই। মানিব্যাগে এনআইডি
ছিল। সেখান থেকে তথ্য নিয়ে অভিযান চালিয়ে রনিকে আটক করা হয়। প্রাথমিকভাবে
জানতে পেরেছি ট্রাকচালক রনি বাসের যাত্রীবেশে আব্দুল্লাহপুর থেকে বগুড়ায় আসছিল।
মন্তব্য করুন


কুমিল্লায় ২০ কেজি গাঁজা’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২।
গত ২৩ জুন রাতে র্যাব-১১, সিপিসি-২ একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন রাঙ্গুরি মধ্যমপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে আসামী ১। মারুফ হোসেন (২২) ও ২। সাকিবুল হাসান (২১) নামক ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীদ্বয়ের হেফাজত হতে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামী ১। মারুফ হোসেন (২২) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার রাঙ্গুরি মধ্যমপাড়া গ্রামের আব্দুল কুদ্দুস এর ছেলে এবং ২। সাকিবুল হাসান (২১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার বামুইল গ্রামের মোঃ লিটন এর ছেলে।
আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদক দ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লা জেলায় মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।
র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায় ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ ৬ জন আসামীকে গ্রেফতার করেছে চৌদ্দগ্রাম থানা পুলিশ।
গতকাল (৩ এপ্রিল) সকালে চৌদ্দগ্রাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ মশিউর আলম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে চৌদ্দগ্রাম থানাধীন চৌদ্দগ্রাম পৌরসভাস্থ উপ-কর কমিশনারের কার্যালয় এর সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে কমলপুর রাস্তা থেকে ৫০ কেজি গাঁজাসহ ৬ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত
আসামীরা হলো: ১।
হায়দার আহম্মেদ উৎসব প্রকাশ উৎসব শিকদার (৩০), পিতা- মৃত মাসুদ পারভেজ, সাং- নতুন বাজার, গাবতলী (মাজদাইর গোরস্থান সংলগ্ন
তুহিন মিয়ার ভাড়াটিয়া) থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।
২। মোঃ রাকিব হাসান প্রকাশ রকি(৩৫), পিতা- মৃত হায়দার আলী প্রকাশ হাসান আলী, স্থায়ী ঠিকানা:- সাং- বাহার পাড়া, রহিম মিয়ার বাড়ি, থানা- টঙ্গীবাড়ী, জেলা- মুন্সিগঞ্জ, বর্তমান সাং—ইসদাইর (কাপুড়িয়া পট্টি গাবতলী, উকিল টিটন মিয়ার ভাড়াটিয়া) থানা- ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ।
৩।
মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০), পিতা- আলমাছ ঢালী, সাং- পশ্চিম ইসদাইর, গাবতলী (দোহার ভিলা), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
৪। সুফিয়ান হোসেন সজল(২৪), পিতা- আবুল খায়ের, সাং- করপাড়া (হাজী বাড়ী), থানা- রামগঞ্জ, জেলা- লক্ষীপুর, বর্তমান সাং- ই ব্লক, ০৫নং লাইন, ৪৪নং বিসমিল্লা হাউজ, মিরপুর, থানা- শাহআলী, ডিএমপি, ঢাকা।
৫। মোঃ ইব্রাহিম(২৬), পিতা- আব্দুল বাসেত মন্ডল, সাং- নোয়াপাড়া, থানা- ইসলামপুর, জেলা- জামালপুর, বর্তমান সাং- উত্তর মাসদাহর (গাবতলী), থানা- ফতুল্লা, জেলা- নারায়নগঞ্জ।
৬।
রবিউল আলম পিয়াস(২৬), পিতা- মৃত শিহাবুল আলম মিলন, সাং- কমলপুর, থানা- চৌদ্দগ্রাম, জেলা- কুমিল্লা।
গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায়
এজাহার দায়ের করা হয়।
উল্লেখ্য,
গ্রেফতারকৃত ১নং আসামী মোঃ রাকিব হাসান প্রকাশ রকি (৩৫) এর বিরুদ্ধে পূর্বের
৫ টি মাদক মামলা
ও ০১ টি অন্যান্য
ধারায় মামলা।
২নং
আসামী হায়দার আহম্মেদ উৎসব প্রকাশ উৎসব শিকদার এর বিরুদ্ধে পূর্বের
৪ টি মাদক মামলা
ও ১ টি অন্যান্য
ধারায় মামলা।
৩নং আসামী মাহফুজুর রহমান প্রকাশ মুন্না (৩০) এর বিরুদ্ধে পূর্বের ১ টি মাদক মামলা ও ১ টি গনধর্ষন মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
মন্তব্য করুন


নোয়াখালীর সদর উপজেলায় বাবা-মায়ের ওপর অভিমান করে মৃত্তিকা পাল (১৩) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সুধারাম থানার এসআই মো: অহিদ মুরাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, মৃত্তিকা মেধাবী ছাত্রী ছিলো। কিছুদিন পর তার পরীক্ষা। এজন্য মেয়েকে মোবাইল নিয়ে ব্যস্ত দেখে মোবাইল রেখে পড়ালেখা করতে বলে বাবা। এরপর তার বাবা দোকানে চলে গেলে গতকাল রাতে অভিমান করে নিজ রুমের জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
নিহত মৃত্তিকা পাল উপজেলার নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের ঊষা রঞ্জন পালের মেয়ে এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য করুন