কুমিল্লা টুয়েন্টিফোর টিভি ডেস্ক:
১০ দিন আগে , রবিবার, অক্টোবর ৪, ২০২৬
কুমিল্লা টুয়েন্টিফোর টেলিভিশন

কুমিল্লায় তিন ফসলী কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা

কুমিল্লায় তিন ফসলী কৃষি জমি রক্ষায় ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সংগৃহীত

"রুখে দিয়ে ড্রেজার, নিশ্চিত করি বাঁচার অধিকার" এই শ্লোগানকে সামনে রেখে তিন ফসলী কৃষি জমির ক্ষার্থে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন মুরাদনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান।

কুমিল্লার মুরাদনগর উপজেলায় তিন ফসলী কৃষি জমি থেকে অবৈধ ভেকু, ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলনের দায়ে একই দিনে ৫টি স্থান থেকে ৪ টি অবৈধ ড্রেজার মেশিনসহ ৩ হাজার ফুট পাইপ বিনষ্ট ও অপসারণ করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালতের অভিযানে আক্তার হোসেন নামের এক ব্যাক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাস কারাদন্ড প্রদান ও ২ টি ব্যাটারি জব্দ করা হয়।