

সোমবার
বিকেলে কুমিল্লা আদালত প্রাঙ্গণে আম রূপালী ও নারিকেল গাছসহ
বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন সদ্য যোগদানকৃত কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও
দায়রা জজ মোসতাক আহমেদ।
বৃক্ষ
রোপনকালে কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মোসতাক আহমেদ বলেন- এ বিশ্বকে
সুশীতল ও বাসযোগ্য করে রাখাসহ মানুষের সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যেসব মৌলিক
চাহিদা রয়েছে তার অধিকাংশই পূরণ করে বৃক্ষ। তাই মানব জীবনে বৃক্ষের প্রয়োজনীয়তা
অপরিসীম।
তিনি
আরও বলেন- গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা
করা কঠিন। দেশের অর্থনীতিও জনজীবনে স্বাচ্ছন্দ আনার জন্য আমাদের প্রত্যেকের অন্তত
দুটি করে বৃক্ষরোপণ করা দরকার।
এসময়
উপস্থিত ছিলেন, কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাউদ হাসান সহ জেলা
জজশীপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিচারকগণ।
মন্তব্য করুন


ফেনী জেলার ছাগলনাইয়ার মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকে চট্টগ্রামগামী মেইল ট্রেনের ধাক্কায় দুইজনের প্রাণহানি হয়েছে। অভিযোগ উঠেছে, রেলগেট না ফেলার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
শুক্রবার (০৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, ট্রেন চলাচলের সময় গেট না ফেলার কারণে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।
নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়েছে। তিনি বরিশালের উজিরপুর এলাকার আবুল হাওলাদের ছেলে মো. মিজান (৩২)। অপরজন ট্রেনের অজ্ঞাত যাত্রী। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার মো. জাকির হাসান ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে এ ঘটনার পর থেকে গেটম্যান মো. সাইফুল পলাতক আছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী সদর উপজেলার পূর্ব ফাজিলপুর মুহুরীগঞ্জ ব্রিজ সংলগ্ন এলাকায় ই/৩২(১) নম্বর রেলগেটে সকাল সাড়ে ৮টার দিকে গেইটম্যান দায়িত্বরত অবস্থায় ছিলেন না।
তখন চট্টগ্রামগামী মেইল ট্রেন অতিক্রম করার সময় গেট ব্যারিয়ার দাঁড়ানো অবস্থায় ছিল। ওই সময় বালুবাহী ট্রাক রেললাইন পার হতে গেলে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রেললাইনের ওপর পড়ে থাকা দুর্ঘটনা কবলিত ট্রাক ও মরদেহ সরিয়ে নেন রেলওয়ে কর্তৃপক্ষ। এরপর ছাগলনাইয়া থানা পুলিশ নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান ইমাম বাংলানিউজকে জানান, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বালুবাহী ট্রাক রেল ক্রসিং করার সময় ট্রাকের পেছনের অংশে লেগে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তসাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন


জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম উত্তর প্রতিনিধি:
“বাল্যবিবাহ নিয়ে সমাজের
ধারণা পরিবর্তনে যুবদের অঙ্গীকার”এই
স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে কিশোর-কিশোরী, অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার
(২৮ মে) বিকালে ফুলমতি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নাওডাঙ্গা যুব সংগঠনের আয়োজনে
চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
এর সহযোগিতায় পশ্চিম ফুলমতি উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক জামিফুল ইসলামের সভাপতিত্বে
বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন, অবিভাবক মোছাঃ সুমি বেগম, মহিদেব
যুব সমাজ কল্যাণ সমিতির চাইল্ড নট ব্রাইট প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর রনজিৎ রায়,শুনিতা
রাণী সহ আরো অনেক। এসময় উপস্থিত ছিলেন, অবিভাবক তছলিম উদ্দিন, ইয়াছিন আলী, ফাতেমা বেওয়া
সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাইল্ড,
নট ব্রাইড (সিএনবি) প্রকল্প, এমজেএসকেএস এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর তিন
দিনের বাল্যবিবাহের উপর দিক নির্দেশনা মুলক আলোচনা, একক অভিনয়, সাংস্কৃতিক অনুষ্ঠান
ও নাটকের সমাপ্তি হয়।
মন্তব্য করুন


ময়মনসিংহে
বাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৭জন নিহত হয়েছেন।
শুক্রবার
(১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে
সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর
থানার এসআই হারুনুর রশিদ
জানান, ঢাকা থেকে শেরপুরগামী
আদিল পরিবহনের একটি বাস আলালপুর
এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা
সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে
চালকসহ ৭জন নিহত হন।
এখনো নিহতের নাম পরিচয় জানা
যায়নি।
এ
বিষয়ে থানার ওসি (তদন্ত) আনোয়ার
হোসেন জানান, ক্ষতিগ্রস্ত বাস ও অটোরিকশা
জব্দ করা হয়েছে। যান
চলাচল স্বাভাবিক করতে পুলিশ ঘটনাস্থলে
কাজ করছে।
মন্তব্য করুন


মো: মাসুদ রানা, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পালাখাল উচ্চ বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের সভাপতি ও ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক সাইফুল ইসলাম সৌরভের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষনা সম্পাদক ও কচুয়ার সাংসদ ড. সেলিম মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মবিনসহ আরো অনেকে।
এসময় পৌর মেয়র নাজমুল আলম স্বপন,পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল খালেক দেওয়ান, ওসি মো. মিজানুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে শিক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল কাশেম ভূঁইয়া।
মন্তব্য করুন


সোমবার (৮ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন নিশ্চিত করে বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকছে দেশের উত্তরের একমাত্র চার দেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দরের সব কার্যক্রম। তবে স্বাভাবিক থাকবে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার।
তিনি জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) থেকে রোববার (১৪ এপ্রিল) পর্যন্ত এই ৬ দিন এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। এ ছাড়া বন্ধ থাকবে বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম। আবার সোমবার (১৫ এপ্রিল) থেকে পুনরায় আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।
স্থলবন্দর সূত্র জানা যায়, পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে আগামী ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ ও ভারতের ব্যবসায়ীরা।
বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ওসি অমৃত অধিকারী জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
মন্তব্য করুন


রাতের তাপমাত্রা বাড়ার পাশাপাশি দেশের কিছু কিছু জায়গায় টানা ৩দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বির্স্তৃত।
এই অবস্থায় মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
তাছাড়া বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সারাদেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মন্তব্য করুন


চট্টগ্রামের বোয়ালখালীতে হিন্দু ধর্মাবলম্বীদের
শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রামের ৭ স্বতন্ত্র এডিএ ব্রিগেডের
বিগ্রেডিয়ার জেনারেল মো.মাহবুব আলম শিকদার।
এসময় দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী
ও বস্ত্র বিতরণ করেন তিনি।
আজ (১০ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার
পূর্ব গোমদণ্ডী লোকনাথ মন্দির পূজা মণ্ডপ ও জ্যৈষ্ঠ পুরা বীণা পাণি সংঘ পূজা মণ্ডপ
পরিদর্শনে যান তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন, বোয়ালখালী
থানা ক্যাম্প কমান্ডার মেজর শওকত, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিমাদ্রী খীসা,
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা
সহিদুল আলম, চট্টগ্রাম পল্লী সমিতি-১ এর ডেপুটি জোনাল ম্যানেজার প্রকৌশলী শ ম মিজানুর
রহমান সহ অনেকে।
মন্তব্য করুন


নরসিংদীতে পৃথক বজ্রপাতের ঘটনায়
চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টার
দিকে সদর উপজেলার আলোকবালী উত্তরপাড়া এবং শহরতলীর হাজীপুরে মা-ছেলেসহ চারজনের মৃত্যুর
এই ঘটনা ঘটে।
নিহতরা হলো আলোকবালী উত্তরপাড়ার
কামাল মিয়ার স্ত্রী শরিফা বেগম (৫০), তার ছেলে ইকবাল হোসেন (১২) এবং করম আলীর ছেলে
কাইয়ুম মিয়া (২২)।
বজ্রপাতের এ ঘটনায় কামাল মিয়া
নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়। নিহত এবং আহত সবাই আলোকবালী উত্তরপাড়ার বাসিন্দা।
তারা তখন মাঠে ধান কাটছিল।
এ ছাড়া সদর উপজেলার হাজীপুর
ইউনিয়নের চকপাড়ায় মোছলেহউদ্দিন (৫০) নামে আরেকজনের মৃত্যু হয়েছে।
বজ্রপাতের ঘটনায় চারজনের মৃত্যু
নিয়ে নরসিংদী সদর মডেল থানার ওসি তানভীর আহমেদ
জানান, নিহতরা সবাই ধান কাটার জন্য কৃষি জমিতে ছিলেন। এ সময় বজ্রপাতে শরিফা বেগম এবং
তার ছেলে ইকবাল ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত আবস্থায় সদর হাসপাতালে আনার পথে
মারা যায় কাইয়ুম নামের অপরজন। এতে কামাল হোসেন নামে আহত আরেকজনকে চিকিৎসা দেওয়া
হচ্ছে। তাছাড়া হাজীপুরে বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।
মন্তব্য করুন


রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১০।
রোববার (২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন, র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
গ্রেফতারকৃতরা হলো: সাকিব ওরফে এল এস এরো (২৩), মো. আরমান (২০), শফিকুল ইসলাম সিয়াম (২৪) ও দেলোয়ার হোসেন (২৪)। অভিযানকালে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু উদ্ধার করা হয়।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।
তাদের নামে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়। সেই সঙ্গে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এম জে সোহেল।
মন্তব্য করুন


কুমিল্লা সীমান্ত এলাকা থেকে ৪২০ বোতল
ফেনসিডিল এবং একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)
সদস্যরা।
আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) ভোরে চাঁনপুর
এলাকা থেকে আটক করেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আরাফাত হোসেন অনি।
বিজিবি জানায়- মঙ্গলবার (১০ ডিসেম্বর)
ভোর ৬টায় কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধীনস্থ কটকবাজার পোস্ট এর টহলদল মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত
অভিযানে বিজিবি টহলদল কর্তৃক সীমান্ত পিলার ২০৮০/এম হতে ০৪ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে
চাঁনপুর মসজিদ নামক স্থান হতে ৪২০ বোতল ফেন্সিডিল এবং একটি সিএনজি সহ এক জন মাদক চোরাকারবারিকে
আটক করে। আটককৃত সিএনজি এবং মাদকদ্রব্যের সর্বমোট মূল্য ৬,৬৮,০০০/- (ছয় লক্ষ আটষট্টি
হাজার) টাকা বলে ধারণা করা হয়েছে।
মন্তব্য করুন