বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে মাইক্রোবাসের চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন যাত্রী। আজ সোমবার (২৫ মে) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহম্মেদ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কোটালীপাড়া স্টার এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়।

এ সময় পেছন দিক থেকে আসা একটি প্রাইভেটকারও সজোরে মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ত্রিমুখী এই সংঘর্ষের ফলে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং মাইক্রোবাস ও প্রাইভেটকারটি সড়কের ওপর দুমড়েমুচড়ে যায়। এতে মাইক্রোবাসের চালক ঘটনাস্থলেই নিহত হন এবং বাস ও প্রাইভেটকারের যাত্রীরা আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় ১৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এই দুর্ঘটনার কারণে ঢাকা-খুলনা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে ।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকা যোগাযোগ বন্ধ করে দিয়েছে, তাই বাবাকে তুলে নিয়ে গেলেন প্রেমিক

১

তৃণমূল ছেড়ে এবার বিজেপির হয়ে নির্বাচনে লড়বেন কোয়েল মল্লিক

২

নরসিংদী থেকে লোক ভাড়া করে এনে ব্রাহ্মণবাড়িয়ায় মারামারি, আহত ১০

৩

মেসি চলে গেলে আর্জেন্টিনা আর আগের মতো থাকবে না: স্কালোনি

৪

দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ

৫

নিজের কবর খুঁড়ে মৃত্যুর অপেক্ষা, বছরখানেক আগে করিয়েছেন চল্লিশাও

৬

আখতারুজ্জামান এখন শুধু জামায়াতের নেতা নন, নির্যাতিত মানুষের নেতা: জামায়াত আমির

৭

কুমিল্লায় ফলের বাজারে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা ২৪,০০০ টাকা

৮

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র গেলেন সেনাবাহিনী প্রধান

৯

২০৩০ সালের মধ্যে শীর্ষ ৩০ অর্থনীতির একটি হতে পারে বাংলাদেশ

১০

কুমিল্লায় কারিগরি শিক্ষা মেলা ও প্যানেল ডিসকাশন: ইন্ডাস্ট্রি-একাডেমি লিংকেজ জোরদার করার তাগিদ

১১

সালমান মুক্তাদিরের শ্বশুরের বার থেকে ২৩০ বোতল অবৈধ মদ জব্দ