

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লা সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে উদ্ধার করা হয়েছে প্রায় ২১ লাখ টাকার অবৈধ পণ্য।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্রে জানা গেছে, ১৮ থেকে ১৯ জুলাই ২০২৫ তারিখ পর্যন্ত চৌদ্দগ্রাম উপজেলার শিবেরবাজার ও আমানগন্ডা সীমান্তে পৃথক দুটি অভিযান পরিচালনা করে তারা এসব পণ্য আটক করে।
বিজিবি থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকা থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির বিশেষ টহলদল চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোনো মালিকানা ছাড়া পড়ে থাকা অবস্থায় ২০২ কেজি গাঁজা, ১ হাজার ৫৫৫ বোতল ফেনসিডিল, ৭২ বোতল বিদেশি মদ, ২০২ বোতল ইস্কফ সিরাপ, ৪৮ বোতল বিয়ার, ৫০০টি স্কিন সাইন ক্রিম এবং ২০ হাজার ৭৭৬ পিস অবৈধ ভারতীয় বাজি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও পণ্যের বাজারমূল্য আনুমানিক ২১ লাখ ২০ হাজার ৩২০ টাকা।
বিজিবি জানিয়েছে, আটককৃত মালামাল নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য করুন


র্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে ১৪.৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
আজ মঙ্গলবার সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন গাজীপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে রিমন (৩১) নামক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীর কাছ থেকে ১৪.৫ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী রিমন (৩১) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের আনোয়ার হোসেন এর ছেলে।
র্যাব জানান, সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


কুমিল্লায়
২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানা
পুলিশ।
আজ
(২৭ জানুয়ারী) রাতে সদর দক্ষিণ মডেল থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ মামুন মিয়া ও সঙ্গীয়
ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন শ্রীমন্তপুর
গ্রামস্থ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঢাকা অভিমুখী লেনে সদর দক্ষিণ ফায়ার সার্ভিস যাত্রী
ছাউনী সামনে রাস্তার উপর চট্টগ্রাম থেকে আসা সোহাগ পরিবহন একটি বাসে থাকা যাত্রী মোঃ
ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকন (৫০) এর দেহ তল্লাশী করে একটি কাগজের খামে ১০টি সাদা রংয়ের এয়ার টেপ্ড প্যাকেটের
ভিতর রক্ষিত প্রতিটি প্যাকেটে ২০০ পিস করে সর্বমোট ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার
করা হয় এবং মাদক ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী হলো: মোঃ ফখরুল ইসলাম প্রকাশ আমিনুল ইসলাম খোকন (৫০), পিতা-মোয়াজ্জেম
হোসেন চৌধুরী, মাতা-হাবিবা বেগম, স্ত্রী- জেসমিন আক্তার, সাং-দক্ষিণ রুপকানিয়া ( নয়া
পাড়া, মোয়াজ্জেম চৌধুরী বাড়ী), পোঃ বারোদোনা, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম।
উক্ত
ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা রুজু করা হয়।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লা
আদর্শ সদর উপজেলায় বিভিন্ন বেকারি ও খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে বিএসটিআই-এর
অভিযানকালে তিনটি প্রতিষ্ঠানকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ
বুধবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা জেলা
প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন আক্তার শিফা, সালমান ফার্সি
এবং মো. আনিসুল হক।
এ
সময় বিএসটিআই কুমিল্লার মাঠ কর্মকর্তা ইকবাল আহাম্মদ, পরিদর্শক (মেট) আরিফ উদ্দিন প্রিয়,
পরীক্ষক (রসায়ন) মো. শহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
কুমিল্লায়
বিএসটিআই-এর উপ-পরিচালক কে এম হানিফ জানান, মানসনদ গ্রহণ ব্যতীত পণ্যের মোড়কে স্ট্যান্ডার্ড
মার্ক (মান চিহ্ন) ব্যবহার, বিস্কুট, পাউরুটি ও কেক পণ্য উৎপাদন এবং মিথ্যা ও বিভ্রান্তিকর
তথ্য প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে নগরীর দেশয়ালিপট্টির মেসার্স বিক্রমপুর শশী ভান্ডারকে
২৫ হাজার টাকা, বিক্রমপুর ঘি স্টোরকে দুই হাজার টাকা এবং রাজগঞ্জ বাজার এলাকার মেসার্স
নিউ প্রিমিয়াম সুইটসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
মন্তব্য করুন


ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী
ইমরুল হাসান এরঁ সার্বিক তত্ত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে আজ
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার বাজারের
পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দক্ষিণ পার্শ্বে গাড়ি চালকদের বিশ্রামাগারের পাশে রাস্তার উপর ঢাকা অভিমুখী হানিফ-পাহাড়িকা ডিলাক্স
নামক বাস তল্লাশী করে ১৫ কেজি গাঁজাসহ মোসা: কল্পনা আক্তার (৩০) ও কুলসুম আক্তার (২৪)
নামীয় দুইজন আসামিকে আটক করা হয়।
আসামী মোসা: কল্পনা আক্তার ও কুলসুম
আক্তার দুটি কাপড়ের ব্যাগে ৭.৫ কেজি করে মোট ১৫ কেজি গাঁজা নিয়ে কুমিল্লার নিমসার বাজার থেকে হানিফ-পাহাড়িকা ডিলাক্স
নামক বাসে ওঠেন।
আসামিরা জানান যে, সংসার চালানোর জন্য
টাকার বিনিময়ে এটি ঢাকায় পৌঁছে দিবেন।
আটককৃত আসামি মোসা: কল্পনা আক্তার
(৩০) কুমিল্লা জেলার বুড়িচং থানার বুরবুরিয়া
গ্রামের মো: মাসুদ রানার স্ত্রী। অপর আসামি কুলসুম আক্তার (২৪) কুমিল্লা জেলার বুড়িচং থানার দুর্গাপুর গ্রামের নুর মোহাম্মদের
স্ত্রী।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ
হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়ের করেন।
মন্তব্য করুন


আজ শনিবার (২১ জুন)
সকালে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা
জেলার কোতয়ালী মডেল থানাধীন আমড়াতলী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মোজাম্মেল
হোসেন অমি (২৭) এবং সাইমন হোসেন (২৩) নামক
দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় আসামীদ্বয়ের কাছ থেকে ১০ কেজি গাঁজা ও মাদক
পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী
১। মোজাম্মেল হোসেন অমি (২৭) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার শিমপুর গ্রামের মৃত
ফতে আলী এর ছেলে এবং ২। সাইমন হোসেন (২৩) একই গ্রামের শহিদ আলম এর ছেলে।
র্যাব জানান, তারা
দীর্ঘদিন ধরে জব্দকৃত মোটরসাইকেল ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য
গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি
ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ
হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১
এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ
প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন


মজিবুর রহমান পাবেল, প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা জেলার ১১টি সংসদীয় আসনের ১ হাজার ৪৯১টি ভোটকেন্দ্রে ব্যালট পেপারসহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলার নির্ধারিত ভেন্যুতে ব্রিফিং শেষে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তাদের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামীকাল ১২ ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্প, ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সকল সরঞ্জাম সরবরাহ করা হচ্ছে। সকাল ১০টা থেকে প্রিজাইডিং কর্মকর্তাদের নেতৃত্বে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, পোলিং অফিসার, পুলিশ ও আনসার সদস্যরা নিজ নিজ কেন্দ্রের সরঞ্জাম গ্রহণ করেন।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় ২৬ হাজারেরও বেশি সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।
জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান জানান, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পুরো জেলায় ৩ হাজার ৯৫৯ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৭৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এছাড়া ৫৫ প্লাটুন সেনাবাহিনী, ৩৯ প্লাটুন বিজিবি, র্যাবের ২৪টি টিম, ব্যাটালিয়ন আনসারের ২৭২ জন সদস্য এবং আনসার ও ভিডিপির ১৯ হাজার ৩৮৩ জন সদস্য মোতায়েন রয়েছে।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তৎপরতার মধ্য দিয়ে কুমিল্লায় একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন


ময়মনসিংয়ের এক তরুণীর সঙ্গে কুমিল্লার
নাঙ্গলকোটের আরিম নামে এক তরুণের ৬ মাস আগে রং নাম্বারে পরিচয় হয় । তারপর ঢাকায় বিয়ে
করে।
এরপর স্ত্রীকে নিয়ে আরিফ কুমিল্লার
নাঙ্গলকোটে তার গ্রামের বাড়িতে আসলে পরিবার এ বিয়ে মানতে অস্বীকৃতি জানায়। পরে বাড়ি
থেকে বের হয়ে স্ত্রীকে রেলস্টেশনে রেখে পালিয়ে যায় স্বামী আরিফ। স্ত্রীর দাবি নিয়ে
সেই তরুণী এখন অনশন করছে স্বামীর বাড়িতে।
প্রেমিক আরিফ (২১) কুমিল্লার নাঙ্গলকোট
উপজেলার হেসাখাল ইউনিয়নের উরুকচাউল গ্রামের আবদুস ছাত্তারের ছেলে।
শুক্রবার দুপুরে ভুক্তভোগী তরুণী জানান,
৬ মাস আগে রং নম্বরে তাদের দুজনের পরিচয় হয়। এরপর তাদের দেখা হয়। তারপর প্রেম। আরিফের
সঙ্গে তার বাড়িতে যান তিনি। কিন্তু আরিফের বাবা তাদের দুজনকে বের করে দেয়। এরপর প্রেমিক
তাকে নিয়ে রেলস্টেশনে যায়। সেখানে রেখে পালিয়ে যায় আরিফ। পরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে
অনশনে বসেছেন তিনি। স্ত্রীর অধিকার না পাওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন।
আরিফের মা সেলিনা বেগম জানান, মেয়েটি
যদি বিয়ের প্রমাণ দেখাতে পারে তাহলে স্ত্রী হিসেবে মেনে নেবেন তারা।
নাঙ্গলকোট থানার ওসি দেবাশীষ চৌধুরী
বলেন, স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া
হবে।
মন্তব্য করুন


১৬ কেজি গাঁজাসহ ডিএনসি-কুমিল্লার হাতে
আটক ০২ নারী।
ডিএনসি কুমিল্লার উপপরিচালক চৌধুরী
ইমরুল হাসান এরঁ সার্বিক তত্বাবধানে ও উপপরিদর্শক মো: মুরাদ হোসেন এর নেতৃত্বে ১৪ ফেব্রুয়ারি
২০২৫ তারিখ সকাল ০৮:০০ ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নিমসার এলাকায় কুমিল্লা
টু ঢাকাগামী এশিয়া ট্রান্সপোর্ট নামীয় বাসে তল্লাশি করে ১৬ কেজি গাঁজাসহ মোসা: রুনু
আক্তার(৩৭) ও আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কে আটক করা হয়।
আটককৃত আসামি রুনু আক্তার (৩৭) কুমিল্লা জেলার কোতয়ালী থানার মুরাদপুর মৃত চারু মিয়ার মেয়ে।
অপর আসামী আঞ্জুমান আক্তার সুমাইয়া(২০) কোতয়ালী থানার মৃত সুমন মিয়ার মেয়ে এবং রাব্বি
হোসেনের স্ত্রী।
জানা যায়, অল্প
সময়ে অধিক উপার্জনের লোভে তারা বারবার মাদক বহনের কাজে জড়িয়ে পড়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর
চোখ ফাঁকি দেয়ার জন্য মাদক ব্যবসায়ীরা কৌশল হিসেবে মহিলাদের মাদক বহনের কাজে ব্যবহার করছেন।
আসামীদের বিরুদ্ধে উপপরিদর্শক মো: মুরাদ
হোসেন বাদী হয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা
দায়ের করেন।
মন্তব্য করুন


নেকবর হোসেন, কুমিল্লা:
“সংবাদে
সংযোগে আস্থায় বিশ্বাসে”
এ শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে নগরের নূরে মদিনা মাদ্রাসার এতিম হাফেজ শিশুরা, সংরাইল
শিশু পরিবারের মেয়েরা ও কুমিল্লা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় ক্ষুদে শিক্ষার্থীরাসহ
রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় সংবাদকর্মীরা অংশগ্রহণে কুমিল্লায় একাত্তর
টেলিভিশনের ১৪বছর পদাপর্ণের কেক কাটার মধ্য দিয়ে একাত্তর টেলিভিশনের১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী
পালিত হয়েছে।
আজ
শনিবার সকাল ১১টার দিকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে ১৩বছর পেরিয়ে ১৪বছর পদার্পনে
অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদ
সদস্য সাবেক এমপি হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)
পঙ্কজ বড়ুয়া, পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানঁ, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল
বারী আবু, সাধারণ সম্পাদক ইউছুফ মোল্লা টিপু, বীর মুক্তিযোদ্ধা সাবেক জেলা কমান্ডার
নূরে আলম ভূইয়া, মহানগর জামায়াত সহকারি সেক্রেটারী কামরুজ্জামান সোহেল।
কুমিল্লা
প্রেসক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক কাজী এনামুল হক এর সঞ্চালনায়
বক্তব্য রাখেন- প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা বিএনপি নেতা মুজাহিদ
চৌধুরী, ক্রীড়া সংগঠক মাহাবুবুল আলম চপল, মানবাধিকারকর্মী আলী আকবর মাসুম, আর টিভির
স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, এটিএন বাংলার সিনিয়র সাংবাদিক খায়রুল আহসান মানিক,
কুমিল্লা নজরুল পরিষদের সাধারণ সম্পাদক অশোক বড়ুয়া, দৈনিক জনকন্ঠের নিজস্ব সংবাদদাতা
মীর শাহ আলম, ভোরের সুয্যোর্দয়ের সম্পাদক এম ফিরোজ মিয়া, দৈনিক শিরোনামের প্রধান প্রতিবেদক
মোতাহের হোসেন মাহাবুব, রেলওয়ে উধ্বর্তন উপ-সহকারি প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার,কুমিল্লা
টেলিভিশন এসোসিয়েশনের সভাপতি একুশে টিভির হুমায়ুন কবির রনি, ইনকিলাব স্টাফ রিপোর্টার
সাদেক মামুন, সি টিভির সম্পাদক ওমর ফারুকী তাপস, সাবেক চেয়ারম্যান ও বাংলাদেশ ফেডারেল
সাংবাদিক নেতা সহিদ উল্লাহ মিয়াজী, এখন টেলিভিশনের ব্যুারো প্রধান খালেদ সাইফুল্লাহ,
এটিএন নিউজের জেলা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন বক্তব্য রাখেন।
এসময়
উপস্থিত ছিলেন- কুমিল্লা কোতয়ালী থানার ওসি মহিনুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সহ-সাধারণ
সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার বাহার রায়হান, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আজকের
কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, ময়নামতির বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক মামশাদ
কবীর, দৈনিক আমার দেশ জেলা দক্ষিণ প্রতিনিধি শাহ আলম শফি , জি টিভির জেলা প্রতিনিধি
কুমিল্লা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা মুন্সি, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফরিপোর্টার
জাহিদুর রহমান, কুমিল্লার আলো সম্পাদক জসিম উদ্দিন কনক, গ্লোবাল টেলিভিশনের প্রতিনিধি
সাইফ উদ্দিন রনি, এন টিভির প্রতিনিধি মাফুজ নান্টু, কুমিল্লা প্রেস ক্লাবের বিজ্ঞান তথ্য প্রযুক্তি ও গবেষণা সম্পাদক, দৈনিক আজকের জীবন
প্রতিনিধি নেকবর হোসেন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি সৈয়দ আহসান হাবীব পাখী ,সমতটের
কাগজ এর সম্পাদক জামাল উদ্দিন দামাল,, ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন
চৌধুরী, মাই টিভির জেলা প্রতিনিধি আবু মুছা, বিজয় টিভির প্রতিনিধি হুমায়ুন কবির মানিক,
বুড়িচং প্রেসক্লাবের সাথধারণ সম্পাদক জহিরুল হক বাবু, বাংলাভিশনের প্রতিনিধি আশিকুর
রহমান আশিক,দৈনিক ভোরের কাগজের রায়হান চৌধুরী,দৈনিক সংবাদ প্রতিদিনের প্রতিনিধি মাইনুল
হক স্বপন,কুমিল্লা টোয়েন্টিফোরের এড তাপস চন্দ্র সরকার, জিটিভির দক্ষিণ প্রতিনিধি মহিউদ্দিন,
দৈনিক নয়াদিগন্ত জেলা প্রতিনিধি হাবীবুর রহমান চৌধুরী,বাংলা টিভির জেলা প্রতিনিধি আরিফুর
রহমান খান,বাসস জেলা প্রতিনিধি কামরুল হাসান, আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মসাহাইবুল
ইসলাম সোহাগ, সাংবাদিক ম্যাক রানা,চ্যানেল এস এর জেলা প্রতিনিধি রাজিব সাহা,কুমিল্লা
রিপোর্টাস ক্লাবের সভাপতি মো: রাসেল, সাধারণ সম্পাদক এশিয়ান টিভির প্রতিনিধি মাহফুজ
আনোয়ার সৌরভ,সহ-সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মুন্না,সাংগঠনিক সম্পাদক মঈন নাসের খান
রাফি, নয়ারবির আবদুর রহমান সাইফ, বাংলাদেশ কন্ঠের ইয়াছিন মিয়া, সাংবাদিক ইসতিয়াগ আহমেদ,
নয়াদিগন্তের মাল্টিমিডিয়া ফাহিম মুনতাসিম, ডাকপ্রতিদিনের বার্তা সম্পাদক নুরুল ইসলাম,কাজী
ফাউন্ডেশনের কাজী মোজাম্মেল হোসেন পলূ, কুমিল্লার কলম সম্পাদক এমকে নূরে আলম,সাংবাদিক
রুহুল আমিন চৌধুরী,সাংবাদিকক্যামাপার্সন সাইদুর রহমান সোহাগ,এখন টিভির কামরুল হাসান,
একাত্তর টিভির ক্যামাপার্সন মুজিবুর রহমান রনি, সোনালী সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক
মো: ইলিয়াস, নিউমার্কেট ব্যবসায়ী সমিতির নেতা আবু মুছা,কুমিল্লা ইপিজেডএর মিজানুর রহমান
পিটু, হযরতপাড়া উন্নয়ন সমিতির সভাপতি রফিউক উদ্দিন সওদাগর, চকবাজার ব্যবসায়ী সমিতির
ফারুক আহমেদ সওদাগরকুমিল্লা প্রেসক্লাবের প্রচার সম্পাদক এনকে রিপন,সাংবাদিক তপু, কুমিল্লা
হিন্দু কল্যাণ পরিষদের সঞ্জয় দাসসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক, গণমাধ্যমব্যাক্তিত্ব
,স্থানীয় সা্ংবাদিক,সুশীল সমাজের প্রতিনিধিসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের
শুরুতে পবিত্র কোরআন তিলোয়াত করেন নিউজটোয়েন্টিফোরের কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম
মহিউদ্দিন ভূঁইয়া।
দেশগঠনে
বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে একাত্তর টেলিভিশন ভূমিকা রাখবেএমনটাই
প্রত্যাশা সকলের।
মন্তব্য করুন


মজিবুর
রহমান পাবেল,
প্রতিবেদক:
কুমিল্লার
নাঙ্গলকোট উপজেলায় গরু ছুটে গিয়ে গাস খাওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের
সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।
আজ
শুক্রবার (২৫ জুলাই) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আলিয়ারা গ্রামে এ ঘটনা
ঘটে।
গুলিবিদ্ধরা
হলেন- রোকন আলীর স্ত্রী শরিফা বেগম (৬০),বশির আহম্মেদের স্ত্রী হোসনেয়ারা বেগম (৫৫),
জাকির হোসেনের ছেলে ওসমান (১৬), জাকির হোসেনের স্ত্রী সুফিয়া বেগম (৫০)।
তাদের
প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো
হয়েছে।
দায়িত্বরত
ডাক্তার শিমা মজুমদার জানান, দুপুর ১ টার পর তিন নারী ও এক কিশোর গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে
চিকিৎসা নেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুলিবিদ্ধ
হোসনেয়ারা বেগম বলেন, বেলা ১১টার দিকে দোতলা মসজিদের সামনে শেখ ফরিদের লোকজন এসে আমাদের
গুলি করে। এতে আমিসহ অনেকেই গুলিবিদ্ধ হয়।
এ
বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি একে ফজলুল হক জানান, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে
ঘটনাস্থলে সেনাবাহিনীসহ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ হওয়ার খবর
পাইনি। পরিস্থিতি শান্ত রয়েছে।
মন্তব্য করুন