গভীর রাতে বিপুল মাদকসহ ‘পাথর বাবা’ ধরা

গভীর রাতে বিপুল মাদকসহ ‘পাথর বাবা’ ধরা
সংগৃহীত ছবি

সুনামগঞ্জে মাদক কারবারি ‘পাথর বাবা’সহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন সদৃশ পাউডারসহ মাদক সেবনের নানা উপকরণ জব্দ করা হয়।

রোববার (২৬ জুলাই) গভীর রাতে পুলিশের বিশেষ অভিযানে সদর উপজেলার কলাইয়া গ্রামে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- কলাইয়া গ্রামের মজিবুর রহমান ওরফে পাথরশাহ (৫৫), আব্দুল হাই (৪৭), জুবায়ের (২৮) এবং দিরাই উপজেলার সাকিতপুর গ্রামের আক্কাস মিয়া (৩২)।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদক কারবার আড়ালে রাখতে লালসালু গায়ে নিজেকে পাথর শাহ নামে পরিচিত করে তোলেন মজিবুর রহমান। মানুষের কাছে হয়ে ওঠেন ‘পাথর বাবা’। বিভিন্ন সময় চতুর্দিকে পাথর বসিয়ে মোমবাতি জ্বালিয়ে ভক্তদের নিয়ে চলে গাঁজা-ইয়াবা সেবনের আসর। এসব ঘটনা জানাজানি হলে পুলিশের পক্ষ থেকে কয়েকবার অভিযান চালানো হয়। কিন্তু কোনোভাবে খবর পেয়েই সটকে পড়তেন তারা। পরে রোববার রাতে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) অভিজিৎ ভৌমিকের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় পুলিশকে ক্রেতা সাজিয়ে পাঠিয়ে হাতেনাতে চারজনকে মাদক বেচাকেনার অপরাধে আটক করা হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ গণমাধ্যমকে বলেন, ‘পাথর বাবা’ তার মাদক ব্যবসাকে আড়ালে রাখতে একটা দোকান খুলে বসে পাথর শাহ নাম দিয়ে। আমরা কয়েকবার অভিযান চালিয়েছি কিন্তু তাকে ধরা সম্ভব হয়নি। রাতে তাকেসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে জেলহাজতে পাঠানো হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

১

করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭

২

জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে

৩

গাজীপুরে পোশাক কারখানায় আগুন

৪

ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ

৫

কুমিল্লার দুই কিশোর গ্যাং প্রধানসহ ৪ জন কক্সবাজার থেকে গ্রেপ্তার

৬

আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৭

বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন

৮

ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী

৯

রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

১০

আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী

১১

উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের

১২

আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৩