ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সংগৃহীত ছবি

 ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে’—ফেসবুকে এমন স্ট্যাটাস দেওয়ার ৫ ঘণ্টার মাথায় চুয়াডাঙ্গা শহরের পৌর কলেজপাড়ার জান্নাতুল মাওয়া (১৮) নামে দ্বাদশ শ্রেণির এক মেধাবী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) ভোরে নিজ ঘরের শয়নকক্ষ থেকে পরিবারের সদস্যরা তার লাশ উদ্ধার করেন।

নিহত জান্নাতুল মাওয়া আলমডাঙ্গা উপজেলার শ্রীরামপুর গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে জান্নাতুল মাওয়া তার নিজস্ব ফেসবুকে একটি পোস্ট করেন। পোস্টে তিনি লেখেন, ‘আর পারলাম না জানোয়ারের বাচ্চার সঙ্গে।’ ভোর সাড়ে ৪টার দিকে তার পিতার ঘুম ভেঙে গেলে দেখেন জান্নাতুল মাওয়ার রুমে লাইট জ্বালানো আছে। পরে জানালা দিয়ে রুমের ভেতরে দেখেন, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তার লাশ ঝুলন্ত অবস্থায় রয়েছে। পরে তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে জান্নাতুল মাওয়ার এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুকে সহজভাবে মেনে নিতে পারছেন না তার সহপাঠী ও এলাকাবাসী। সহপাঠীদের অনেকেরই দাবি, জান্নাতুল মাওয়া আত্মহত্যা করার মতো মেয়ে নন। এটি আদৌ আত্মহত্যা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য বা হত্যাকাণ্ড রয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। নিহতের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রশাসনের পক্ষ থেকে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তার সহপাঠী ও স্বজনরা।

খবর পেয়ে চুয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জান্নাতুল মার বাবা শরিফুল ইসলাম বলেন, ‘আমার মেয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ গোল্ডেন এ প্লাস পেয়েছিল। পড়াশোনায় অনেক ভালো। হঠাৎ এই ধরনের ঘটনা ঘটেছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। ফেসবুকে স্ট্যাটাসের বিষয়টি জেনে কী হবে? আমার মেয়ে তো চলেই গেছে।’

এ বিষয়ে চুয়াডাঙ্গা থানার ওসি মে. মনিরুজ্জামান বলেন, জান্নাতুল মাওয়া নামে এক কলেজছাত্রী সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সদর হাসপাতালের ডাক্তারের তথ্য অনুযায়ী এটা প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই প্রমাণিত হয়েছে। যার কারণে তাকে আমরা বিনা ময়নাতদন্তে দাফনের অনুমতি দিয়েছি। প্ররোচনার হত্যার কোনো বিষয় থাকলে সেটা তদন্ত করে দেখা হবে।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার চকবাজারে বিরিয়ানিতে কাপড়ের রং ও নিষিদ্ধ গোলাপজল-কেওড়া জল ব্যবহার, নিউ হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা

১

নামাজ না পড়ায় নাতি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ নানা শ্বশুরের

২

ফেসবুকে পোস্ট ‘আর পারলাম না’, ৫ ঘণ্টা পর কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩

ভিডিও ভাইরাল হওয়ায় ক্ষুদ্ধ ঢাবি শিক্ষক মোনামি

৪

‘বৌদি-ভাবি’ ডাকার রীতি বন্ধ করতে হবে, বন্ধুদের বাড়ি আনা যাবে না: বিজেপি নেতা

৫

বাস ও কাউন্টার থেকে মুছে দেওয়া হলো ‘টুঙ্গিপাড়া’

৬

ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে: পরীমনি

৭

বিয়ের দাবিতে এক তরুণের বাড়িতে আরেক তরুণ

৮

কুমিল্লা হাই স্কুলে দুই শতাধিক শিক্ষার্থী নিয়ে HIV/AIDS সচেতনতামূলক ক্যাম্পেইন

৯

কুমিল্লায় প্রাক্তণ স্বামীর ছুরিকাঘাতে নারী খুন