দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক
ছবি

কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার লালমাইয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে  আটক করেছে এসআরবি।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের বানানো ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করে এসআরবি। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালায় এসআরবি। অভিযানে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। 

 এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি ১১ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন,  সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্রর প্রদর্শন করতেন আসিফ। তা আমাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ খবর নিয়ে আজকে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা

১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

২

কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

৩

৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা

৪

এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক

৫

কুমিল্লায় হাসপাতালে অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর

৬

কুমিল্লায় বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

৭

কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই

৮

কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ

৯

কুমিল্লায় দধি ও ফলের দোকানে অভিযান, ৪ প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা

১০

কুমিল্লায় থামল কক্সবাজারগামী মহানগর এক্সপ্রেস

১১

কনকনে শীতেও কাজে ফাঁকি নয়, কর্মীদের BMW উপহার রেস্তরাঁ মালিকের

১২

কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

১৩