পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক

পরীমনির খামচিকাণ্ডে ভ্যাকসিন নিলেন সাংবাদিক
সংগৃহীত ছবি

আদালতে চিত্রনায়িকা পরীমনির খামচিকাণ্ডের পর অসুস্থ বোধ করায় টিটেনাস ভ্যাকসিন নিয়েছেন সাংবাদিক মো. সিয়াম হোসেন। রোববার (৮ নভেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি টিকা ও প্রয়োজনীয় ওষুধ নেন।

এর আগে গত ৫ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে পরীমনির জামিনের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে তার হাতাহাতি ও হেনস্তার অভিযোগ ওঠে।

আহত সিয়াম হোসেন ‘আগামীর সময়’ পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার। তিনি জানান, ঘটনার পর থেকেই তার শরীর কিছুটা খারাপ লাগছিল। বিষয়টি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর তার মা বারবার হাসপাতালে গিয়ে পরীক্ষা করানোর পরামর্শ দেন। মায়ের পরামর্শে তিনি ঢাকা মেডিকেলে যান।

ডিজিটাল সংবাদমাধ্যম ‘ঢাকা টক’কে সিয়াম বলেন, ‘শরীরটা একটু খারাপ লাগছিল। যেদিন ঘটনা, সেদিন থেকেই আম্মু কল দিচ্ছিলেন। বেশি নিউজ হওয়ার কারণে আম্মু জানতে পেরেছেন। আম্মু বারবার বলছিলেন, টিকা নাও বা না নাও, গিয়ে চেকআপ করাও। হাসপাতালে আসার পর টিটেনাস ভ্যাকসিন ও কিছু ওষুধ দিয়েছে।’

মায়ের পরামর্শে ভ্যাকসিন নিয়ে রোববার সন্ধ্যায় ফেসবুক পোস্টে এ সাংবাদিক লেখেন, ‘আম্মুর জন্য আমার ভ্যাকসিন নিতেই হলো।’

উল্লেখ্য, গত ৫ নভেম্বর আদালত থেকে বের হওয়ার সময় পরীমনির সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

উপস্থিত সাংবাদিকদের অভিযোগ, লিফটে ওঠার সময় ভিড়ের মধ্যে উত্তেজিত হয়ে সামনে থাকা এক সাংবাদিকের শার্টের কলার ধরে তার গলা ও ঘাড়ে খামচি দেন পরীমনি। এ সময় তার ব্যক্তিগত নিরাপত্তাকর্মীরাও সাংবাদিকদের সঙ্গে ধাক্কাধাক্কি ও মারধরে জড়ান বলে অভিযোগ ওঠে।

ভিড়ের মধ্যে এক সাংবাদিকের বিরুদ্ধে আপত্তিকরভাবে স্পর্শ করার অভিযোগ তোলেন পরীমনি। এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করেন বলেও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ।

এ ঘটনার প্রতিবাদে এবং পরীমনিকে বয়কটের দাবিতে চট্টগ্রামে একদল সাংবাদিক তার ছবিতে জুতা নিক্ষেপ করে কর্মসূচি পালন করেন।

এছাড়া ‘সমকাল’-এর প্রতিবেদক রবিউল হোসেনসহ কয়েকজন সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগও ওঠে। এ ঘটনায় সেদিন আহত কয়েকজন সাংবাদিক প্রাথমিক চিকিৎসাও নেন।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোটরসাইকেল দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের ৩ জনের মৃত্যু

১

আমার স্বামী কোনো অন্যায় করেনি, কেন তাকে পুড়িয়ে মারল

২

ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন ৮২ বছরের মরিয়ম

৩

ছাদে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে গৃহবধূর মৃত্যু

৪

‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

৫

ফ্যামিলি কার্ডের ব্যবহার শিখতে গিয়ে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা

৬

পল্লবীতে পার্কিংয়ে থাকা দুই বাসে আগুন

৭

নেত্রকোণার সেই মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড

৮

ভিডিওতে অস্ত্র দেখিয়ে হুমকি ও চাঁদাবাজি, নোয়াখালী থেকে সেই ‘বুলেট’ গ্রেপ্তার

৯

দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

১০

আজ সিঙà§