পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’
সংগৃহীত ছবি

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাইফেরত এক যাত্রীর পায়ুপথে লুকানো চারটি ডিম্বাকৃতির সোনাসদৃশ বস্তু উদ্ধার করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ছাড়া তার অন্তর্বাসের কাপড়ে মাখানো সোনাসদৃশ পেস্টও পাওয়া গেছে।

উদ্ধার করা এসব সোনার মোট ওজন প্রায় এক কেজি। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৮০ লাখ টাকা। এনবিআরের জনসংযোগ দপ্তর এসব তথ্য জানায়।

রোববার (১৫ নভেম্বর) ভোর ৪টা ২৫ মিনিটে দুবাই থেকে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় আসেন হাসান মিয়া নামের ওই যাত্রী। তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়।

এনবিআর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে ওই ব্যক্তির ওপর নজরদারি করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।

পরে এক্স-রে পরীক্ষায় তার পায়ুপথে সোনাসদৃশ বস্তুর উপস্থিতি শনাক্ত হয়। এরপর তার পায়ুপথ থেকে প্রায় ৯০০ গ্রাম ওজনের চারটি ডিম্বাকৃতির বস্তু উদ্ধার করা হয়।

তবে উদ্ধার করা এসব বস্তুতে প্রকৃত সোনার পরিমাণ ও বিশুদ্ধতা কত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরীক্ষা ও পরিশোধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর প্রকৃত সোনার পরিমাণ জানা যাবে।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের প্রাথমিক ধারণা, এ ঘটনার পেছনে একটি সংঘবদ্ধ আন্তঃদেশীয় চোরাচালানচক্র জড়িত থাকতে পারে।

চক্রটির সদস্যদের শনাক্ত এবং নেপথ্যে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করতে দেশের অন্যান্য গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করবে অধিদপ্তর।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

৩

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

৪

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি ৪ সমুদ্রবন্দরে

৫

কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

৬

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

৭

চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

৮

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

৯

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

১০

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

১১

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

১২