‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল
সংগৃহীত ছবি

ভারতের উড়িষ্যা রাজ্যের সম্বলপুর জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত একটি কুকুরের মাংস খেতে দেখা গেছে এক ব্যক্তিকে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্যমতে, মানেস্বর চকের কাছে কোনো একটি গাড়ির ধাক্কায় কুকুরটি মারা যায়। মৃত কুকুরটি রাস্তার পাশেই পড়ে ছিল। একপর্যায়ে স্থানীয় লোকজন দেখতে পান, এক ব্যক্তি কুকুরটির পাশে বসে সেটির শরীর থেকে মাংস ছিঁড়ে খাচ্ছেন।

ওই ব্যক্তির শারীরিক অবস্থা এবং অস্বাভাবিক আচরণ দেখে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের ধারণা হয়েছে, তিনি মানসিকভাবে অসুস্থ এবং চরম অসহায় অবস্থার মধ্য দিয়ে যাচ্ছেন। তার এমন আচরণ থেকে তীব্র ক্ষুধা এবং ন্যূনতম মৌলিক সহায়তা না পাওয়ার বিষয়টিও সামনে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত কুকুরের মাংস খাওয়া থেকে তাকে বিরত রাখার চেষ্টা করেছিলেন তারা। তবে শুরুতে স্থানীয়দের কথায় কোনো কর্ণপাত না করে তিনি খাওয়া চালিয়ে যান।

হৃদয়বিদারক এ ঘটনার পর রাস্তায় বসবাসকারী ছিন্নমূল মানুষদের ক্ষুধা, দারিদ্র্য ও মানসিক স্বাস্থ্যের সংকট মোকাবিলার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভারতে আলোচনা শুরু হয়েছে। ভিডিওর দৃশ্যটি অনেককে স্তম্ভিত করলেও ঠিক কোন পরিস্থিতিতে পড়ে একজন মানুষ এমন চরম কাজ করতে বাধ্য হলেন, সে প্রশ্নও উঠছে।

স্থানীয় বাসিন্দারা বিষয়টি দ্রুত আমলে নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ওই ব্যক্তিকে শনাক্ত করে তার জন্য পর্যাপ্ত খাবার, নিরাপদ আশ্রয় এবং যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

global fast coder

ইউটিউব সাবস্ক্রাইব করুন  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লায় হাজী বিরিয়ানি হাউজে ভোক্তা অধিকারের অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১

কুমিল্লা টাউন হলের মুক্তিযুদ্ধ কর্নারে ঐক্যবদ্ধ সুন্নীয়াত প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

২

পায়ুপথে লুকানো ৪ ‘স্বর্ণের ডিম’

৩

তিন ব্লক ধরা পড়েছে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে, বসানো হবে রিং

৪

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, সতর্ক সংকেত জারি ৪ সমুদ্রবন্দরে

৫

কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন -কুমিল্লায় গণপূর্তমন্ত্রী

৬

সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল প্রবাসীর ১৩টি বসতঘর ও দুটি দোকান

৭

চিকিৎসার নামে সাংস্কৃতিক কর্মীকে ধর্ষণের অভিযোগ, কথিত পীর গ্রেপ্তার

৮

‘ক্ষুধার যন্ত্রণায়’ মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভিডিও ভাইরাল

৯

পরিবারের সাত জনকে হত্যার পর বাবা বললেন, ‘আমি এখন শান্তিতে আছি’

১০

খাটের নিচে লুকিয়েও রেহাই পাচ্ছেন না বিদেশিরা, ১০ মাসে আটক ৭০ হাজারের বেশি

১১

ভোরে কড়াইল বস্তিতে আগুন, ঘুমন্ত তরুণের মৃত্যু

১২

নিজ বাড়ির দরজার সামনে মিলল প্রবাসীর মরদেহ